somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... WiMAX ইন্টারনেট সার্ভিস এবং কিছু সতর্কতা?

২০০৯, জুনের ১ তারিখ থেকে আমাদের দেশ এই প্রথম চালু হতে যাচ্ছে WiMAX। বাংলা লায়ন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান দ্রুত গতির এই ইন্টারনেট সুবিধা আনুষ্ঠানিক ভাবে শুরু করতে যাচ্ছে। যার দিকে হয়ত আমরা অনেকই তাকিয়ে আছি। ৩১ মিলিয়ন ডলারে বিড করে পাওয়া লাইসেন্স বাংলা লায়নের ফ্রিকুইন্সি হল ২.৫ GHz ব্যান্ডের। যা কিনা WiMAX standard 802.16e এবং VoIP সার্ভিস সম্বলিত।

এবারে আসা যাক মূল প্রসংগে,
বাংলা লায়ন তাদের ইন্টারনেট ইউজারদের minimum 128MBps (mega byte per second) কানেক্টিভিটি প্রদান করবে নিউজ
The Daily Star। তার জন্য ইউজারদের একটি মডেম কিনতে হবে। যার মূল্য Tk3,000 (USD 43.45)। আর প্রতি মাসে ফি বাবৎ প্রদান করতে হবে Tk600 (USD 8.69)। অর্থাৎ প্রথম মাসে খরচ দাড়াচ্ছে ৩,৬০০/= টাকা। খুবই ভাল কথা। এত স্পীড ভাবতেই তো মনটা নেচে উঠে। তার জন্য এই সামন্য কটা টাকা তেমন কিছু আসে যায় না।

কিন্তু বাংলা লায়নের অফিসিয়াল ওয়েব সাইটে গিয়েই মেজাজটা খারাপ হয়ে গেল (http://www.banglalion.com.bd)। সবকিছুই ঠিক আছে মাগার কানেকশন স্পীড এর যায়গায় লিখা 128 kbps (kilo bit per second). যাকিনা 16 kBps (kilo byte per second) এর সমান। এর মানে কি? ১৬ কেবিপিস যদি আমার নিতে হয় তাইলে আমার পাড়ার মামার দোকান কি দোষ করছে। ১০০০/= টাকা কানেকশন চার্জ আর মাসে মাসে ৭০০/= টাকায় 10 kBps থেকে 12 kBps স্পীড তো একে বারে খারাপ না। আর আরেকটু বেশি খরচ করতে পারলে তো জিপি ই ব্যবহর করা যায়। যেখানে গড়ে 20 kBps ডাউনলোড স্পীড সব সময় পাওয়া যায়।

মূল কথা হল এই স্পীড WiMAX এর ফুল ক্যাপাবিলিটির চেয়ে অনেক কম। আর অনেক স্লো। এবং সবচেয়ে বড় ঘাপলা হল WiMAX এর Standard হল একটা বেজ স্টেশনের জন্য 72 Mbps Max। তাও সেটা
20 MHz Channel Size এর জন্য। আমার তো ১০০% সন্দেহ যে প্রতি বেজ স্টেশনের জন্য 20 MHz channel এর সাইজ তারা কিভাবে ম্যনেজ করবে। তার মানে দাড়াচ্ছে 20/30 Mbps প্রতি বেসের জন্য। যদি ফুল ব্যন্ড উইডথও যদি তারা একজন ইউজারকে দেয় তাহলেও 128Mbps সম্ভব না। আমার এই সিমিত জ্ঞানে তাই বলে। আমার চেয়ে যারা আরো এক্সপার্ট আছেন তারা হ্য়ত ব্যাপারটি আরো ভালো ভাবে বুঝিয়ে বলতে পারবেন।

তার মানে দাড়াল আধুনিক প্রযুক্তির নাম করে আবারও সেই চুরি ছ্যাছরামির ধান্দা। আমরা যারা আমের আটির মত শক্ত পিঠ নিয়ে এখানে সেখানে ঘুরা ফিরা করছি তাদের গাটের পয়সা বের করে নেয়া। এই ভাবে মানুষকে আর কত প্রতারিত হতে হবে। WiMAX ব্যবহার করব কিন্তু স্পীড পাব সেই একই পাড়ার সাইবার ক্যাফের!! কেন? আমাদেরকে কি ভাবে তারা??

