আমার প্রিয় পোস্ট

দেশ সেবা... হে: হে: আর কিছু না

WiMAX ইন্টারনেট সার্ভিস এবং কিছু সতর্কতা?

১৬ ই মে, ২০০৯ রাত ১:৫৯

শেয়ার করুন:                   Facebook



২০০৯, জুনের ১ তারিখ থেকে আমাদের দেশ এই প্রথম চালু হতে যাচ্ছে WiMAX। বাংলা লায়ন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান দ্রুত গতির এই ইন্টারনেট সুবিধা আনুষ্ঠানিক ভাবে শুরু করতে যাচ্ছে। যার দিকে হয়ত আমরা অনেকই তাকিয়ে আছি। ৩১ মিলিয়ন ডলারে বিড করে পাওয়া লাইসেন্স বাংলা লায়নের ফ্রিকুইন্সি হল ২.৫ GHz ব্যান্ডের। যা কিনা WiMAX standard 802.16e এবং VoIP সার্ভিস সম্বলিত।

এবারে আসা যাক মূল প্রসংগে,
বাংলা লায়ন তাদের ইন্টারনেট ইউজারদের minimum 128MBps (mega byte per second) কানেক্টিভিটি প্রদান করবে নিউজ
The Daily Star। তার জন্য ইউজারদের একটি মডেম কিনতে হবে। যার মূল্য Tk3,000 (USD 43.45)। আর প্রতি মাসে ফি বাবৎ প্রদান করতে হবে Tk600 (USD 8.69)। অর্থাৎ প্রথম মাসে খরচ দাড়াচ্ছে ৩,৬০০/= টাকা। খুবই ভাল কথা। এত স্পীড ভাবতেই তো মনটা নেচে উঠে। তার জন্য এই সামন্য কটা টাকা তেমন কিছু আসে যায় না।

কিন্তু বাংলা লায়নের অফিসিয়াল ওয়েব সাইটে গিয়েই মেজাজটা খারাপ হয়ে গেল (http://www.banglalion.com.bd)। সবকিছুই ঠিক আছে মাগার কানেকশন স্পীড এর যায়গায় লিখা 128 kbps (kilo bit per second). যাকিনা 16 kBps (kilo byte per second) এর সমান। এর মানে কি? ১৬ কেবিপিস যদি আমার নিতে হয় তাইলে আমার পাড়ার মামার দোকান কি দোষ করছে। ১০০০/= টাকা কানেকশন চার্জ আর মাসে মাসে ৭০০/= টাকায় 10 kBps থেকে 12 kBps স্পীড তো একে বারে খারাপ না। আর আরেকটু বেশি খরচ করতে পারলে তো জিপি ই ব্যবহর করা যায়। যেখানে গড়ে 20 kBps ডাউনলোড স্পীড সব সময় পাওয়া যায়।

মূল কথা হল এই স্পীড WiMAX এর ফুল ক্যাপাবিলিটির চেয়ে অনেক কম। আর অনেক স্লো। এবং সবচেয়ে বড় ঘাপলা হল WiMAX এর Standard হল একটা বেজ স্টেশনের জন্য 72 Mbps Max। তাও সেটা
20 MHz Channel Size এর জন্য। আমার তো ১০০% সন্দেহ যে প্রতি বেজ স্টেশনের জন্য 20 MHz channel এর সাইজ তারা কিভাবে ম্যনেজ করবে। তার মানে দাড়াচ্ছে 20/30 Mbps প্রতি বেসের জন্য। যদি ফুল ব্যন্ড উইডথও যদি তারা একজন ইউজারকে দেয় তাহলেও 128Mbps সম্ভব না। আমার এই সিমিত জ্ঞানে তাই বলে। আমার চেয়ে যারা আরো এক্সপার্ট আছেন তারা হ্য়ত ব্যাপারটি আরো ভালো ভাবে বুঝিয়ে বলতে পারবেন।

তার মানে দাড়াল আধুনিক প্রযুক্তির নাম করে আবারও সেই চুরি ছ্যাছরামির ধান্দা। আমরা যারা আমের আটির মত শক্ত পিঠ নিয়ে এখানে সেখানে ঘুরা ফিরা করছি তাদের গাটের পয়সা বের করে নেয়া। এই ভাবে মানুষকে আর কত প্রতারিত হতে হবে। WiMAX ব্যবহার করব কিন্তু স্পীড পাব সেই একই পাড়ার সাইবার ক্যাফের!! কেন? আমাদেরকে কি ভাবে তারা??

