আমার প্রিয় পোস্ট
- ছাগের বন্ধুপ্রতীম ছড়া - রুদ্র আনোয়ার
- আমার প্রিয় টরেন্ট ওয়েবসাইট thepiratebay.org ভাষাগত সম্ভ্রমহানির শিকার
- নাফিস ইফতেখার
- বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম
- নাফিস ইফতেখার
- সিটিসেল জুম সম্পর্কে জানাতে পারেন কেউ? - রিয়াজ শাহেদ
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- আমি কীভাবে ব্লগ পাইলাম - মাহবুব মোর্শেদ
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক) - তোমাদের-ই-লোক
- এ টীম কেন রাগ ইমনরে সার্পোট করচে-কারন- - হারা-ধন
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- কারবালা - রাগ ইমন
- চরম ফালতু পোষ্ট (উৎসর্গ: হোসেইন) - দ্রোহী
- আগুনের পরশমনিতে হোসেইনের জমিন - কৌশিক
- বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে অনেক নদী-৬ - মোহাম্মদ আলী আকন্দ
- কি পরিমাণ বিদ্বেষ থাকলে ২৮ অক্টোবরের জন্ম হতে পারে? - মাহমুদ রহমান
তেসরা জুলাই,গুলশান মোড়ে দুপুর দুইটায় (হোসেইনের কবিতাঞ্জাল)
০৩ রা জুলাই, ২০০৭ বিকাল ৫:৫০
বড়ো অকারনে,এই ঢাকা শহরে
অযুত নিযুত মানুষের ভীড়ে,
তোর সাথেই ঘুরে ফিরে দেখা হয়ে যায়।
কতোবার না দেখে চলে গেছিস,
কতোবার দেখেও না দেখার ভান,
কতোবার চোখে চোখ রেখে মেলে দিয়েছি
পুরোনো সেই জমাট অভিমান।
কতোবার বিরক্তিতে আকড়ে ধরেছিস হ্যান্ডব্যাগ,
কপালের সামনে থেকে কতোবার আলগোছে চুল সরিয়ে
তাকিয়েছিস জটে ভার রাস্তার দিকে,
কতোবার নাক কুচকে ভেবেছিস ,’আজো পিছু ছাড়লো না’
না জানি কতোদিন গালি দিস অজান্তে,
কতোজনকে বলে বেড়াস বেহায়া ছেলেটার গল্প।
আমি শুধু বুকের ভেতরে খাঁ খাঁ শূন্যতা পুষে
এই দগদগে রোদে পুড়ে প্রতিদিন রাস্তা পেরোই
দুপুরের খাবারের কথা বলে প্রতিদিন অফিস ফাকি দিয়ে
প্রতিদিন এ রাস্তায় আনমনে দাড়িয়ে থাকি,
যেন কতো ব্যস্ত পথিক, অভিনয়ে হেটে যাই।
আমার ভেতরের প্রতিরোধ প্রতিদিন একটু একটু করে
বাড়তে বাড়তে মাঝরাতে আকাশ ছুয়েঁ যায়;
আর সকালে কী এক ইস্পাত কসম খেয়ে ঘর থেকে বেরিয়ে আসি
কিন্তু দুপুরের আগে আগেই আবার কী এক অদ্ভুত টান,
আমাকে বের করে নিয়ে আসে,
আবার আমি দুপুরের ক্ষুধার অজুহাতে চক্ষু ক্ষুধা মেটাই।
আবার প্রতি বিকেলে নিজে নিজে ভাবি;
এই শহরে বড়ো অকারন
তোর সাথেই কিভাবে যেন ঘুরে ফিরে দেখা হয়ে যায়।
(ছবি ও কবিতার স্বত্তাধিকার :জনাব গালিবাজ হোসেইন)
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বকলম বলেছেন:
ছবি ও কবিতা দুইটাই চুরি করুম কিনা চিন্তা করতেছি।
ডাক্তার আইজউদ্দিন বলেছেন:
বেড়ে হয়েচে!!
