আমার প্রিয় পোস্ট

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

মনে আছে জনিকে............./ভাস্কর চৌধুরী

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪২

শেয়ারঃ
0 0 0

জনি। মনে আছে এ নামটি। ভূলেতো যাবার কথা না। পাঠক !আমার দায়বোধ আর বিবেক বলছে এ নামটি কেউ ভূলে যেতে পারে না। না! এ নামটি ভূলে যাওয়ার নয়! এ নামটির ভেতরে বাহিরে আছে জ্বলে উঠার গল্প। যেখানে কিছু শব্দের যোগ-বিয়োগে লেখা হয় প্রতিশোধের আগুনে জ্বলে উঠে জনিরা। কখনো আল্লাহর দোহাই আর মানবী’র মানবতাবোধ আর কবিতার দ্রোহে জ্বলতে থাকে জনিরা। হঠাৎ ! একটি শিশুর ক্রন্দন থেমে যায়।

বাতাসের গতির চেয়েও তীব্র গতিতে কারো স্পর্শ এসে কানে পৌছে জনিদের দোয়ারে। পেছনের দরজা বন্ধ হয়ে যায় ! খোলে নতুন দ্বার! স্বপ্নের পরশে বাস্তবতার ভিটেয় নতুন এক পদ্ম জন্ম নেয়। জনিরা বেঁচে যায়। ওদের বাঁচার তাগিদ শুনতে পায় পত্রিকার পাতার ভাজে বেঁচে থাকা সেই মানুষগুলো। আর ক্যামেরার পেছনের-সামনের মানুষগুলোর কোন দৃশ্যই এড়াতে পারো না। ফুটে উঠে ! সেই দৃশ্যের আলোছায়া কেউ ভূলতে পারে না। বিবেক থমকে যায়। বিবেকের আর্তনাদে সেই অজোপাড়াগায়ে ফেরা যান্ত্রীক যানের সেই মানুষগুলো। বোধদয় ! জনিকে বাঁচতে হবে।

রাতের আধাঁরে ফিরেছি ওই ছোট্ট জনির বাড়ি থেকে। দেখা-অদেখার সন্ধিক্ষণে জনির বেঁচে থাকার তাগিদ হয়তো অনুভব করেছিলাম সে সময়। অনুভবের অনুভূতিগুলো বেশ নাড়া দিয়েছিল সে সময়। মাঝ রাতেও বাড়ি ফিরে মনে হয়েছে কোন এক নতুন স্বপ্ন বানিয়ে বাড়ি ফেরা হলো। কথাটি বললাম! আসলে তখন কেন জানি বারবার মনে হয়েছিল এ দ্বারে এই ব্লগ ভূবনে আমাদের লেখায়, কারো হৃদয়ে , কোন হৃদয়বান অবশ্যই জনিদের পাশে দাঁড়াবেন। ধীরে ধীরে বাস্তবের ভিটেয় সত্যিকারের এক স্বপ্ন উদোয় হয়। দেখলাম সত্যিকারের এক সূর্য উদোয় হয়েছে।

সেই মিষ্টভাসী ফয়সাল ভাই ব্লগার ফয়সাল নোই সেই জনি ও তার পরিবারের স্বপ্নের নতুন ভীড় রচনা করলেন। স্বপ্ন আর বাস্তবতা যে এক সুতোয় বাঁধা রয় তা বুঝতে পেরেছি ····! মনে হয়েছে এবার আমার শব্দের যোগ-বিয়োগ ঠিকভাবে হয়তো কষতে পারলাম। বাস্তবতার রঙ রাঙিয়ে গতকাল ফের গিয়েছিলাম আমাদের জনির সেই পাড়া গাঁয়ে।

জনিকে দেখতে সেই সূদুর লন্ডন থেকে জনির আজীবন ভরণ পোষনের ভার নেওয়া সেই ইমেগ্রেশন এইডের নির্বাহী প্রধান ব্যারিস্টার মইনুল হোসেন তার পরিবারবর্গ, সাংবাদিক এস কে দাস, বিকুল চক্রবর্ত্তী ও কয়েকজন সাংবাদিকসহ যাওয়া হয় জনির বাড়িতে।

