আমার প্রিয় পোস্ট

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

জনিরা জলে উঠুক প্রতিশোধের আগুনে........../ভাস্কর চৌধুরী

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০

শেয়ারঃ
0 2 0


একটা অস্পষ্ট স্বপ্ন নক্ষত্রের দিকে তাকিয়ে আছে। যে স্বপ্ন এগিয়ে যায়....! কখনো আবার স্বপ্নের মৃত্যু হয়। কখনো জ্বলে উঠে। জ্বলে উঠে প্রতিশোধের আগুনে। আবার হয়তো স্বপ্নেরা এক হয়......! যেখানে জমাট বাঁধা কষ্টগুলো তার অদৃশ্য আলোছায়ায় ভেসে উঠে।

জনি । এক বছরের একটি শিশু। যে শিশুর স্বপ্নের মধ্যমণি তার মা। শিশুটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে খোঁজে তার মাকে। মাঝে মাঝে অস্পষ্ট সুরে মা বলে ডুকরে ডুকরে কাঁদে। কান্নার প্রতিধ্বনি ভেসে উঠছে আকাশে-বাতাসে। ক্ষিদের জ্বালায় বারবার চেষ্টা করছে মায়ের দুধপান করতে। ঠেলে বুকের উপরিভাগে উঠেও পড়ে যাচ্ছে শিশুটি। কিন্তু পারছে না। মা-যে আর এই পৃথিবীতে নেই এটুকু বোঝার বয়স হয়তো তার হয়নি। এভাবেই কিছু সময়········কিছু অদৃশ্য স্বপ্ন ছুঁয়ে যায়·······ছুঁয়ে যায় বাস্তবতার নিরিখে।

একটি গল্পের সামান্যতম উপাখ্যান জন্ম দিলাম মাত্র। এর কালরেশ এখনও বলা হয়নি।

এইতো কয়েকদিনে আগে ফলাও করে পত্রিকায় প্রকাশ হলো আমার এলাকার এই ঘটনাটি। সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রাজনগর উপজেলার মরিচা গ্রামের গৃহবধু রুবি বেগমকে গত ৯ অক্টোবর রাতে নির্মম ভাবে শ্বাষরোদ্ধ করে হত্যা করে তার শ্বশুরবাড়ির লোকরা। তিন সন্তানের জননী গৃহবধু রুবি বেগমকে হত্যা করে নদীর পাশে রেখে যায় তার ১ বয়সের জীবিত কন্যা শিশু কন্যা জনিকে । পরদিন গ্রামবাসী ক্ষেতে আসলে শিশুটির কান্না শুনে এগিয়ে এসে দেখতে পায় মৃত গৃহবধু রুবি ও তার জীবিত শিশুটি মৃত মায়ের বুকের দুধ খাচ্ছে ও কান্নাকাটি করছে।

হিসেবটা এমন.......শ্বশুরবাড়ির অত্যাচার! অতঃপর একটি মৃত্যু! কিন্ত...........এখানেই শেষ নয়। একটি মৃত্যুর জন্য আরেকটি মৃত্যুর অপেক্ষা ।


নির্বাক জনি

আশিউর্দ্ধো বৃদ্ধা। শিশু জনির নানি। জীবনের শেষ অধ্যায়ে পাড়ি দিবেন এই বৃদ্ধা । অথচ মা হারা শিশুকে নিয়ে কোথায় যাবেন এই বৃদ্ধা। মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত শিশু জনি সর্দি ,কাঁশি,জ্বর ও পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে। অসহায় বৃদ্ধার দু'চোখ দিয়ে বইছে অশ্রূর ধারা, দেখলে মনে হয় বৃদ্ধা বাকরুদ্ধ হয়ে গেছেন। একদিকে মেয়ে রুবির নির্মম মৃত্যু ঘটনার শোক, অন্যদিকে এক বছর বয়সের নাতি জনি গুরুতর অসুস্থ।


জনির নানি সিতারা বেগম

সম্প্রতি সারাদেশে ঘটা করে পালন করা হল কন্যা দিবস। কিন্তু জনির মতো কন্যা শিশুদের ভাগ্য বদল হয়না। দিন দিন বাড়ছে জনিদের সংখ্যা।

বন্ধ হয়নি নারী নির্যাতন। বরং দিন দিন এর মাত্রা ও ধরণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পত্রিকার পাতায়ও সবার কথা আসেনা। অনেক নির্যাতনের ঘটনাই থেকে যায় খবরের অন্তরালে। খবরওয়ালা মানুষ হয়েও আর কত খবর দিব জনিদের। মাঝে মাঝে নিস্তব্দ পাঠক হয়ে নিস্তব্দতার ভঙ্গিমায় শুধুই পড়ে যাই। পত্রিকার এ পাতা থেকে সে পাতা। পড়া আর শেষ হয়না। আর কতকাল পড়বো ওদের খবর ? ওদের ভাগ্যের কি হবে ? ওদের ভাগ্যের কি পরিবর্তন হবে···?



 

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৬
নাজিরুল হক বলেছেন: হুম....

এদের দিকে তাকানোর কেউ নাই।
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন:
কেউ-কি নাই..............?

আমরা খবরওয়ালা মানুষ হয়ে না হয় আমাদের এই প্রশ্ন .......?

কিন্তু পাঠকের .........?

২. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৯
লাল দরজা বলেছেন: ভাইরে কি কি দেখাইলেন :(
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন:

কি আর দেখালাম....!

যেখানে বাস্তব তার বাস্তবতার কাছে থমকে যায়.............!

ধন্যবাদ লালদরজা।

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪২

লেখক বলেছেন:

কষ্টের বিবর্ণ রুপরেখা যে কি হতে পারে.......কি হয়..........তার অদৃশ্য ছায়া........যে ছায়াপথে......এই কষ্টগুলো বেঁচে থাকে।


ধন্যবাদ।

৪. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪১
মনির হাসান বলেছেন: ... নিধিরাম আমরা ... ঢাল-তলোয়ার বিচ্ছিন্ন ... নিজেকে নপুংশক ভাবতে লজ্জা লাগে ... তাই এই আমি .... এখানে কিছু না লিখে ফিরতে পারলাম না ।

মানুষ অতি প্রাচীন প্রানী ...
প্রাচীন প্রানীই হওয়াই সার হয়েছে, মানুষ আর হয়ে ওঠা হয়নি ।
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন:

আমরা যে কি তা হয়তো আমরা নিজেরাই জানিনা। জানিনা ভাষায় প্রকাশ করতে কষ্টকে কষ্ট আর দুঃখকে দুঃখ বলতে.....!

আপনার এ দ্বার থেকে না ফেরা ........কিছু অব্যক্ত কথা.......আমি শুনেছি..........ভাষাহীন ভাষ্যে.............শুধুই..........!

মানুষের মনুষত্বের আধার পরিবর্তন হোক এ আহ্বান........!

ধন্যবাদ মনির হাসান।

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৮

লেখক বলেছেন:
এভাবেই জ্বলছে আর আমরা লিখছি..................!

কেমন আছেন কবি ?

অনেকদিন পর আমার আঙিনায়।

০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৫২

লেখক বলেছেন:

ওদের জন্য এতটুকুই........

৭. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৫২
কুঙ্গ থাঙ বলেছেন:

মন খারাপ হয়ে গেল... :(

... দয়া করে আগের কমেন্টটা মুছে দেবেন ইমোটিকন ভুল এসেছে
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৫

লেখক বলেছেন:

যখন ঘটনাটি জেনে সরেজিমন যাই তখন বাস্তব চিত্র দেখে কেমন যে হয়ে গিয়েছিলাম ভাষায় প্রকাশ করতে পারবো না।

সেই সময়টা ছিল ভাষাহীন। আমরা ক্যামেরাও সে সময় বোবা হয়ে গিয়েছিলো।

ধন্যবাদ কুঙ্গ থাঙ

৮. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:০১
লিপিকার বলেছেন: খুবই হৃদয়বিদারক.......
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:০৬

লেখক বলেছেন:

কষ্টে ভাগ নেওয়ার জন্য ধন্যবাদ লিপিকার।

৯. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:১১
আইরিন সুলতানা বলেছেন: এরকম প্রশ্নগুলো এখন অনেক প্রতিধ্বনি হয়ে গেছে যেন; কিছুদিন পর পরই গুঞ্জরিত হয় কেবল কানের আশেপাশে....কি বলা যায় এখন ? নারী নির্যাতন - নানাভাবে নানারুপে এখনও .....এর ঠিক কি কারণ ? দ্রারিদ্রতা নাকি হীনমন্যতা নাকি কুশিক্ষা ?

