আমার প্রিয় পোস্ট

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

শব্দের যোগ-বিয়োগ............/ভাস্কর চৌধুরী

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০১

শেয়ারঃ
0 0 0

(উৎসর্গ প্রিয় বন্ধু ঝুমী'কে)

পড়ন্ত বিকেল।
সূর্য অস্ত যায়নি।
অফিসের বেলকনি দিয়ে মিটিমিটি
আলো ভেসে আসছে!
মনে হয় গোধূলীর রঙে
রাঙানো.........!

সম্মুখপানে ল্যাপটপ আর
মাউস বাটনের ক্লিক ..........!
হঠাৎ !
মুঠোফোনের শব্দ! শাব্দিক যোগ-বিয়োগে
অচেনা পথের ম্যাসেজ!
দরজার কপাট খুলে দেখি
একটি শুভেচ্ছা বার্তা।

কুশালাদির মিশ্রণে
শেষ রেশে ভাল থাকার
শুভকামনা!

ইতি......সা·ই· ব্লগ!

ভাবনার গতিধারায় পড়ে গেলাম
ভাবছি ...........
অচেনা পথিক!
কিন্তু যে পথ থেকে লেখা
সে দ্বারে আমার যাত্রা দিনে শতবার।

ব্যস্ততায় সেই ভাবনাটুকু মনের গহীনে রেখে দিলাম !
অচেনা সেজনকে খুঁজতে মুঠোফোনেই.......!

হ্যাঁলো.............
জ্বি ভাস্কর দা কেমন আছেন ?
অচেনা হলেও কন্ঠের মাধুরীকতায়
মনে হলো খুব চেনা!
অতপর .........!
কথপোকথনে সময়ের তীব্রতায়
আমার ব্যস্ততাগুলো মলীন হয়ে গেলো
ঘড়ির কাঁটা এপাশ থেকে ওপাশ

পরিচয় ! পরিচিত কেউ !
ক'টি শব্দের কথামালায়
কিছু সময় .........।

সেই অচেনা কন্ঠ
তার স্বর থেকে বেরিয়ে আসা শব্দ
এখনো ...........!
আমার কানে বেজে উঠে!

বন্ধুত্বের শেষ চূড়ায় !
বন্ধু সে'জনা তার সাথে
এভাবেই পরিচয় হয়...........ক'দিন আগে!
তার জন্য! তাকে উৎসর্গ করে লেখা
ক'টি শব্দের যোগ-বিয়োগ!




 

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন:
জীবনটা যোগ-বিয়োগের...
সময়টা.....!


হিসেব মেলাতে হয় এভাবেই....!

২. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৯
নিলা বলেছেন: সুন্দর বন্ধুত্ব! চমৎকার লেখা!
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৯

লেখক বলেছেন:
বন্ধুত্বাটা এমনি......!

কেই একজন.......!

৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৪
ঝুমী বলেছেন: ভাস্কর দা, তোমার মতো অত সুন্দর করে লিখতে জানি না। তাই এক কথায়ই বলবো, পড়ে মুগ্ধ হলাম। হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা যাকে বলে। অ-সা-ধা-র-ণ!!! +:)
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২১

লেখক বলেছেন:

সাধারন কি-না অসাধারণ.........!


মুগ্ধতায় ! যে বলতে জানে সে লিখতেও জানে।
অসংখ্য ধন্যবাদ এ দ্বারে....!

ক'টি শব্দের যোগ-বিয়োগ।

৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১৬
ঝুমী বলেছেন: "বন্ধুত্বের শেষ চূড়ায় !
বন্ধু সে'জনা তার সাথে
এভাবেই পরিচয় হয়...........ক'দিন আগে!" নতুন বন্ধুত্ব করলে, মিষ্টি কোথায়, ভাস্কর দা? :P
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৪

লেখক বলেছেন:

বন্ধুত্বটা এমনি.......!

সময়ের কাছে!
সময়ে
অসময়ে!

