আমার প্রিয় পোস্ট
- ছাগের বন্ধুপ্রতীম ছড়া - রুদ্র আনোয়ার
- আমার প্রিয় টরেন্ট ওয়েবসাইট thepiratebay.org ভাষাগত সম্ভ্রমহানির শিকার
- নাফিস ইফতেখার
- বাংলা ব্যাকরণ বইতে রবি চৌধুরী ও ডলি সায়ন্তনীর প্রেম
- নাফিস ইফতেখার
- সিটিসেল জুম সম্পর্কে জানাতে পারেন কেউ? - রিয়াজ শাহেদ
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- আমার বাংলা ই-বুক সংগ্রহের এক বছর - সংগ্রহে দুই শতাধিক বই - তালিকা এখানে - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- আমি কীভাবে ব্লগ পাইলাম - মাহবুব মোর্শেদ
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- ডাবল স্ট্যান্ডার্ড ছাগুরাম (পাঠ আবশ্যক) - তোমাদের-ই-লোক
- এ টীম কেন রাগ ইমনরে সার্পোট করচে-কারন- - হারা-ধন
- বোলোগের এ-টিম - শমশেরআলম
- কারবালা - রাগ ইমন
- চরম ফালতু পোষ্ট (উৎসর্গ: হোসেইন) - দ্রোহী
- আগুনের পরশমনিতে হোসেইনের জমিন - কৌশিক
- বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে অনেক নদী-৬ - মোহাম্মদ আলী আকন্দ
- কি পরিমাণ বিদ্বেষ থাকলে ২৮ অক্টোবরের জন্ম হতে পারে? - মাহমুদ রহমান
আমি মরে গেলে কী হবে এই ব্লগবাড়ি ? ( হোসেইনের কবিতাঞ্জাল )
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৯
হঠাৎ টুপ করে মরে যেতে পারি যেকোন সময় ,
রাস্তায় সিলিন্ডার , অথবা সিনেপ্লেক্সে ফুটে যেতে পারে বোমা ;
ক্ষতবিক্ষত হৃদয়টা ফেল করে ফেলতে পারে যেকোন সময় ,
অথবা আশুলিয়া জলের মাঝে বিদ্যুৎ এসে পুড়িয়ে দিতে পারে গোটা নৌকা ।
আমি মরে গেলে কী হবে এই ব্লগ বাড়ি ,
এই বাড়ি বিক্রী করে কোন টাকা পয়সা পাবে না উত্তরসূরীরা ,
তাই আইন আদালতের খাতায় এর নাম আসবে না কখনো ;
কেউ খেয়াল করে দেখবে না , আমি একজন বহুদিন করি না লগইন
ছাগুরা কাঠালপাতা চিবুতে চিবুতে ভাববে , ব্যাটা বোধহয় ব্যান খেয়েছে,
ছাগুঠাপানির কালে বন্ধুরা মনে মনে খুঁজবে আর ভাববে ,
বিয়ে করে বনবাসে গেল অবশেষে ।
তারপরও রাতে পরে রাত এইখানে বহু খেলা হবে ,
হিজড়রা নারী নিকে ন্যাকা ন্যাক পদ্য ফলাবে ,
সুবোধ বালকটার পেছনে হঠাৎ লেজ দেখে কেউ একজন বলবে
কেপি টেস্ট পজেটিভ ,
কেউ কেউ বিদায়ের নাটক করবে ,
কেউ আবার বোকার মতো তহবিল তুলবে ,
কেউ কৌশলে বুনবে নষ্ট রাজনীতির বিষ ।
চারিদিকে হল্লা হবে এই ব্লগবাড়িতে ,
সবাই ভুলে যাবে কোনদিন এখানেও রাতের পর রাত
ঘুমহীন চোখে আমারও চিহ্ন ছিল একদিন
একদিন আমিও এখানে কফিমগে চুমুক দিয়ে কবিতা লিখতে বসতাম ।
একের পরে এক পোস্ট আর কমেন্ট চলবেই
কেউ তার শত পোস্টের ঘোষনা দিবে ,
কেউ সত্যি সত্যি রাগ করে চলে যাবে ;
আর নতুনেরা কোনদিন জানতেও পারবে না
একদিন আমিও তাদের ভালোবাসতাম ।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
আগেরবার যেইটা মনে হইছিলো সেইটাই আবার মনে হইলো।
লেখক বলেছেন: কী মনে হইছিল ?