হোসেইন বলেছেন:
বকলম,সেইডাই করন উচিত।
হোসেইন বলেছেন:
ওয়াটার কালার,ছাগু কিন্তুক এখনো আচে,যায় নাই কুনুহানে।
ডাক্তার আইজউদ্দিন বলেছেন:
হোসেইন ছাগু কিন্তু কনটেনড একটা জারে, বাইর হইতে সময় লাগব
হোসেইন বলেছেন:
বাঙাল,বামপাশে দেখেন গেলাস,লোকটার ডান হাতে ধরা।উপর থেকে আলো পড়ছে মাথায়।
হোসেইন বলেছেন:
হোসেইন ছাগু কিন্তু কনটেনড একটা জারে, বাইর হইতে সময় লাগববাইর হইলেই কিন্তুক একশন।কবিতা টবিতা বাদ।ডাক্তার সাহেব রেডি থাইকেন।
তারেক রহিম বলেছেন:
হোসেইনদা, কন তো আপনার কি পছন্দ? আমার তো পছন্দ ১৫ ইঞ্চি মর্টার শেল। ইচ্ছা করতেছে সেইটা দিয়া আপনারে উড়াই দেই! আমগোরে এইরকম বঞ্চিত কইরা রাখছিলেন এতদিন!!
হেমায়েতপুরী বলেছেন:
"আমি শুধু বুকের ভেতরে খাঁ খাঁ শূন্যতা পুষেএই দগদগে রোদে পুড়ে প্রতিদিন রাস্তা পেরোই"
অদ্ভুত সুন্দর...।
ধূসর ছায়া বলেছেন:
ছাগুর ছাগলামির জন্য অপেক্ষায় আছি....
রানা বলেছেন:
খুবই সুন্দর হয়েছে। কে বলেছে জীবনান্দর পরে আধুনিক কবি জন্মায়নি? (পাম টা কি বেশী হইয়া গেল?)
ধূসর ছায়া বলেছেন:
হেজাব ভাইজান,ঐ টা নিয়ে লেখা হবে । কালকের দিনটা যাক । পরশুদিন পর্যন্ত দেখি ।
মৈথুনানন্দ বলেছেন:
গোড়ার থেকেই জানতা...।আমরা শ্লা বেগুন - হোসেইন চাপা আগুন।
কুমার কম্পন হোসেইন সাব, আমার অনেস্ট ফিলিং বলছি, তুমি পুরো কাঁপিয়ে দিয়েছো গুরু।
রাগ ইমন বলেছেন:
এই লেখাটার প্রশংসা না করাটা - বিবেকে বাঁধলো । একটা প্রশ্ন করি ?
মনে করেন, কেউ তার বিশেষ আচরন কিছুতেই পাল্টাইলো না। উপর আলার সুদৃষ্টি হুজুরে আলার উপর নিপতিতই রহিলো , আশীব্বাদ নিক্ষেপ হইতেই থাকিলো ।
সেক্ষেত্রে , পাঠকেরা কি বার বার "এই রকম কবিতা " থেকে বঞ্চিত হইতেই থাকবে ?
অভিযোগ না। স্রেফ মূল্যহীন বিষন্নতা । যাকগে , ভালো থাকুন।
হোসেইন বলেছেন:
কর্তৃপক্ষের ৭ দিন নিয়া লেখা হইবে ।তয় ২/৩ দিন গ্রেস দিয়া যাই।দেখি কী করে।ইমন আপা,মূল্যহীন দুনিয়া।এক হোসেইন না হয় গালিবাজই থাকলো,সব হোসেইনরেই লেখক হইতে হইব এমন কী আর কোন কথা আছে?
মুহম্মদ জুবায়ের বলেছেন:
এতাদিন এইসব কবিতা কোথায় ছিলো, হোসেইন?
মুনতাসির হাসান বলেছেন:
কিছু লেখায় ৫ না দেয়াটা অপরাধ।
অনন্তমৈথুন বলেছেন:
হোসেইন ভাই..
