আমার প্রিয় পোস্ট

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে... ০১৭১২৫২৯৫৬৭

জয় হোক পরিবেশের................../ভাস্কর চৌধুরী

০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

শেয়ার করুন:                   Facebook


বিশ্বেও বিভিন্ন দেশের মতো আমরাও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করলাম বিশ্ব পরিবেশ দিবস দিনটি। আর পরিবেশের সংঘাতো আমরা শিখেছিলাম সেই প্রাইমারী শিক্ষাতেই। আমাদের চার পাশে যা কিছু আছে তা নিয়েই পরিবেশ।

এই পরিবেশই আমাদের বাঁচিয়ে রেখেছে। আমাদের এই ভূখন্ডটিও টিকে আছে পরিবেশের উপর ভর করেই। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে প্রাকৃতিক পরিবেশ আমাদের বাঁচিয়ে রেখেছে। তাইতো পরিবেশ রক্ষার দায় আমাদেরই। কিন্তু আমাদের চালকের আসনে বসা কর্মকর্তারাই যখন পরিবেশ ধ্বংশের ছারপত্র দেন তখন সভাবতই মনে প্রশ্ন জাগে তা হলে আর পরিবেশ দিবস পালনের প্রয়োজনটাই বা কি? গত জানুয়ারী মাসে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের ছারপত্র পেয়ে দেশের দশটি জাতীয় উদ্যানের মধ্যে এক বৈশিষ্ট্যময় মিশ্র চির হরিত বর্ষারন্য লাউয়াছড়া জাতীয় উদ্যানে তেল গ্যাস অনুসন্ধানের জন্য ভূতাত্ত্বিক জরিপ কাজ শুরু করে ছিল মার্কিন তেল গ্যাস কোম্পানি শেভরন। সম্প্রতি তাদের এই জরিপ কাজ শেষ হয়েছে গত ডিসেম্বরে যখন ঘোষনা দিয়েছিল তারা জানুয়ারী থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে জরিপ কাজ শুরু করবে তখন থেকেই দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এর বিরোধীতা করে আসছিল। জরিপ পরিচালনায় পরিবেশ- প্রতিবেশ সহ উদ্যানের বন্য প্রানীর মারাত্মক ক্ষতি হতে পারে এই আশঙ্কায় স্থানীয় বন নির্ভর আদিবাসী ও সেখানকার বিভিন্ন সংগঠনের পক্ষে একাধীক বার মানব বন্ধন পালনের খবর ও আমরা পত্রিকায় পড়েছি।

এমনিতেই দেশের ৮০ শতাংশ বন, বন দস্যু ও বন রক্ষা নামের কিছু বন বকক্ষ কর্মকর্তাদের যোগ সাজশে ধ্বংস হয়ে গিয়েছে। বনাঞ্চলের গাছপালা তো আমাদের পরিবেশের আভিচ্ছেদ্য এশটি অংশ। বনের সবুজ নির্মল পরিবেশের গুরুত্বও অপরিসীম। গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য পানি, খাদ্য, ও অক্সিজেনের যোগান দাতা। আর লাউয়াছড়া জাতীয় উদ্যানতো শুধু একটি সংবেদনশীল বনই নয়, এটি বিশ্বের দুর্লব আর বিলুপ্ত প্রায় অনেক উদি্‌ভদ ও প্রানীর আবস স্থল। দেশের বিলুপ্ত প্রায় উল্লুক তাদের শেষ আশ্রয় স্থল হিসাবে বেঁচে নিয়েছিল এই বনাঞ্চলকেই। সম্প্রতি মার্কিন বন্যপ্রানী গবেষক ড·এলিয়ট হাইমফ লাউয়াছড়ার উপর একটি তথ্য চিত্র নির্মান করে গেছেন।

এখানে আমার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তার নিকট সবিনয়ে জানতে ইচ্ছে করছে, আমাদের পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। বাঁচবে আমাদের এই ভূখন্ডটি। তবেই তো উন্নয়ন। আমরা যদি আগেই উন্নয়নের সঙ্গে সঙ্গাত ঘটিয়ে পরিবেশ ধ্বংশ করে দেই তাহলে কিসের উপর ভর করে বাঁচবো আমরা, বাঁচবে এই ভূখন্ডটি। তখন এই উন্নয়ন কি প্রয়োজনে আসবে আমাদের। নাকি ধনী দেশগুলোর বিলাসী জীবনের তেল ও গ্যাসের চাহিদা পূরণের জন্য আমরা আমাদের পরিবেশ প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্যকে শেষ করে দিচ্ছি।