আমি তাই সবাই কে অনুরোধ করব... যারা এখনও ব্যাপারটি ধরতে পারছেন না তারা, যারা জানে তাদের কাছ থেকে ভাল ভাবে জেনে নিন। এদের পিছনে অযথা পয়সা নষ্ট করবেন না। আর যারা একেবারেই জানে না আমাদের সবার দায়িত্ব তাদের জানানো।

ধন্যবাদ।

(শেষ)

 

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:২৩

 

  • ৮০ টি মন্তব্য
  • ১৩০৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৯ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৬ ই মে, ২০০৯ রাত ২:০৫
comment by: নাফিস ইফতেখার বলেছেন: এর চাইতে তো আমার জিপিও ভালো:

১৬ ই মে, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: আবার জিগস

২. ১৬ ই মে, ২০০৯ রাত ২:০৬
comment by: নাফিস ইফতেখার বলেছেন: পোস্টটা বেশ কয়েকবার কপি-পেস্ট হয়ে গিয়েছে। + +
১৬ ই মে, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: হাঃ হাঃ .. এখন ঠিক করছি.।

৩. ১৬ ই মে, ২০০৯ রাত ২:০৮
comment by: মাসুদ রানা* বলেছেন: যদি এমনই হয় তবে সবাইকে সচেতন করতে হবে যাতে কেউ প্রতারিত না হয়।
১৬ ই মে, ২০০৯ রাত ২:১১

লেখক বলেছেন: aboshshii ... Ami to Tai mone kori...

৪. ১৬ ই মে, ২০০৯ রাত ২:১৮
comment by: নাফিস ইফতেখার বলেছেন: হায় কি দেশে বাস করি এখনো! ব্রডব্যান্ডের সাথে এখনো ডায়াল-আপের তুলনা করা যায়। আর ঐদিকে এয়ারটেল ১৬ মেগাবাইট/সেকেন্ড স্পিড দেয়। হইবোই তো, সাবমেরিন কেবল না তথ্য পাচার কইরা দেয়!! কিসের দরকার এসবের।
১৬ ই মে, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: হ বস ঠিকই কইসেন..। আমাগো তথ্যতো অনেক সিকরেট। পাচার হয়া গেলে তো হায় হায় করতে হইব তখন... ;)

৫. ১৬ ই মে, ২০০৯ রাত ২:২০
comment by: ক্যামেরাম্যান বলেছেন: 128Mbps তো বলসে ডেইলি ষ্টার, বাংলা লায়ন না। তাহলে সমস্যাটা কোথায় বুঝলাম না।
১৬ ই মে, ২০০৯ রাত ২:২৭

লেখক বলেছেন:
Abdul Mannan (3-L), chairman of BanglaLion, speaks at a seminar on WiMax for Digital Bangladesh, on the sidelines of the BCS Digital Expo-2009 in the capital

ডেইলি ষ্টার না , কথাটা বলছে বাংলা লায়ন। সেটার নিউজ করছে ডেইলি ষ্টার

৬. ১৬ ই মে, ২০০৯ রাত ২:২০
comment by: প্রাকৃত বলেছেন: পুরা হতাশ!!!

আর প্রতারিত ভাল্লাগেনা:(


ধন্যবাদ নারিকেল ভাই।খবরটা জানানোর জন্যে।
১৬ ই মে, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: ;)

৭. ১৬ ই মে, ২০০৯ রাত ২:২৫
comment by: বিডি আইডল বলেছেন: আমার কি কোন মন্তব্য ছিল? নেট ঝামেলা করছে কিছু সময় ধরে
১৬ ই মে, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: na age kono montobbo nai... eitai 1st ;)

৮. ১৬ ই মে, ২০০৯ রাত ২:২৬
comment by: লুলুপাগলা বলেছেন: আমি তো পর্থম থেকেই জানি যে তারা ১২৮ কে.বি.পি.এস. (১৬ কেবি) স্পিড দিবে, তাও আবার শেয়ার্ড। আমি জিপি ইউজ করি কারণ, ১. মোবিলিটি, ২. স্পিড ও বর্তমানে খারাপ না, ২৫-৩০ কে.বি. সব-সময়ই পাই, কি দর্কার বাংলা লায়নের লাইন? আপাতত জিপি ঢাকার যে কোন ব্রডব্যান্ড কোম্পানীর চেয়ে ভাল সার্ভিস এবং স্পিড দিচ্ছে। ঝড়, বৃস্টি, বিদ্যুৎ কোন কিছু নিয়া টেনশন নাই।
১৬ ই মে, ২০০৯ রাত ২:২৮

লেখক বলেছেন: আবার জিগায় ;)

১৬ ই মে, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: এই স্পীড WiMAX এর ফুল ক্যাপাবিলিটির চেয়ে অনেক অনেক কম

৯. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৩০
comment by: শওকত বলেছেন: আসলে ভুল তথ্যটা কে দিলো ডেইলি ষ্টার নাকি বাংলা লায়ন???
১৬ ই মে, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: শওকত ভাই,
তথ্য ভুলের চেয়েও আমার কাছে অনেক বড় এই টেকনোলজিটা... WiMAX এর ফুল ক্যাপাবিলিটির চেয়ে এত কম হবে কেন স্পীড??? তাই না??? কম করে হলেও 20/30 Mbps শেয়ার্ড হওয়ার কথা!!! সেখানে ১৬ কেবিপিস.... কেমন কথা :(

