আমার প্রিয় পোস্ট
- ছাগের বন্ধুপ্রতীম ছড়া - রুদ্র আনোয়ার
- আমার প্রিয় টরেন্ট ওয়েবসাইট thepiratebay.org ভাষাগত সম্ভ্রমহানির শিকার
- নাফিস ইফতেখার
- বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম
- নাফিস ইফতেখার
- সিটিসেল জুম সম্পর্কে জানাতে পারেন কেউ? - রিয়াজ শাহেদ
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- আমি কীভাবে ব্লগ পাইলাম - মাহবুব মোর্শেদ
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক) - তোমাদের-ই-লোক
- এ টীম কেন রাগ ইমনরে সার্পোট করচে-কারন- - হারা-ধন
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- কারবালা - রাগ ইমন
- চরম ফালতু পোষ্ট (উৎসর্গ: হোসেইন) - দ্রোহী
- আগুনের পরশমনিতে হোসেইনের জমিন - কৌশিক
- বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে অনেক নদী-৬ - মোহাম্মদ আলী আকন্দ
- কি পরিমাণ বিদ্বেষ থাকলে ২৮ অক্টোবরের জন্ম হতে পারে? - মাহমুদ রহমান
লোকনাথ-সোলেমানী পঞ্জিকার খোঁজে ( হোসেইনের কবিতাঞ্জাল )
১৩ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০০
পঞ্জিকার সাথে যোগসূত্র নেই সেই কতোকাল ,
সোলেমানী পঞ্জিকা আর লোকনাথের
সেই লাল মলাটে নিউজপ্রিন্ট ছাপা ,
ছোট ছোট অক্ষরে কতোশতো তিথি লেখা সেইসব
ধূসর পৃষ্ঠায় ।
আমার দিন কাটে অফসেটে ছাপা ঝকঝকে ক্যালেন্ডারে,
হাসিমুখে দেয়াল থেকে চোখ মারে ভিনদেশী তরুণী,
শরীরে বাকঁ তার আমন্ত্রন জানায় ;
সেই আমন্ত্রনে নয় , ক্যালেন্ডার বড্ড প্রয়োজন হয়
মাসের হিসাবটা জানার জন্য ।
মাস গেলেই কড়কড়ে কতোগুলো নোট ,
তার থেকে বেশ খানিকটা বাসাভাড়ায়
তারপর ছেলের স্কুলের বেতন ,
মাসের বাজার , পত্রিকার বিল , আর ক্লিনসেভ থাকার জন্য
কতোগুলে রেজর ,
ক্যালেন্ডার প্রয়োজন তাই বিলাসে নয় ,
বেচেঁ থাকার উপাদান হয়ে।
একদা স্বপ্ন ছিল , খুব করে ঘষে ঘষে বদলাবো পৃথিবী
পৃথিবী বদলায় নি , আমি শুধু পুরাতন পৃথিবীতে নিজেকেই বদলেছি ;
বদলেছি স্বপ্নগুলো , যতোটুকু না বদলালেই নয় ;
ছেলেটা যদি মানুষ হয় , বুড়ো বয়েসে গ্রামে যদি
একটা বাড়ি করি , মাথায় নতুন টিনের চাল,
তাহলে সীম আর লাউয়ের চাষে কাটাবো অলস অবসর ।
এর চেয়ে বেশি কিছু চাওয়ার ছিল না ,
ভাবিনি কোন দিন এই সব স্বপ্নগুলোকেও আবার বদলাতে হবে
ছেলেটা মানুষ হবে না , মানুষ হতে আজকাল বড্ড বেশী খরচ
আর গ্রামের ভিটেটুকু বেচেঁ দিয়ে গতবছর
আরেকটা স্বপ্নকে কবরে রেখেছি ।
আজ শুধু স্বপ্ন আছে আরো কিছুদিন বাচাঁর ,
রাজার আদেশ আছে ,কম খেয়ে বেচেঁ থাকতে আরো কিছু দিন ;
যদিও বেচেঁ আছি মৃত দুটি চোখ নিয়ে ,
যে চোখ শুধুই দেখে বাজারের আগুন আর খাঁ খাঁ খালি একটা চটের থলে ,
আরো কিছু স্বপ্নও দেখে , এক দুপুরে গরম মাছের ঝোলে একথালা ধোঁয়া ওঠা ভাত খাবার ;
আর তাই আজকাল ক্যালেন্ডারের পাতাটা বড়ো বেশি টিটকিরি দেয়;
আমি খুজেঁ বেড়াই সেই লোকনাথ-সোলেমানী পঞ্জিকা ।
হে বন্ধু প্রিয়জন , যদি করো দয়া কেউ ,
যদি কেউ ভালোবেসে বলে যাও , তোমার পঞ্জিকা দেখি;
বোরো ধান উঠবার আর কতো বাকি ?
