আমার প্রিয় পোস্ট

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

স্বপ্নের মৃত্যু হয় যেভাবে........../ভাস্কর চৌধুরী

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০২

শেয়ারঃ
0 0 0

স্বপ্ন! একটি রাতের কিছু সময়
কিছুটা নির্মম!
হৃদয়বিদারক! যেন কষ্টের সাথে
কান্নাগুলো জড়িয়ে রাখা।

যে স্বপ্ন কিছু সময়ের হিসেব-নিকেশ
বদলে যায়! বদলে দেয়
যাপিত জীবন!

যে স্বপ্নে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকা
বেঁচে থাকা হাসপাতালের বেডে
খানিকটা কষ্টকে সাক্ষী রেখে
বোবা ভাষার মতো
১১ বছরের কিশোরীর কথোপকথন।

যে স্বপ্নে ইস্পাতের ন্যায় কারুকার্য একে দেয়
সেই কিশোরীর গায়ে!
গরম ছ্যাকায় শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো
ছিড়ে যায়!
যেন বোবা কান্নার ক্রন্দন শুনতে পাওয়া।

খবর প্রকাশ হয় ঠিক স্বপ্নের মতো
কিছু ছবি! কিছু কথা
যেন শব্দের যোগ-বিয়োগ!
শ্যুট-বুট ওয়ালা পুলিশের দৌড়যাপ
কাল রেশ এখানেই
আর এভাবেই স্বপ্নের মৃত্যু হয়!
ঠিক এভাবে........!

 

সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩০
মানব মানিক বলেছেন: প্রিয় ভাস্কর দা ,

ব্লগে অনেক দিন পরে এসেই আপনার লেখা দেখতে পেলাম।
খুবই মন খারাপ করা আর এমন বিষন্ন যে , কোন ভাষা পেলাম না ।

আর কতদিন ধরে এমন লেখা লিখতে হবে কবিদের , বলতে পারবেন ?

+++++
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন:
বলার ভাষা আমারও জানা নেই।

তবে এটুকু বলতে পারি আমাদের শব্দের যোগ-বিয়োগ থামবে না......এটা চলমান......চলবে........ওদের জন্য।


কি খবর মানিক দা।
কতদিন দেখা নাই
কথা নাই...?

শুভেচ্ছা নিবেন।

২. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১
মানব মানিক বলেছেন: আছিরে ভাই , খুব দুর্দিনের মধ্যে। সময় হলেই দেখা হবে,....

শুভেচ্ছা আপনাকেও....
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন:

ঠিক আছে ভাইজান।

৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৭
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন:
যে স্বপ্ন কিছু সময়ের হিসেব-নিকেশ
বদলে যায়! বদলে দেয়
যাপিত জীবন!
অদ্ভুদ সুন্দর

দাদা আতিক পুর্ণিয়া কাল শ্রীমঙ্গল আসছে।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫২

লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ শোভন ভাই। অনেক দিন পর আমার আঙ্গিনায় আপনার দেখা।
আছেন কেমন? আমাদের খুব দ্রুত ভুলে গেলেন বুঝি? আমাকে যে একটা মেইল দেওয়ার কথা ছিল তা আজও পাইনি।
হ্যাঁ আমি জানি আতিক ভাই যে কাল আসছেন! গত ১ সপ্তাহ আমি ঢাকাতে ছিলাম। ভালো থাকবেন।

৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৫
লাবীব নানকার বলেছেন: ভালো লাগলো কবিতার আকুতি
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৯

লেখক বলেছেন:
ধন্যবাদ।

এ আকুতি.......তার ভাষ্য বড্ড পীড়া দেয়........তাই.........!

৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: বস ভুলে যাইনি।
ইমেইলটা পাঠানি বলে দুঃখিত আজ চলে যাচ্ছি। কাল এসেই ফোন দিব। আসার পর দেশের বাইরে ছিলাম এর মধ্যে।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন:
ঠিক আছে বস। ভালো থাকবেন।

৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪২
সুলতানা শিরীন সাজি বলেছেন: রহিমের ব্লগে লেখাটা পড়েছি।
ছবি দেখেছি.......
ছবি তো না নিশৃংসতা।
খুব মন খারাপ।

তোমার কবিতাই আবার সেই কষ্ট।

কি বলবো ভাস্কর?
কিছু করো তোমরা।
অনেক শুভকামনা।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন:
বাস্তববোধ থেকে কবিতাটা লেখা.......!