হিসেবের কষাকষি
যোগ-বিয়োগে
বন্ধুত্ব!

বন্ধুত্ব করলে মিষ্টি খাওয়াতে হয়.....?
হিসেব-নিকেশ হলে বন্ধুত্ব কি ....স্থায়ী হয়।

ধন্যবাদ ঝুমি। ভালো থাকা হয় যেন।

৫. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২১
জিনাত বলেছেন: ভাবটা সুন্দর ভাবে প্রস্ফুটিত
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন:

অসংখ্য ধন্যবাদ জিনাত।

৬. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৪
গুপী গায়েন বলেছেন: সুন্দর বর্ননা। ভাল লেগেছে। ধন্যবাদ

"মনে হয় গোধূলীর রঙে
রাঙানো.........!"

শেষ বিকেলে শহরের পথে
খুরের বাড়িতে
ধুলা উড়িয়ে কোন গো ই
আর গো করেনা রে ভাই।:(

গোধুলি আর না...ই :(
(জাস্ট ফান:))
১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন:



ধন্যবাদ সুন্দর (ফান) মন্তব্য করার জন্য।

ভালো থাকুন। শুভেচ্ছা নিবেন।

৭. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪২
তাপস ঘোষ বলেছেন: বন্ধুত্বরে একক কোন সঙ্ঘা নেই......!

তবে নির্মল বন্ধুত্বের তুলনা নেই.....!

অ সা ধা র ন এক কবিতা ...............।

অসাধারন এক ভাব বিনিময় হয়েছে তাতে!

+++
১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন:

কেমন আছো তাপস ?

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

প্রকৃত বন্ধৃত্ব নির্মল হওয়া উচিত।

আসলেই বন্ধুত্বের কোন সংজ্ঞা নেই!
থাকতে পারে না।

১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন:

ধন্যবাদ বিবেক সত্যি!

১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন:

ধন্যবাদ চাঙ্কু। মুখে হাত কেনো.......?

১০. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২০
প্রকৃতি প্রেমিক বলেছেন: ভাস্করদা, ছবিটাও আপনা তোলা নাকি? লেখা সুন্দর হয়েছে।
১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন:

ধন্যবাদ প্রেমিক! প্রকৃত প্রেমিক।

ছবিটা সিলেটের মৌলভীবাজারের লাউয়াছড়া থেকে তোলা! গত বছরের কোন এক সময় তুলেছিলাম।

১১. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২০
স্বপ্নদুয়ার বলেছেন: হুমমম এটাও বুঝলাম যে, এই কবিতাটা ব্লগেরই কাউকে উদ্দেশ্য করে লেখা। যার ব্লগে গেলে কবিতাটাকে তার শো কেসে দেখতে পাওয়া যায়!;)

বন্ধুত্বের মিষ্টি আমিও খেতে চাই।:)

আপনার মৃত্যু কি কোনো মাসের ২০ তারিখে হবে?
১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন:
যার ব্লগে গেলে কবিতাটাকে তার শো কেসে দেখতে পাওয়া যায়!
......................................................................................

আপনি কি সেই শো কেস দেখতে পেয়েছেন !


আচ্ছা বন্ধুত্ব করলে কি মিষ্টি খাওয়াতে হয় ?
















মৃত্যু সংবাদ ?

১২. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৩০
বরুণা বলেছেন: এত ভালো বন্ধুটা!!
১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন:

বন্ধুত্বটা এমনই হওয়া উচিত........!

১৩. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:০৩
ঝুমী বলেছেন: আমি তো মিষ্টি এখনো চোখেই দেখলাম না!!! আরেকজন এসেছে ভাগ বসাতে!!!:P @স্বপ্নদুয়ার
১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন:

কি আর করা ........!

ভাগ তো দেওয়ার দায়িত্ব তোমার । কারণ তুমি প্রথমে মিষ্টি চেয়েছিলে। সো.....!

ভাল থাকা হয় যেন।




?