১০. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৩৪
comment by: ফিউশন ফাইভ বলেছেন: আপনার বিশ্লেষণ ভালো লাগল। এই বাংলাদেশ নিয়ে আশা করার কিছু বাকি নেই। হবে না আসলে, এই বাংলাদেশের কিছুই হবে না।
১৬ ই মে, ২০০৯ রাত ২:৩৮

লেখক বলেছেন: কারন আমরা আসল কাজ বাদ দিয়ে আজাইরা কাজ কাম করি বেশি.. বলিও বেশি.. তাই এই অবস্থা...
:(

১১. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৩৭
comment by: আকাশ_পাগলা বলেছেন: লেখক বলেছেনঃ 128 kbps (kilo bit per second). যাকিনা 16 kBps (kilo byte per second)


লেখক উলটা টা বলেছেন।

ক্যাপিটাল বি হল বিট আর স্মল বি হল বাইট।
আশা করি ঠিক করবেন।

পোস্টে +
১৬ ই মে, ২০০৯ রাত ২:৪১

লেখক বলেছেন: আমার জানা মতে, ক্যাপিটাল বি হল বাইট আর স্মল বি হল বিট ;)

১২. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৫২
comment by: আমি তান্ত্রিক বলেছেন: @আকাশ_পাগলা

'b' stands for 'bit' and 'B' stands for 'byte', where one byte refers to 8 bits.

http://en.wikipedia.org/wiki/Data_rate_units
১৩. ১৬ ই মে, ২০০৯ রাত ২:৫৩
comment by: নাফিস ইফতেখার বলেছেন: @আকাশ পাগলা: B = Byte, b = bit

সূত্র:

http://www.speedguide.net/faq_in_q.php?qid=166
Click This Link
http://en.wikipedia.org/wiki/Kilobit
১৪. ১৬ ই মে, ২০০৯ রাত ৩:০৩
comment by: আকাশ_পাগলা বলেছেন: হায় হায়, ভুল হয়ে গেছে ভাই। স্যরি।

আমার নিজের মনে কচকচ করাতে আবার ঢুকে দেখি এই অবস্থা। সবাই ধরে ফেলসে।( লজ্জা পাওয়া জাতীয় ইমোটিকন )।

এত লিংক দেয়া লাগবেনা, আমি এমনিতেই বিশ্বাস করতাম।

সবাইকে ধন্যবাদ।
আর, আবারও দুঃখিত।
( বুঝছি, এবার ঘুমাতে যেতে হবে। )
১৬ ই মে, ২০০৯ রাত ৩:০৬

লেখক বলেছেন: ব্যাপার না.... ;)
To Err Is Human মানুষ মাত্রই ভূল হয়... :D

১৫. ১৬ ই মে, ২০০৯ রাত ৩:৩৯
comment by: ম. রহমান বলেছেন: বাংলা লায়ন তাদের ইন্টারনেট ইউজারদের minimum 128Mbps (mega byte per second) কানেক্টিভিটি প্রদান করবে নিউজ
The Daily Star।

এইখানে MBps টা হবে...

আসলে ভুল ধরার জন্য মন্তব্য করতে আসিনি...ভালো বিশ্লেষন...
১৬ ই মে, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: ধন্যবাদ ;)

১৬. ১৬ ই মে, ২০০৯ ভোর ৬:০০
comment by: ২য় জীবনানন্দ বলেছেন: বাংলা লায়ন নতুন সম্প্রচার করছে। ঝামেলা তো থাকবেই। এখন মোবিলিটির যুগ। ডেস্কটপ আর কয়দিন।জিপির নেট টাই ভালো।ফোন দিয়ে যেখানে সেখানে কানেক্ট করা যায়। থ্রিজি আসলে দেখা যাবে জিপির নেট কানেকশন আরো ভালো হচ্ছে।

তারওপর নেট এ দশ রকমের ঝামেলা হয়। বাংলা লায়নের অফিস দেখি গুলশানে। অনেক দূরে যাদের বাসা তাদের সার্ভিস দেবে কিভাবে।
১৬ ই মে, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: হ্যা সেটা তো আছেই .... কিন্তু আসল ব্যাপার আমার যেটা মনে হয় ইন্টারনেট সেবা না ওরা VoIP এর ব্যবসাই করতে চাচ্ছে ;)

১৭. ১৬ ই মে, ২০০৯ ভোর ৬:১৪
comment by: যুগান্তকারী বলেছেন: হায়রে ডিজিটাল বাংলাদেশ আমি ২জনের সাথে আমার নেট কানেকশান শেয়ার করি তারপরও এইটা পাই
১৬ ই মে, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: oreeeeee....... vi....... rey vi......

Apni kon deshey vi ????