মনে হল একরাশ কষ্ট শিপারা বইবে কেন ....? .............!


তোমার জন্য শুভকামনা রইলো।

৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৫
ঝুমী বলেছেন: "স্বপ্ন! একটি রাতের কিছু সময়
কিছুটা নির্মম!
হৃদয়বিদারক! যেন কষ্টের সাথে
কান্নাগুলো জড়িয়ে রাখা।"
মন খারাপ করা কবিতা, তবুও +। :(
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন:

কি করবো ! কিছু কিছু কথা আছে যার প্রতিশব্দ চোখের অশ্রু হয়ে রয়.....!
আবার ............!

ইদানিং লক্ষ রাখছি যে.....তোমার মন এমনিতে বিষন্ন হয়ে রয়।

৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬
নিবিড় বলেছেন: যে স্বপ্নে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকা
বেঁচে থাকা হাসপাতালের বেডে
খানিকটা কষ্টকে সাক্ষী রেখে
বোবা ভাষার মতো
১১ বছরের কিশোরীর কথোপকথন।


সত্যি ভাল লাগে যখন দেখি কেউ নির্যাতনের বিরুদ্ধচারণ করে কলম ধরে।খুবই মর্মস্পর্শী কবিতা।

ঘটনাটার জন্য খুব খারাপ লেগেছে।
কবিতাটিতে নিঃ সন্দেহে প্লাস।
আপনার সার্বিক মঙ্গল কামনায়...
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন:
সুন্দর করে বলেছেন !

কবিতার আকুতি যে কোন শক্তির বিরুদ্ধে হলেও আমাদের কলম থামবে না। থামতে পারে না। কখনোও না.......!

আপনারও সাবির্ক মঙ্গল কামনা করি।
আর যেখানেই থাকুন ভালো থাকুন।

৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১১
কঁাকন বলেছেন: দারুন লাগলো
অনেকদিন পর কবিতা পোষ্ট করলেন
ভালো থাকুন
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন:
হ্যাঁ অনেকদিন পর !

হয়তো কবিতা দিলাম বলেই আমার এ দ্বারে আপনার এ গমন।

ভালো লাগলো।

১০. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৮
প্রণব আচার্য্য বলেছেন: ফয়েজ ভাই(মাহমুদুল হক ফয়েজ)র কাছে আপনারব কথা শুনেছি....

কেমন আছেন দাদা?
০৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন:

অনেক দিন পর আমার আঙ্গিনায়!
কেমন আছেন প্রণব দা? দিদি কেমন আছেন? ফয়েজ ভাইঅআর আমি একসাথে টাংগাইল ছিলাম।
বড্ড ব্যস্তার মধ্যে আছি দাদা। ভালো থাকবেন আপনারা।

১১. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪
ফারজানা মাহবুবা বলেছেন:
ভাইয়া, আপনাকে একটা মেইল করেছিলাম......
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন:
ফারজানা আপু আমি তো আপনার কোন মেইল পাইনি!
কবে কখন করেছিলেন?

১২. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
হামীম বলেছেন:

ভালো লাগল।
খুবই মর্মান্তিক।
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৮

লেখক বলেছেন:
ধন্যবাদ হামীম ভাই।

১৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৫
জংবাহাদুর বলেছেন:


ঈদ মোবারক জংগুর পক্ষ থিকা
০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন:
আপনাকেও ঈদের শুভেচ্ছা।

০৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন:

ঈদের শুভেচ্ছা আপনাকেও।

০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন:
আপনাকেও ঈদের শুভেচ্ছা প্রলয় ভাই।

১৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২১
মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক....ভাস্করদা.....।
০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন:

ঈদ মোবারক মেঘাচ্ছন্ন ভাই।

১৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৭
নম্রতা বলেছেন: কষ্ট পাওয়া কবিতা !
-------------------------
ঈদ মোবারক ! কেমন ঈদ করছে সিলেট শহর ?
০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন:
আপনার কেমন কাটছে ঈদ ?
দারুনভাবে ঈদ করছে আমাদের সিলেট শহর। চলে আসুন।
ভালো থাকবেন।

১৮. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১
পাপী বলেছেন: ঈদ মোবারক। ভালো থাকুন!!
০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন:
আপনাকেও ঈদের শুভেচ্ছা।
ভালো থাকবেন।
ঈদ আনন্দে কাটুক।

০৯ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩

লেখক বলেছেন:
ঈদ মোবারক চাচামিঞা ।

২০. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৭
ঝুমী বলেছেন: ঈদ মোবারক, ভাস্কর দা। কেমন আছেন?:)
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন:
ঈদ মোবারক কেমন গেলো ঝুমী?
আমি কেমন আছি তা-কি তুমি জাননা?