লাল দরজা বলেছেন:
আহ্ কি সুন্দর করে লিখলেন! মন খারা খারাপ লগতে চায়লেখক বলেছেন: ঠিকাছে , কথা থাকল ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আরে ধুর ! এতো জলদি কিয়ের মরণের কথা কন ! সবে বিয়া কর্লেন
তয়, কবিগুরুর আজি হতে শত বছর পরে-এর মতো 'আমি মরে গেলে কি হবে এই ব্লগ বাড়ি' কবিতাও ঠিক আছে ।
লেখক বলেছেন: বিয়ার পরেই তো মরনের কথা মনে আসে । ![]()
লেখক বলেছেন: মো.সুমির লগে একদিন দেখা হইছিল গত মার্চ মাসে । ![]()
মগবাজারে সত্য সত্যই থাকে । তয় যে তাফালিং দিছিল এইটা ঠিক না ।
আশাহত হইছিলাম ।
মৈথুনানন্দ বলেছেন:
ইয়া মাবুদ! শাদি ভি করে ফেলেচেন এর মদ্যে?
লেখক বলেছেন: জীবনে এর চাইতে বড় ভুল আর হইতারে না ।
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
মনে হইছিলো আমি অলস না হইলে আপনার খবর আছিলো।
মাইনষের কবিতা রিপিটেশনের লাইগা মাইনাস পাইতেন।
লেখক বলেছেন: ![]()
একরামুল হক শামীম বলেছেন:
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: আগেরবার যেইটা মনে হইছিলো সেইটাই আবার মনে হইলো। আমার ক্ষেত্রেও তাই।
লেখক বলেছেন: শামীম কেমন আছেন ? রাতবিরাতের আড্ডাটা কি চলতেসে । আমি তো বিয়া কইরা বাটে আছি , তাই রাইতে দেখতে পারি না ।
মৃন্ময় আহমেদ বলেছেন:
সত্যি কী হবে?!!! কেউ-ই তো জানে না ব্লগবাড়ির খবর তেমন করে।। অবশ্য মরে যাওয়ার খবরটা ব্লগে প্রকাশ হতে পারে।। ক'জন আছে, কিন্তু তাদের কেউ-ই তো মৃত্যুর খবরটা জানতে নাও পারে...
লেখক বলেছেন: আমার মৃত্যুর খবর কেউ জান্বে না মনে হয় ।
পথিক!!!!!!! বলেছেন:
এই তো বাস্তব..ভয়াবহ অরন্য মাঝে ..সভ্যতা সভ্যতা অভিনয়..................
জানা জানি হলে আপনার সেই অনাকাংখিত ভয়ের মৃত্যু.....একটা কালো ব্যাচের ছবিাথবা শোক গাঁথা....একানে ব্লগে...তার পর ..সেই একই পুরাতন রীতি ..জঞ্জাল
লেখক বলেছেন: দারুন কইছেন ।
বিষাক্ত মানুষ বলেছেন:
কদিন ধইরা একই চিন্তা মাথায় ঘুরপাক খাইতাছে ।তয় এইরকম এর ধারেকাছেও লিখতে পারতাম না । ভাল্লাগছে অনেক
লেখক বলেছেন: ধইন্যা ।
মৈথুনানন্দ বলেছেন:
আচ্ছা - খালি আর একটা কথা। প্রোফায়লের ঐ যে ছবিটা, একটা ছেলে বালিতে বসে ছবি আঁকছে, ওটা আমার খুব পছন্দ - আপনার ছবি কেউ তুলেছে না কোনো ওয়ল্পেপর?
লেখক বলেছেন: বিয়ার আগে কতো কিসু করসি ...মনটা উদাস কইরা দিলেন ।
নিবিড় অভ্র বলেছেন:
প্লাস! মনটা উদাস হল.......
