এই ঘটনাটা নিয়ে আমি যে বাসে ছিলাম তার ভিতরে তুমুল আন্তঃবাস বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়ে গেল ।
: এই দেশে আইন কানুন বলতে কিচ্ছু নাই । কেউ কিছু বলল ? একটা লোক দৌড়ে গেল ধরতে ?
: ঠিকই আছে । রাস্তা ঘাটে সাবধান না থাকলে এমন হইবই ।
: আরে ভাই! এইটা আপনে কি কইলেন? স্বাধীন দেশে হাজারো মানুষের ভীড়ে দিনে দুপুরে রাস্তাঘাটে মানুষের চলাফেরার নিরাপত্তা থাকবে না? টোটাল সিস্টেম আর চোরের চৌর্যবৃত্তি নিবারনে কিছু না বলে উল্টা মালহারানো ব্যাক্তিটাকে নসিহত করছেন:--> পরোক্ষভাবে আপনি তো একটা চোরের চুরিকে সর্মথন দিতে পারেন না।
: আরে মিয়া! আপনে আছেন কই? যেই দেশে ৯৯% লোক চোর, সেখানে আপনি চলাফেরার নিরাপত্তা আশা করেন কিভাবে?
: চুপ করেন । আপনি যেই দেশে থাকেন সেই দেশের ৯৯% লোককে চোর বলেন ? আপনি নিজে চোর হতে পারেন? ক্যালকুলেশন করে দেশের ৯৯% লোককে চোর বলেন কিভাবে?
: শোনেন! উনি বয়সে আপনার বড় । উনি নাহয় একটা কথা ভুল ই বলেছেন । আপনার তাকে এই ভাবে ধমক দেওয়া ঠিক হয় নাই ।
:হুম কথার মোড় ঘুরাবেন না; আর নিজের পন্ডতি জাহির করার চেস্টা করবেন না।
: উনি দেশের ৯৯% লোককে চোর বলেন? আপনি ই আমাকে পৃথিবীতে এমন একটা দেশ দেখান যে দেশে চোর নাই ।
: চোর বলবে না কি বলবে? এই দেশের সরকার প্রধান চোর, মন্ত্রী চোর, এমপি চোর, বিরোধীদল, এদের সবার আন্ডাবাচ্চা, বিবি, আত্মীয়স্বজন, নিকটজন সবাই চোর, কেউ সরাসরি কেউ যোগালী চোর, তাইলে কি বলবে? আপনের বাপ চোর, চৌদ্দগোষ্ঠী চোর, আপনেরে চোর বলবে না তো কি বলবে?
: যে দেশে লোখা পড়া করে পোলাপান চাকুরী পায় না, ঘুষ ছারা কোন কাজ হয় না, একের পর এক রাজনৈতিক দলগুলো দলীয় চৌর্যবৃত্তি আর লুটপাটের নির্লজ্জ ইতিহাস তৈরী করে, আর আহাম্মক ম্যাংগো ফাবলিক বইসা বইসা আঙ্গুল চোষে সেই দেশকে আপনি ভাল বলবেন ?
যে দেশে হাসপাতালে লাশ আনতে গেলেও টাকা দিতে হয়, দুর্ঘটনায় প্রানহারালে বেহায়া রাজনীতির উপজীব্য রসায়ন হয়, দুর্নীতির মেগাসিরিয়ালে ধারাবাহিক ১ম হয় ......