আমি তাই সবাই কে অনুরোধ করব... যারা এখনও ব্যাপারটি ধরতে পারছেন না তারা, যারা জানে তাদের কাছ থেকে ভাল ভাবে জেনে নিন। এদের পিছনে অযথা পয়সা নষ্ট করবেন না। আর যারা একেবারেই জানে না আমাদের সবার দায়িত্ব তাদের জানানো।

ধন্যবাদ।

(শেষ)]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28951359 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28951359 2009-05-16 01:59:02
ঘূর্ণিঝড় বিজলি আজ সন্ধায় আঘাত হানতে পারে




Prothom-Alo

bbc.co.uk ]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28939295 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28939295 2009-04-17 14:51:12
শুধু মাত্র বাবার জন্য...
আমি জব করছি প্রায় চার বছর। আগে কখনও বাবাকে এতটা নিবিড় করে দেখিনি বা দেখার চেষ্টাও হয়ত করিনি। অথবা, দেখলেও হয়তো উনাকে বুঝবার মতন বয়স, মন মানসিকতাও আমার হয়ে উঠেনি। আর এখন বাবাকে দেখলে অবাক হই। এই তো সেদিনও বাবার কাছে থেকে লেকচার ফটোকপি করব বলে টাকা চেয়ে নিতাম। আবার ভার্সিটিতে ক্লাস না থাকলেও বলতাম "না আমার ক্লাস আছে। টাকা লাগবে টাকা দেন!!"। আর এখন আমি... বাবাকে দেবার চেষ্টা করি। হাঃ হাঃ । তবে বাবাকে সরাসরি টাকা দিতে আমার কেমন জানি লাগে। খুবই লজ্জা লাগে। তাই প্রতিমাসে বেতন পেয়ে লুকিয়ে বাবার চশমার নিচে টাকা রাখি। আমি জানি আমার এই টাকা বাবার জন্য হয়ত তেমন কোন ব্যাপার না হয়ত টাকাটা নাহলেও কিছু যায় আসে না। তারপরও... আমার অনেক ভাললাগে, অন্যরকম ভাললাগে। বাবা হয়তা মনে মনে হাসেন। ভাবেন ছেলে বড় হয়েছে এখন উল্টা আমাকে হাত খরচ দিচ্ছে....। বাবা হয়ত মাকেউ দেখান আর দুজন মিলে হাসাহাসি করেন। ইদানিং মা দ্বিবসে মার জন্য কিছু কিনে আনলে বাবা বলেন "ও মা দ্বিবস উৎযাপন হচ্ছে .. বুঝি...মা.ই সব কিছু বাবা আর কিছু না? মা দ্বিবসের মত বাবা দ্বিবসও থাকা উচিৎ!!!"... আমি হাসি... বাবাকে এতটা অভিমানিতো আগে কখনও দেখিনি?

যেদিন আমার জীবনের প্রথম বৃত্তীর খবরটা বাবাকে জানালাম ... আমার স্পষ্ট মনে আছে সেদিন আমি বাবার দুচোখ ছল ছল করতে দেখেছিলাম। বাবার চেহারায় এক অন্যরকম সুখানুভূতির আলো ঠিকরে বের হচ্ছিল। বাবা তখন কেবলমাত্র অফিস থেকে বাসায় ফিরেছেন। ঠিক ঐ সময়ে আমিও বাড়িতে এসেছি মাকে খবরটা দেব বলে। বাবা খবরটা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরে রাখলেন অনেকখন। এমনিতেও বাবা আমাকে অনেক ভালবাসতেন। কিন্তু ঐ দিনের আদরের কথা আমার আজীবন মনে থাকবে। আমি কেঁদে ফেললাম। কেন যেন কান্না পেল সেদিন আমি জানিনা। আমিও বাবাকে জড়িয়ে ধরে কাদলাম। ব্যাস... ঐ দিনের পর থেকে আমাকে আর কোন দিন পিছনে ফিরে তাকাতে হয়নি।

আমি জানি হয়ত আমিও একদিন আমার বাবার মত বাবা হব। আমারও সন্তান-সন্ততি হবে। ওদের সফল্যে আমার চোখ ভিজে উঠবে। ওদের বিফলে রাগ হবে, কষ্ট হবে। হয়ত আর দশটা পরিবারের মত আমিও একদিন আমার বাবার মত বাবা হয়ে ঘরে বসে বসে নিউজ আর খবরের কাগজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখার নিরন্তন চেষ্টা করে যাব। বিনোদন বলতে তো এই। শুনেছি কাজ পাগল জাপানীজ বৃদ্ধরা নাকি বাড়ির সামনের রাস্তা প্রতিদিন ধুয়ে মুছে সাফ করে। কি করবে... কাজ নাই তাই... রাস্তা ধোয়, বাগান পরিষ্কার করে। জানিনা এদেশে এমন কিছু হবে কিনা কিন্তু যদি এমন হয়ও তাহলে ক্ষতিই বা কি? নিঃসঙ্গতা কাটাতে এর চেয়ে ভাল কিছু আর কি বা হতে পারে।