২১. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
নাজনীন খলিল বলেছেন:
ঈদের অনেক অনেক শুভেচ্ছা ।
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন:
ধন্যবাদ।

২২. ১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৮
নম্রতা বলেছেন: গিয়েছিলাম সিলেটে গতবছর ! আসতেই মন চাইলোনা ।
ব্লগে আমার একটা গল্প আছে "বর্ষা তোমাকে বলছি...."। ইচ্ছে আছে একটা কিছু বানানোর । শহরটা হবে "সিলেট"। আরেকটা শহরের কথাও ভেবেছি....সেটা হলো "সিয়াটাল"। আমি যখন বেড়াতে যাই ও দু'টো শহরেই সারাদিন বৃষ্টি হচ্ছিল ! আমার গল্পেও আছে তাই।

ভাস্কর'দা সিলেটের প্রজেক্টটা হলে আপনি টিমে আছেনতো ?
১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন:
অবশ্যই আছি। আমার নগরীতে আমি নেই তা-কি হয়.....!

আপনার গল্পে আমার শহর সত্যিই .....!


তাও আবার বৃষ্টিস্নাত......! আছি । ডাক দিলেই পাবেন।

শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

২৩. ১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৭
নিবিড় বলেছেন: ভাইয়া আপনার একটা মন্তব্যের সংকলন বের করা উচিত,,,,,,,,

বিভিন্ন সময় বিভিন্ন ব্লগারের কবিতা পড়ার পর মন্তব্যে যে ছোট ছোট কবিতা গুলি লিখেন ঐ গুলার সংকলন চাই ....
১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন:
ধন্যবাদ । আপনার এ আহবানই যথেষ্ট। সংকলনের প্রয়োজন নেই।


আসলে কারো লেখায় ভালো লাগাটি ছুঁতে পারাও এক ধরনের তৃপ্তি আছে। আর এ তৃপ্তিটি হয়তো আমি খুঁজে ফিরি।

২৪. ১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৮
পূর্ব বলেছেন: আর এভাবেই স্বপ্নের মৃত্যু হয়!
ঠিক এভাবে........!




আহা!! বুকের ভিতর ঘাই মারা শব্দমালা...
১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন:
আর স্বপ্নের মৃত্যুর সাক্ষীরা শুনতে পায় সেই শব্দমালা।

এভাবেই একটি স্বপ্নের মৃত্যু হয়।

ধন্যবাদ আপনাকে।

২৫. ১১ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: কবিতা টা পড়ে খুব খারপ লাগছে। কতটা নিষ্ঠুর হলে আমরা এমন হতে পারি।
শ্যুট-বুট ওয়ালা পুলিশের দৌড়যাপ
কাল রেশ এখানেই
আর এভাবেই স্বপ্নের মৃত্যু হয়!
ঠিক এভাবে........!

.......এরা এভাবে থাকবে!!!

ঈদ মোবারক।
১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন:
ধন্যবাদ এ দ্বারে।


আমাদের নিষ্ঠুরতা ও পাশবিকতার জবানবন্দি আমরা শুনতে পাই
শুনতে পাই সেই বোবা কান্নার সূর
কিন্তু ...........! তারপরও একটি মৃত্যুকে এভাবে ঠেলে দেই
হয় ! একটি স্বপ্নের মৃত্যু!


ঈদ মোবারক কেমন গেলো ?

২৬. ১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩২
বাবুয়া বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা। পড়ার পর বুকের ভিতর কেমন একটা হাহাকার! কিছু করার নেই বলে-কস্ট!! এই কস্ট সকল সংবেশনশীল মানুষের-যা আপনি সুন্দর করে কবিতায় উপস্থাপন করেছেন!!!
১২ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৯

লেখক বলেছেন:
ধন্যবাদ বাবুয়া ভাই আপনাকে।

কষ্টের হাতছানি দিয়ে গেলাম।

২৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯
নিবিড় বলেছেন: মেইল পেয়েছি ভাইয়া
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫

লেখক বলেছেন:
মেইলটা এমনিতেই করেছিলাম। আপনার মেইলটা এড্রেসটা রাখার জন্য। আপনাকে মেসেনজার আড করেছি।
অসংখ্য ধন্যবাদ নিবিড় আপনাকে।
ভালো থাকবেন।
নিয়মিত লিখবেন।

২৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছো? কি একটা পোষ্ট দিয়েছো? আবার মন্তব্য ও নিবে না। মন ভালো তো?