:D

১৮. ১৬ ই মে, ২০০৯ সকাল ৭:০৩
comment by: :) বলেছেন: লেখার সময় সবসময়
mbps = megabits per second
kbps = kilobits per second
MB/s = MegaByte per second
KB/s = KiloByte per second

এই ফর্মেট ব্যাবহার করলে পাঠকের সাথে কমিউনিকেশনে সুবিধা হয়।

আর বাংলা লায়ন, হ্যা ওরা অবশ্যই ওয়াইম্যাক্স টেকনোলোজির অপটিমাম ব্যান্ডউইথ প্রোভাইড করছে না, ৬০০ টাকায় সেটা এই মুহুর্তে করা ব্যাবসা বান্ধব নয় এতো চরা দামে লাইসেন্স কেনার পর।

৬০০ টাকা ভ্যাট সহ না ছাড়া? ১৬ কেবি/সেকেন্ড ডেডিকেটেড হবে তো? কাস্টোমার ৩০০০ টাকা ইনভেস্ট কেন করবে যাদের একসিস্টিং জিপি আছে?

আবার ধরি জিপি ৩জি লাইসেন্স পেলো ১ - ২ বছরের মধ্যে, তখন জিপি খুব সহজেই ৩/৪ গুন বেশী ব্যান্ডউইথ দিতে পারবে বর্তমান এজ স্পিড থেকে। জানি না খরচ কেমন হবে।

তবে এ ধরনের আলোচনার সময় টেকনোলোজিগুলার থিউরিটিকাল স্পিড নিয়ে কথা বলে কোনো লাভ নাই কারন ব্যান্ডউইথ থাকলেই ব্যবসায়ী প্রতিস্ঠান সেটা বিলায় দিবে না। বিদেশেও বিভিন্ন ব্যান্ডউইথের সার্ভিস কিনতে গেলে উচ্চ মুল্য দিতে হয়।

উদাহরন মালায়শিয়ার পি ওয়ান
http://www.p1.com.my/wimax/packages_ref.aspx

অস্ট্রেলিয়ার আনউইয়ার্ড

Click This Link

১ রিংগিত = ১৮ টাকা
১ অসি ডলার = ৫০ টাকা

১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: ৬০০ টাকা ভ্যাট ছাড়া :(
১৬ কেবি/সেকেন্ড শেয়ার্ড :(

দেখুন ব্যবসায়ী প্রতিস্ঠান গুলো লোকসান দিক সেটা কেউই চায়না।
কিন্তু আমার প্রশ্ন তারা যখন উচ্চ হারে লাইসেন্স কিনল তখন তাদের এই কথা গুলা কি মনে না রেখেই কিনেছে? আপনি কি মনে করেন?

"টেকনোলোজিগুলার থিউরিটিকাল স্পিড নিয়ে কথা বলে কোনো লাভ নাই"-- আপনার সাথে একমত হতে পারছিনা... হাই স্পীড কানেকটিভিটি যেখানে সাবার চাহিদা সেখানে আপনাকে দিচ্ছে নরমালের চেয়েও কম ব্যান্ডউডথ। টেকনোলজিটা যদি আপনি কিছুটা হলেও জেনে নিতে পারেন তাহলে কমপেয়ার করা সুবিধা।

আমার যেটা মনে হয় ইন্টারনেট সেবা না ওরা VoIP এর ব্যবসাই করতে চাচ্ছে

১৯. ১৬ ই মে, ২০০৯ সকাল ৭:১৫
comment by: তিথী ও টাটা বলেছেন: শহরগুলোর জন্য এডিএস এল ই ভালো ছিল বাংলাদেশে । সরকার ইচ্ছে করলে মেগাবাইট স্পিডে ইন্টারনেট দিতে পারত যেহেতু ওদের হাতে অনেক ব্যান্ডউইদ আছে,খরচও কম পড়ত।
১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: হ্যা সেটাও হতে পারে।
আসলে সবচেয় বেশি দরকার ভাল মানের কানেকটিভিটি।
আমরা ৩০০/= টাকায় ভাল মানের ইন্টারনেট সেবা চাই।
:)

২০. ১৬ ই মে, ২০০৯ সকাল ৯:০০
comment by: অমাবশ্যার চাঁদ বলেছেন: এতটাকা দিয়ে বাংলা লায়নের WIMAX লাইসেন্স নেয়ার মূলউদ্দেশ্য Grey VoIP Provider দের কাছে Bandwidth sale করা।
১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: এইতো আপনি আমার মের কথাটা ধরতে পারছেন :)
অনেক অনেক ধন্যবাদ ।

২১. ১৬ ই মে, ২০০৯ সকাল ৯:১৭
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: একটু টেকী কথা।

