আমার প্রিয় পোস্ট
- ছাগের বন্ধুপ্রতীম ছড়া - রুদ্র আনোয়ার
- আমার প্রিয় টরেন্ট ওয়েবসাইট thepiratebay.org ভাষাগত সম্ভ্রমহানির শিকার
- নাফিস ইফতেখার
- বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম
- নাফিস ইফতেখার
- সিটিসেল জুম সম্পর্কে জানাতে পারেন কেউ? - রিয়াজ শাহেদ
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- আমি কীভাবে ব্লগ পাইলাম - মাহবুব মোর্শেদ
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক) - তোমাদের-ই-লোক
- এ টীম কেন রাগ ইমনরে সার্পোট করচে-কারন- - হারা-ধন
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- কারবালা - রাগ ইমন
- চরম ফালতু পোষ্ট (উৎসর্গ: হোসেইন) - দ্রোহী
- আগুনের পরশমনিতে হোসেইনের জমিন - কৌশিক
- বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে অনেক নদী-৬ - মোহাম্মদ আলী আকন্দ
- কি পরিমাণ বিদ্বেষ থাকলে ২৮ অক্টোবরের জন্ম হতে পারে? - মাহমুদ রহমান
আমরাই ছোট ছোট চোর যুবরাজ হোসেইনের কবিতাঞ্জাল
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪০
যুবরাজ মুক্ত হলেন অবশেষে , পায়রা উড়ে গেল পিজির জানালা দিয়ে
এই পায়রাগুলো উড়তে উড়তে পরিপক্ক হয়ে শকুন হবে একদিন ,
তারপর ঝাপটে ধরবে মানচিত্র আবার ।
যুবরাজের মুক্তির আদেশে আমরা সবাই হতাশ হব ;
স্বাধীন বিচার বিভাগের প্রতি মুচকি হাসব ,
সরকারকে গালি দিব ধুমসে ,
দুদকের উপর আমাদের বিরক্তি প্রকাশ করব ,
তারপর সিগারেট ছুড়ে ফেলে ভুরু কুচকে বলব-
ধূর ছাই ! কিছুই হবে না এই দেশটার । সাইত্রিশ বছর কেটে গেল ।
আমরা ভুলে যাই , অফিসে আমরাও ফাইল ঠেকিয়ে ঘুষ খাই ;
পাসপোর্টের দরকার হলে লাইনে না দাড়িয়ে দুশ টাকায় কাজ সারি;
আজকাল পয়সা দিয়ে ড্রাইভিং লাইসেন্স মিলে না শুনে হতাশ হই নিজের প্রয়োজনে ,
এয়ারপোর্টে এক্সট্রা লাগেজ নেয়ার জন্য এয়ারলাইনের ক্লার্কের হাতে গুজে দেই নোট ;
একে ওকে ফাসানোর মতলবে থানার দারোগার সাথে খাতির জমিয়ে চলি ,
আরো কতো সব হাবিজাবি করে যাই দিনমান ।
আমরা সকলেই চোর , সুযোগের অপেক্ষায় বসে থাকা ধূর্ত সাধু;
আমরা সকলেই ছোট ছোট চোর যুবরাজ ,
বেহুদাই তাই যুবরাজের মুক্তিতে বিরক্তি প্রকাশ ।
অন্ধকার ঘরে ব্যালটে ঠিকই আমরাও যুবরাজকেই ভোট দিয়ে আসব ।
চোরের দেশে সেরা চোরেরই নেতা হওয়ার প্রয়োজন বটে ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লাল দরজা বলেছেন:
আমরা সকলেই চোর , সুযোগের অপেক্ষায় বসে থাকা ধূর্ত সাধু
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমরাই অজান্তে সার্ভ করি সাম্রাজ্যবাদের দালালী..কিংবা পেইড সার্ভেন্ট এর মতো
যথাযথ দায়িত্ব পালনের মহড়া
যেমন করে কুকুরেরা ঘুমুবার আগে
পাক খায় চক্র ঘিরে..
অন্ধ সাম্রাজ্যবাদের দালালারেরা
তেমনি পাক খায় আপনা স্বার্থের ডোরে..
তাই হুজুর যা বলে যাই সত্য
নিজের চোখের জ্ঞানের পর্দা খোলা হয়না.....
সাধু সাধু.....(সানন্দে মাইনাস)
অমলকান্তি বলেছেন:
হতাশার মাঝেও আশার আলো খুজি।কারন আমার মাঝে বাস করে একজন ভীতু লোক।
যে আত্মহত্যায় ভয় পায়।
স্বার্থপর আমি।
বলাক০৪ বলেছেন:
এরকমটাই কি চলতে থাকবে?
রণক্লান্ত বলেছেন:
আমরা আসলে চরিত্র হারানর অভাবে চরিত্রবান। নাইস শট্।
নাফিস ইফতেখার বলেছেন:
আমার দেখা ব্লগে অন্যতম সুন্দর রাজনৈতিক অভিব্যক্তিপূর্ণ পোস্ট....... + + +
সৌম্য বলেছেন:
কঠঠিন হইছে।
আছহাবুল ইয়ামিন বলেছেন:
অনেক কথাই সত্য।লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট করেছিলাম। ২ মাসের জায়গায় ৬ মাস লেগেছিল (কারণ হিসেবে বলা হয়েছিল আমার ব্যাংকের রশিদে নাকি কি ভুল ছিল)। এখন ড্রাইভিং লাইসেন্স করার চেষ্টায় আছি কাউকে না ধরে। দেখা যাক কি হয়...
লেখক বলেছেন: অনেক কথাই সত্য না , সব কথাই সত্য । ![]()
মখআলমগীর বলেছেন:
লা জবাব
মেন্টাল বলেছেন:
নিয়মিত কবি হোসেইনের কবিতা চাই।
লেখক বলেছেন: পাইবেন আশা রাখি । তয় নোটিশ খাইছি কয়েকটা । দেখি নিক বাঁচে কি না ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















দারুন।
এর সবগুলোই আমি করি