আমার প্রিয় পোস্ট

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

মাবুদে এলাহী ও নারী এই মাসে একবিন্দুতে মিলেন ( হোসেইনের কবিতাঞ্জাল )

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৩

শেয়ারঃ
0 0 0

আমি ক্ষুধার্ত থাকলে মাবুদে এলাহী খুশী হন ,
তাই সারাদিন আমি ক্ষুধা ও তৃষ্ঞা নিয়ে ঘুরে বেড়াই ।

মাবুদে এলাহীকে ভালোবাসি , এর প্রমান দেয়ার জন্য
আমাকে ভোররাতে উঠে একগাদা ভাত গিলতে হয়
তাড়াহুড়ো করে দাতব্রাশ , তার আগে সিগারেটে দুইটা সুখটান ।
অবশেষে ভোরে ওঠে , ভিড় ঠেলে অফিসে গিয়ে ঝিমানো ,
বিকেল হওয়ার আগে অপ্রয়োজনীয় ভিড় ঠেলে বাড়ি ফেরা ,
মুড়ির ঠোঙায় জাবর কাটা , দুইটা লেবুর শরবত ।

সবকিছু কেমন যেন এই মাসটাতে বদলে যায় ,
আমাদের সকলের পকেটে ছিদ্র হয় , টাকাগুলো অগোচরে পড়ে যায়
ক্লান্তি আমাদের চুষে নেয় , ভিড়ের মাঝে থুথুর হামলা থেকে বাঁচতে হয় সতর্কতায় ;


এই সব কিছুই করতে হয় , এই মাসে ।
কারন মাবুদে এলাহীকে আমরা ভালোবাসি ,
তিনি সেটা পরীক্ষা করে দেখতে চান ।

নারী আর মাবুদে এলাহী , দুজনেই এই মাসে এক বিন্দুতে মিলেন ;
দুজনের কেউই আমার অন্তরের খবর নেন না ,
দুজনেই ভালোবাসার লাগি খালি প্রমানেই বিশ্বাস করেন ।

 

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৪
সৌম্য বলেছেন: ভালো লাগছে। সুন্দর হইছে।
২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫০
অক্ষর বলেছেন: ভালো হইছে +

(অফটপিকঃ ভাবী কি ফিরছে? মনে তো হয় ফিরে নাই)
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫

লেখক বলেছেন: ফিরে নাই । বেশি তেলাইতেছি না , কিসুদিন আরাম কইরা লই ।
ধুমায়া ডিভিডিতে সিনেমা দেকতেষি , নেট সার্ফ করতেসি , বাসায় কোন ক্যাচাল নাই ।

৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২
মখআলমগীর বলেছেন: হাহ হাহ!!
ঈদের আগে পালাইয়া যামু চিন্তা করছি, নাইলে আগামী ছয় মাস না খাইয়া থাকন লাগব।
ভাবী আওনের পরে এইডাইত পয়লা ঈদ নাকি ভুল কইলাম!!
রেডি হন!!
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: হ, এইডাই প্রথম ঈদ ।
এইবার নাকি শাড়িও কিনব , ড্রেসও কিনব ।
এইটা নিয়া বিকট চিন্তায় আছি ।

৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
আহমেদ হেলাল ছোটন বলেছেন: ..................ভালোবাসার লাগি খালি প্রমানেই বিশ্বাস করেন ।

ভালো লাগল।


ধন্যবাদ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: ছোটন , আপনারেও ধন্যবাদ ।
প্রোফাইলের পিকচারে তেইল্যাচুরা লাগাইবার মাজেজা কী ?

০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: ক্ষুধা লাগছে তো , তাই এই সব জটিল চিন্তা আইতাছে মনে । :)

৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৬
রাতিফ বলেছেন: "নারী আর মাবুদে এলাহী , দুজনেই এই মাসে এক বিন্দুতে মিলেন ;
দুজনের কেউই আমার অন্তরের খবর নেন না ,
দুজনেই ভালোবাসার লাগি খালি প্রমানেই বিশ্বাস করেন।" .........ফাটফাটি কয়েকটা লাইন ।


কবিতাটা পড়ে আরাম পাওয়া গেলো।

শুভেচ্ছা


০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: রাতিফ , আপনারেও ধন্যবাদ ।

৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৯
পল্লী বাউল বলেছেন: আমার কিন্তু চরম ভালা লাগচে। রোজা আছেন তো ?
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: হ , রোজা আছি ভলেই তো এই সব উচ্চ দার্শনিক ( !) চিন্তা পেটে ঘুরঘুর করে । :)

১০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০২
আরাফাত উদ্দিন আহম্মেদ বলেছেন: প্রমাণেরই বা বিশ্বাস কী?
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: সত্য কথা । সব কিছুতেই জালজালিয়াতি ,
তারেক রহমানই খালি সাচ্চা পুরুষ ।

১২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮
মানুষ বলেছেন: প্লাসাইসি। কবিতা ভাল লেগেছে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩

লেখক বলেছেন: আইচ্ছা । :)

১৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
হিডেন স্ট্রিট বলেছেন: প্লাসাইসি।কোন হালার পুতের গুয়ার জ্বলে এই কবিতায়?
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: বিষয়টা অন্যখানে ।
সাধারন ডিউটিতে ৩ জন থাকে ( হাসিব ভাইয়ের থিওরী )
কিন্তু রমজান উপলক্ষে আরো নয়া ৩/৪ জন দেয়া হইছে ।

১৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৪
লাল পিপড়া বলেছেন:
ভিড়ের মাঝে থুথুর হামলা থেকে বাঁচতে হয় সতর্কতায়


-->> বলগের থুথুর থিকা তো বাচতারলেন্না :)
১৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৯
মুক্তকথা বলেছেন: রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট খাইতারিনা, কী যে যন্ত্রণার মইদ্যে আচি ... !!!
১৬. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪২
মুকুল বলেছেন: দারুণ!!!! ধন্যবাদ হোসেইন। :)

আরো আরো কবিতা চাই...

*****

 

মোট সময় লেগেছে ০.৮৬২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন কারন দর্শানি ছাড়াই আমারে সাধারন ব্লগার বানাইয়া দিবার প্রতিবাদ জানাইয়া লেখাগুলান ড্রাফট কইরা অফ গেছিলাম । ১ ফেব্রুয়ারি ০৯...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