এই ভাবে শেষ খবর পাওয়া পর্যন্ত (আমার গন্তব্যে না আসা পর্যন্ত) একটানা উপভোগ্য বিতর্ক চলছিলই।
আমার আজকের এই লিখাটার উদ্দেশ্য আপনাদের রাস্তাঘাটে সাবধান করা নয় ।
এটাও দেখাতে চাই নি যে আমার দেশের মানুষ আকারণে তর্ক করে, এবং সেই তর্কে জেতারও আশা করে । তারা জানে না য়ে তর্ক করে কখনো জয়ী হওয়া যায় না । ঘন্টার পর ঘন্টা একটা বাসের ভিতরে ফার্মের মুরগীর মত ঝিমানোর চেয়ে নিজেদের সার্বিক সচেতনতা জাহির করাওবা কম কিসে? আশেপাশের লোকজনের বিরক্তির পারদ কোথায় উঠল তাতে কি? এরা তো গিনিপিগ~
আমি শুধু এটাই কথাই বলতে চাই, আমরা কি একটু পজিটিভ (Positive) চিন্তাও করতে পারি না? কিছু খারাপ মানুষের জন্য, কিছু খারাপ কাজের জন্য, কথায় কথায় দেশকে দোষারপ না করি ।
আমার দেশ অনেক অনেক পবিত্র । অনেক দিক থেকেই সমৃদ্ধ, আমার দেশে ও অনেক ভালো ভালো কাজ হয় । সারাবিশ্বেই আমরা প্রতিবছর হাজার হাজার মেধাবী / পরিশ্রমী জনবল যোগান দিয়ে যাচ্ছি~ এই ধরুন ডিজিটাল সরকারের (বিগত সরকার সহ)ডিজিটালীয় ইনিশিয়েটিভে চরম ব্যার্থতা, কিছু কিছু ক্ষেত্রে চরম নির্লজ্জ অসহযোগিতা (এই যেমন VOIP, Call center ব্যাবসা ) সত্বেও আমাদের দেশ বর্তমান বিশ্বে Freelancing এ দেশ ৩য় । আপনি কি ভাবতে পারছেন কতশত তরুণ তরুনীর (উদ্যোক্তা, প্রোগ্রামার, ডিজাইনার, ডেভেলপারদের) অক্লান্ত পরিশ্রমের ফল এটা । তাই আমি বিশ্বাস করি য়ে দেশ Freelancing এ ৩য়, সে দেশে যারা সত্তিকারের কর্মমুখী পড়াশোনা করে তারা কখনো বেকার থাকে না । যারা বেকার থাকে, তারা হয় চাকুরী খোজে না, আথবা সরকারী চাকুরীর আশায় ( কাজ না করে বেতন পাওয়া যাবে, এই আশায়) ইচ্ছে করেই বেকার থাকে । আর চুরির ব্যপারে বলতে চাই, য়ে লোকটা চুরি করল, সে তো করে পালিয়েই গেল । এইদিকে আপনি য়ে দেশের এতো দোষ খুজে বের করলেন, তাতে কি লাভ হলো? আপনার সত্তিকারের দেশ প্রেমের কি পরিচয় দিলেন আপনি? আপনি কি কোনদিন বাস থেকে নেমে ওই চোরটাকে (প্রতীকিভাবে) ধরে উপযুক্ত শাস্তির ব্যাবস্থায় / চৌর্যবৃত্তি বন্ধে সামান্যতম চেস্টাও করেছেন? আমার মনে হয়, আমার দেশের এই মানুষ গুলো বড় অসহায়, আত্মমুখী, স্বীয় চিন্তায় অস্থির, স্বপ্নবিমুখ আর অনেক অনেক দুঃখ কষ্ট সহ্য করতে করতে ভালো চিন্তা করতে তারা ভুলেই গেছে ।
আসুন আমরা তাদের একটু সুখস্বপ দেবার প্রচেস্টায় সমস্ত চোরদের (রাজনৈতিক) একটা প্রচন্ড দাবড়ানী দেই । নিজেকে ভালোবাসি, নিজেকে সাবলম্বি করে গড়ে তুলি, পরিবারকে ভালোবাসতে শিখি, পরিবারের জন্য কিছু করি, দেশের মানুষকে ভালোবাসতে শিখি, দেশকে ভালবাসি। দেশের জন্য কিছু করতে পারি বা না পারি, অন্তত এমন কিছু যেন না করি যাতে দেশের বদনাম হয় । সবার নিজেদের অবস্থানে থেকে এই ক্ষুদ্র ক্ষুদ্র সচেতনতা, প্রচেস্টা, আন্তরিক ইচ্ছাগুলোই হয়ত অতি শীঘ্রই সম্মিলিতভাবে একটা পজিটিভ এওয়ারনেছ কম্যুনিটি গড়ে তুলে~ আমাদের টোটাল সামাজিক রাজনৈতিক প্রশাসনিক সিস্টেমকে প্রচন্ড জোড়ে এমন ঝাকুনি দেবে ~ হয়ত সে ঝাকুনি থেকেই মাহাথীর, নেহেরু, জর্জ ওয়াশিংটন, খোমেনিদের মত সত্যিকারের নাবিক দায়িত্ত তুলে নেবে মুক্তির ভেলায়------[----------------------]। এই স্বপ্নটাই বা কম কিসের?
বি:দ্র: উদ্যেশ্যপ্রনোদিতভাবেই বিশেষ এক বন্ধুর প্রতি উত্সর্গকৃত~বন্ধু তোমায় লাল সেলাম~ ভাল থেকো নিরন্তর~
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