চ্যানেল ক্যাপাসিটি বা ইউএম ইন্টারফেস বলে একটা কথা আছে এজের চয়ানেল ক্যাপাসিটির বেশ ভালো একটা লিমিটেশন আছে। এবং সেটা হিসাব করলে স্পীডও কম আসবে। যখন শেয়ারড করে অনেকে তখন যখন অল্প চ্যানেল কয়াপাসিটির কারন ওটা স্যাচুরেশনে পৌছে যায়। মাঝখানে এই কারনে আমাদের বেশ সমস্যা পোহাতে হয়, এবং তখন আমাদের ডেসপারেশন ছিলো কিভাবে মিটিগেট করা যায়। কারন চ্যানেল কয়াপাসিটি ফিক্সড এবং এক্সিসটিং বিটিএস এ কিছুই করা যাচ্ছিলো ফারদার কনফিগারেশনের কারন। তখন অনেকেই অনেক টেকনোলজী নিয়ে আসলো। কিন্তু টেক কাজে দিলো এবং বেশ ভালো কাজে দিলো। আগে এজ নিয়ে কথা আসলে সাহস পেতাম না কিছু বলার কারন আমি যখন একা সারা বংলাদেশ এজের টেকনিক্যাল প্রবলেম নিয়ে কাজ করছিলাম তখন মনে হচ্ছিলো আদৌ এগুলো কাজ করবে কি না। বাট ইট ওয়ার্কস এ্যান্ড ফিটস ভেরী ওয়েল ইন ২.৭৫জি।
এখন ওয়াই ম্যাক্সের কথা বলি। যতদূর জানি টেলিবার্তার ইনফ্রাস্ট্রাকচার কিনে নিয়ে সেই বিটিএস আর শেয়ারড ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগিয়ে ওরা এগিয়ে। আরো সুবিধা চ্যানেল ক্যাপাসিটি। বেশ ভালো ওদের চ্যানেল কয়াপাসিটি এবং আইপি আর পয়েন্ট টু পয়েন্ট স্পীড এ্যসাইন করা যাবে বলেই শেয়ারড ব্যান্ডউইডথ এর এটা অবশ্যই সুপিরিয়র। আমি অবশ্য তত্বকথাই বললাম। কিন্তু স্পীডের ক্ষেত্রে কিছু ব্যাসিক টেকনোলজি বাজারে যেগুলো খুব কস্টলি। এখন তারা যদি চাহিদা অনুযায়ী এসব খুচরা খাচরা ক্যাপাসিটি বা কার্ড এবং জিআই তে ব্যান্ডউইডথ না কেনে তাহলে আসলেই কাস্টমার ঠকবে। কারন একজন কনজিউমার ডাটা কনজিউম প্রতি মাসে এক্সপোনেনশিয়ালি বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যেটা করেছিলো শ্রীলংকার একটা ৩জি কোম্পানী এবং এই মডেলটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য।

পুরো জিনিসটা ডিপেন্ড করে ব্যাবসায়িক পলিসি। যদি ব্যান্ডউইডথ ইউটিলাইজেশনের প্রধান ফোকাস ভিওআইপি হয় তাহলে ডাটা কমিউনিকেশনের কিউও এস বসতে বাধ্য আর যদি ইন্টারনেট হয় তাহলে ঠিক থাকবে। তবে আমার মনে হয় না ভিওআইপির চেয়ে ইন্টারনেট কমিউনিকেশন খুব একটা লাভ জনক!

আপনারা ব্যাব হার করে ফিডব্যাক জানালেই বুঝতে পারবো আসলেই কেমন দিচ্ছে তবে প্রথমে এটার যে স্পিড থাকবে তার কাছে কোনো কিছুই আর ভালো থাকবে না যেমনটা ঘটেছইলো জুমের ক্ষেত্রে!

আর আমি তো মাঠপর্যায়ে দেখবোই!
১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: "আমার মনে হয় না ভিওআইপির চেয়ে ইন্টারনেট কমিউনিকেশন খুব একটা লাভ জনক!" ---- boss apni ekkery asol jaygay hat disen.... ha ha ha ha ....

অমাবশ্যার চাঁদ বলেছেন: এতটাকা দিয়ে বাংলা লায়নের WIMAX লাইসেন্স নেয়ার মূলউদ্দেশ্য Grey VoIP Provider দের কাছে Bandwidth sale করা।

২২. ১৬ ই মে, ২০০৯ সকাল ৯:২৩
comment by: রোহান বলেছেন: সামনে খুব সম্ভবত বিটিসিএল এডিএসএল ব্যবসা শুরু করতে চাচ্ছে।

চমৎকার লেখা। বাংলা লায়ন তো এখনও ইনফ্রাস্ট্রাকচার নিয়েই হাবিডুবু খাচ্ছে। ১৬ কেবি এখন যেকোন বেসরকারী ল্যান্ডফোনেই পাওয়া যায়।
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:০৭

লেখক বলেছেন: setai....
dhukkho je broad band cheyeooo WiMax er je mull shubidha setaiii manush thik moton buztey perse na ..

