somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

.:মধ্যরাতের গল্প:...:চেটিং উয়িথ এলিয়েন!:..

০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত বাজে তিনটা!
নির্ঘুম চোখে সারাদিনের অনাকাংখিত ঘটনাগুলো একে একে রিভিউ হচ্ছে আনমনে!
শারীরিক ক্লেদ আর মানসিক ঔদাসীন্যতা পাশ কাটিয়ে পিসিটা অন করতেই--- মেসেঞ্জারে ভেসে এল:--
:-হ্যাল্লু!
-:জ্বী হেলতে আছি! বলুন!
:-হ্যা হ্যা হ্যা! =p~ =p~ হেলতেই থাকুন!
-:আরে-- আরে-- আর কত হেলব? হেলতে হেলতে পইরা যামু তো?:|
:- পরেন! তবে বেশী জোড়ে পইরেন না! য়্যাত্ত রাইতে পইরা ব্যাথা পাইলে এই ঢাকা শহরে খুব সহজে ওষুধও পাবেন না!
-:ঠিক বলেছেন! আপনি কে বলছেন? প্লিজ? B:-)
:- আমি এলিয়েন! আধার রাতের নিস্তব্ধতা ভেদ করে আকাশ থেকে নক্ষত্রের পথ ধরে ক্ষনিকের জন্য আপনাদের ইট কাঠের জঙ্গলে উদয় হই আবার পরক্ষনেই অসীমের শুন্যতায় মিলিয়ে যাই!
-: আপনার পরিচয়টা দেন প্লিজ!
:- বল্লাম তো এলিয়েন! পরিচয় জানতে না চেয়ে চলুন কিছুক্ষন এই নিস্তব্ধ প্রকৃতিকে মনের জানালায় উপভোগ করি!
তার আগে বলুন কি করছিলেন?
:- টাইপিং করছিলাম!
-:না মানে সচরাচর আপনি কি করেন?
:- অনেক কিছুইতো করি! এই ধরেন নিয়মিত দাত মাজি! প্রতিদিন কমপক্ষে একবার গোসল করি! মাঝে মাঝে একা একা গভীর রাতে ফুটপাত ধরে বাসা তেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকার দুরত্ব মাপি! অবশ্য কখনও কখনও সময় পেলে উদাস মনে জোত্সনা ও দেখি!
এই আর কি?
-: হে হে হে! আপনি তো দারুন মজার লোক! নাহ বলছিলাম কি? বাই প্রফেশন কি করেন?
:- দিনের বেলা বেকারই থাকি বলতে পারেন!
-: আর রাতের বেলা?
:- একটা কোমল যন্ত্রের কারখানায় বসে বসে জাল বুনি!

-: জাল বুনে কি হয়?
:- বেশী বেশী জাল বুনলে বেশী বেশী টাকা আসে! টাকা দিয়ে কি করেন?
-:আরে আরে এ তো দেখছি রীতিমত কাঠগড়ায় জেরা শুরু করছেন আপনি?
:- ওহ! নু-----------! আপনি য়্যাত্ত সহজে রেগে যান, যানতাম না তাতো ?
-: জানবেন কেমন করে ? আপনের সাথে আমার পরিচয় তো কেবল আজকেই হলূ, আর আজকে মেজাজটা এমনিতেই চরম! মন ভাল নেই! এর উপ্রে আপনি শুরু করলেন ধারাবাহিক পুলিশীয় রিমান্ড!
:- আপনার মন ভাল নেই কেন, জানতে পারি?
-: আপনার জেনে লাভ কি?......................................! আচ্ছা তারপরও বলি! গতবছরের ঠিক এই দিনে একটা লালবুড়ি আমারে ছেড়ে চলে গ্যাছে!
:- লালবুড়ি আপনার কে হত?
-: নাহ! তেমন কেউই না! ইউনি লাইফের জাবরীয় শুন্যতা ঢেকে সে এসেছিল আমার অন্তরে লীন হতে! বলেছিল ছোট ছোট দুঃখগুলো ফুত্কারে উড়িযে দিয়ে একসাথে অনেকটা দুর পথ চলবে আর্মিদের মত একই ছন্দলয়ে!
সারাদিনের রোবটিক কর্মচঞ্চলতায় ঝমাট বাধা অনুভুতিগুলো ইথারে ভাসিয়ে দেবে স্তব্ধরাতের নির্জনে, মুঠুফোনে!
:- এখন সে কোথায়? কি করে?
-: মিলিয়ে গ্যাছে দুরের শুন্যতায়!
ঠিক যে ক্ষিপ্রতায় এসেছিল, চলে গেছে তারও চেয়ে দ্রুততায়! আপেক্ষিত নির্ভারতার আশ্রয় পেতে কোন এক বৈদেশীর সাথে!ঘাট বেধে!
:- ঈদানিংকার মেয়েগুলো বেশীরভাগ এমনই হয়! আবেগের বিশালতা তেমন একটা স্পর্শ করেনা এদেরকে! যে যাবার সে তো চলেই গেছে! মন খারাপ করে লাভ কি বলুন? চলুন আপনাকে এলিয়েনদের জগতে একবার ঘুরিয়ে নিয়ে আসি!

-: সত্যি বলছেন? আমাকে এলিয়েনদের জগতে ঘুড়তে নিয়ে যাবেন? তাহলে কি করতে হবে আমাকে ?
:- প্রতিদিন একটা একটা কইরা একদিক থেকে আকাশের তারা গুলো গোনা শুরু করেন! যেদিন পুব আকাশের সবগুলো তারা গোনা শেষ হবে! সেদিন আপনার বাসার ছাদে গিয়া দেখবেন একটা লালঘোড়া জাবর কাটছে, ঘোড়ার পিঠে দুটো আসন, আর ঘোড়াটার জিন হাতে দাড়িয়ে থাকবে লালজামা গায়ে একটা রুপসী লালবুড়ি! তার সংগে চলে আসবেন আমাদের জগতে, আমি আপনাকে অভ্যর্থনার জন্যে অপেক্ষায় থাকব নিত্যদিন! কেমন?
..
..
..
..
..
..
..
..

সেই থেকে...
সময় পেলে উদাস মনে দেখি জোত্সনা! গুনে যাই তারাগুলো এক দুই তিন!
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫১
৫৯টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×