সেই গৎবাঁধা কিছু কথা বলতে হয়..আমাদের সচেতন হতে হবে, আর্থিক অবস্থার উন্নতি প্রয়োজন, শিক্ষা এবং সঠিক শিক্ষা প্রয়োজন....

এগুলোর পাশাপাশি আইনের সঠিক ভুমিকা প্রয়োজন...আমরা আজকাল আইনের পরোয়া করি না .....

তবে স্বাধীনতা পরবর্তী আমাদের উন্নতির গতিবিধি পর্যবেক্ষণ করলে মনে হয়, এতো সহজে বোধহয় এ দূর্দশা থেকে উত্তরন নেই...

তাই এখন দরকার জোর প্রচারণা..সচেতনার....সাহসীকতার.... কিন্তু কে করবে ? প্রথমত সরকার.....এরপর বিভিন্ন নারী অধিকার সংরক্ষণ সংস্থা....সমাজসেবী সংস্থা.....সুশীল সমাজ...এমনকি আইনজ্ঞদেরও এগিয়ে আসতে হবে ....

আর সাংবাদিক, লেখক এদের কাছে বরাবরের দাবী...ভাল না লাগলেও ঘটনাগুলো চোখের সামনে তুলে আনার জন্য ....আমাদেরও জানা উচিত...আমরা একটি অসম সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করি ...
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:২৪

লেখক বলেছেন:

আপনার এই মূল্যবান কথাগুলো শুধু আপনার না । এগুলো জাতির কাছে .......! হাজারো প্রশ্নের সামিল.......কিন্তু এ উত্তর জাতিকেই দিতে হবে। আমাদের বুদ্ধিজীবিদের ভাবতে হবে এই ভাগ্যদের নিয়ে। ওদের ভাগ্যের চাকা কি থমকে গেলে জাতির ভাগ্যের চাকাও থমকে যাবে।


আমাদের আইন ব্যবস্থার দোহাই দিয়ে কিছু সংস্থা ফায়দা লুটে। নারী নির্যাতনের বিচারের নামে মিটিং , মিছিল.....অতঃপর.....!
পত্রিকার পাতায় নেতৃদের ছবিগুলো ছাপানোর জন্য। আর কিছুই নয়...

যে সমাজ ! যে সমাজের মুষ্টিমুদ্ধ লোকগুলো পেছনে থেকে এই নিশংস কর্মকান্ড করছে তাদের সমাজের কি বিচার হতে পারে........?


আমরা না হয় দু-কলম লিখলাম। আগেও লিখেছি ভবিষ্যতেও লিখবো....কিন্তু বাস্তবকে বাস্তবতার গতিতে আর কতদিন ঠেলে নিয়ে যাবো।

দু'কলম লিখলেই মামলা, হয়রানী, নির্যাতন না চাকরী থেকে বরখাস্তের হুমকী ইত্যাদির জাতাকলে থেকেও আমরা লিখে যাবো। লিখি যাচ্ছি....!

আপনার সুন্দর কথার সাথে আমার অগুছানো কিছু অব্যক্ত কথা বলে ফেললাম। বলতে পারেন নিজের অজান্তেই। আসলে এগুলো ভাবলে খুঁজে পাইনা ভাবনার শেষ সীমনা।

ধন্যবাদ আইরিন আপু আপনাকে।

১০. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:১৪
আইরিন সুলতানা বলেছেন: জনিদের আসলে ফুলের কোমলতায় বেড়ে ওঠার কথা ..নিদেন পক্ষে একটা নিশ্চিত আশ্রয়ে... অথচ আমাদের সমাজের চরম ব্যর্থতা যে আজ বলতে বাধ্য হতে হয়...এক অবুঝ শিশু যাতে মনে প্রতিশোধের আগুন নিয়ে বেড়ে ওঠে ....
০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন:
আবারও অসংখ্য ধন্যবাদ এ দ্বারে।

ওদের নিশ্চিত ভাগ্য............ভাগ্যের সীমানা নিয়ে আমরা ভাবি। আমাদের ভাবনায় চলে আসে..........!

কিন্তু ভাবনাটুকু ভাবনার বসতভিটা গড়ে। পূর্ণতা পায়না কোনদিনও.....!

তাই ওদেরকে জ্বলে উঠতে হয় প্রতিশোধের..........!

১১. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৩
অপ্‌সরা বলেছেন: মাঝে মাঝে বাক্যহারা হয়ে যেতে হয় কিছু ঘটনায় কিছু দৃশ্যে।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন:
জানেন এই ঘটনার ছবি তুলতে গিয়ে আমিও বাক্যহারা হয়ে গিয়েছিলাম। বোধদয় হচ্ছিল আমার ক্যামেরাও বোবা হয়ে গেছে। ক্যামেরার ছবি তোলার ধারণ ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছে......!

শিশুটির জন্য খুব কষ্ট হচ্ছে।

ধন্যবাদ অপসরা।

১২. ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন:
আমারা যারা খবরের পিছনে ছুটি। দুঃখজনক হলেও এধরণের খবর আমাদের সংগ্রহ করতে হয়। মৃত দেহের পার্শে দাড়িয়ে ছবি তুলি আবার সে খবর গুলো প্রকাশের জন্য পত্রিকা পাঠাই। সে গুলো প্রকাশিত হয়। আমরা ভাবি এ খবর প্রকাশিত হওয়ার পর মানুষ একটু সচেতন হবে। নারী নির্যাতন বন্ধ কিন্ত তা আর হয়ে উঠেনা।
একের পর এক জনী মাতৃহারা হয়। এর কি কোন প্রতি কার নেই?

(আর হ্যাঁ এই খবর টি আমাদের সিলেট পরিক্রমা (প্রতিদিনের অনলাইন) কমলগঞ্জ প্রতিনিধি ছবি সহ পাঠিয়ে ছিলেন যা প্রকাশিত ও হয়েছে।)
০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন:

ধন্যবাদ শাহাবউদ্দিন শুভ ভাই।

আপনার কথাগুলো আমাদের , আমাদের পত্রিকার , ক্যামেররা। কিন্তু কথাগুলো প্রতিদিনই প্রকাশিত হচ্ছে কোথাও কোথাও......প্রতিদিনের ক্যামেরার ল্যান্সে ধরা পড়ছে.......কিন্তু হায়.........খবরের অন্তর্জালে তৈরি হচ্ছে নতুন খবর.............!

এই ঘটনায় পরিসমাপ্তি কি .........! মা হয়তো নেই.........কিন্তু শিশুটির কি হবে.........বৃদ্ধারই বা কি করার আছে............এতসব কষ্টের ভীড়ে..........আমাদের দু'কলম বরই বেমানান।

১৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬
ঝুমী বলেছেন: মানুষ যে কত ভয়ংকর হতে পারে...ভাবতেই অবাক লাগে!
খুবই মর্মান্তিক ঘটনা। মনুষ্যত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে...!
শিশুটির জন্য খুব কষ্ট হচ্ছে।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন:

ধন্যবাদ ঝুমী।

হরের রকম মানুষের ভীড়ে কিছু মানুষ আছে। কিছু মানুষ মাঝে মাঝে পত্রিকার পাতায় এ ধরনের ঘটনার শিরোনাম হয়ে যায়। যাদের কারণে জনিরা মায়ের আদর থেকে বঞ্চিত হয়।

জনির জন্য কষ্ট শেয়ার করতে হলে ওর জন্য কিছু করতে হবে।

তোমার উপর গুরুদায়িত্ব অর্পন করা হলো।

১৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
প্রলয় হাসান বলেছেন: ৮ টা প্লাস!!!

এই পোস্ট লোকের ভাল লাগতে পারে সেটা আমার মাথায় ঢুকে না।

প্রথম মাইনাস দিলাম। কারন, পোস্টা আমার ভাল লাগেনি।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন:

প্রলয় হাসান বলেছেন @ ৮ টা প্লাস!!!

