আমার প্রিয় পোস্ট

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

শাহী মির্জাকে নিয়ে একটি কাল্পনিক প্রেসনোট ( ফানপোস্ট)

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫

শেয়ারঃ
0 0 0

গত ৬ সেপ্টেম্বর রাতে রেব এর গোয়েন্দা সংস্থা বহু তথ্য অনুসন্ধান করার পরে আন্তর্জাতিক সাইবার অপরাধী এবং কুখ্যাত নেট সন্ত্রাসী শাহীমির্জাকে
মিরপুরের এক অন্ধকার বাসা থেকে গ্রেফতারে সক্ষম হয় ।

ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার কাছে থাকা অসংখ্য ভাইরাস এবং সফটওয়্যারের কথা স্বীকার করে ।
৭ সেপ্টেম্বর মধ্যরাতে রেবের কর্মকর্তারা তাকে নিয়ে এইসব ভাইরাস এবং সফটওয়্যার উদ্ধার করতে মিরপুর মাজারের পাশের কবরস্থানে যাওয়ার পর আগে থেকে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা রেবের দিকে হার্ডওয়্যার ছুড়ে মারে ,এবং ভাইরাস আক্রমন চালায় ।

এ সময় রেবও তাদের দিকে পাল্টা সফটওয়্যার আক্রমন করে ।
এই সময় পালাতে গিয়ে শাহী মির্জা ভাইরাসের আক্রমনে হ্যাং হয়ে যান ।

ঘটনাস্থল থেকে দুইটি পাইরেটেড সফটওয়্যার এবং তিনটি ট্রোজান হর্স সমৃদ্ধ ভাইরাস উদ্ধার করা হয়েছে ।

ঘটনার জোর তদন্ত অব্যাহত আছে ।

 

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
ভালোকথা... বলেছেন: আইসে আরেকজন ।
অই পোলারে ছাড়েন এইবার ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: আমি আপ্নে ছাড়লে তো হইবে না , সে তো রেবের হাতে ।
রেব ছাড়ব বইলা মনে হয় না । ইজ্জতের উপর হামলা ।
জানেন তো গোয়ারদের ইজ্জতজ্ঞানের আবার কুনু যুক্তি নাই ।

২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
চাচামিঞা বলেছেন: মেধাবী পোস্ট। ভালো লেগেছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: চাচারে সালাম। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: ব্যাপক ধইন্যাপাতা ।

৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
হাসান বিপুল বলেছেন: র‌্যাব অফিসে অক্ষনি যোগাযোগ করেন, তাদের পাবলিক রিলেশন অফিসে প্রেস রিলিজ রাইটারের চাকরি নিশ্চিত ইনশাল্লাহ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: রেবে তো নতুন প্রেসরিলিজ লেখা লাগে না । সবই লেখা থাকে । খালি ফটোকপি কইরা , ঐখানে ভিকটিমের নাম বসাইয়া দিয়া যায় ক্রসফায়ারে যাওনের আগে ।

৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
বিবর্তনবাদী বলেছেন: খালি সফটওয়ার আর হার্ডওয়্যার। কোন ডিভিডি কালেকশন !! পাওয়া যায় নাই;)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: ইন্টারনেটের যুগে ডিভিডির দরকার কী ? ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: গন্ডুর নিকের তো তাল পাইতেসি না । রোজ ব্যান খাইতাছেন নাকি আইজকাইল ?