১৪. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬
প্রীটি সোনিয়া বলেছেন: খুব ভাল লাগলো...বন্ধুত্বের লেখা।
১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন:

অসংখ্য ধন্যবাদ ।

কবিতাখানি ভালো লেগেছে বলে ধন্য।

১৫. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:১৮
সবাক বলেছেন: কাব্যখানি সুন্দর হৈছে।
১৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন:
ধন্যাবাদ।

সুন্দর হৈছে না .......!

১৬. ১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১২
শেখ রহিম বলেছেন:


ভাস্কর দা আবারও লেট!

কেন যে কাছের মানুষ হয়েও দেরী করে এ দ্বারে আসি!

ভাস্কর দা আপনি কি জানেন কত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। কিন্তু আমার কি সাধ্য আছে এই উপহারকে নিয়ে কিছু বলা।
আমার কথা এই কাব্যখানির কাছে সত্যিই বেমানান।

বন্ধুত্বের বিশালতার যে সিন্ধু এখানে রচনা হয়েছে সত্যি অসাধারণ ।
এভাবে বন্ধু পাওয়া....বন্ধুত্ব হওয়া.......বন্ধুকে নিয়ে ভাবা........বন্ধুর জন্য ক'টি শব্দের যোগ-বিয়োগ সত্যিই .......চমৎকার।


ধন্য হে বন্ধু ! আমি জানি সেই বন্ধুটি এ দ্বারে.....ঘুরে শতবার....যার পদচিহৃ দেখা যায়.......স্বপ্নের সংমিশ্রণ যেন এক হয় !

ঝুমী আপু আপনি ধন্য। আসলে ক'টি শব্দের যোগ-বিয়োগ এ বন্ধুত্বটাকে ছোট করে দিতে পারে.........!


হাজার, লক্ষ, কোটি শব্দের যোগ-বিয়োগ ছাড়িয়ে যাক এ বন্ধুত্বে।

ভালো থাকুন ভাস্কর দা। ঝুমী আপুকেও শুভেচ্ছা জানিয়ে গেলাম।
১৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:১৬

লেখক বলেছেন:
ছোট ভাই বেশি হয়ে গেলো না ?

কি দরকার ছিল। আসল উপহার দেবো আমার অফিসে আসলে। চলে আসো......!


এখুনি।

আরে তুমি না বুঝলে কে বুঝবে বলো ? তুমি তো......!




১৭. ২০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৮
ইমন০০৭ বলেছেন:


হাজার, লক্ষ, কোটি শব্দের যোগ-বিয়োগ ছাড়িয়ে যাক এ বন্ধুত্বে।

আপনাদের বন্ধুত্বের জন্য শুভকামনা।
২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১২

লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ।

১৮. ২০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: কবিতার বিশ্লেষণ করার সে ক্ষমতা আমার নেই।


ব্যস্ততায় সেই ভাবনাটুকু মনের গহীনে রেখে দিলাম !
অচেনা সেজনকে খুঁজতে মুঠোফোনেই.......!...........।অসাধারণ!!!

কেমন আছো? অনেক ভালো থেকো।
২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন:
আপনার বিশ্লেষণ না পেলে যে লিখাটি তার পূর্ণতা পায়না!!!!

মুঠোফোনেই খুঁজে নিলাম তাকে
সে আমার খুব প্রিয় একজন।
যাকে কখন বোন
আবার কখনও বন্ধু হিসাবে পাই এই ব্যস্ততায়।

ব্যস্ততায় চলছে সময়....। আপনি কেমন আছেন?

শুভেচ্ছা আপনায়.............................