এটা 42 times the speed of dail-up
Live Streaming
IPTV.FM Radio, Cable TV Channel
Live TV
Time shifted TV

আর অনেক জ্ঞানী গূণী জন না জাইনাই হেদের এপ্রিশিয়েট করে :(

২৩. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:২৭
comment by: মিলটন বলেছেন: ঠিক আছে। কিন্তু তারা বাজারে আসুক। সার্ভিস দিক। তারপর মন্তব্য করতে চাই। আগেই কিছু বলতে চাই না। আর এটাও এক দিয়ে আমাদের এপ্রিশিয়েট করা উচিত যে, একটা আপডেটেট টেকনোলজি আমরা ইউজ করতে যাচ্ছি। অন্ততঃ এটা তো ভালো যে সম্পূর্ণ দেশীয় টাকার বিনিয়োগ হয়েছে। দেশের লাভটা দেশেই তো থাকবে। অন্ততঃ বিভিন্ন টেলিকম কোম্পানীর মত পাবলিকদের কলা দেখিয়ে টাকা মেরে দেশের বাহিরে নিয়ে যাবে না।
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১০

লেখক বলেছেন: "এটাও এক দিয়ে আমাদের এপ্রিশিয়েট করা উচিত যে, একটা আপডেটেট টেকনোলজি আমরা ইউজ করতে যাচ্ছি" পুরোপুরি একমত
আর তার জন্যই এই সতর্কতা..... যে আপডেটেট টেকনোলজি আপনি ইউজ করতে যাচ্ছেন তার ক্ষমতা কতটুকু তা জানার অধিকার আপনার যেমন আছে ঠিক তেমনি পুউর পারফরম্যন্সের জন্য জাবাদিহিও করা উচিৎ :(

২৪. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৩৩
comment by: বোতল কুমার বলেছেন: পাড়ার মামুর দোকানই বেটার.... আমি ২০০২-২০০৪ মামুর দোকান দিয়ে ভালই ঠ্যাঙ্গাইছিলাম....
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: khikh khikkkk :D

২৫. ১৬ ই মে, ২০০৯ সকাল ১০:৪২
comment by: চন্দন বলেছেন: minimum 128MBps ?? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১২

লেখক বলেছেন: :((
asha to chilo tai ..... but eita 128kbps (killo bit per sec)
but sheared lineo WiMax minimun 20~30 MBps(mega byte per sec) hober kotha....

২৬. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:০৬
comment by: বাগসবানি বলেছেন: সব কিছুই কি আমাদের স্বপ্নই থেকে যাবে ..... ++++++++++
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ho tai to money hoy..... :((

২৭. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১০
comment by: মেঘলা মানুষ বলেছেন: আগে দেখি কি অবস্থা
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ho seitai..... dekhen konkhan kar pani konkhaney jay....
;)

২৮. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১০
comment by: :) বলেছেন: বিটিসিএল যদি সুলভে এডিএসএল দেয় তাহলে তো সমস্যা নাই। কিন্তু সার্ভিস এবং কস্ট কেমন সেটাই কোটি টাকার প্রশ্ন। যদিও ইহা এখন আর সরকারী প্রতিস্ঠান নয় তথাপি উহাদের কার্যক্রমে কোন প্রকার আশা ভরসা পাই না।

এ বিষয়ে একটু অস্ট্রেলিয়ার উদাহরন দেই, এখানে টেলেস্ট্রা নামক মাথাভারী সরকারি প্রতিষ্ঠান মুলত ল্যান্ডলাইন টেলিকম পরিচালনা করত, কিন্তু একসময় দেখা গেলো মনোপলি না ভাঙ্গা গেলে সমস্যা, তখন প্রতিষ্ঠানকে ২ ভাগে ভাগ করা হল একটি রিটেইল সেকশন আরেকটি হোলসেল সেকশন।ঐ হোলসেল সেকশনের সবকিছুর মুল্য টেলিফোন রেগুলেটোরি বোর্ডের সাথে দর কষাকষি করে ঠিক করতে হয় । এতে সুবিধা হল কনসিউমারদের, অনেক ছোট ছোট এডিএসএল প্রোভাইডার তৈরী হল, রিসনেবল প্রাইসে এডিএসএল পাওয়া গেলো।

এরকম বাংলাদেশেও করা যায়, হুদাই কতগুলা লাইসেন্স দেয়া হইসে প্রাইভেট সো কল্ড 'ল্যান্ডলাইন' প্রভাইডারকে যারা ব্যাসিকালি ওয়ারলেস কানেকশানই দিচ্ছে ওয়ারলেস লোকাল লুপ ইউস করে। এটা থেকে বিটিসিএল-এর হোলসেল সেকশন থাকলে, কনসিউমার ফোকাসড কিছু এডেএসএল প্রোভাইডার আমরা পেতাম.
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: এরকম বাংলাদেশেও করা যায়, হুদাই কতগুলা লাইসেন্স দেয়া হইসে প্রাইভেট সো কল্ড 'ল্যান্ডলাইন' প্রভাইডারকে যারা ব্যাসিকালি ওয়ারলেস কানেকশানই দিচ্ছে ওয়ারলেস লোকাল লুপ ইউস করে। এটা থেকে বিটিসিএল-এর হোলসেল সেকশন থাকলে, কনসিউমার ফোকাসড কিছু এডেএসএল প্রোভাইডার আমরা পেতাম ---- ১০০% কারেক্ট :)
আমি পুরোপুরি একমত। সেটা তো আমাদের এই মাথা ভারি গভঃ করবে না.... :(( সেই আইডিয়াও নাই তাদের। :(