ভালো থেকো।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন:

খুব একটা ভালো না চিঠিপু!!! মনটাও ভালো নেই।ঐ পোষ্ট দিয়েছিলাম আমার এক বন্ধুকে নিয়ে। কিন্তু সম্মানিত ব্লগারদের অসুন্দর মন্তব্য দেখে মুছে দিতে হল। তাই ঐ স্থানটুকু .............. ফাকা রেখে দিলাম আমার বন্ধুটির জন্য।
আপনি কেমন আছেন?

২৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৯
আরিয়ানা বলেছেন: মন ভাল করা কিছু বলেন না, এটলিস্ট আমাদের জন্য, সবার জন্য। মন ভালকরা কথা দিয়ে বিস্বটাকে বদলে দিন না একটু!!
১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৯

লেখক বলেছেন:
আমার আঙ্গিনায় আপনাকে দেখে ভালো লাগল।
ভালকরা কথা দিয়ে বিস্বটাকে বদলে দিতে কবিগুরোরা কত কিনাই লিখেছেন, কত ভালো কিনাই বলেছেন! কিন্তু আমরা কতটুকু ভালো হতে পেরেছি?
এখনও শুনতে হয় হাসপাতালের বেডে ১১ বছরের কিশোরীর কথোপকথন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ভালো থাকুন।
শুভেচ্ছা আপনায়।

১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪২

লেখক বলেছেন:

অনেক দিন পর আমার আঙ্গিনায় আপনার দেখা!
কেমন আছেন?
পড়ার জন্য ধন্যবাদ।

৩১. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫
আরিয়ানা বলেছেন: হাসপাতালের বেডে গিয়ে ঐ ১১ বছরের ছেলেটাকে একটু দেখে আসবেন আমার হয়ে কিছু ফুল নিয়ে আর যদি পারেন কিছু ফল নিয়ে। একবারের জন্য একটু ভাল লাগা দেবেন ওকে কিছু ভাল কথা বালে বা একটা গল্প বলে। আমাদের সবার মন আপনি ভাল করতে পারবেন না একা জানি তবু যতটুকু পারেন করেন না ওটুকুও অনেক বড় আমার কাছে। কারন আমি নিজে ঐ জীবন কাটিয়েছি আমি জানি কেমন লাগে যখন আমি অসুথঃ হয়ে একা পরে ছিলাম আর অপেক্ষা করতাম ইশ কেউ যদি আমার পাশে ৫ মিনিটের জন্য বসত, আমার হাতটা ধরত, একটা গল্প বলতো!!! কেউ করেনি। প্লিজ আমাকে বিশ্বাস করুন ওটুকু অনেক বড় ব্যপার। আমার আজও মনে পরে ঐ সব দিন গুলো।
১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন:

১১ বছরের ছেলেনা । ও ১১ বছরের কিশোরী। ওর নাম শিপা। আপনার সহমর্মীতা দেখে খুব ভালো লাগছে। আপনার হয়ে অনুভূতিগুলো, ভালবাসা গুলো ঠিক ওভাবে না দিতে পারলেও আপনার সহমর্মীতা আমি পৌছে দেবো।

মানুষের জীবনটা আসলে এ রকমই । শুধু ব্যবধান সময়ের শূণ্য পূরণ। জীবনের গল্পও বাস্তব। কারো সামান্য অসুখে হাসপাতালের বেডে শুতে হয়। কেউ বা নির্মমতার বলী হয়ে ........!

শিপাকে নিয়ে বিস্তারিত জানতে চাইলে লিংকটি দেখতে পারেন -
Click This Link

যা হোক ভালো থাকবেন। শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।

৩২. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪
আরিয়ানা বলেছেন: খুবই কষ্ট পেলাম
১৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:২১

লেখক বলেছেন:
এভাবে আর কতদিন.................................

আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিয়ানা।

৩৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছো? ব্যস্ত ম্যালা? অনেক দিন লেখা দাও না? সময় পেলে লেখা দিও। আর ভালো থেকো।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন:

আগে বলুন আপনি কেমন আছেন? এখন আপনাকে খুব কম সময় কাছে পাচ্ছি! কারণ কি?
আমি আছি আগের মতই!!!!!!!
কি লিখবো তা ভেবে পাইনা বলেই লিখা দেওয়া হচ্ছেনা আপু।

৩৪. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: dada kamon achen? busy naki khub? valo thakun

notun lekha koi? taratari likhe felun
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৫

লেখক বলেছেন:
দিদি বেশি ভালো নেই!!! প্রচন্ড ব্যাস্ততায় আছি।
কি লিখবো তা ভেবে পাইনা বলেই লিখা দেওয়া হচ্ছেনা দিদি।
আপনাকে তো আমার আঙ্গিনায় দেখাই যায়না! আজ আপনাকে আমার ছোট এ নিড়ে পেয়ে খুব খুশি হলাম।
আপনি কেমন আছেন?

১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন:

ধন্যবাদ ভাইয়া।

৩৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
অপ্‌সরা বলেছেন: আমি হটমেইল থেকে আপনাকে একটা মেইল করেছি। আমার ব্লগে ওপেনলি আমার আইডি দিতে চাইনা।যেভাবে দুএকজনকে আজে বাজে ভাবে আমার পোস্টের থেকে নিয়ে আমার ছবি ব্যবহার করে পোস্ট দিতে দেখেছি নির্লজ্জের মত তাতে আইডি পেলে সেসব নির্লজরা কি করবে কে জানে?
আশাকরি আমার হটমেইলের মেইল টা পেয়েছেন এর মধ্যেই।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৩

লেখক বলেছেন:

একদম ঠিক কথা বলেছেন।
আমি এখন পর্যন্ত আপনার কোন মেইল পাইনি।
দেখুন আইডিটা ঠিক দিয়েছেন কি না।

৩৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৬
অপ্‌সরা বলেছেন: আচ্ছা আবার চেক করছি।
১৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৩

লেখক বলেছেন:

ধন্যবাদ।

৩৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৫৫
উত্তরাধিকার বলেছেন:

ক'দিন বাদে দেখা হলো।

ভাল লাগলো ভাবনাটুকু।

বুকে চিনচিনে একটা ব্যথা অনুভূত হলো।

কাকতালীয় ভাবে আপনার একটি লাইন আমার একটা ভাবনার শিরোনাম হয়েছে।

দেখে আমি বিস্মিত হয়েছি । আর তাই এখানে জানিয়ে গেলাম প্রিয়।

অনেক ভাল থাকুন।
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন:
ধন্যবাদ ভাই।

অনেকদিন পর দেখা। মনে হলো দেখা-অদেখার সন্ধিক্ষণে .......!

শিরোনাম মিলে গেলো! তাহলে তো আমি সৌভাগ্যবান। লেখার ভাজে স্মৃতিগুলো এক হয়ে রয়!!!

ভালো থাকা হয় যেন।

৩৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৪
যেমন ইকোনোমিক্স বলেছেন: ভাষ্করদা খুবই ভালো লাগল
লেখাটা পড়ে অনেকদিন পরে এসে এমন লেখা পেলাম
ধন্যবাদ
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন:
আপনাকেও ধন্যবাদ এ দ্বারে।

৪০. ২৬ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩১
ফাঁকি বাজ বলেছেন: খুব ভাল লাগলো লিখাটি ভাই আপনার ।

আমি নতুন আসবেন সময় থাকলে হাতে।আপনাকে েরকম একটা লিখার জন্য ধন্যবাদ না দিয়ে পারি না
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকেও। নতুন-পুরতন মেটার না। বেটার হলো লেখা......লিখে যান প্রাণ খুলে।

ভালো থাকবেন।

৪১. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৪
শত রুপা বলেছেন: খবর প্রকাশ হয় ঠিক স্বপ্নের মতো
কিছু ছবি! কিছু কথা
যেন শব্দের যোগ-বিয়োগ!
শ্যুট-বুট ওয়ালা পুলিশের দৌড়যাপ
কাল রেশ এখানেই
আর এভাবেই স্বপ্নের মৃত্যু হয়!
ঠিক এভাবে........!

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন:
ঠিক এভাবে........................................................
কি বলেন?