১৯. ২০ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৪
কঁাকন বলেছেন: বন্ধুত্বে বিয়োগ থাকতে নেই জানেন তো :)
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন:
আমি বন্ধুত্বে বিয়োগ বলি নাই। আমি এখানে শব্দের যোগ-বিয়োগ এর কথা বলেছি।
বন্ধুত্বের নির্মলতা থাকা উচিত।

আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২০. ২০ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৫
মীতু বলেছেন: অসাধারন ! খুব ভাল লাগল ।

শুধু শব্দের না আবেগের যোগ-বিয়োগ নিয়েইতো বন্ধুত্ব ।

ঝুমীকেও আমার শুভেচ্ছা জানাস ।

ভাল থাকিস ।
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:৫৪

লেখক বলেছেন:

সুন্দর মন্তব্যের জন্য তকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি।
ঠিক বলেছিস আবেগের যোগ-বিয়োগ নিয়েইতো বন্ধুত্ব ।
ঝুমীকে তর শুভেচ্ছা পরিচয়ের প্রথমেই জানিয়েছি। এখন আবারও ঝুমীকে তর শুভেচ্ছা পৌছে দিলাম।

২১. ২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩২
ঝুমী বলেছেন: "হিসেব-নিকেশ হলে বন্ধুত্ব কি ....স্থায়ী হয়।"
অবশ্যই না!...হিসাব কষে হয়তো একটা সম্পর্ক গড়া যায়, বন্ধুত্ব নয়!8-|


"বন্ধুত্ব করলে মিষ্টি খাওয়াতে হয়.....?"
ইয়ে মানে...আমি না! "স্বপ্নদুয়ার" ও "ইমন০০৭"খেতে চায়!!! আমি তো ফান করিয়া বলিয়াছিলাম!!!:P

"ভাগ তো দেওয়ার দায়িত্ব তোমার । কারণ তুমি প্রথমে মিষ্টি চেয়েছিলে।"
মিষ্টি আমার খুবই প্রিয়! আমি তো মাছি'কেই মিষ্টির ভাগ দেই না! আর...!!!:-&

ভাস্কর দা, ছবিটা কিন্তু অসাধারণ! তুমি খুব সুন্দর ছবি তুলতে জানো দেখছি! :-B

@শেখ রহিম, @মিতু, @ইমন০০৭ আপনাদের জন্যও রইল শুভ কামনা।:)
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন:

সত্যি........ হিসাব কষে হয়তো একটা সম্পর্ক গড়া যায়, বন্ধুত্ব নয়!























তোমার এই কথার বিশালতা অনেক দীর্ঘ!
অনেকটা প্রশস্ত!

ক'টি শব্দের সংমিশ্রনে জন্ম হউক হাজার শব্দের।

২২. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৭
আহমেদ ফারুক বলেছেন: কবিতা ভালো রাগল, তবে আপনি আমার সাথে দেখা করতে এসেছিলেন, দেখা হয়নি।

এক কথায় আফসেট হয়েছি। ফোন দিলেই হতো। উড়ে আসতাম। কারন, সিলেটের মানুষের প্রতি আমার আলাদা একটা দূর্বলতা আছে।
২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৫

লেখক বলেছেন:
অনেক দিন পর এ দ্বারে আপনাকে দেখে ভালো লাগল।
সুন্দর মন্তব্য।
আপনাকে দেখার উদ্দেশ্যে অফিসে গিয়েও দেখা করতে পারিনি!
তখন ফোনেও আপনাকে পাইনি।
দূর্বলতা থাকাটাই স্বাভাবিক। কারণ সিলেটিরা অমায়িক!

২৩. ২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৮
আহমেদ ফারুক বলেছেন: হ্যাঁ বলতে ভুলে গেছি, নেক্স টাইম আসলে ফোন দিয়ে আসুন। মেলামাইন যুক্ত চা পান করাব। প্রমিজ।
২১ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন:
অবশ্যই আবার দেখা হবে!
আর তখন আপনার মেলামাইন মুক্ত চা খাবো!
যদিও সেদিন আপনার অফিসে চা খাওয়ানোর জন্য আমার এক ঘনিষ্টজন খুব অনুরোধ করেছিলেন কিন্তু মেলামাইন যুক্ত চা থাকায় খাওয়া হয়নি।

ভালো থাকুন
ভালোবাসা নিয়ে............................

