আমার প্রিয় পোস্ট

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

ঈদের আনন্দ পাঠ ( হোসেইনের কবিতাঞ্জাল )

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৭

শেয়ারঃ
0 0 0

অনেকদিন পর বিকেলে মিঠে রোদটা দেখা হয় বারান্দায় ,
জানালার পাশে শিষ দেয় একটা দোয়েল
এই শহরটা বড় বেশি ফাকা ফাকা লাগে ,
রাস্তার ধারের রিক্সাওয়ালা আর টং দোকানের হাফিজ ভাই ;
দুজনেই হেসে হেসে কথা বলে পরষ্পর ,
ঐ দূরে কারা যেন খুব জোরে গান বাঁজায় ,
বুঝি , ঈদের ছুটি শুরু হলো আজ ।


বহুদিনের না পড়া বইগুলোর সতীত্ব হানি করা যাবে এই অবসরে ,
বেশি কিছু ডিভিডি জমেছে , দেখে ফেলব সেগুলোও ,
সবগুলো ঈদসংখ্যা থেকে কুড়ি পৃষ্ঠার উপন্যাসের বাচ্চাগুলোও পড়া যাবে অবসরে ,
বেশ একটা আনন্দ আনন্দ লাগে ।

চাইলেই আজ অফিস যেতে পারব না আমি ,
অফিসটা তালা মারা ; এটা ভাবতেই সুখ লাগে ভীষন ।
সারারাত ব্লগবাজি করে ভোররাতে ঘুমোতে বাধা নেই
খুব সকালে অফিসের গাড়ি এসে তাড়া লাগাবে না ।
ব্যাংক থেকে টাকা তোলা যাবে না ইচ্ছে হলেই ,
ঐ সাহেব আর এই ম্যাডামের ফোনে বয়ে ঝাড়ি আসবে না;
অফিস আর শপিং সেন্টার বন্ধ ঘোষনা হয়ে আমাকে বন্দী করেছে ঘরে ।

এবার তাই ঘুমোৎসব হবে , পাঠোৎসব হবে , দেখা হবে বিটিভির বস্তাপঁচা নাটক ।
এবার তাহলে ক্লান্তি মুছে যাবে , এবার ক্লান্তি মুছতে হবে ।
এ ভেবেই আনন্দিত হই আমি ।

হায় অভাগা মধ্যবিত্ত, আনন্দের সন্ধান পায়নি কানাগুলো ,
তারা তাই বিশ্রামকেই আনন্দ ভেবে সুখী হয়ে ওঠে ,
মানুষ নামের রোবটেরা এখন ঘুমানোর সুযোগকেই
উৎসব ভেবে হাসে ।

 

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭
লাল দরজা বলেছেন: বাহ।, সন্দর হইছে। :)
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: হ, আমারও তাই মনে হইতেছে ।

২. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায় অভাগা মধ্যবিত্ত, আনন্দের সন্ধান পায়নি কানাগুলো ,
তারা তাই বিশ্রামকেই আনন্দ ভেবে সুখী হয়ে ওঠে ,
মানুষ নামের রোবটেরা এখন ঘুমানোর সুযোগকেই
উৎসব ভেবে হাসে ।

খুব সরল, কিন্তু সুগভীর জীবনবোধ। ভালো লাগলো। ঈদ মোবারক।
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:১৪
নাভদ বলেছেন:
অফিসটা তালা মারা ; এটা ভাবতেই সুখ লাগে ভীষন ।
===============================

কেন যে প্রতিটা দিন এরকম হয় না!
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: প্রতিদিন ক্যামনে হবে ? বেতন দেয়ার লাগি বুঝি অফিস খুলতে হবে না ?

৪. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪
মুকুল বলেছেন: হোসেইন দেখি ধুমায়া কবিতা লিখতেছে! :)

ঈদ মোবারক হোসেইন ভাই। ভাবীরেও সালাম জানাইয়েন। ঢাকা আসলে একবেলা দাওয়াত পাওয়ার আশা রাখি। ;)
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ঈদের দিন চন্দ্রিমায় চইলা আসেন বিকাল বেলা । নূঢ়া ভাই আসবে ।

৫. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৫
মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক !!
ভালো থেকেন ভাইয়া ।
৬. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫১
মুকুল বলেছেন: চন্দ্রিমা গেলে নস্টালজিয়ায় আক্রান্ত হই! :(

অবশ্য নূঢ়া ভাইয়ের সম্মানে যাওয়া যেতে পারে!
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: নূঢ়া ভাই বড় না নষ্টালজিয়া বড় ?
ণূঢ়া ভাই বড় ।

 

মোট সময় লেগেছে ০.৯৬৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কোন কারন দর্শানি ছাড়াই আমারে সাধারন ব্লগার বানাইয়া দিবার প্রতিবাদ জানাইয়া লেখাগুলান ড্রাফট কইরা অফ গেছিলাম । ১ ফেব্রুয়ারি ০৯...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