২৯. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:৪৯
comment by: গুরুদেব বলেছেন: ভালো লিখেছিস বৎস!!
১৬ ই মে, ২০০৯ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: Dhonno bad guru.... apner doyay...... ektu aktu chesta kori r ki.... ;)

৩০. ১৬ ই মে, ২০০৯ সকাল ১১:৫০
comment by: আকাশ আমার সীমানা বলেছেন: বাংলাদেশে কোন কিছুই সহজলভ্য নয়। অনেক চড়াই উৎড়াই পেড়িয়ে মানুষকে সার্ভিস পেতে হয়। নীরিহ সাধারন মানুষগুলোকে চরম মূল্য দিতে হয়। আর আমাদেরকে এদের পেছন পেছন ই ঘুরতে হয় কেননা তারা ছাড়া হয়তো আর কোনও অপশনও থাকে না। গরীবের উপর যেন মধ্যযুগীয় অত্যাচার।
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: ;#( সেটাই ......।

৩১. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০০
comment by: শয়তান বলেছেন: বাংলা লায়নের প্রধান ধান্ধা সম্ভবত IP Mobile Phone Services । ব্রডব্যান্ড ফ্রডব্যান্ড এর জন্য এত টাকায় কি লাইসেন্স নিসে ?
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: একমত :)

WiMaxe apni pete paren :

42 times the speed of dail-up
Live Streaming
IPTV.FM Radio, Cable TV Channel
Live TV
Time shifted TV

shunleo to mon vore uthey.... kintu hay... :((

আমার যেটা মনে হয় ইন্টারনেট সেবা না ওরা VoIP এর ব্যবসাই করতে চাচ্ছে

৩২. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০৪
comment by: সাঈফ শেরিফ বলেছেন: আমার তো ১০০% সন্দেহ যে প্রতি বেজ স্টেশনের জন্য 20 MHz channel এর সাইজ তারা কিভাবে ম্যনেজ করবে। তার মানে দাড়াচ্ছে 20/30 Mbps প্রতি বেসের জন্য।
*****
১ মে.হা. চ্যানেল মানে তা সর্বোচ্চ ১ এম বি পি এস গতি দিতে পারে এমন সরলীকরণ প্রযুক্তির আলোকে বুঝিয়ে দিলে বাধিত হতাম। জি এস এম প্রযুক্তিতে যে জিএম এস কে মডুলেশন ব্যবহার করা হয়, তাতেও টাইম-ব্যান্ড উইথ প্রোডাক্ট BT=0.3 থাকে।

ওয়াই ম্যাক্সে মডুলেশন প্রযুক্তি হল ও এফ ডি এম(অর্থ গোনাল ফ্রিকুয়েন্সি ডিভিশন মাল্টি প্লেক্সিং)। এতকালের সি ডি এম এ তে কোডে অর্থ গোনালিটি নিয়ে একই ব্যান্ড উইথে তাত্বীকভাবে যে অসীম ক্ষমতার হিসেব দেখানো হয়েছিল, ফ্রিকুয়েন্সির অর্থ গোনালিটি নিয়ে সীমিত মাত্রার ব্যান্ড উইথ কে ব্যাপক সংখ্যক অর্থ গোনাল চ্যানেল করে তেমনি চরম গতির হিসবে পাওয়া যাবার কথা। এটা এক টাকা গতির তথ্য কেবল এক ইঞ্চি নলে যাবে প্রযুক্তি এতটা সহজ , সস্তা ব্যাপার নয়। মডুলেশনের সময় এনকোডেড বিট রেট আর গ্রাহকের প্রাপ্ত ডিকোডেট বিট রেটের মাঝেও তফাত আছে। ফিল্ডে কর্মরত প্রকৌশলীদের ভাল বলতে পারার কথা।
১৬ ই মে, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: হুম..।

৩৩. ১৬ ই মে, ২০০৯ দুপুর ১:৩৮
comment by: ফারহান দাউদ বলেছেন: ভাব দেইখা শুইনা মনে হইতাসে,দেশে আর একটা কোম্পানি ধান্দাবাজির বিজনেস নিয়া মাঠে নামলো:)
১৭ ই মে, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: আবার আবার জিগায়...... :D

৩৪. ১৬ ই মে, ২০০৯ দুপুর ২:২৯
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: এই কথাটা আগে প্রথম আলোতে বলছিলো ১২৮ কিলোবাইট পার সেকেন্ড। বাংলালায়নের ওয়েবে লেখা ১২৮ কিলোবিটপারসেকেন্ড, আর ডেইলি স্টার কইলো ১২৮ মেগাবাইট পার সেকেন্ড।

এখন ঘটনাটা এমন হইতে পারে, যে ফটকামির ধান্ধা নিয়া বাংলালায়ন মাঠে নামছে।
অথবা রিপোর্টারেরা কিলোবিট কিলোবাইট মেগাবাইট বুঝার মতো জ্ঞানী এখনো হয় নাই, যা মন চায় লেখছে।
অথবা গুজব ছড়ানির জন্য বাংলালায়ন রিপোর্টারদের পয়সা দিছে...পরে হয়তো এই গুজবরেই নির্দোষ ভুল বইলা বিবেচনা করা হবে!
১৭ ই মে, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: ha ha ha ....
Tao hoite pare pencil vi .... sob shomvober desh je...LOL
:D

৩৫. ১৬ ই মে, ২০০৯ দুপুর ২:৩৩
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: চিন্তা কইরেন না, আসল জিনিস আসতাছে!