২৪. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৬
আমার আমি বলেছেন: বন্ধু মানে যেজন যোজন পথের যাত্রী। দূরের অথবা কাছের।
কেমন আছেন ভাস্কর দা।
ভালো থাকেন।
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৫

লেখক বলেছেন:

বন্ধুত্বের স্বত্ত্বরুপ হয়তো এখানেই.....!

আসলেই বন্ধু মানে যেজন যোজন পথের যাত্রী। দূরের অথবা কাছের।


জোস বলেছেন.......!

ভালো আছি !

২৫. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:১৯
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর বন্ধুত্বের আলোময় কবিতা...........
অনেক শুভকামনা ভাস্কর।
ভালো থেকো।
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৭

লেখক বলেছেন:

ধন্যবাদ এ দ্বারে।

এতো সু্ন্দর কথা......!

ভাল আছি । ভালো থাকতে চাই হাজার বছর।

আর ভাল থাকা হয় যেন।

২৬. ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:৪৫
বিবর্ণ বলেছেন: ইস্..... এত্তোসুন্দর একটা কবিতা ঝুমি' কে দিয়ে দিলেন....? ঝুমি কি খু্ব সুন্দর.....হাহাহাহাহা........

ভালবাসা থাকল।
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৪

লেখক বলেছেন:

ধন্যবাদ বিবর্ণ

বন্ধুকে নিয়ে লেখা কবিতা বন্ধুকেই তো দিতে হবে!




কবিতাটা ঝুমির প্রাপ্য! ঝুমি এ চোখ দিয়ে দেখা হয়নি......!

বন্ধুর কি রং !
সাদা কালো নাকি রঙ্গিন!
নাকি আলো আধাঁরে..... !



এতো কিছু ভেবে বন্ধুত্ব হয়না। হতে পারে না। হওয়া উচিত না।


বন্ধুত্বের একটি রঙ............................................বন্ধু।

২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন:

ধন্যবাদ নিবিড় ।

২৮. ২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৭
নম্রতা বলেছেন: দারুন সব বন্ধু আপনার ! ব্ন্ধুত্ব আরো প্রগাঢ় হোক, এই কামনা করি।+
ঝুমি , "রস" এর মিষ্টি হলে মন্দ হয় না!
২২ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন:

ধন্যবাদ নম্রতা।

বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন...................!

হয়ে যাবে বন্ধু।
এই ব্লগে সবাই আমার বন্ধু। সেই সব বন্ধুর ভীড়ে কাউকে খুব কাছ থেকে দেখি । কাউকে খুব কাছে সময়ে অসময়ে। কেউ আসে এই ঘরে এই আঙিনায়!


এভাবেই.......!


ঝুমি , "রস" এর মিষ্টি হলে মন্দ হয় না! ............................

২৯. ২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৩
সিক্স স্ট্রিং বলেছেন: শব্দের যোগ-বিয়োগ............জটিলস্‌ লিখছেন ।
২২ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন:
এই দ্বারে আপনাকে দেখে খুশি হলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

৩০. ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৬
একজন ব্লগার বলেছেন: জ্বি হ্যাঁ, স্বপ্নদুয়ার দেখতে পেয়েছে।


যে বন্ধুত্বে নিতান্তই ভাই-বোনের সম্পর্ক থাকে, সে বন্ধুত্বে খাওয়াতে হয় বৈকি!:)


কবিতার প্রথমে যে উৎসর্গবানী লেখা, সেটা কিন্তু আগে ছিলো না। স্বপ্নদুয়ারের কমেন্টের পরই সেটা পোস্টে যোগ করা হয়েছে তাই না ভাস্কর চৌধূরী?;)

ছবিটা কি আপনার তোলা?

আপনার ব্লগের মাথার কথাটা দেখে স্বপ্নদুয়ার প্রশ্নটা করেছিলো। তার উত্তর কি দিলেন সে তো কিছুই বুঝল না!