এই পোস্ট লোকের ভাল লাগতে পারে সেটা আমার মাথায় ঢুকে না।

-----------------------------------------------------------------------------
পৃথিবীতে সুস্থ এবং বিকৃত মস্তিষ্কের মানুষ আছে। আমরাও যে কোন একটিতে পড়ি। আমাদের বিবেক বলেও একটি শব্দ আছে। লেখকরা বিবেকের তাড়নায় অনেক বাস্তবতা তুলে ধরেন। আমি সাধারন মানুষ। তবে আপনাদের মতো তথাকথিত বিবেকহীন নই।

যদি স্বাধীনতা পরবর্তী দুর্ভিক্ষে বাসন্তির জাল পড়া নিয়ে মানুষের বিবেক নাড়া দিয়ে ছিল। ছবিটি যদি হতো আপনার পরিবারের কেউ তবে বিবেকহীন এমন উত্তর দিতেন না। সুতরাং আপনার মস্তিষ্কের বিবেক সুস্থ না বিকৃত তা-ই ইশ্বরই জানেন।

০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১০

লেখক বলেছেন:

ধন্যবাদ কাঁকন এতো ভোরে এ দ্বারে।

ভালো থাকতে চাই! কিন্তু বাস্তবতার ভীড়ে ভাল আর থাকা হয় না........!

১৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১০
মানবী বলেছেন: "আশিউর্দ্ধো বৃদ্ধা। শিশু জনির দাদী।"
- দাদী নয় নানি হবে বোধহয়। দাদী তো জনির মা'র হত্যকারী পরিজনদের মাঝে।


আমার একটি পোস্টে ব্লগার লাল দরজা'র দেয়া লিংক অনুসরন করে এই পোস্টটি পড়ে হতভম্ব, হতবিহ্বল!!!! জনির বাবা বেঁচে নেই? নরপশুর দল যখন এই নিষ্পাপ শিশুর মা'কে এমন নির্মমভাবে হত্যা করে, নরপিশাচের মতো একটি দুধের শিশুকে মৃত লাশের সাথে পরিত্যক্ত করে, তখন সেই নপুংশক কোথায় ছিলো?
হত্যাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, কেউ গ্রেফ্তার হয়েছে কিনা জানার আগ্রহবোধ করছি।


"জনিরা জলে উঠুক প্রতিশোধের আগুনে"
- প্রতিশোধের আগুনে নয়, প্রার্থনা করি; "মায়ের এই ছবি বুকে নিয়ে জনিরা বেড়ে উঠুক সত্যিকারের মানুষ হিসেবে, তাঁদের মনুষত্বের কাছে যেন পরাজিত হয় সব অনাচার আর অশুভ শক্তি।"

ভয়ংকর একটি ছবি, দ্বিতীয়বার দেখতে হলে নিজের সাথে লড়াই করতে হচ্ছে!! এই ছবি তোলার জন্য যথেষ্ট মানসিক শক্তির প্রয়োজন, হয়তো তোলার পর তা দেখা আরো বেশি কষ্টকর!!

জনির জন্য কিছু করা সম্ভব? আমরা কি এই অসহায় হতভাগ্য শিশুটির চিকিৎসা ও ভিবিষ্যত জীবনের জন্য যার নিজ নিজ সাধ্যমতো সাহায্যের হাত বাড়াতে পারি? যদি সম্ভব হয়, জানাবার অনুরোধ রইলো।


মর্মস্পর্শী পোস্টটির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাস্করদা।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন:

অসংখ্য ধন্যবাদ মানবী আপু।

হ্যাঁ জনির নানী হবে। ঠিক করে দিলাম। জনির বাবা বর্তমানে মধ্যপ্রাচ্যের একটি দেশে আছেন। ঘটনার পর তিনি আর দেশে আসেননি। আমরা শুনতে পেরেছি তিনি তার ভাইয়ের মাধ্যমে সবকিছু শুনেছেন। অথচ দেশে আসার প্রয়োজনবোধটুকু মনে করেননি।

ঘটনার সাথে জড়িত রুবীর দেবরকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডে আনলে রুবীর দেবর হত্যকান্ডের সাতে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে এই হত্যাকান্ডের বাকি আসামীদের পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করেনি। বরং মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি প্রভাবশালী মহল জোড় তৎপরতা চালিয়ে যাচ্ছে।


ঘটনাটি কতটুকু মর্মস্পর্শী তা ঘটনাটি যখন শুনলাম তখন ঠিক ওভাবে উপলব্দি করতে পারেনি। যখন ঘটনাস্থলে উপস্থিত হলাম তখনও তেমন খারাপ লাগেনি। ঠিক যখন ক্যামেরাটি তাক করালাম বাচ্চাটি তার মৃত মায়ের দিকে তখন নিজেকে আর মানাতে পারলাম। কতটুকু কষ্ট হয়েছে যে ছবি তুলতে তা ভাষায় প্রকাশ করতে পারবো না।
হাতটি কাপছিল । আমার সারাশরীর নিস্তব্দ হয়ে আসছে। মনে হচ্ছে আকাশ ভেঙ্গে পড়ছে আমার মাথা। আসলে বাস্তবতাকে ফেইস করতে গেলে এমনই হয়.......!

আজ সময় পেলে জনিকে দেখতে যাবো। দেখি ওর জন্য কিছু করা যায় কিনা। আপনাকে পড়ে জানাবো.....!

আমাদের বিবেক কি বলে.........কি বলতে চায়..........তা আমরা কান পেতে শুনি..........ওদের জন্য আসলেই কিছু করার আছে........!


ধন্যবাদা আবারও । ভালো থাকবেন।




১৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬
আমার আমি বলেছেন:

ভাস্কর চৌধুরীর আরেকটি অসাধারন লিখা। আমাকে আবারও কষ্টের পিছু টানে নিয়ে গেলো।
আপনার অনেক লিখা পড়া হয় ব্লগে। আপনি স্পষ্টবাদী। যে কাউকে নাড়া দিয়ে যাবে এই লিখাটি।
শুধু বিবেক দিয়ে অনুভব করা ছাড়া যদি জনিদের জন্য কিছু করার থাকে। তবে আমাদের তাই করা উচিত।
প্রকৃত একজন মানুষ সর্বদা বিবেকের কাছে ঋনী থাকা উচিত।
অসংখ্য ধন্যবাদ।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন:
ধন্যবাদ আমার আমি।

খবরওয়ালা মানুষের কষ্টের শেষ নেই........কখনো পত্রিকার কষ্ট শুনতে হয় নীরবে........কখনো আবার ক্যামেরার.........কখনো কলমের ..........!

প্রতিটি লাইনে........প্রতিটি বাক্যে.....প্রতিটি শব্দে........আমরা কষ্টকে উপলব্দি করি।

এই কষ্টের ভীড়ে আমাদের লিখতে হয়...........আমরা লিখে যাই.........

জনিদের জন্য আসলেই আমাদের কিছু করতে হবে। কিছু করা উচিত। অন্তত আমাদের বিবেকের তাগিদে।
আমাদের বিবেক ও মনুষত্ত্বের আধাঁরকে জাগ্রত করতে হাজার জনির জন্য কিছু করতে না পারলেও অন্তত একটি জনির জন্য কিছু করা উচিত।



তখনই প্রকৃত মানুষকে খুঁজে পাওয়া যাবে............!

১৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৩
শফিকুল বলেছেন:
সত্যি দুঃখজ্বনক।


আমি সিলেট আসতেছি বৃহস্পতিবার দুপুরে রওনা দিব , রাতে পৌছব , আবার শনিবার সকাল সকাল বেলা রওনা দিব।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১

লেখক বলেছেন:
আপনার জন্য শুভকামনা রইলো। চলে আসেন। বিস্তারিত আলাপ হবে।

ধন্যবাদ।

১৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩
মানবী বলেছেন: "দেখি ওর জন্য কিছু করা যায় কিনা। আপনাকে পড়ে জানাবো.....!"