জনিকে দেখার প্রবল ইচ্ছার কথা জানিয়েছিলেন সূদুর লন্ডনে বসেও ব্যরিস্টার মইনুল হোসেন। তার ইচ্ছার পরিপূর্ণতায় সেই মূখটি জনিকে দেখতেও চলে আসে ব্যরিস্টারের স্ত্রী, মা ও সন্তানরা। সেখানে গিয়ে এক ধরনের আবেক দেখতে পেলাম। কিন্তু সেই আবেগের রঙ বর্ণনা করা এই বান্দার পক্ষে সম্ভব না! শুধু দুচোখকে সাক্ষী করে জ্বলের কিছুটা অশ্রুবরণ !
ভাবছি! জনিদের বাড়ি থেকে ফেরা হলো ···! একটি স্বপ্ন ! কখনো অকালেই ঝড়ে যায়........কখনো আবার ......!






 

সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৫
ইউনুস খান বলেছেন: হ্যা মনে আছে। জনিদেরকে নিয়ে আপনার/আপনাদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকুক।
তবে কখনও চাইনা জনিদের মতো কেউ এমন করে মাকে হারাক।

ভালো থাকুন সবসময় সেইকামনায়।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন:
ধন্যবাদ ইউনুস ভাই।
তাহলে মনে আছে ।
আপনিও ভালো থাকবেন।

২. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৮
অপ্‌সরা বলেছেন: লেখাটা পড়ে আর জনি ভালো আছে জেনে অনেক ভালো লাগলো।

জনি ভালো থাকুক।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৪

লেখক বলেছেন:
ধন্যবাদ অপ্‌সরা ।
ভালো থাকবেন।

৩. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
লিপিকার বলেছেন: জনির জন্য শুভ কামনা.....
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন:
ধন্যবাদ।

৪. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৯
নাঈম বলেছেন: জনির জন্য শুভকামনা।
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৫. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৪
বৃত্তবন্দী বলেছেন: এত দুঃসংবাদের মাঝে একটা সুসংবাদ মনটাকে আলোকিত করে দেয়...
২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন:
ঠিক বলেছেন।
ধন্যবাদ।

৬. ২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:১২
আরিয়ানা বলেছেন: জনি ব্যপারটা জানিনা, লিংকটা দেবেন প্লিজ?
২১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩২

লেখক বলেছেন:

সম্ভবত জনিকে নিয়ে আমার একটি লেখাতে আপনি মন্তব্য দিয়েছিলেন।

Click This Link

Click This Link

Click This Link

৭. ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৫
বিকুল চক্রবর্ত্তী বলেছেন:



জনিকে নিয়ে লিখার জন্য অসংখ্য ধন্যবাদ।

সেই মিষ্টভাসী ফয়সাল ভাই ব্লগার ফয়সাল নোই সেই জনি ও তার পরিবারের স্বপ্নের নতুন ভীড় রচনা করার জন্য ধন্যবাদ জানািচ্ছ উনাকেও।
২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন:
ধন্যবাদ বিকুল চক্রবর্ত্তী ।

৮. ২২ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৩
অণৃণ্য বলেছেন: ওই দিনের কয়েকটা ছবি দিয়ে দিলাম। আপনি বোধ হয় তুলতে পারেন নি।:)ভাল থাকবেন। শুভেচ্ছা।




২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৫

লেখক বলেছেন:
ওই দিনের ছবিগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অণৃণ্য ভাইয়া।
সেদিন আমিও ছবি তুলেছিলাম। কিন্তু কিছু সমস্যার জন্য ছবিগুলো দিতে পারিনি।

৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৫০
মেঘাচ্ছন্ন বলেছেন: অফটপিক :



আরো কিছু জানতে চাইলে.....চোখ রাখুন.......!
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৮

লেখক বলেছেন:

সাথে আছি..........।
চোখ খোলা আছে। তারপরও যদি ঘুম এসে যায় তাহলে একটু আওয়াজ দিয়েন।
কেমন আছেন?