কোপা সামছু বলেছেন:
রাগু কইত্তেকে আইল? রাগু একটা গ্যান্জাম লাগাও....হটাৎ ঠান্ডা হইয়া গেলা ক্যান.... দেখছ ঠান্ডা হইতে হয় কেমনে?
কয়দিন ধইরা ব্লগটা ঠান্ডা হইয়া আছে...
তুমি পারও....
হোসেইন বলেছেন:
জুবায়ের বস,এদ্দিনে ব্লগে ল্যাখক সংকট হইচে,তাই আমরা সুযুগ পাইচি।
লাল মিয়া বলেছেন:
ওরে হোসেনারে....আমি সাধারণত কারো প্রশংসা করি না। ব্লগের সেই শুরু থিকাই খালি টাঙ্কি মারি। কিন্তু এই কবিতার প্রশংসা না করলে দোজখ থিকাও খেদাইয়া দিবো। বুখে আয় বাবুল!!
শমসের আলম বলেছেন:
বুইজা দেখো লাল মেয়া এটিমে বাছাই কইরা লুক নেয়া হইছিল। আলু বুলু গো দল না এটীম
সাধারন বলেছেন:
দারুণ লাগল।ছাইচাপা হোসেন,এবার গা থেকে ছাই ঝেড়ে ফেলেন।
আমরা আপনার লেখার সেবাধন্য হইতে চাই।
ওবায়েদ বলেছেন:
হোসেন তোমার কবিতা পড়ে আমি ধন্য। তুমি এতো দিন এ কি করেছো , তোমার কবিতার জন্য এই ব্লগের ক্ষুদার্থ পাঠক গুলো অপেক্ষা করিতেছে..। তুমি আর সময় নষ্ট করোনা।
অমিত বলেছেন:
হোসেইন ভাই, ভাল লাগল।
জানালা বলেছেন:
এতো বাজে লাগে হোসেইনআজে বাজে সব লেখার ভীড়ে
এই কবিতাগুলো পড়া চোখ এড়িয়ে যায়।
এতো ভালো লাগে হোসেইন
যখন দেখি এরকম একটা কবিতা পড়ার জন্য
এই নোংরা ঘাটাঘাটিও মেনে নেয়া যায়।
মুগ্ধতা নিয়ে পড়ি হোসেইন
"আমার ভেতরের প্রতিরোধ প্রতিদিন
একটু একটু করে
বাড়তে বাড়তে মাঝরাতে আকাশ ছুয়ে যায়"
কৌশিক বলেছেন:
পা ছুলাম।
কাশেম বিন আবু বকর বলেছেন:
মাশাল্লাহ। ১০০ তে ১০০
কাশেম বিন আবু বকর বলেছেন:
সালাম হোসেইন!
অমনিবাস বলেছেন:
আমরা শ্লা বেগুন - হোসেইন চাপা আগুন।
হোসেইন বলেছেন:
শুকরিয়া ভাইলোগ।কমেন্ট ফমেন্ট পাইলে লেকতে জুশ আসে।
অমনিবাস বলেছেন:
দাওয়াত কবুল না করার মজমা কি
অমনিবাস বলেছেন:
একটা মেইল দেন
সাদিক তাল বলেছেন:
৫
যীশূ বলেছেন:
ভালোই
নগর বাউল বলেছেন:
হোসেইন ভাইয়া এত ভালো লেখে। আরো আগে কেন এই লেখা চোখে পড়লোনা। হোসেইন ভাইয়া কোথায়? তাকে তো চোখে পড়েনি ব্লগে!
অদ্ভুত মানুষের মন, মাথা !!!!
কিছুই ভোলেনা।
দরকারে আবার মনে ও করতে পারে না।
দা রু ন !!
লেখক বলেছেন: সেইটাই ।
আইসিস বলেছেন:
অসাধারন ।
নকীবুল বারী বলেছেন:
অপূর্ব প্রেমের কবিতা.....................ক্ল্যাসিক
রিমি (স. ম.) বলেছেন:
সাধু সাধু!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