স্বপ্নদুয়ারের হয়ে জবাবগুলো দিয়ে দিলাম।
২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন:

বন্ধুত্ব এমনি.......

সম্পর্কের ছেদবিন্দু
কখনো
স্পর্শের রঙ তুলি দিয়ে আকা যায়
রক্তের সংমিশ্রনে
কখনো
অচেনা কেউ বড্ড্ আপন হয়
সময়ে অসময়ে....!
এভাবেই সম্পর্ক তৈরি হয়।

ছবিটা আমারই তোলা। গত বছরের কোন এক সময় তোলা।


ভালো থাকুন একজন ব্লগার। আর আপনি একজন....কেন ? আর কেউ নাই কেন রে ভাই।

৩১. ২৭ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৯
ঝুমী বলেছেন: ঠিক ঠিক! "রস" এর মিষ্টি হলে মন্দ হয় না! :P
২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন:
এই সাত সকালে এতো বাহারী মিষ্টি। কোনটা ছেড়ে কোনটা খাই......


এতদ্বারা সবাইকে জানানো যাচ্ছে আমার ব্লগে ঝুমি কর্তৃক মিষ্টি বিতরণ করা হয়েছে। সম্মানিত ব্লগারবৃন্দের দৃষ্টি আকর্ষন করছি অতি শীঘ্রই এ দ্বারে এসে মিষ্টি উপভোগ করুন।

ধন্যবাদান্তে....
ঝুমি গ্রুপ এন্ড ব্লগ মিষ্টান্ন ভান্ডার
ভাস্কর চৌধুরী ব্লগ , বাংলাদেশ।

বিঃদ্রঃ যার যা পছন্দ খেতে পারেন। কোন সমস্যা নাই।

৩২. ২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৯
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় ভাস্কর দা,

এলাম।

এসেই আপনার যাদুকরী শব্দের যোগ বিয়োগ শিখে নিলাম।

আর শেষে এসে মিষ্টি ক'টা টপাটপ পুরে নিলাম...

দেশে যেয়ে বেশী দিন থাকিনি বললেও অজুহাত হিসেবে টিকবে না -তাই বরং দেশে ফিরবার দিন গুনি।
ততদিন পর্যন্ত জামিনের দরখাস্ত দিলাম।
:)
২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন:
ওয়েলকাম এ দ্বারে।

জরিমানা চাওয়ার আগেই মওকুফ .......!

যাদুকরী শব্দ.........বাহ বাহ্।

ঝুমির মিষ্টি আপনি একা খেলেন। আর কেউ খায়নি! ওদের ডাকেন...?


জরিমানা মওকুফ। ততদিন নয়! যতদিন........!


ভাল থাকবেন।

৩৩. ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১২
নিবিড় বলেছেন: ভাষ্করদা কেমন আছেন???নতুন লিখা কই ? আপনার লিখার অপেক্ষায়
২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন:

অপেক্ষার প্রহর গুনছেন..........! ভালো...........!

আমার লেখার জন্য কেউ অপেক্ষা করে। কারো অপেক্ষার প্রহর গুনতে হয় সত্যি........ভাবতে অবাক লাগছে।

লিখবো সময় করে....!


ভালো থাকবেন।

শুভেচ্ছা ছুঁয়ে নিবেন।

৩৪. ২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২২
চাঙ্কু বলেছেন: ক্ষিধা লাগছে , হের লাইগা হাত মুখে ;)

নয়া লেখা আসে না কেন ??
২৯ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন:

কেন খুকি........হাত মুখে কেন...? ক্ষিধা সত্যিই লাগছে।

আপনার ঝুমি আপুকে বলেন মিষ্টি দিতে.......!