-আন্তরিক ধন্যবাদ ভাস্করদা, জানার অপেক্ষায় থাকবো।

বাদীপক্ষে কেসটির প্রতিবন্ধকতা ও আপডেট জানার আগ্রহ রইলো।
ভালো থাকুন।

ছবিটির দিকে তাকাতে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে, আপনি ছবিটি তোলার সময় কি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে গেছেন তা অনুমান করতে পারি।

ভালো থাকুন।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১

লেখক বলেছেন:
ধন্যবাদ আবারও মানবী দি।

আপনাকে আমি পড়ে জানাবো।

যে আপডেট উপরে দিয়েছি তা-ই বর্তমান মামলাটিতে।

তারপরও কোন আপডেট থাকলে আমি জানাবো।

.......................................ছবিরটার কষ্টটা অস্পষ্ট থাক...............


বলতে খুব কষ্ট হয়।

আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

২০. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ভীষণ মন খারাপ করা পোস্ট ।


প্রলয় হাসান বলেছেন: ৮ টা প্লাস!!! এই পোস্ট লোকের ভাল লাগতে পারে সেটা আমার মাথায় ঢুকে না। প্রথম মাইনাস দিলাম। কারন, পোস্টা আমার ভাল লাগেনি।


প্রলয়ের এই কথাগুলো নিষ্ঠুর নয় শুধু মর্মান্তিকও । এরকম কথা ভালো লাগার কোন কারণ নাই ।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১১

লেখক বলেছেন:
ধন্যবাদ আবদুর রাজ্জাক শিপন ভাই।


বিবেকর আর্তনাদ শোনার ক্ষমতা ক'জনরই আছে................! ক'জনই বা শুনতে পায়।

২১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫
নম্রতা বলেছেন: এ সব খবর তুলে ধরা উচিত যাতে খুনিরা শাস্তি পায়। আমরা শোকাহত। আপনাকে ধন্যবাদ।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১২

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকেও শোকাহত মুহূর্তে সামিল হওয়ার জন্য।

২২. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: আর কত দিন এ রকম চলতে থাকবে। ছবিটার দিকে তাকাতে পারছিনা । দুধের শিশুকে কিরে রেখে গেলো। এদের আত্মা বলতে কিছু নেই।

ধন্যবাদ তোমাকে লেখাটা শেয়ার করার জন্য। নিউজটা পেপারে পড়েছিলাম। তুমি আপডেট দিও।

০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন:

আসলে ওরা আত্নার প্রতিধ্বনি শুনতে পায় না। এই ঘটনাটি ঘটে রাতের আধাঁরে। সেই রাতটি যে কত ভয়ানক ছিল তা হয়তো বুঝার বয়স শিশুটির হয়নি। বাস্তব হলো যাই ঘটেছে অবুঝ শিশুটির সামনেই।

ধন্যবাদ চিটি আপুকে এ দ্বারে।
আপডেট জানাবো সময় করে।

২৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৪
শেখ রহিম বলেছেন:

+++++++++++++++++++++++++++++++++++++++++++
+একটি স্বপ্নের মৃত্যু এভাবে হতে পারে.................সত্যি........!
+
+
+ভাবনার ভাবাবেগ....................কতটা প্রবল হলে এই লেখাটি ও +ছবিটা দেখার ক্ষমতা পাওয়া যাবে......জানিনা।
+
+তবুও একটি বিবর্ণ কষ্ট ও কষ্টের সাথে নিয়ে যাওয়া কিছু সময়......! +মর্মস্পর্শি এ গল্পের মর্মতা নিয়ে ভাবনার অথৈই ভাবনায় শুধুই +ভাবছি। হয়তো শেষ হবে না এ ভাবনা। যেখানে কষ্টের শংমিশ্রণে +একটি মৃত্যুর জন্য আরেকটি মৃতু্র অপেক্ষা.....................!
+
+মুত্যুটি নিশ্চিত অপেক্ষায় দাড়িয়ে আছে। কিন্তু আমি, আমরা এ মৃত্যু +চাইনা। কামনা করি না এ অনাকাংক্ষিত মৃত্যুটি।
+
+জনির জন্য হাজারো কথামালার উপখ্যান কিংবা একটি প্রবন্ধ রচনা +করলেও কিছুই হবে না। বাস্তবে ওর জন্য কিছু করতে হবে।
+
+আসুন আমরা এ দ্বারে গিয়ে সবাই একত্রিত হই। আমরা আমাদের +আবেক ও বিবেককে কষ্টার্জিত.......স্বার্থক পরিশ্রমকটি ওই শিশুটির +জন্য উৎসর্গ করি।
+
+
+মানবী দি'র সাথে আমি একতম। ওর জন্য কিছু করতে হবে।
+
+
ভাস্কর দা আমাকেও সাথে রাখবেন। শেষচেষ্টাটুকু আমি করে যাবো।
+
+++++++++++++++++++++++++++++++++++++++++++
০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন:
ধন্যবাদ রহিম।

সহমত আর সহমর্মিতা পোষন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

তুমিতো সাথে থাকবেই।

ভালো থেকো।

২৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
প্রীটি সোনিয়া বলেছেন: খারাপ লাগলো.....মানুষ কিভাবে এত নীচে নেমে যায়...আল্লাহই জানে...খুবই খারাপ লাগলো।

০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন:

ধন্যবাদ প্রীটি সোনিয়া আপু ।

কস্টের একটি পোস্ট দিয়ে কষ্টটা বাড়িয়ে দিলাম......!

২৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩৫
হামীম বলেছেন: ছবিটা দেখেই চোখের জল আটকাতে পারিনী।আমি অনবরত কাদছি।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন:
ছবিটার স্পষ্ট ভাষা হয়তো অনেকেই উপলব্দি করতে পারবে না। তবুও......!

আপনার সহানুভূতি দেখে ভালো লাগলো।

ধন্যবাদ হামীম ভাই আপনাকে।

২৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪
ঝুমী বলেছেন: ভাস্করদা, আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে...যার ফলে দেখা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই...। :(
০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন:
এই ছবি এই লেখা দেখার পরও সীমাবদ্ধতা...... ..........!

আমাদের অনেক কিছু করার আছে......!

শিশুটি এখন অসুস্থ। ওর জন্য এই মুহূর্তে উন্নত চিকিৎসা প্রয়োজন। সময়মত আরো করা যাবে।

ধন্যবাদ ঝুমী!

তোমার ভাবনাগুলোকে দীর্ঘ করো। দেখবে ভাবনার বিশালতায় কিছু উত্তর, কিছু প্রাপ্তি এমনই চলে আসবে........!

ভালো থেকো।

২৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
রুবেল শাহ বলেছেন: কিছু অদৃশ্য স্বপ্ন ছুঁয়ে যায়·······
ছুঁয়ে যায় বাস্তবতার নিরিখে ............... দিবালোকের মত সত্য কথা,

এ ভাবেই কিছু অদৃশ্য স্বপ্নের অদৃশ্য সমাপ্তি হয় লোকচক্ষুর আড়ালে......


ভাল লাগা এবং ভালোবাসা রেখে গেলাম

০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন:

কিছু কিছু স্বপ্নের মৃত্যু এভাবেই হয় । যে মৃত্যু, যেখানে একটি মৃত্যুর জন্য আরেকটি মৃত্যুর অপেক্ষা.........যেখানে অনাকাংক্ষিত একটি মৃত্যু হাতছানি দিয়ে ডাকে...........শব্দের আড়ালে বেঁচে থাকা মৃত্যু নামক শব্দটি........!


অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই তোমাকে.......।

ভালো থাকা হয় যেন।

২৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২২
প্রলয় হাসান বলেছেন: আরে আহাম্মক, আমি সেইটা বুঝাইনি।

আপনার পোস্টা পড়ে মনটা ভীষন খারাপ হয়ে গিয়েছিলো। তাই বলেছিলাম যে পোস্টা আমার কাছে ভাল লাগেনি। ভাল লাগার মত ব্যাপার কি লেখা আছে পোস্টাতে? প্রতিটি লাইনে লাইনে কান্না আর দীর্ঘশ্বাস! এ যে কষ্টকেই আরো খুচিঁয়ে তুলে দেয়। এটা কি করে ভাল লাগবে? কেউ কি চায় এই কষ্টকে যেচে এসে ভোগ করতে। এই কথাই বলেছিলাম আমি। কিন্তু আপনি বুঝতে পারেননি। এইজন্যই কাল আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার আই কিউ কত?
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন:
আপনি কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট ভাষায় লেখা আছে! শুধু আমি না সবাই পড়েছে।

যা হোক তর্ক-বিতর্কে যাওয়া উচিত না। আপনি ভূলগুলো বুঝতে পেরেছেন বলে ভালো লাগছে.........!