১০. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: লেখাটা পড়ে ভেতরটা কেমন করে উঠলো। আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ। একটি স্বপ্ন ! কখনো অকালেই ঝড়ে যায়····কখনো আবার ·····!

ভালো থেকো।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন:
ঠিক বলেছো চিফি'পু। একটি স্বপ্ন ! কখনো অকালেই ঝড়ে যায়····কখনো আবার ·····!

কেমন আছেন?

১১. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬
বিকুল চক্রবর্ত্তী বলেছেন: সাংবাদিক এস, কে, দাসকে অভিনন্দিত

অনুসন্ধানী সংবাদের জন্য অভিনন্দিত হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক এস, কে, দাস। গতকাল সোমবার দুপুর ১২টায় কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এস, কে, দাসকে অভিনন্দন জ্ঞাপনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ হাজেরা খাতুন।
অনুষ্টানে সাংবাদিক এস, কে, দাসের হাতে রাজনগরের রুবি হত্যাকান্ডের উপর ধারাবাহিক প্রতিবেদন করে রুবি হত্যাকান্ডের সুবিচার প্রাপ্তির পথ সুগম করায় চ্যানেল আইয় ও কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রদত্ত ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ হাজেরা খাতুন। দৈনিক আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ এর প্রদত্ত অভিনন্দন পত্র পাঠ করেন সাংবাদিক বিকুল চক্রবর্তী ও কমলগঞ্জ প্রেসক্লাব প্রদত্ত অভিনন্দন পত্র পাঠ করেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ হাজেরা খাতুন বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাহসী সাংবাদিক এস, কে, দাসকে রুবি হত্যাকান্ডের ব্যাপারে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় চ্যানেল আইসহ বিভিন্ন ইলেকট্রনি মিডিয়ার প্রচারে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। এই প্রতিবেদনের মাধ্যমে হত্যকান্ডের বিচারের পথ সুগম করায় তাকে আন্তôরিক ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে এ ধরনের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সকল সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক এস, কে, দাসকে এ ধরনের সাহসী সংবাদে জোরালো ভ্থমিকা পালনের জন্য ধন্যবাদ জানান। তারা এস, কে, দাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভবিষ্যতে আরো ভাল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কমলগঞ্জবাসীর সম্মান বৃদ্ধি করা জন্য আহবান জানান। অভিনন্দনের জবাবে সাংবাদিক এস, কে, দাস বলেন, কমলগঞ্জ প্রেসক্লাব
২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন:
জানি তো!
তথ্যের জন্য ধন্যবাদ।

১২. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১০
আইরিন সুলতানা বলেছেন:
জনি'র ভবিষ্যৎ হোক নিরাপদ, সুন্দর এবং নিশ্চিত ।


তবে জনির মায়ের হত্যাকারীদের বিচার সুস্ঠুভাবে হতে হবে ...

যারা সরাসরি জনি'র পাশে বিভিন্নভাবে দাঁড়িয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা ।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন:
আপনাকেও ধন্যাবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সময়ে অসময়ে কিছু বলেছেন.....!

১৩. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৯
নম্রতা বলেছেন: জনির জন্য শুভ কামনা ! আপনার জন্য শুভেচ্ছা রইল।
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন:
ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

১৪. ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: ধন্যবাদ। দাদা দেখা হবে শীঘ্রই
২৭ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন:
২রা জানুয়ারী দেখা হচ্ছে।

১৫. ২৯ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১
ড্রাকুলা বলেছেন: ছবির লোকটা কে? এই ধরনের অনুভূতিগুলো যদি সবার থাকতো?
৩০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬

লেখক বলেছেন:
প্রথম ছবিটা জনির। এর পরের ছবিতে ইমেগ্রেশন এইডের নির্বাহী প্রধান ব্যারিস্টার মইনুল হোসেন ও তার পরিবারবর্গ।
এই ধরনের অনুভূতিগুলো সবার থাকলে আজ এমন হতনা!!!