লেখক বলেছেন: আমারও মনটা উদাস ।
লেখক বলেছেন: আফসুস , আমি যখন ব্লগে বিয়া করনের কথা কই , এক্টা লোকেও নিষেধ করে নাই ।
ব্লগে আমার এতো এতো শত্রু । ![]()
একরামুল হক শামীম বলেছেন:
ভালো আছি হোসেইন ভাই। আপনি কেমন আছেন?রাত বিরাতের আড্ডা অনেকদিন ধরে হয় না। আগের অনেকেই নেই। তাই আড্ডা আর আগেরমতো জমে না।
" আমি তো বিয়া কইরা বাটে আছি , তাই রাইতে দেখতে পারি না ।"
কবে যে বিয়া কইরা বাটে পড়মু
লেখক বলেছেন: আমি ভালো আছি । বউ বাপের বাড়ি আছে , তাই মন্দ থাকার কোন কারন নাই ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনে যে আমগোরে নিরুৎসাহীত করতেছেন, সুনির্দিষ্ট কিছু কারণ দেখান
এই মর্মে-- 'কেন বিবাহীত আর মৃত সমান !'
দরকার হইলে এই মর্মে আলাদা পোস্ট দেন
লেখক বলেছেন: দিমু নে । দেয়া দরকার । জনস্বার্থে জীবনে অন্তত একটা কাম কইরা যাই ।
সবাক বলেছেন:
ব্লগের পরিবেশের সাথে আপনার ভাবনা খুব ভালো লাগলো।
মরে গেলে আপনি কিছু না পান, অন্তত একটি স্টিকি পোস্ট আমরা পাবো।
লেখক বলেছেন: মনে হয় না । মডারেটররা আমারে লাইক করে না । ![]()
আরিফুর রহমান বলেছেন:
হোসেইন নামটা এতো সহজে মুছবে না।
লেখক বলেছেন: হ । আমারও বিয়া হইছে , মো.সুমিরও বিয়া হইছে , রাগ ইমনেরও বিয়া হইছে , ।
তয় সবাই আলাদা আলাদা বিয়া করছে ।
প্রত্যুর বিয়াটা খালি বাকী আছে ।
মাহবুব সুমন বলেছেন:
এত্ত সহজে !
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে অনেক।
লেখক বলেছেন: কী , মরে যামু এই খবর ? ![]()
আহসান হাবিব শিমুল বলেছেন:
আপ্নেরে তো অনেকেই চেনে, আমারে তো কেউ চিনেনা....ভবিষ্যতে যে চিনবে সেই আশায় নাই(নিজের লেখা সমুন্ধে ব্যাপক সুউচ্চ ধারণা থাকা সত্বেও তবে কি বৃথা এই ব্লগজীবন(আসল জীবন তো বটেই) বৃথাই যাবে
লেখক বলেছেন: আমারেও খুব বেশি মাইনষে চিনে না । এ-টিমের কয়েকজন চিনে । বাইরে আসা যাওয়া কম ।
নুরুল কবির বলেছেন:
৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সত্যি কথা......ভাবলে মন খারাপ হয়।
আমি মরে গেলে আমার কাছের মানুষটা এসে ঘুরে যাবে.....।
কারণ ব্লগবাড়ির চাবিটা ওর কাছেও আছে.....
চুপ করে এসে বসে থাকবে.....।
হয়তোবা সাইন ইন করে.......
সবাই চমকে যাবে।
জানবে খুব প্রিয় মানুষটা এখানে এসেও আমাকে খুঁজছে....।সবি হয়তোবা।
ভালো থাকবেন।
দীর্ঘজীবি হবেন....।এই প্রত্যাশায়.......।
লেখক বলেছেন: হ , জুবায়ের ভাইয়ের হঠাৎ মৃত্যুটা মাথা থেকে নামে না ।
লেখক বলেছেন: বউ থাকবে তো !
লেখক বলেছেন: ফটোকপি নিহি ?
বিষাক্ত মানুষ বলেছেন:
ঠেলা ।
অন্যরকম বলেছেন:
আরিফুর রহমান বলেছেন: হোসেইন নামটা এতো সহজে মুছবে ন।
নাজমুল আহমেদ বলেছেন:
সামুতে কিছু নাম সবসময়ই উজ্জল হয়ে থাকবে তার মধ্যে হোসেইন নামটা অন্যতম
সাধারণমানুষ বলেছেন:
ফিরে এসো কমরেড
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















.gif)