সহানুভূতির ভাষা বোবা হলেও সহানুভূতির মতো হওয়া দরকার। না সহানুভূতিটুকু ঠিকভাবে দেওয়া হয় না। আবেগ কখনো নিথর হয়........কিছূ কিছু কারণে ও সময়ে.......সেই সময়টুকু আমি সবার সাথে শেয়ার করেছি মাত্র। সবাই ঠিকভাবে উপলব্দিও করেছে। সহানুভূতি , সহমর্মীতা, মর্মস্পর্শীতায় ......!

ভালো থাকুন প্রলয় ভাই।

২৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
প্রলয় হাসান বলেছেন: ভীষন মন খারাপ করা পোস্ট বলেই আমার কাছে ভাল লাগেনি।@আরাশি।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন:


ধন্যবাদ প্রলয় হাসান

৩০. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭
তাপস ঘোষ বলেছেন: জনিরা জ্বলে উঠুক প্রতিশোধের আগুনে। জ্বলতে হবেই কারন না জ্বললে তাদের কে ধোঁকে ধোঁকে মরতে হবে। আর তাইতো এই মরা থেকে পরিত্রান পেতে হলে তাদের কে জ্বলে উঠতেই হবে। নিতে হবে প্রতিশোধ.......।


অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাস্করদাকে অসাধারন একটা লেখা আপডেট করার জন্য।
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন:
ধন্যবাদ তাপস সুন্দর মন্তব্যের জন্য।

আসলে ক'জনই বা ভাবতে পারে এভাবে। ক'জনরই বা ভাবনায় আসে এভাবে।

সময়ের তাগিদে কিছু কিছূ সময়ে জ্বলে উঠতে হয়........!

৩১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৫
প্রলয় হাসান বলেছেন: একটা পোস্ট লোকের তখনি ভাল লাগে যখন সে সেটা পড়ে আরাম পায় অথবা তৃপ্তি পায় অথবা মজা পায় অথবা আনন্দ পায় বা খুশী হয়। তাই না?

এখন আপনি বলেন, আপনার এই পোস্টা পড়ে কি এর কোন একটাও পাওয়া সম্ভব? তাহলে কি করে আমি বলব যে আমার কাছে পোস্টটি ভাল লেগেছে? আমার কাছে পোস্টটা খারাপ লেগেছে, তাই মাইনাস দিয়েছি, তার মানে কিন্তু এই নয় যে আমি এই জাতীয় ঘটনাগুলো ঘটবার স্বপক্ষে। বরং এই পোস্ট ভাল লাগে বলা মানে তো ইনডিরেক্টলি এটা বুঝানো যে এই সব করুন ঘটনাগুলো ঘটলেও আমার কাছে ভাল লাগে। মানুষ যে নির্বিশেষে এটাতে প্লাস দিচ্ছে, তার মানে এই নয় যে, এই মন খারাপ করা ঘটনাগুলো পড়ে সে মজা বা আনন্দ পাচ্ছে বা খুশী হচ্ছে? অনেক সময় পাবলিক না বুঝে বেহুদাই প্লাস দেয় পোস্টে। কিন্তু রেটিং সিস্টেমটা রাখাই হয়েছে পোস্ট সম্পর্কে ব্লগারদের মনোভাব বোঝানোর জন্য। ভাল একজন ব্লগার বিদায়ী পোস্ট দিলেও দেখা যায় সেখানে হু হু করে প্লাস পড়ছে। লোকে কেন এটা বোঝে না যে, সেই পোস্টে প্লাস দেয়ার মানে হলো তাকে বুঝিয়ে দেয়া যে, আপনি চলে যাওয়াতে আমরা খুব খুশী। আপনি কি আমার পয়েন্টটা ধরতে পেরেছেন? কেন পোস্টা খারাপ বলেছি, কেন আমার ভাল লাগেনি সেটা বুঝতে পেরেছেন আপনি?

কিছুটা এ্যাগরেসিভ কমেন্ট হয়ে গেছে। সরি। আশাকরি কিছু মনে করেননি। আপনার আন্তরিক রিপ্লাইয়ে লজ্জা এবং দুঃখ অনুভব করছি।

আপনিও ভালো থাকুন ভাস্কর ভাই।:)
০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন:

লেখক লিখে আর পাঠক সেটা পড়ে। লেখকের ভাষ্যে সেটা ভালো হোক আর খারাপ হোক সেটা বিষয় না। বিষয় হচ্ছে পাঠকের.....!

আপনার ভূলগুলো ফুল হয়ে ঝড়ুক এই কামনাই করি। আমার কোন কথায় আঘাত পেয়ে থাকলে আমায় ক্ষমা করবেন।

ভালো থাকবেন।

৩২. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১০:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন: এইটা আগে পড়িনি ভাস্কর........।রহিমের লেখা ঘুরে এলাম......।খুবই কষ্টের........
কেমন যে লাগছে.......।
জনির মায়ের খুনীরা কি ধরা পড়েছে?
জনির কান্নায় আকাশ ভেঙে পড়বার কথা ছিলো না কি?
মানুষ এত নিশৃংস হয়?........
ওরা কি আসলে মানুষ?
আকারে মানুষ হলে কি শুধু মানুষ হওয়া যায়?
আসলেই আর কতকাল পড়বো ওদের খবর?
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন:


জনির মায়ের খুনিদের একজন ধরা পড়েছে। কিন্তু মূল আসামী এখনো ধরাছোয়ার বাইরে।

ওরা মানুষ। কিন্তু..........ওদের মনুষত্ত্ব........!


আকারে মানুষ হলে কি শুধু মানুষ হওয়া যায়?

সুন্দর কথা বলেছো.........!

ধন্যবাদ সাজি'পু।

৩৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪০
সক্রেটিস বলেছেন: জনিরা জ্বলে উঠুক প্রতিশোধের আগুনে

+ দিলাম
শুধু ভালোলাগার জন্য + দেওয়া হয় না
একমত ও মৌন সমর্থনের জন্নও + দেওয়া।
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন:
ধন্যবাদ সক্রেটিস সুন্দর করে বলার জন্য।

কিছু কথা আছে এভাবেই বলতে হয়। এভাবেই শোভা পায়......

৩৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৭
অচন্দ্রচেতন বলেছেন: ভাই, ছবিটা খুবই ডিস্টার্বিং। এই জিনিসটা আমি কখনো বুঝতে পারলাম না। সাংবাদিকের কাছে সংবাদটাই বড়ো। আমার ধারণা আপনি যখন ছবিটা তোলেন, আপনি একা ছিলেন না। শিশুটিকে মায়ের কাছ থেকে সরিয়ে নেয়ার আগে ক্যামেরা তুললেন কিভাবে? সামহোয়্যারইবা এমন ছবি নির্দ্বিধায় দেখাচ্ছে কিভাবে? অযাচিত মন্তব্যে আহত হলে ক্ষমা করবেন প্লিজ।
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১১

লেখক বলেছেন:

সাংবাদিকদের কাছে সংবাদটা যেমন বড়ো তেমন সেই সংবাদের ছবিটাও বড়ো। কখনো কখনো কিছু ছবি প্রধান শিরোনাম হয়ে যায়। এক কথায় সংবাদের প্রাণ ছবিকে বলা হয়।

দৈনিক আমারদেশের স্থানীয় সাংবাদিককে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে এই ছবিটি তুলি। ছবিতে যে দৃশ্য দেখছেন আমরাও সেখানে গিয়ে এই দৃশ্য দেখে ছবিটা তুলি।


সবাই যেভাবে এই লেখাকে সহানুভূতির সাথে স্মরণ করেছে তার একটাই কারণ এই ছবিটি। ছবিটিই তাদের হৃদয়ের স্পন্দনে আঘাত করেছে।....সো........


ধন্যবাদ।

৩৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪২
মুকুল বলেছেন: মনটাই খারাপ হয়ে গেলে....
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১২

লেখক বলেছেন:

কষ্টকে উপলব্দি করতে হলে কিছু কষ্ট নিতে হয়.......