ধন্যবাদ ড্রাকুলা।

১৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
নিবিড় বলেছেন: শুভ জন্মদিন ভাষ্করদা!!!!!!!!!!!!!!!!!!!
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল!!!!!!!!

একই সাথে হ্যপি নিউ ইয়ার!!!!
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ নিবিড়।
আপনাকেও হ্যপি নিউ ইয়ার এর শুভেচ্ছা।
কেমন আছেন?

১৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০১
মীতু বলেছেন: শুভ জন্ম দিন !!!!!

কেমন আছিস ?
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন:
ধন্যবাদ। আগে বল তুই কেমন আছিস?
আমি এই তো আছি.................।

১৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৫
অপ্‌সরা বলেছেন: শুভ জন্ম দিন !!!!! সাথে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৯

লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ অপ্‌সরা'পু।
আছেন কেমন?
আপনাকও নতুন বছরের শুভেচ্ছা।

১৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২০
উত্তরাধিকার বলেছেন:
এ আপনার পক্ষেই সম্ভব।

মানবতার জয়গান।

আপনাকে স্যালুট করি প্রিয় ভাস্কর দা।
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩

লেখক বলেছেন:
কি যে বলেন.........................................!!!!
আপনাকে লাল সালাম। কেমন আছেন উত্তরাধিকার ভাই?
ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা রইল।

২০. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৯
নিবেদীতা বলেছেন: শুভ জন্মদিন ভাস্করদা।
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭

লেখক বলেছেন:

অসংখ্য ধন্যবাদ নিবেদীতা'পু। শুধু শুভেচ্ছাই দিলেন! কিছু খাওয়াবেন না? মেলা দিন পর আপনার দেখা পেলাম।
আছেন কেমন?
আপনাক নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন:
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা "নিরব" ভাই।
কেমন আছেন?

২২. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: শুভ জন্মদিন।শুভ নববর্ষ।
ভালো থেকো।
০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৩

লেখক বলেছেন:

ধন্যবাদ চিটি'পু। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন সারাবেলা-সারাক্ষন।

২৩. ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২
বিকুল চক্রবর্ত্তী বলেছেন:
শুভ জন্ম দিন।
সাথে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন:
ধন্যবাদ বিকুল চক্রবর্ত্তী।

২৪. ০৫ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৩৯
ফাঁকি বাজ বলেছেন: দেরী করে হলেও জন্মদিন আর ণতুন বছরের শুভকামনা রইল
০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
কেমন আছেন? আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

২৫. ০৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪
ভাস্কর চৌধুরী বলেছেন:

ফাঁকি বাজ
বিকুল চক্রবর্ত্তী
অারাফাত
আলী প্রাণ
|জনারন্যে নিসংঙগ পথিক|
সুহেল রাজজ
চিটি
নিবেদীতা
নিবিড়
"নিরব"
শেখ রহিম
উত্তরাধিকার
অপ্‌সরা
মীতু
তাপস ঘোষ
ড্রাকুলা
সালাহউদ্দীন মুহম্মদ সুমন
সমর্পণ
চতুর কাউয়া
মাইবম সাধন
২৬. ০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৪৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: কেমন আছো? ব্যস্ততা কমেছে কি? লেখা চাই
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন:
খুব একটা ভালো নেই! ব্যস্ততাও খুব একটা কমেনি। লিখতে আর ইচ্ছে করেনা! অনেক ব্লগারই চায়না আমি লিখি কিংবা ব্লগে থাকি।
মনটা খুব খারাপ আপু। একজন ব্লগার আমার জি-মেইল এর Password গায়েব করে সে আমার মেইল এখন ব্যবহার করছে।
ধন্যবাদ।