৪২. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
আলম িসিিদ্দকী বলেছেন: নির্দিষ্ট কোন দিন ক্ষণ বা ঘটে যাওয়া ঘটনা নিয়ে লিখতে গিয়ে দেখেছি কেন যেন তা কবিতা হয়ে ওঠে না।আপনার লেখাটি পড়ে আমার মনে হলো এ কেবল তারই পক্ষে সম্ভব যিনি যাত কবি,.. যার আপাদমস্তক কবিতা।খুবই ভালো লাগলো দাদা, না বিষয়বস্তুর কারণে নয়, খবরের পাতার কাটিং কে শিল্পে পরিণত করার আশ্চর্য কৌশলে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন:
অসাধারণ মন্তব্য!!! এখানেই লেখক পেয়ে গেলো লেখার মুগদ্ধতা!!! কিন্তু আলম ভাই তারপরও কথা থেকে যায়..........।
এই ঘটনাটি খুবই মর্মান্তিক। পত্রিকায় রিপোর্ট করে. শেষ পর্যন্ত ব্লগে এভাবেই দিয়ে দিলাম।
তবে ভাই যাত কবি নই! যাত সাংবাদিক বলা যেতে পারে!!!!
অসংখ্য ধন্যবাদ আলম সিদ্দিকী ভাই আপনাকে।

০৩ রা মার্চ, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন:
কি?

৪৪. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৬
শাহনাজ সুলতানা বলেছেন: আপনার লেখাগুলো পড়ার চেষ্টা করছি। এক এক করে সব পড়ে নিব। ব্লগে আরো আগে না আসায় দুঃখিত।

ভালো থাকবেন।

এক জায়গায় লিখেছেন- সময় আপনাকে সময় দেয় না কিছু লিখার। আজকাল কেউ কাউকে কিছু দেয় না আদায় করে নিতে হয়।
২৫ শে মার্চ, ২০০৯ রাত ৯:৩৬

লেখক বলেছেন:

ধন্যবাদ মিস সুলতানা।

আমার ঘর, ভেতর বাহির, উঠোন সব দেখার জন্য!!! দেখার জন্য নয় এ দ্বারে এই ছোট্ট কুঠিরে আসাতেই এই বান্দা ধন্য।

সময় বড্ড স্বার্থপর!!! কখন যে না বলে যায়, যাওয়া আসার সীমাবদ্ধতা বড় তীব্র , আর তাই.......কিছু লিখতে চাইলেও লেখা হয় না, কিছু বলতে চাইলেও বলা হয় না......হয় না বলা এক উপখ্যান!!!

সুন্দর!!! কেউ কাউকে কিছূ দেয় না। আদায় করে নিতে হয়!!! আর এইতো বাস্তবিক কথা......যেন বাস্তব আমাকে ছুয়, আমি বাস্তবকে ছুই না!!!

৪৫. ০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:০০
গোয়েবলস বলেছেন: অনেক ভাল লাগল। প্রিয়তে রাখলাম.....
০২ রা জুলাই, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন:

অসংখ্য ধন্যবাদ আপনাকে এ দ্বারে।

৪৬. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৩
গোয়েবলস বলেছেন: কবিতাটা খুব ভাল লাগে। আবার পড়লাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪০

লেখক বলেছেন:

অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কেমন আছেন?

৪৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৭
রথে চেপে এলাম বলেছেন: কষ্ট পেলাম কবিতায়। ++++
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন:
হয়ত কষ্টটা এভাবেই থাকে!!!
ধন্যবাদ আপনাকে।

৪৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২
গোয়েবলস বলেছেন: ভাইয়া,,এখন কিছু একটা পোষ্ট দিতে পারবেন?
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন:

অবশ্যই দেওয়ার চেষ্টা করব।

৪৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০২
হামিদ বলেছেন: simply অসাধারণ !


আমি মনে হয়এই প্রথম আপনাকে দেখছি ।

ভাল লাগলো ।
Best of luck
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন:
আপনাদের ভালো লাগাটুকুই আমার কবিতার প্রেরণা যোগায়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।

৫০. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০০
শিরীষ বলেছেন: ভালো লেগেছে কবিতা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০২

লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য...................

 

মোট সময় লেগেছে ১.০৩৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাবনার গতি আর জীবনের গতি এক সমতলে থাকে না। বদল হয় জীবনের গতিপথ। নেশা হলো কলম সৈনিক হবো। পেশা বেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