ধন্যবাদ মুকুল ভাই।

৩৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৯
ফয়সল নোই বলেছেন: ভাস্কর চৌধুরী , আপনাকে অনেক ধন্যবাদ এমন মর্মস্পর্ষি ঘটনাটি গোচরে আনার জন্য। কিছু মানুষ এমন ঘটনায় পাওয়া যায়,`আমার চোখের আরাম হলো না এমন ছবি দেখালেন কেন, আমার ঘুম নষ্ট হলো এমন ঘটনা তুলে ধরার জন্য ঘটনাটিই অস্বীকার করে থাকেন'...এমন মন্তব্য করার। তারা করুণ ঘটনা ,বেদনাদায়ক ঘটনা প্রকাশ না করার পক্ষে। চোখ বুজে হলেও অন্যায় এড়িয়ে গিয়ে সুখে থাকার মানসিকতার যুক্তিটা মানতে পারলে ভালোই হয় হয়তো।

ভাস্কর চৌধুরী, আপনাকে আবারও ধন্যবাদ।ভাল থাকবেন।শুভেচ্ছা। জনির দিকে একটু নজর রাখবেন। ও কেমন আছে ,জানাবেন সম্ভব হলে।
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন:

ধন্যবাদ ফয়সল ভাই সুন্দর করে এ দ্বারে এসে কিছু বলার জন্য।


আমি বুঝতে পারছি এ লেখাটি আপনার হৃদয়ে কতটুকু মর্মস্পর্শীতা তুলেছে, আপনার সহানুভূতি দেখে আমি অবিভূত।

কিছূ বেদনাদায়ক ঘটনা থাকে যেগুলো ভূলার নয়.....যেগুলো ভূলতে পারা যায়না......!

আবার ধন্যবাদ ফয়সল ভাই।

আপনিও ভালো থাকবেন।

৩৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আজকে মানবীর পোস্টটা না দেখলে আপনার পোস্ট আমার চোখ এড়িয়েই গিয়েছিলো। খুবই ভয়ানক দুঃখজনক ঘটনা। ওখানে যে কথাগুলো বলেছি, আসলে এদেশে এইসব ঘৃণ্য অপরাধীর শাস্তি হবে কি হবে না সেটা পরের ব্যাপার, আগে নিশ্চিত করা দরকার জনির নিরাপত্তা আর পুনর্বাসন। এ ব্যাপারে আপনার কোনও খবর জানা থাকলে পোস্ট দিবেন, এটা আমার একান্ত অনুরোধ।
০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন:
ধন্যবাদ ছন্নছাড়ার পেন্সিল ।

জনির নিরাপত্তা ও পুনর্বাসন নিয়ে আমিও ভাবছি। যদি কোন ধরনের সাহায্য লাগে তাহলে আমি জানাবো।

ভালো থাকুন।

৩৮. ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৬
মাহমুদুল হক ফয়েজ বলেছেন: লেখাটা পড়ে মনটা খারাপ হয়ে গেলো ভাষ্কর দা
০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন:

কি আর করা কিছু কিছু দৃশ্য আছে আমাদের বিবেকের দায়বদ্ধতার কারণেই দেখতে হয়..........

ধন্যবাদ ফয়েজ ভাই।

০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন:

ধন্যবাদ।

৪০. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০২
শিরোনামহীন বলেছেন: খুব অসহায় ভাবে পড়লাম পোস্ট টা।
০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন:
ধন্যবাদ শিরোনামহীন।

৪১. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৯
রুবেল শাহ বলেছেন: নিজেকে বড্ড বেশী অপরাধী এবং অসহায় মনে হচ্ছে........... কি দেশের লোক আমরা............ বিবেক শূন্য র্নিবাক আমি।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:২৯

লেখক বলেছেন:
নির্বাক শব্দের আড়ালে কিছু শব্দ থাকে.........যে শব্দ......শোনা যায়.....নীরবে......!

আবারও ধন্যবাদ রুবেল ভাই।

৪২. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৬
মিলটন বলেছেন: অসহ্য একটি সংবাদ। এত কষ্টের কথাগুলো লিখেন কিভাবে? পারছি না। সৃষ্টিকর্তা, তুমি কি নাই? তুমি কি দেখোনা?
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩২

লেখক বলেছেন:
এই বিবেক! বিবেকের আর্তনাদ , তার প্রতিধ্বনি..........!

এর ভীড়ে কিছু শব্দ, কিছু কথা, কিছু ......লিখতে হয়।

ধন্যবাদ মিল্টন ভাই।

৪৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১
মীতু বলেছেন: আমাদের দেশে এরকম হাজার হাজার জনি আছে ।
জনিরা আগে তো বেড়ে উঠবে তারপর প্রতিশোধ নিবে ।
কিন্তু জনিরা কি করে বেড়ে উঠবে ?
বেড়ে উঠতে হলে একটা ছায়া লাগে আছে কি সেই ছায়া ?
রুবির খুনিরা ধরা পড়লেও তাদের কি আটকে রাখা সম্ভব ?


প্রতিটা প্রশ্নের উত্তর না না না

এই সমাজ জনিদের জন্য নয় । আর কন্যা দিবস একদিনের জন্য । মিটিং, মিছিল, ফেস্টুন, ব্যানার দিয়ে সেই একদিনই আমরা কন্যা দিবস পালন করি । দিন শেষ আমরা ফিরে যাই আগের জায়গায় ।


কিছু কিছু ব্যাপার ব্যতিক্রম হয় । তাও সংবাদ মাধ্যম গুলোর বদৌলতে । কিন্তু সেই ঘটনাগুলো কতদুর গড়ায় ? শেষে বাদীকে নিজের প্রানের রক্ষার্থে সব গুটায়ে নিতে হয় । এমনি করে যাচ্ছে দিন । রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে কিন্তু কন্যাদের ভাগ্যের পরিক্রমাগুলো বদলায় না ।


সব সাংবাদিক ভাইদের জানাচ্ছি এইসব বিষয়গুলো আরো সোচ্চার ভাবে তুলে ধরার জন্য ।


০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন:
যে প্রশ্ন, যে প্রশ্নের আড়ালে যে উত্তর রয়েছে তার ভাষা .....সেই কথা, তার জবানবন্দী .........!

প্রতিবছর এই দিনটি আসে। সময়ের প্রয়োজনে আবার ফুড়িয়ে যায়। বলতে গেলে সূর্যের আলো ফুড়িয়ে যাবার আগেই দিনের প্রয়োজনটুকু ফুড়িয়ে যায় মানুষের কাছে। আর আমরা সেই মানুষ যার প্রয়োজন, যে প্রয়োজন সাময়ীক ক্ষণের.......!



ধন্যবাদ মিতু........এ দ্বারে।

৪৪. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১১
আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: হৃদয়বিদারক এবং দুঃখজনক .... খুবই মর্মান্তিক
এই দেশে কোন প্রতিকার হবে না .. আসলে আমরাই ভাল না তো সেই দেশের উন্নতি কি ভাবে হবে ?? আগে আমাদের মন ভাল করা দরকার ... খারাপ চিন্তা,বুদ্ধি এইসব দূর করতে হবে ..
অত্যাচার, অবিচার, দুনীর্তি, নির্যাতন ইত্যাদি বন্ধ করতে হবে ....

আল্লাহ কই ? ঐ অমানুষগুলোর বিচার করবে কবে ?? ওদের উপরে গজব পড়ুক .....
লেখাটা পড়ে মনটা খারাপ হয়ে গেল ....... :( :( :( :(
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন:
অনেকদিন পরে আমার এ দ্বারে।

ধন্যবাদ আবদাল্লাহ ভাই ।


মনটা আমারও ভীষন খারাপ। ভালো থাকবেন।

৪৫. ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
প্রচেত্য বলেছেন: ভাষ্কর ভাই এ লেখা এবং সত্য ঘটে যাওয়া ঘটনার স্বান্তনা দেবার কোন ভাষা জানা নেই ...
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন:

ধন্যবাদ প্রচেত্য দা........!