বোরো ধান উঠবার আর কতো বাকি ?
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অপু ফিরোজ বলেছেন:
অনেক দিন এত সুন্দর কবিতা পড় হয়নি
রাশেদ বলেছেন:
ওয়াও। হোসেইন ভাই দ্য বস। জটিল।
বিশ্ববিদ্যালয় ডায়রী বলেছেন:
জুশ হইছে!
বোরো ধান উঠবার আর কতো বাকি ? বোরো ধান উঠবার আর কতো বাকি ?
হোসেইন বলেছেন:
এডিট করে নিচের লাইনগুলো যুক্ত করলাম :-------------------------------------------
যদিও বেচেঁ আছি মৃত দুটি চোখ নিয়ে ,
যে চোখ শুধুই দেখে বাজারের আগুন আর খাঁ খাঁ খালি একটা চটের থলে ,
আরো কিছু স্বপ্নও দেখে , এক দুপুরে গরম মাছের ঝোলে একথালা ধোঁয়া ওঠা ভাত খাবার ;
-------------------------------------------
হোসেইন বলেছেন:
@অপু ফিরোজ : শুকরিয়া । প্রেরণা হয়ে থাকলো ।@নিপু : ধইন্যাপাতা ।
@বাতি : কইছেন " আপনার কবিতার বি চাই। " " বি" টা কি জিনিষ ?
@রাশেদ : ধইন্যাপাতা ।
@বিশ্ববিদ্যালয় ডায়রী (নামি "ডায়েরী" ?) : জুশ ? তাইলে তো দিলখোশ !
@নির্বাক সুশীল : ক্যান ? কী কর্লাম ?
@মুকুল : ধইন্যাপাতা এক বস্তা ।
হোসেইন বলেছেন:
@স্করপি : ধইন্য হইলাম ।
মানচুমাহারা বলেছেন:
অনবদ্য
সত্যি এবার বাংলাদেশে গিয়ে একটা লোকনাথ পন্জিকা নিয়ে এসেছি। পন্জিকার সাথে আসলে অন্য কিছুর তুলনা হয় না।
শফিউল আলম ইমন বলেছেন:
অ-সা-ধা-র-ন।অনেক সুন্দর অনুভূতির চমৎকার প্রকাশ করেছেন.....।
+++++++++++++++++++++
অনেক ভালো থাকুন।
আরো লিখুন।
শুভ কামনা।
অমিত বলেছেন:
+
হোসেইন বলেছেন:
@মাসুম ভাই : অর্থনৈতিক কবিতা ! তা খাসা বলেছেন বটে !!@ মানচুমাহারা : ধইন্যাপাতা ।
@নাযিম উদদীন : শুকরিয়া ।
@ইমন : টাচি কমেন্ট । ধন্যবাদ ।
@অমিত : হে: হে: হে: !
কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি, শুধু মনে একটা কথাই আসছে:
বোরো ধান উঠবার আর কতো বাকি ?
বোরো ধান উঠবার আর কতো বাকি ?
আপনাকে অনেক ধন্যবাদ, প্রিয়তে রাখলাম।
বাংলা ৫ যোগ!!
ফেলুদা বলেছেন:
+
নগর বাউল বলেছেন:
+
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অসাধারন কবিতা.....................কালকে পড়েছিলাম।কিছু লিখিনি।এত সুন্দর কবিতা পড়লে ভাবতে ভালো লাগে।আশাহীনতার পরই আশাবাদ কবিতাকে বদলে দিয়েছে...........।
"আর গ্রামের ভিটেটুকু বেচেঁ দিয়ে গতবছর
আরেকটা স্বপ্নকে কবরে রেখেছি ।"
এর পরই
আজ শুধু স্বপ্ন আছে আরো কিছুদিন বাচাঁর
................................
বোরো ধান উঠবার আর কতো বাকি ?
বোরো ধান উঠবার আর কতো বাকি ?
...............
অসাধারন...........
শুভকামনা আর শুভেচ্ছা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