বাঙ্গালী কত চায় দেখা যাবে তখন। একটু ওয়েট করেন!
১৭ ই মে, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: tai naki ..... eita ki final medicine hobo naki aber..... :D

৩৬. ১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
comment by: :) বলেছেন: http://bit.ly/PA60K

লিংকে দেখলাম আমেরিকায় ওয়াইম্যাক্স ফোন আসছে, যে কোন ওয়াইম্যাক্স লাইসেন্সধারী তাহলে মোবাইল ভয়েস প্রভাইডার হতে পারে, আইনগত কোন বাধা নাই মনে হয়।
১৭ ই মে, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: " IP Mobile Phone Services
Unlimited call on WiMAX Phone. " quote from http://www.banglalion.com.bd/
:D

৩৭. ১৬ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
comment by: বিবেক হীন বলেছেন: এই ব্যাপারে আমার বক্তব্য হল, সরকারের এত বিপুল পরিমান টাকায় লাইসেন্স বিক্রি করা মোটেও ঠিক হয়নাই। এখন বাংলালায়নকে বাধ্য হয়ে সে টাকাটা ইউযার এর কাছ থেকে আদায় করতে হবে। তারাতো আর জনসেবা করতে আসেনাই। ই ক্ষেত্রে ওরা এমনটা করবে, এটাই নরমাল।
১৭ ই মে, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: bibek hin ... bibek er moto kotha boley dekhi... hahahah ...... just kidding :D

hey eta thik j tarao business korbey. kintu tai jodi hoy tahole bid korar shomoy tader money chilo na j amakey babsha kortey hobe????? r auction e j beshi bid korbey sei to pabey eitai to niyom... so ei sob gull bazi bad. Ashol kotha holo tader mulll uddeshho holo VoIP r Unlimited call on WiMAX Phone

৩৮. ১৬ ই মে, ২০০৯ রাত ১১:৩১
comment by: শয়তান বলেছেন: উদাসী স্বপ্ন ঝাইড়া কাশেন
১৭ ই মে, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: ho thik kotha jhaira ekta kash den di boro vi....

৩৯. ১৭ ই মে, ২০০৯ রাত ২:১০
comment by: পথিক!!!!!!! বলেছেন: ও আচ্ছা
৪০. ১৭ ই মে, ২০০৯ রাত ২:১০
comment by: পথিক!!!!!!! বলেছেন: ও আচ্ছা
১৭ ই মে, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: ho seitai to ... lol

৪১. ১৭ ই মে, ২০০৯ দুপুর ১২:১৮
comment by: মামুনুর রহমান খাঁন বলেছেন: ওয়াইম্যাক্স চালু করার উদ্দেশ্য হচ্ছে পাবলিককে অল্প পয়সায় হাই স্পীড ইন্টারনেট দেয়া। আর সেই হাই স্পীড হচ্ছে ১২৮ কি.বি./সে =p~ হাহাপগে

ভারতে এয়ারটেল যেখানে মোবাইলে দিচ্ছে ১৬ মে.বি./সে সেখানে আমরা হাই স্পীড ইন্টারনেট বলছি ১২৮ কি.বি./সে কে।

এদেশে আর যাই হোক উন্নতি হবে না
৪২. ১৭ ই মে, ২০০৯ দুপুর ১:১৬
comment by: চিলে কোঠার সেপাই বলেছেন: আইচ্চা কিছু কথা কই...।

বাংলাদেশের ইন্টারনেট পেনেট্রেশান যেখানে শতকরা ১ জন ওনা।(হ্য বাংলাদেশে ১০০ জনে এখন ও ১ জনও ইন্টারনেট সেবা পায়/নেয় না)...http://www.internetworldstats.com/stats3.htm#asia।

সেখানে এত এত ব্যন্ডউইথ দিয়ে কি হবে???

মুভি ডাওনলোড??=p~ হাহাপগে
য়্যুটিউবে ভিডিও দেখার জন্য?=p~

খিয়াল কৈরা...আমি কিন্ত এন্ড ইউজারদের কথা বলছি।যে দেশের অনার্স শিক্ষিতরা এখন ও কিলোবিট আর কিলোবাইট বুঝে না।(ডেইলি স্টার বা প্রথম আলোর ঐ সাংবাদিকের কথাই ধরোন)...


বাংলাদেশ নাকি ডিজিটাল হইব।(বি সি এস এ এখনও কোন IT cadre এর পদ নাই....)।বাংলাদেশের আমলাদের কয় জন ইন্টারনেট ইউজ করেন?


 

 


নারিকেল অতি মুল্যবান ফল। একে সঠিক ভাবে সংরক্ষন করুন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