লাউয়াছড়ারই একটি অংশ মাগুরছড়া ও ছাতকের টেংরা টিলার কথা এখনও ভুলে যাই নি আমরা। ১৯৯৭ সালে মাগুরছড়ায় ব্লু আউটের ফলে সৃষ্ট অগ্নিকান্ডে নষ্ট হওয়া পরিবেশ প্রতিবেশ এখনও ফিরে আসেনি। ১৯৯৭ সালের পরিবেশ সরণবিধিমালা ১৯৯৫ সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ও ১৯২৭ সালের বন আইনকে উপেক্ষা করে আমরা যদি উন্নয়নের দোয়াই দিয়ে আমাদের পরিবেশকে হুমকির মধ্যে ফেলে দেই তাহলে পরিবেশ প্রতিবেশ রার নামে কেন এত আইন এত নীতিমালা। আমাদের পরিবেশকে আমাদেরই রক্ষা করতে হবে। তাই আজ এই হোক প্রার্থনা উন্নয়ন ও পরিবেশের সংঘাতে জয় হোক পরিবেশের।

 

 

  • ৩৯ টি মন্তব্য
  • ২৫২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
comment by: প্রচেত্য বলেছেন:
চমতকার লেখা
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন:
ধন্যবাদ প্রচেত্য।
কেমন আছেন?

২. ০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
comment by: ত্রিভুজ বলেছেন: ভাল পোস্ট ভাস্করদা... ভাল থাকুন।
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন:
অনেকদিন পর আমার আঙ্গিনায় আপনার দেখা।
কেমন আছেন ত্রিভুজ ভাই?
অনাহত শুভেচ্ছা আপনাকে।

৩. ০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
comment by: রাতিফ বলেছেন: চমৎকার গঠনমূলক লিখা ভাস্কর দা।
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন:
ধন্যবাদ রািতফ ভাই।
শুভেচ্ছা নিন।

৪. ০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
comment by: মানব মানিক বলেছেন: তথ্যবহুল ভাস্কর দা ।

কাল আপনি সিগারেট খাননি তো ? সত্যি করে বলেন ।

হা হা হা ......
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন:
লেখাটি আরও বড়। সংক্ষিপ্ত দিলাম।
কেন ভাইজান? সিগারেট দিবেন নাকি?

ধন্যবাদ মানিক দা।
ভালো থাকুন।

৫. ০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
comment by: সিক্স স্ট্রিং বলেছেন: ভাস্কর ভাইয়া আপনার সাথে একমত "আমাদের পরিবেশকে আমাদেরই রক্ষা করতে হবে"
ভাল লিখেছেন +
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: আমাদের পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। বাঁচবে আমাদের এই ভূখন্ডটি।
ধন্যবাদ সিক্স স্ট্রিং ভাইজান।
আপনার জন্য শুভকামনা।

৬. ০৬ ই জুন, ২০০৮ রাত ৮:২৮
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: খুব ভালো লাগলো।
০৬ ই জুন, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন:

ধন্যবাদ আশবাফ ভাই।
আপনাকে শুভেচ্ছা

৭. ০৬ ই জুন, ২০০৮ রাত ৮:৪৯
comment by: সর্বদাবেলায়েত বলেছেন: ভালো লিখেছেন। পরিবেশ বিষয়ে সচেতনতার জন্য দুইটা জিনিস এখন বড় প্রয়োজন। একটা অবশ্যই জনসচেতনতা আরেকটা হচ্ছে সরকার, সরকারী প্রতিষ্ঠান আর গণমানুষের মধ্যে এ বিষয়টি নিয়ে সমন্বয়। ধন্যবাদ আপনার চমৎকার পোস্টের জন্য।
০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: গত ২১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকীসহ প্রায় সাতশতাধিক সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছাত্রীরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে ১৫ মিনিটের একটি প্রতীকি মানববন্ধন পালন করে গেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পরিবেশবাদী ও পরিবেশপ্রেমীদের প্রতিবাদের মুখেই শেভরন তাদের জরিপ কাজ শেষ করেছে।

আপনাকে ধন্যবাদ সর্বদাবেলায়েত ভাই

৮. ০৭ ই জুন, ২০০৮ ভোর ৪:৫৬
comment by: উত্তরাধিকার বলেছেন:
জীবন কিংবা প্রকৃতি... আপনি যাই নিয়েই লেখেন না কেন -
আপনার সাবলীল লেখনীতে সব কিছুই পেয়ে যায় এক আশ্চর্য আকুতি!

পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে আসব এই কামনা করি।
কেননা মনে রাখতে হবে যে আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে যাবার দায়িত্ব আমরা কোন মতেই এড়াতে পারব না...।

আপনাকে অনেক সাধুবাদ জানাই ভাস্কর দা।
০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন:

আপনার অসাধারণ মন্তব্য মন ছুঁয়ে গেলো।

লাউয়াছড়া বনাঞ্চলে জরিপের এসব প্রতিক্রিয়া সর্ম্পকে অভিমত জানতে চাইলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেছিলেন, বন ও বন্যপ্রাণীর ক্ষতির বিষয়টি মোটেই অস্বাভাবিক নয়। আমরা যে একেবারে বুঝি না তা নয়। কিন্তু আমাদেরতো তেল গ্যাস অনুসন্ধান করাও দরকার। এটা হচ্ছে উন্নয়নের সঙ্গে পরিবেশের সঙ্গাত। এই সঙ্গাতে এখন পর্যন্ত পৃথিবীর কোথাও পরিবেশ বিজয়ী হতে পারেনি। তবে আমাদের চেষ্টা আছে পরিবেশকে যথটা সম্ভব সংরক্ষণ করে উন্নয়ন কার্যক্রম চালানো।

এই হচ্ছে আমাদের দেশের বড় কর্তাদের কথা। তাহলে আমাদের পরিবেশের কি হবে?


উত্তরাধিকার ভাই কেমন আছেন?

ভালো থাকুন
ভালোবাসা নিয়ে।
আপনার জন্য অনাহত শুভেচ্ছা।

৯. ০৭ ই জুন, ২০০৮ সকাল ১১:৪৭
comment by: মীতু বলেছেন: "আমাদের পরিবেশকে আমাদেরই রক্ষা করতে হবে" জ্বি দুলাভাই ভালই লিখেছেন। কিন্তু এই " আমাদের " শব্দটি লিখেছেন । আপনি পরিবেশ রক্ষা করবেন কি করে? পারবেন অবশ্যই যদি আপনি সিগারেট খাওয়া বাদ দিতে পারেন। পারবেন কি তা করতে? যদি নাই পারেন তাহলে এক দিক দিয়ে পরিবেশ রক্ষা করছেন আর এক দিক দিয়ে যাদের জন্য পরিবেশ রক্ষা করছেন সেই সব মানুষ কে ঠেলে দিচ্ছেন মৃত্যুর মুখে।

খুব ভাল লিখেছিসরে ।
কেমন আছিস?
ভাল থাকিস।
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৯

লেখক বলেছেন:
আর কিছু খুঁজে পেলিনা।
সিগারেট নিয়ে এত মাথা ব্যাথা কেন?
যাই হউক তর মন্তব্যটা দারুন হয়েছে।

তর বোনকে নিয়ে কি আর ভালো থাকা যায়?
তারপরও ভালো আছি।
তর খবর কি? কেমন চলছে?

১০. ০৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:২২
comment by: মীতু বলেছেন: আমার ভাল যাচ্ছে না রে। পড়াশোনা একদম হচ্ছে না। দোয়া করিস।
০৭ ই জুন, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন:
ভালো যাবে কি করে। এই বয়সেই প্রেম। বড়দের মুখে শুনেছি প্রেম ট্রেম করলে পড়াশোনা একদম হয়না।
আচ্ছা যা, তর জন্য দোয়া করলাম।

১১. ০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: মীতু বলেছেন: এই তোকে কে বলল আমি প্রেম করি? তুই আমাকে দেখেছিস প্রেম করতে? প্রেম করার সময় পাবো কোথায়?
০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন:
চোরের মায়ের বড় গলা।

১২. ০৭ ই জুন, ২০০৮ রাত ৮:৪০
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালো লেখা ভাস্কর.......।
আগামী প্রজন্মর জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে যেতে হবে..........
সবার সচেতনতায় তা সম্ভব হবে এই বিশ্বাস।
শুভেচ্ছা নাও।
০৭ ই জুন, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন:
ধন্যবাদ সাজি আপু।

তোমাকে অনাহত শুভেচ্ছা।

১৩. ০৭ ই জুন, ২০০৮ রাত ৮:৫২
comment by: প্রণব আচার্য বলেছেন: জয়তু দাদা;

চমৎকার লেখা
০৭ ই জুন, ২০০৮ রাত ১০:৩১

লেখক বলেছেন:
ধন্যবাদ দাদা। জয়তু প্রণব দা.......!