দুঃখজনক পোস্ট দিয়ে দুঃখগুলো বাড়িয়ে দিলাম বটে।

৪৬. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
নাজমুল হুদা সুমন বলেছেন: ঘাতক কি ধরা পড়েছে? দৃষ্টান্তমুলক শাস্তি চাই এইসব নরাধমদের
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৫

লেখক বলেছেন:
ঘটনায় ঘাতক বলতে রুবীর দেবরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মূল আসামী এখনো ধরাছোয়ার বাইরে।

ধন্যবাদ ।

৪৭. ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
রবিউলকরিম বলেছেন: অনুভুতি প্রকাশের ভাষা নেই। নিজেকে এত তুচ্ছ, ক্ষুদ্র, নীচ মনে হচ্ছে যে, ভাবছি এর চেয়ে পশুজন্মই বোধকরি ভালো ছিল।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪৭

লেখক বলেছেন:

আপনার অনুভূতিগুলো দেখে ভালো লাগলো............।

ধন্যবাদ।

৪৮. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১২
েজবীন বলেছেন: আপনাকে ধন্যবাদ, পরবর্তী খবরাখবর জানাবেন আশা করি........
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৭

লেখক বলেছেন:
ধন্যবাদ জেবীন।

সময় করে আপডেট জানাবো।

৪৯. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৭
নিলা বলেছেন: ভীষন মন খারাপ হলো
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন:
কি আর করা.......মন খারাপ করা পোস্ট........।

ধন্যবাদ......নিলা।

৫০. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৭
ফ্রুলিংক্স বলেছেন: ভাষায় প্রকাশের যোগ্য কোন সহমর্মিতার বাক্য খুজে পেলাম না।

আপাতত ছেলেটার সুস্হতা কামনা করছি।

সব রকমের উদ্যেগে পাশে থাকার অঙ্গীকার।
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৬

লেখক বলেছেন:
ধন্যবাদ ফ্রুলিংক্স ভাই সহানুভূতির সাথে সুন্দর মন্তব্যের জন্য।

৫১. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:২৮
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। পৃথিবীটা কারো কারো জন্য এত বীভৎস হতে পারে! জীবনের শুরুতেই কেউ কেউ এমন নির্মম-নিষ্ঠুর বাস্তবতার শিকার হতে পারে! শিশুটির কথা বলছি। কিংবা আসলে কিছুই বলছি না। নিজে তো সুবিধাবাদী মধ্যবিত্ত হয়ে আরাম ভোগ করছি আর দুঃখবিলাসে কাতরাচ্ছি, এসব নিয়ে আমার কিছু বলার অধিকারই নেই বলে হচ্ছে!
০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৪

লেখক বলেছেন:
শুনলাম আপনার বিবেকের আর্তনাদ.....এই আর্তনাদ যদি সবাই প্রকাশ করতে পারতো তাহলে হয়তো জনিদের জন্য কিছূ করা যেতো......!

ধন্যবাদ।

৫২. ০৬ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩৮
ফারহান দাউদ বলেছেন: ব্লগিং করে কি হয়,তার একটা উত্তর এই পোস্ট। কি আর বলতে পারি,আপডেট জানাবেন,যদি কিছু করা সম্ভব হয়।
০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১০

লেখক বলেছেন:

অবশ্যই আপডেট জানাবো......!

আরেকটি পোস্ট দিয়েছি আপডেটসহ দেখতে পারেন।

৫৩. ০৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:৩৩
অচেনা সৈকত বলেছেন: আমার মনে হয় শুধু আবেগ দেখিয়ে লাভ হবে না।এখন জরুরী ভিত্তিতে শিশুটির আশ্রয় দরকার।তারপর, হত্যাকারীদের শাস্তির জন্য দরকার আইনী লড়াই।ভাস্কর দা, কোন এনজিও কি এব্যাপারে সাহায্য করতে পারে?আর এসব ব্যাপারে কি প্রশাসনের কিছুই করণীয় নাই?আমি যে মাঝে মধ্যে নিজের দেশের প্রতি বিতৃষ্ণা বোধ করি, সেটা মনে হয় খুব ভুল করি না।
০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৩

লেখক বলেছেন:
ধন্যবাদ অচেনা সৈকত।

এ মূহুর্তে কি কি প্রয়োজন....তা নিয়ে আরিফ জেবতিক ভাইএকটি পোস্ট দিয়েছেন। দেখতে পারেন।

এখনও অনেক কিছূ করার আছে।

৫৪. ০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০২
ভাস্কর চৌধুরী বলেছেন:


রুবি হত্যাকান্ডের আপডেট আরেকটি পোষ্টে দিয়েছি-
Click This Link
৫৫. ০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২৬
অন্তিম বলেছেন: নির্বাক হয়ে গেলাম।

এই অমানুষের দল যেন মানুষ হবার বৃথা চেষ্টা না করে!!!!
ধিক্কার জানাই এইসব জানোয়ারদের।
০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৫

লেখক বলেছেন:
আপনার ধিক্কারটি বজ্র কন্ঠে উচ্চরিত হউক........


ধন্যবাদ অন্তিম.....

৫৬. ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৩
ফাহমিম বলেছেন: সাথে আছি।কিছু করার থাকলে জানাবেন।
০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন:

আমাদের অনেক কিছুই করার আছে....

৫৭. ০৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
আইরিন সুলতানা বলেছেন: এক পোস্ট পড়েছি আপনারা জনি'র চিকিৎসা এবং দেখাশোনার একটা ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন....খুবই ভাল লেগেছে এই তড়িৎ ভাবনার এবং দায়বদ্ধতার কথা জেনে ..

আপডেট পোস্টের জন্য অপেক্ষা করছি ।

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন:



ইতিমধ্যে আপডেট দেওয়া হয়েছে। শেখ রহিমের ব্লগ দেখতে পারেন।

ধন্যবাদ আপনাকেও।

৫৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২৭
ভাস্কর চৌধুরী বলেছেন:


সীতারা বেগমের পরিবারের উপর হয়রানী মূলক মামলা ব্লগারদের সুবিদার্তে সর্ম্পন তুলে দেওয়া হল

মাননীয়,
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার।

দং- ছায়া বেগম, পিতা মৃত আবদুন বারী, সাফিনঃ মরিচা, থানাঃ রাজনগর, জেলাঃ মৌলভীবাজার। ..................................বাদী

বনাম
১। মহসীন মিয়া
২। আলতা মিয়া
৩। মুকুল মিয়া, সর্ব থানাঃ কমলগঞ্জ, মৌলভীবাজার।
অজ্ঞাতনামা ঃ ৩/৪ জন। ...........................................বিবাদীগন।

ধারাঃ ৩০২/৩৪ বাঃদঃবিঃ
------------------------------
------------------------------

ঘটনার তারিখ, সময় ও স্থানঃ- ৯/১০/০৮ইং রোজ বৃহস্পতিবার, দিবাগত রাত ১২ ঘটিকা হইতে ১০/১০/০৮ইং তাং সকাল অনুমান ৭.৩০ ঘটিকা পর্যন্ত।

নিবেদন এই,
বিবাদীরা সন্ত্রাসী, অত্যাচারী লোক বটে। ঘটনার পুর্বদিন আমার ভাবী মৃত রোবি বেগম বিকাল ৩.০০ ঘটিকার সময় তাহার পিতার বাড়িতে বেড়াইতে যান।
এই দিন দিনগত রাত ভোর বেলা লাঘাটা নদীর পূর্বপাড়ে বাঁশ ঝাড়ের নীচে মৃত রোবি বেগমের লাশ পাওয়া যায়। আমরা খবর পাইয়া ঘটনাস্থলে গিয়া মৃতার লাশ দেখি। আমি সন্দেহ করিতেছি যে, ১/২/৩ নং বিবাদী আরও অজ্ঞাতনামা বিবাদীর সহায়তায় আমার ভাবী মৃতা রোবি বেগমকে খুন করিয়া লাশ ফেলিয়া রাখিয়াছে। ঘটনাস্থল থেকে আমার ভাবীর পিতার বাড়ী ১ কিঃমিঃ দুরে বাড়ী। আমার মৃতা ভাবীর স্বামী বিদেশ থাকেন। ১নং বিবাদীর সহিত আমার ভাবীর টাকার লেনদেন ছিল। ২ নং বিবাদী সব সময় ১ নং বিবাদীর সংগে থাকিতেন। ৩নং বিবাদী প্রায় সময় আমার ভাবীর ভাড়ীতে বিনা কারনে যাতায়াত করিত। এতে আমাদের সন্দেহ হইতেছে ১/২/৩ নং বিবাদীগন আরও অন্যান্য বিবাদীগনের সহায়তায় আমার ভাবিকে খুন করিয়া লাশ ফেলিয়া রাখিয়াছে। আমার সাক্ষী আছে। সাক্ষীগন ঘটনা প্রমান করিবেন। অসুস্থতার জন্য মামলা দায়ের করিতে বিলম্ব হইল।
অতএব প্রার্থনা যে, দয়া বিতরনে বিবাদীগনকে হাজতাবদ্ধ রাখিয়া ন্যায় বিচার করিতে মর্জি হয়।
ইতি-
তাং- ২৮/১০/০৮ ইংরেজী।




(নিহত রুবির বিবাহীত ননদ ছায়া বেগম এই অভিযোগ এনে হত্যাকান্ডের ১৮ দিন পর রুবি চাচা ও মামাত্ব ভাইয়ের উপর মামলা দায়ের করে।)
৫৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৫
চাঙ্কু বলেছেন: কথা বলার ভাষা পাইতেছি না ।
জনিদের আর কতদিন এইভাবে থাকতে হবে ???
রাষ্ট্রযন্ত্র বসে বসে করেটা কি ??
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন:

আবারও ধন্যবাদ চাঙ্কু ভাই।

কি আর করে! শুধুই দেখে.......!