২৭. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৫
মেহবুবা বলেছেন: দেরীতে হলেও শুভেচ্ছা জন্মদিনের , যে দিনটা একান্তই আপনার ।
পোষ্টের জন্য ধন্যবাদ ।
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন:
তাই বুজী? দারুন বলেছেন তো!
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২৮. ০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০
মেহবুবা বলেছেন: আপনাদের মত গুনী ব্লগারেদের থেকে দুরে থাকি , তবু বলছি আমার "সার্বজনীন হয়ে যাওয়া সেসব দিন " পড়বেন সময় করে , আমার নিজেরই প্রিয় একটি পোষ্ট। ধন্যবাদ ।
০৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন:
জানিনা গুনী বলে লজ্জা দিতে চাচ্ছেন না-কি! গুনী বরে আর লজ্জা দিবেন না প্লিজ। আমি সাদা-সিদে একজন একজন ক্ষুদ্র ব্লগার। অবশ্যই পড়ব আপনার লিখাটি।
ভালো থাকবেন।

২৯. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫
আলী প্রাণ বলেছেন: দাদা,
শুভেচ্ছা জানবেন, কি কারণে আপনি প্রশ্নটা করলেন, জানাবেন, আর আমি এখন আপনাকে নিয়েই ব্যস্ত আছি। আমার পাতায় চোখ রাখুন।
০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন:
বাংলাদেশের বাইরে থেকে আমার জি-মেইল এর Password গায়েব করেছে কে একজন! কোন দেশ থেকে তা করা হয়েছে তা ব্লগ কতৃপক্ষ আমাকে বলেছেন। সেই Password আমার জানামতে দেশের বাইরে যে খান থেকে করা হয়েছে তা সেখানকার একজন ব্লগার তা জানে। এ নিয়ে খুব টেনশনে আছি আলী।
ভালো থেকো।

৩০. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৪
আলী প্রাণ বলেছেন: তাতে আমার কি করার আছে!

১০ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন:
আজ দেখছি আমার ইয়াহু Password গায়েব করে আমার ব্লগ Password ও পরিবর্তন করে পেলা হয়েছে।
দেখো আলী যে দেশ থেকে আমার Password পরিবর্তন করা হয়েছে সে দেশের বাসিন্দা এখন তুমি।
আর তুমি একমাত্র আমার সমস্ত মেইল এবং ব্লগের Password জানো। এবং এর সবকিছুই তোমাকে দিয়ে করিয়ে ছিলাম।কিন্তু আমি চিন্তা করে পাচ্ছিনা সেই দেশ থেকে এসব করছে কে! হয়ত কিছুক্ষন পর আবার দেখবো আমার Password পরিবর্তন করা হয়েছে।

তুমি নিজেই আমাকে ব্লগে এনে ছিলে। আর এখন এই ব্লগ থেকে আমাকে বিদায় নিতে হবে।
ভালো থেকো আলি।

৩১. ১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯
চানাচুর বলেছেন: ভালো লাগলো পড়ে।
১০ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৩

লেখক বলেছেন:
অনেক দিন পর বুঝি মনে হল চাচুকে?
কেমন আছো?
ভালো থেকো।

৩২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১২
আলী প্রাণ বলেছেন: আপনার এই চরম অবিশ্বাসের কারণ আমার জানা নাই।

তবে এ কথা সত্য, আমি এ ব্যপারে কিছুই জানিনা।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন:
আলী
আমি তোমাকে এ বিষয়ে কিছু বলিনি!
আমার সমস্যার কথা শুধু তোমাকে বললাম।

৩৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৮
আলী প্রাণ বলেছেন: তুমি নিজেই আমাকে ব্লগে এনে ছিলে।
কি বুঝায়?
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন:
এর মানে হচ্ছে তুমি নিজে এনেছিলে! আর এখন আমি নিজেই চলে যাচ্ছি।
এর চেয়ে বেশি কিছু নয়!

৩৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৩
আলী প্রাণ বলেছেন: তা কি করে হয়, আপনার লেখা নিয়ে আমার বিশাল আলোচনার কি হবে, আপনার সকল কবিতা আমার আলোচনার টেবিলে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমি আপনাকে নিয়ে......