আপনার আপু মিষ্টি সাপ্লাই করছেন এখানে।

ক্ষিধা আর থাকবো না।


নয়া লিখা দিব বড় ভাই। খুব শিঘ্রই। আইসেন দাওয়াত রইলো।


ভালো থাইকেন।

৩৫. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫
ঝুমী বলেছেন: ভাস্কর দা, নতুন লেখা কোথায়? শুধু আমাকেই লেখার না দেয়ার জন্য বকা দেও! আর তুমি যে লিখো না, সেটার বিচার কে করবে শুনি!:P
০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন:

আমি লিখছি না বলে তুমিও লিখবে না মানে.....!


তোমাদের মতো লেখিকারা না লিখলে এ দ্বার কিভাবে ধন্য হবে বলো।

তোমার লেখার স্পর্শ, রঙ, বর্ণ , ছোয়াঁ না পেলে আমরা কি থাকতে পারি।

তোমার হাজার পাঠকের ভীড়ে ক্ষুদ্র এ পাঠক তোমাকে অনুরোধ করছে একটি ভালো লেখা দাও।


কবিতা হলে ভালো হবে।


কবিতার মধ্যে প্রাণের স্পন্দর খোঁজে পাওয়া যায়। যেখানে আবেগ ঘরবসতি বাঁধে। যেখানে স্বপ্নরা এক হয়ে রয়।


প্লিজ.................................একটি কাব্য!

৩৬. ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৩:০৬
কুঙ্গ থাঙ বলেছেন: প্রিয় সহব্লগার, মণিপুরী আদিবাসীদের ১৬৬তম মহারাসোৎসবে আপনাকে আমন্ত্রন জানাচ্ছি। বিস্তারিত দেখুন এখানে । ... শারদীয় রাসপুর্ণিমার অগ্রীম শুভেচ্ছা রইলো।
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৮:০৯

লেখক বলেছেন:

ধন্যবাদ কুঙ্গ থাঙ আপনাকে।

প্রতিবছরই এ উৎসবে আমার প্রদচারণা আছে। নিউজ কভারের জন্যই মূলত যাওয়া হয় সেখানে। সাথে কিছু আনন্দ....! আসছি.....১২ নভেম্বর । দেখা হবে.....!

ভালো থাকবেন।

৩৭. ০১ লা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৭
শত রুপা বলেছেন: ভাল লাগলো এই বন্ধুত্ব ।
ভাল থাকবেন।

উপরের মিস্টিগুলো কিন্তু আমাকে ভীষন ভীষন লোভে ফেলে দিয়েছে
ভাস্করদা!
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৮:০৬

লেখক বলেছেন:

ভাল লাগার বন্ধুত্ব এমনি........সেটা কি বুঝতে পেরেছেন...?

মিষ্টি খেতে হলে ঝুমীকে রিকুয়েস্ট করতে হবে। কারণ মিষ্টির আয়োজন প্রয়োজন ওই করেছে। সো........!


আপনিও ভালো থাকবেন..............!

৩৮. ০২ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩
চাঙ্কু বলেছেন: ভাস্করদা @ আপনার তো বিচার হওয়া লাগিবেক ।
নয়া লেখা আসে না কেন ??

ঝুমী আপার মিষ্টিতে নাকি ভেজাল আছে , হের লাইগা খামু না ;)
তয় আপার শেষ কুমেন্টের সাথে সহমত ।তাড়াতাড়ি লেখা দেন ।
নাইলে খপর আছে কহিলাম :P
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন:

ঝুমীর মিষ্টিতে ভেজাল আছে এই খবর কেডা কইলো। আরে মিষ্টিতে ভেজাল নাই বরং মিষ্টির দুধে মেলামাইন আছে হয়তো........!

আপনি আপনার ঝুমি আপুর সাথে সমঝোতা করেন ভাই.....!



লেখা তো দিমু........কিন্তু আপনার ঝুমি আপু তো কোন লেখা দেয় না।

হেউডা কইন......!


ভালা লাগছে......

০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:২১

লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ রমি ভাই।
কেমন আছেন?

৪০. ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:২৪
প্রলয় হাসান বলেছেন: আমার প্রথম দুটো প্রশ্নের উত্তর তো পেলাম না জনাব।

আমার আর কাকে দরকার বলে মনে করেন আপনি?

