মডারেটর ভাই, সুদূর নেদারল্যান্ড থেকে আপনাকে ঈদ মোবারক। জানি না আপনি কোন দেশে বসে ঈদ করতেছেন আর ব্লগ মডারেট করতেছেন। এই ব্লগে সাইন আপ করছি অনেকদিন হইল, মোটামুটি আমি রেগুলার একবার করে এইখানে ঢুঁ মারি, কোন লেখা খুব ভালো লাগে, কমেন্ট করতে মন চায়। কিন্তু পারি না। নিজেও ২/১টা লিখছি, কিন্তু কেউ পড়েও না, কমেন্ট তো দুরের কথা। অথচ প্রতিদিনই এই পাতার ডানপাশে লেখা দেখি, "আপনাকে সাতদিন পর্যবেক্ষণে রাখা হবে।" ভাই আপনার ৭ দিন কয়দিনে হয় দয়া করে জানালে খুবই প্রসন্ন হইব।
আরেকটা কথা ভাই, দেশে থাকতে শুনছি, রোযার ঈদ আর কুরবানির ঈদ দুই ঈদেই নাকি দেশের বিভিন্ন জেলখানা থেকে কয়েদীদের মুক্তি দেয়া হয়। ভাই এক তো পরবাসে আছি, তার উপর আপনি জোর কইরা কয়েদী বানায় রাখসেন। আমার মত এমন কিছু পাপী গুলারে ঈদ উপলক্ষ্যেও কি মুক্তি দেয়া যায় না?
মুক্তি না দিলে বুঝব, আপনের কানে পর্দা নাই; আমার কথা এক কান দিয়া ঢুকাইয়া অন্য কান দিয়া বাইর হ্উয়া গেছে। তাইলে বলব, আল্লাহ আপনেরে পানাহ দান করুন। আর মুক্তি দিলে বলব, আল্লাহ আপনেরে বেহেস্ত নাযিল করুন। এখন আপনে কোনটা চান বুইঝা সেই মতন কাম কইরেন। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না - এইটা ভাই এই পাপীর কথা না, গুণীজনদের কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