১৪. ০৭ ই জুন, ২০০৮ রাত ৮:৫৩
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: মন কেড়ে নিলো ছবিটা , সাথে অসাধারণ লেখা ।
কবে আমরা এমন করে ভালোবাসতে শিখবো ? ধ্বংসের পাঠ শেষ হয়ে যাবে ততদিনে
০৭ ই জুন, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন:
সেদিন, যেদিন আমরা প্রকৃতির খুব কাচাকাছি যেতে পারবো। প্রকৃতির প্রতি ভালবাসাটুকু উজার করে দিয়ে নিজেকে সমর্পণ করতে পারবো। হে প্রকৃতি তুমি তোমার ধ্বংসের দিকচিহৃগুলো চিনে রাখো! তোমার জন্য তোমাকে বাঁচতে হবে।


ধন্যবাদ!

১৫. ০৮ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩৮
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: সময়োপযোগি অসাধারণ লেখা...............।
আমরা আরো সচেতন হলে এই পৃথিবীকে ভয়াবহের হাত থেকে রক্ষা করতে পারবো।

ভালো লাগলো
ভালো থাকুন
শুভেচ্ছা থাকলো ।
০৮ ই জুন, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন:
ধন্যবাদ। আমার মতে এ লেখার প্রতি সহমত আছে এরকম মানুষ খুব কম আছে বলে মনে হয়। আপনার উদাত্ত্ব সহমত আমার লেখার অনেকটা উর্দ্ধে !


ধন্যবাদ আবারো!

১৬. ১১ ই জুন, ২০০৮ রাত ৩:০১
comment by: ""শ্রাবণী"" বলেছেন: লেখাটা ভাল লাগলো। আপানর সাথে একমত।

সত্যিই পৃথিবী টাকে আমরা ধ্বংস করে ফেললাম...এখন আমাদেরই দায়িত্ব বাঁচানোর, বাচাঁতে হবে।

আপনাকে ধন্যবাদ।
১১ ই জুন, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন:
ধ্বংস্তুপ থেকে পৃথিবীকে তার প্রকৃতিকে বাচাঁনোর তাগিদ আমরা দেখাতে পারি! কিন্তু রক্ষাকবচ কতটা তীব্র হতে পারে সেটাই ভাবাই বিষয়।

আপনার মত সকলেই ভাবনা এই হোক! এটাই কামনা করি।



ধন্যবাদ মিস শ্রাবণী। অসংখ্য ধন্যবাদ।

১৭. ১২ ই জুন, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: মীতু বলেছেন: http://www.somewhereinblog.net/blog/homeblog
১৮. ১২ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
comment by: সুরিজত স্বপন বলেছেন: পরিবেশ ধ্বংসের সব অপতৎপরতা সম্পর্কেই সচেতন হওয়া উচিত। যেমন ইদানিং বলা হচ্ছে-বাড়িতে বাড়িতে পাম গাছ লাগান। কিন্তু এই গাছটি কি আদৌ আমাদের মাটি আর পরিবেশের উপযোগী? যেমন বলা হয় -এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। এটি হলে ভারসাম্য থাকবে কিভাবে?তাছাড়া রাসায়নিক সার,বন ও আবাদি জমি নস্ট করে শিল্পায়ন, নদী হত্যা-এসবই বাজাচ্ছে ধ্বংসের গান।
১৩ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন:
তথ্যের উপাত্তের প্রশংসা করতে হয়! তারপরও বলবো পরিবেশ আমাদের ! এটাকে বাচাঁতে হবে , আমাদের বাচাঁনোর জন্য!


ধন্যবাদ!

১৯. ১৩ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৬
comment by: প্রণব আচার্য বলেছেন: কেমন আছেন দাদা?
১৩ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন:
যেমন রাখছেন দাদা! ধন্যবাদ................!

২০. ১৮ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৯
comment by: বিবেক সত্যি বলেছেন: দারুন গোছানো লেখা....
২১ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৭

লেখক বলেছেন:

ধন্যবাদ বিবেক সত্যি ভাই।
কেমন আছেন?

 



 


ভাবনার গতি আর জীবনের গতি এক সমতলে থাকে না। বদল হয় জীবনের গতিপথ। নেশা হলো কলম সৈনিক হবো। পেশা বেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৭৯৩৭