পথচারীর প্রশ্ন- "তিনি বিখ্যাত একজন, তিনি আপনার সন্তান? বাবা বললেন, সেতো আমার নয়নের মনি, এনে দিয়েছে সম্মান।"
সেই সন্তানটি মাঝে মাঝে বাবার জন্য এনে দিতে চায়, নীল আকাশের মাঝে প্লাবিত এক টুকরো মেঘ, কখনোবা এনে দিতে চায় বৃষ্টিস্নাত বিকেলের রংধনু রং। সব কিছুই বাবার জন্য। আমাদের জীবন পথের দীর্ঘ পথ পরিক্রমায় যার অবদান সবচেয়ে বেশি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা এই মৌলিক অধিকারগুলো যিনি নিরাপদে নিশ্চিত করেন তিনি হলেন বাবা।
বাবার ক্ষমতা অসীম। ভালোবাসায় শিক্ত, ক্ষমায় পরিপূর্ণ- সেই ক্ষমতা পরম বিধাতা পৃথিবীর সব বাবাদের জন্যই নির্দিষ্ট করে রেখেছেন। বাবার অভাবে দুঃসহ হয়ে উঠে সন্তানদের জীবন। অসহায় যন্ত্রণাকাতর হৃদয়ে বার বার উচ্চারিত হয় বাবা নামের প্রিয় শব্দটি। আমার বন্দু ইমন তার বাবার কথায় লিখেছেন, কী দুর্ভাগ্য আমার স্বাধীনতার , ঠিক দুই দিন আগে বাবাকে হারালাম। আমি তখন খুব ছোট, বাবার স্নেহ মমতা ভালোবাসায় বঞ্চিত হয়ে দিনে দিনে বড় হয়েছি। কত রাত, কতদিন যে বাবার জন্য লুকিয়ে লুকিয়ে কেঁদেছি মনে নেই।
নিজেকে কত বার যে প্রশ্ন করেছি কেন আমি বাবাকে এত ভালোবাসি? কেন আমি বাবার অভাব এতটা অনুভব করি? কেন আমার বাবা ডাকতে ইচ্ছে করে? পৃথিবীতে কি এমন কেউই নেই যে বাবার মত ভালোবাসতে পারে বা পারবে। না ইমন নেই, সৃষ্টিকর্তা এই পৃথিবীতে বাবাকে উৎসর্গ করেছে ভালোবাসা দিয়ে সন্তানদের পরিচালনার জন্য। নিবাপদ সুরক্ষার জন্য একমাত্র বাবা-ই যথেষ্ঠ।
লিখার শুরুতে বাবার সাথে সন্তানের সুসম্পর্কের একই ছোট্ট উদাহরন দিয়েছিলাম। কিন্তু কালের যাত্রা পথে অসংখ্য মানুষের কোলাহলের ভীড়ে সেই সুসম্পর্ক আজ আর নেই। স্বার্থ উদ্ধারে মগ্ন সন্তানেরা খুব সহজেই বাবাদের ভূলে যায়। জীবনের সন্ধ্যা লগ্নে বাবারা কান্ত, তাদের যত্নের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন।
আজকের দিনটির প্রত্যাশা হোক সন্তানদের হৃদয় হতে বাবা'রা যেন নিঃশেষে বিলিন হয়ে না যায়। বাবাদের সন্তানেরাও একদিন বাবা হবে। মনে রাখতে হবে জনরের সেই বিখ্যাত বানী, উৎকৃষ্ট বীজ থেকেই উৎকৃষ্ট বৃতক্ষ জন্ম নেয়।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।