চাঙ্কু ভাই পারলে আমার নাম্বারে একটা ফোন দিয়েন ?
০১৭১২-৫২৯৫৬৭।

৬০. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৬
বাপ্পাদিত্য বলেছেন: যা হচ্ছে, ভালোই হচ্ছে। যা হবে, ভালোই হবে। বিধাতা যা করেন- ভালোর জন্যেই করেন।

ডাঃ লিংকন, বয়স যার ৩০ ও হয়নি, সে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অর্থাভাবে মৃত্যুর প্রহর গুনছে। অবশ্যই ভালোর জন্যে! বিধাতা তো তার ভালোই করবেন!! লিংকনের ১০মাস বয়সের শিশু সন্তান `নীল' পিতৃহারা হয়ে অবহেলা আর অনাদরে বড় হবে, অবশ্যই ভালো হবে! বিধাতা যা করবেন, ভালোর জন্যেই তো করবেন!!

শিশুকন্যা জনি'র মাকে রাতের আঁধারে নরপশুরা খুন করে ফেলে রেখে গেছে, নিশ্চয়ই ভালোর জন্যেই তা করেছে!! অবোধ শিশু জনি নিউমোনিয়াতে আক্রান্ত- সেটা তো আরো ভালো হয়েছে!! বিধাতা তো খারাপ কিছু করতেই পারেন না!!

লিংকন কিংবা জনি-- সবারই ভালো হচ্ছে, বিধাতা যে সবার ভালোর দায়ভার একার কাঁধে নিয়ে সব ভালোই করে চলেছেন!!!

একটা নিষ্ঠুরতার ঘা শুকোবার আগেই আরেকটা নিষ্ঠুরতা হা করে বসে থাকে, এ কেমন পৃথিবী!! জনির মাকে মেরে ফেলে অথবা লিংকনকে `মৃত্যুর পথে ঠেলে দিয়ে' বিধাতা কোন ভালোত্বের মহিমা দেখাতে চাইছেন?

আমরা পৃথিবীর মানুষেরা আমাদের অর্থ, ভালোবাসা, মিনতি- সব, সবকিছু দিয়ে কি লিংকনকে ফেরাতে পারি না? গড়ে তুলতে পারি না জনির উজ্জ্বল ভবিষ্যত?

হে ঈশ্বর, এতো ভালো যে আর আমাদের সয় না...
৬১. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৩
কাল্‌বেলা বলেছেন:
ভাস্কর দা...কি আর বলবো?
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন:

ধন্যবাদ বলতে হবে না। নিস্তব্ধতার মাঝে অনেক কিছু করা যায়।

৬২. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৭
শেখ রহিম বলেছেন:

জনিকে বাঁচাতে তহবীল গঠন


জনিকে বাঁচাতে তহবীল গঠন ও রুবী হত্যা মামলার সহযোগিতা করার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জে একটি তহবীল গঠন করা হয়েছে। যারা সাহায্য করতে ইচ্ছুক তাদেরকে নিন্ম ঠিকানায় সাহায্য পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
একাউন্ট নং- s 91, এসকে দাস, সোনালী ব্যাংক, মুন্সিবাজার শাখা, উপজেলা -কমলগঞ্জ, জেলা -মৌলভীবাজার।

তাছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এস কে দাস কে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট জনিকে বাচাঁতে তহবীল গঠন নামে একটি কমিটি করা হয়েছে।

৯ সদস্যের কমিটির মধ্যে রয়েছেন ।

১. এস কে দাস, সাংবাদিক, আমার দেশ-০১৭১১-১৬৪১০৫
২. ব্লগার ও সাংবাদিক ভাস্কর চৌধুরী, বাংলাভিশন ও আমাদের সময়- ০১৭১২-৫২৯৫৬৭ ।
৩. মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক, প্রথম আলো, কমলগঞ্জ-01714-093883
৪. আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক, যুগান্তর, কমলগঞ্জ, ০১৭১২-৭১৭৪২৯
৫. ব্লগার শেখ রহিম, সাংবাদিক, বাংলাদেশ সময়-০১৯১২-১৫৭৪৪৭।
৬. ব্লগার হামীম, ব্যবসায়ী, শ্রীমঙ্গল-০১৬৭৩-৯০৬৩৭৭।
৭. ব্লগার ড.বিবেক, ডাক্তার এন্ড ব্যবসায়ী-০১৭১১-৪৬০০৬৯।
৮. ব্লগার আমার আমি, (আহমেদ ফারুক মিল্লাদ), সাংবাদিক, যুগান্তর, শ্রীমঙ্গল-০১৭১৫-১৫৯৩৯৩।
৯. ব্লগার বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক, একুশে টিভি, মৌলভীবাজার-০১৭১২-৯৪০৫৭৮।
৬৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯
মরমী কবি বলেছেন: Dear Vashkar tell me right this moment what is the condition of the baby.Talk to doctor and try bto know what the baby needs.

My cellphone num is 01552-357814
১১ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৯

লেখক বলেছেন:

অসংখ্য ধন্যবাদ স্যার ।

বলার অনেক কিছু ছিল । সাক্ষাতে কথা হবে।

ভালো থাকবেন।

৬৪. ০৬ ই মে, ২০০৯ সকাল ৮:২৮
রিফাত হোসেন বলেছেন: দেখার পর পড়ার পর লোম তো দাড়িয়ে গেছে,

জানে মারে কেউ ?

তাদের কি মায়া দয়া নাই?

শ্বশুড় বাড়িকে যদি ধারে কাছে পেতাম, বিশেষ করে স্বামীকে তাহলে...
না থাক ব্লগটাকে ভাষা দিয়ে নোংরা করলাম না ।

আর নারীবাদীরা খামস হন, নারী নারী বলে চিতকার দিবেন না ।
প্রথমে বলবেন মানুষ, তারপর নারী নির্যাতন ।

বাঘও তো স্বজাতীকে খুন করে না সহজে, কিন্তু মানুষ মানুষকে ???
পশুরা অবুঝ অনেক ক্ষেত্রে কিছুটা বুঝে, কিন্তু মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব ।
০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:১৫

লেখক বলেছেন:

০৬ ই মে, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন:
আপনার কথার পৃষ্টে কিছুই বলার নেই।

শুধুই এটুকুই বলার আছে............যা বলেছেন সত্যি বলেছেন। একথাগুলোই বা ক'জন বলতে পারে.......!!!!

ভালো থাকবেন।

৬৫. ০৬ ই মে, ২০০৯ সকাল ৮:৩১
রিফাত হোসেন বলেছেন: বাপ্পাদিত্য সাহেব যদি সবাই উজ্জল ভবিষ্যত কিংবা ভাল পথে চলত কিংবা রাজটিকা নিয়ে চলত তাহলে পৃথিবী দোষ গুনে ভরপুর থাকত না,

স্বর্গ রাজ্য হতো !!!!বুঝেছেন ।

 

মোট সময় লেগেছে ১.০৮৯৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাবনার গতি আর জীবনের গতি এক সমতলে থাকে না। বদল হয় জীবনের গতিপথ। নেশা হলো কলম সৈনিক হবো। পেশা বেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