থাক। ভালো থাকবেন।

থাকুন। থাকবেন।
২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১১

লেখক বলেছেন:
ভালো থেকো।

৩৫. ১২ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৩
আরিয়ানা বলেছেন: নতুন লেখা দেখলাম না যে?
২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন:
ভেবে ছিলাম ব্লগে আর থাকবনা, তাই নতুন লেখা দেখতে পাচ্ছেন না!
কেমন আছেন?

৩৬. ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৫
স্বপ্নদুয়ার বলেছেন: জ্বি, ভাইয়া, আমি ভাল আছি। আপনি কেমন আছেন? :)


আপনি এত দারুন লিখেন?

জনির খবর কি এখন? আপনি তো দারুন কাজ করেছেন। আপনার নামটাও বেশ সুন্দর। :)
২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন:
এই তো চলছে জীবন.........!
দারুন নয়! বাজে লিখি বলতে পারেন!
জনির খবর ভালো। ও ভালো আছে।
জনির খবর নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন:
নাই...

২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন:
ধন্যবাদ।
আপনার লিখাটি পড়েছি। কিন্তু এখনও মন্তব্য দেওয়া হয়নি। তবে সব ছেয়ে বেশি খারাপ লেগেছে জনকণ্ঠ থেকে আপনার এত সুন্দর লিখাটি চুরি করে অন্য নামে প্রকাশ করার জন্য।

২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন:

সত্যি এটা খুব বিব্রতকর।

৪০. ০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
নবজন্ম বলেছেন: আমি কিন্তু ভুলি নাই ।
কেমন আছেন ভাস্কর দা?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩০

লেখক বলেছেন:
তাই তো দেখছি পথ ভুলে আমার আঙ্গিনায়...................................! তাও বহুকাল পর!!!
বেশি ভালো নেই।
আপনি আপনারা কেমন আছেন?

৪১. ০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৪৬
শাহাব আহমেদ মামুন বলেছেন: বাবা ভাস্কর কেমন আছিস। তোর এক লেখা লেখি দেখে বুকটা আমার ভরে গেল। আমার ছোট ছোট পুলাপানরা এত কথা জানে!!
তো বাবা তুমি ফোন কর না কেন? বাবাকে ভুলে গেছ??
০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন:
এই তো চলছে...........................!!! আমার লেখা লেখি দেখে তর বুকটা ভরেছে শুনে খুশি হলামরে পুত। আর কইছনারে পুত, আমার মোবাইলে টাকা নাই! পারলে বাবার মোবাইলে টাকা পাঠাওরে পুত।

৪২. ১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
আরিয়ানা বলেছেন: নতুন লেখা এবার ও পেলাম না!! ব্যপার কি??
১০ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন:

কি লিখবো বুঝতে পারছি না বলেই নতুন লিখা আর দেওয়া হচ্ছে না! তবে আজ কালের মধ্যে একটা কিছু দিবো!
ধন্যবাদ আপনাকে।

৪৩. ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০৩
আইরিন সুলতানা বলেছেন: কেমন আছেন ?


জনি এবং তার পরিবার কেমন আছে ?? বিচার কার্যের কি খবর ?

১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০২

লেখক বলেছেন:
জনি ও তার পরিবার ভালো আছে। তবে মামলার কোন অগ্রগতি নেই। চলছে....তার নিজস্ব গতিতে......!

এইতো চলছে জীবন! যেভাবে থাকা আর কি!
ভালো থাকুন।

১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন:
যে রকম দোয়া রাখছেন......................!!!
আপনি কেমন আছেন? অনেক দিন পর আমার বাড়িতে!!!

 

মোট সময় লেগেছে ০.৯৪৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাবনার গতি আর জীবনের গতি এক সমতলে থাকে না। বদল হয় জীবনের গতিপথ। নেশা হলো কলম সৈনিক হবো। পেশা বেছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