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: আমি কেমনে কই ? ;)

৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
পান্থজন বলেছেন: তবুও ভাল ক্রশফায়ারে জীবন দেয় নাই।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: হ , জীবন দেয়া নিয়া কথা ।

৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
রিপঅন বলেছেন: নিস্পাপ চেহারার ছেলেটার জন্য মন খারাপ লাগছে ।
পার্থর কথা আপনাদের মনে আছে নিস্চয় । মজা করে ইমেইল করতে গিয়ে কি হাল হয়েছিল ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: কথা সত্য ।
তয় ২১ বছরের পুলা কিন্তু আইনের দিক দিয়া বিচারের ভিতরে পড়ে ।
১৮ বছরে ভোট দিতে পারে , ২১ বছরে বিয়া কইরা সন্তান উৎপাদনের অধিকার আমাদের আইনে দিছে ।

কোনটা নিয়া মজা করা যায় , কোনটা নিয়া করা যায় না , এইটা বুঝার মতো ক্ষমতা এই বয়েসে নাই এইটা মানি না ।
তয় বুদ্ধিশুদ্ধি কম আছে পোলার । নাইলে নিজের নাম এইভাবে ঝুলাইয়া দিত না ।

১০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বেচারা শাহী মির্জ ! এইভাবেই হ্যাং হইলো :)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: ভাইরাসের দোষ , রেবের না । :)

১১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২০
বিষাক্ত মানুষ বলেছেন: এডাই কইতে চাইছিলাম, আপনারে পেলাস
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: ওয়াইজ ব্লগার থিংক এলাইক । :)

১৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
বন্ধনহীন বলেছেন:

এই সময় পালাতে গিয়ে শাহী মির্জা ভাইরাসের আক্রমনে হ্যাং হয়ে যান।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: হ , কিন্তু হার্ডডিস্ক ক্রাশ করায় রিবুট করার কোন সুযোগ পাওয়া যায় নাই ।

১৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
হোডোলকৎকৎ বলেছেন: "র‌্যাবের এই ওয়েব সাইট বিকৃত করার ফলে ওয়েব সাইট মারফত প্রাপ্ত সেবা থেকে জনগণ সাময়িকভাবে বঞ্চিত হয়"-এটা র‌্যাব সাইটএ দেয়া প্রেসনোট থেকে নেয়া।

এটা হলো আসল ফান!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: আবার জিগায় । :)

১৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
মাহবুব সুমন বলেছেন: পার্থর কথা মনে আছে ? সেই ইমেইলে হুমকি........তার পর বিনা বিচারে জেল।
এরকটিও ঘটবে আবার।
১৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
রক্তাক্ত যোদ্ধা বলেছেন: মজাদার লেখা.................পিলাচ +
১৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
চন্দন বলেছেন: হ্যাং হওয়ার আগে বড় ভালা পোলা আছিল শাহী....

ইন্না ......................................
১৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
অনন্ত দিগন্ত বলেছেন: র‌্যাব কি এ্যান্টি ভাইরাস ইউজ করতে ভুলে গেছিলো ? ;)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: রাইতের আন্ধাইরে ঘটনা ঘটছে । তাই এই বিষয়ে এখনও কিছু বলা যাইতেছে না । তদন্তকারী কর্মকর্তা স্পটে আছেন , উনি ফিরিলেই এই বিষয়ে বলা যাইবে ।

২১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
হোসেইন বলেছেন: আছি ।
আমি তো ফানপোস্ট লেখি , কাউরে কিছু কই না । :)
২২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০১
লুকার বলেছেন:
জবর হইছে।
ক্রোম পাওয়া যায় নাই?
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: না , ঐটা ছাগুর ডরে আর বাংলাদেশে আইব না কইসে ।

২৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৮
একজন ব্লগার বলেছেন: আমি একটা কমেন্ট দিসিলাম সেইটা কই গেল?:-*
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: বাগে খাইসে । সামহোয়্যারে দুই পদের প্রানী বেশি । একটা হইল টেকী বাগ , আরেকটা হইল টেকী ছাগ ।

২৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭
বিষাক্ত মানুষ বলেছেন: শাহী মির্জার এখন খবর কি কে জানে !

 

মোট সময় লেগেছে ০.৯৫৮৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন কারন দর্শানি ছাড়াই আমারে সাধারন ব্লগার বানাইয়া দিবার প্রতিবাদ জানাইয়া লেখাগুলান ড্রাফট কইরা অফ গেছিলাম । ১ ফেব্রুয়ারি ০৯...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