লেকক বলেছেনঃ লেখা তো দিমু........কিন্তু আপনার ঝুমি আপু তো কোন লেখা দেয় না।

হেউডা কইন......!

------------------------------
ঝুমীর লেখা দেয়া না দেয়ার সাথে আপনার লেখা দেয়া না দেয়ার কি সম্পর্ক?


ও হ্যাঁ, আমিই "একজন ব্লগার।"
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন:
আমার মনে হয় সবগুলো উত্তরই আমি দিয়েছি.........!

আমার আর কাকে দরকার বলে মনে করেন আপনি? বুঝিনাই.....?

এই কথাটা চাঙ্কু ভাইকে বলেছি...........মঝা করে..........


আপনি কি চাঙ্কু ভাই....?

৪১. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৮:৩১
ঝুমী বলেছেন: সহমত হবার জন্য @চাঙ্কু ভাই'কে বিশাল বড়ো থ্যাংকস।:)

@চাঙ্কু ভাই, সতত্য কইরা বলেন কটা মিষ্টি পেটে ভরে এই বয়ান দিচ্ছেন?;)
৪২. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:১৫
ঝুমী বলেছেন: ভাস্কর দা, তোমার মতো অসাধারণ করে আমি লিখতে জানি না!:)
এই দেখো না, সারাদিন কলম কামড়ে বসে আছি, তবু এক লাইনও কবিতা লিখতে পারিনি! আফসুস!!! :(
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন:

আমি একজন সা.............ধা..............র...............ণ ..............লেখক।



নাচতে না জানলে উঠোন বাঁকা এই কথাটি কি শুনেছো.......!


এখুনি চটজ্বলদি লেখা দাও................?

৪৩. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:৩০
প্রলয় হাসান বলেছেন: লেখক বলেছেনঃ ভালো থাকুন একজন ব্লগার। আর আপনি একজন....কেন ? আর কেউ নাই কেন রে ভাই।

---------------------------

এই কথার রিপ্লাইতে কথাটা বলেছিলাম। এবার বুঝেছেন?

জন্মঃ- ৩১ ডিসেম্বরঃ মৃত্যুঃ- ২০.... এই কথাটার মানে কি?

অফটপিকঃ আপনার আই কিউ কত?
৪৪. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
প্রলয় হাসান বলেছেন: ছবিটা নেটের কোথাও যেন দেখেছিলাম। যাহোক, আমার দেখার ভুলও হতে পারে।
ছবিতে দেখা যাচ্ছে দুটো ভিন্ন লিংগের বাচ্চা শামুক মুখোমুখি। পোস্টের সাথে ছবিটার কি সম্পর্ক আছে বলে মনে করেন? ভাই-বোনের বন্ধুত্বের পোস্টে এইরকম একটি ছবি কতটা অর্থবহ বলে মনে করেন জনাব ভাস্কর চৌধুরী?
১৪ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন:
ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন:
ভদ্রতার পরিচয়...................................

৪৭. ২৭ শে মে, ২০০৯ রাত ৮:৫৫
শৈলী বলেছেন: বন্ধুত্বের শেষ চূড়ায় !
বন্ধু সে'জনা তার সাথে
এভাবেই পরিচয় হয়...........ক'দিন আগে!
তার জন্য! তাকে উৎসর্গ করে লেখা
ক'টি শব্দের যোগ-বিয়োগ
২৭ শে মে, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন:

হ্যাঁ তার জন্য ক'টি শব্দের যোগ-বিয়োগ এভাবেই কষে নিলাম।
এই প্রথম ! আমার বাড়িতে আপনাকে দেখ ভালো লাগল।
ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.১৮৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাবনার গতি আর জীবনের গতি এক সমতলে থাকে না। বদল হয় জীবনের গতিপথ। নেশা হলো কলম সৈনিক হবো। পেশা বেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