আমার বাবার মত হাজারও বাবা আছেন যারা পেপার পড়ে, খবর দেখে, নামায-কালাম পড়ে, বাড়ির বাজার সদাই করে সময় কাটাচ্ছেন। জীবনের হয়ত বড় একটা সময় তারা আমাদের জন্য অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন। নিজের সুখ আহলাদ বাদ দিয়ে শুধুমাত্র আমাদের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন অমানুষিক পরিশ্রম করেছেন। আর এখন তাদের অফুরন্ত অবসর। বসে আছেন সময় কাটান। হয়ত তীর্থের কাকের মত বসে থাকেন ছেলে বা মেয়ের সাথে একটু কথা বলবেন বলে। আমরা প্রতিনিয়ত আমাদের দেশের কত বীর, কত যোদ্ধাদের শত কোটি সম্মান জানাই, সেলুট দেই। কিন্তু আমাদের এই যোদ্ধাদের আমরা কতবার সম্মান জানাই? প্রতিদিন কত বার একটু ভাল করে ঐ মুখটাকে দেখি? দিনে কত বার 'বাবা' বলে আদর করে ডাকি? কয়বার ঐ মুখটার দিকে তাকিয়ে বলি বাবা তোমায় আমি অনেক অনেক ভালবাসি....।

(শেষ)]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28936728 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28936728 2009-04-11 20:37:05
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_25.gif" width="23" height="22" alt=":P" style="border:0;" /> সামুর কিছু বাগ ভাল্লুকের লিস্টি " style="border:0;" />

আমি সব সময়ই মজিলা-ফয়ার-ফক্স-৩ ব্যবহার করি। খুব কমই আই.ই ওপেন করা লাগে। বিষেশ করে মজিলা-ফয়ার-ফক্স-৩ এ আমি এই সব বাগ ভাল্লুকের আক্রমনে জর্জরিত, ত্যক্ত, ঘর্মাক্ত (অসুবিধা নাইকা ... আমি কিন্তু সকালে গোসল কইরা এক্স মারি <img src=" style="border:0;" /> ) হেইগুলান নিয়ে ভাবলাম পোষ্টাই। মজিলা-ফয়ার-ফক্স-৩ যে সব বাগ আমারে বেশি ত্যাক্ত করে ... হেইগুলান হইল..

১। ব্লগে বাংলা phonetic টাইপ করার সময় Ctrl+F দিয়া আবার ব্লগে বাংলা লিখতে গেলে আর বাংলা লিখতে দেয় না। খালি ইংলিশ চইলা আসে। আমি যতই ইউনিজয় ফোনেটিক বিজয় সিলেক্ট করিনা কেন হেয় আমারে দিয়া খালি ইংলিশ ই লিখায় <img src=" style="border:0;" />

২। ব্লগে বাংলা টাইপ করার সময় এ ইংলিশ সিলেক্ট করলে আপ, ডাউন, লেফ্ট, রাইট কিবোর্ড এর কি গুলা আর কাম করে না। সব গুলাতেই কাজ হয় খালি ইংলিশে এই পরবলেম আছে <img src=" style="border:0;" />

৩। ব্লগে কোন প্রকার কিবোর্ড সটকাট কি নাই । ইউনিজয় থেক্কা ফোনেটিক অথবা ফোনেটিক থেক্কা বিজয় কিংবা ইংলিশ সিলিক্ট করবার জন্য বার বার মাউস মারন লাগে। বড়ই কষ্ট লাগে। অনেক বড় একটা পরবলেম <img src=(" style="border:0;" />

যাই হোক আপাতত এই গুলান পরবলেম গুলা আমারে বেশি পরবলেমে ফালাইছে তাই লিখা রাকলাম। আরও পাইলে আবার লিখবনে।

আজ এই পর্যন্ত । <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28921310 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28921310 2009-03-08 09:36:26
পাপ ও পাপীকে করি ঘৃনা, ক্ষমা কর হে তুমি মহাগুনী মহাজন হে বিধাতা চেয়ে দেখ আজ তোমার সৃষ্টির বৃত্ত
অজশ্র বিষমুখের অগনিত কথা আর অপবাদ
ঘিরে আছে পুরো আঙিনা জুড়ে নিষ্ঠুরতার অভিশাপ

কিভাবে হবে এক রক্ত পাপের পাপ মোচন
জানিনা, বুঝিনা, কেন ওরা বুঝেও বলে, না বুঝার বচন
ভারি হয়ে উঠা আকাশ বাতাস সাক্ষি হবে সত্যের নির্বচন
পাপ ও পাপীকে করি ঘৃনা, ক্ষমা কর হে তুমি মহাগুনী মহাজন।

উৎসর্গঃ ২৫শে ফেব্রুয়ারী ২০০৯]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28918231 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28918231 2009-03-01 00:41:39
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif" width="23" height="22" alt="B-)" style="border:0;" /> ড্যাড এ্যাট থার্টিন

Story that rocked Britain ...


PS3 ... new dad Alfie Patten, 13, and mum Chantelle Steadman, 15, with baby Maisie and PlayStation


Family ... new mum Chantelle with baby Maisie and her own mother Penny


Parents ... Alfie and Chantelle with Maisie


<img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />

উৎস: The Sun ]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28911716 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28911716 2009-02-15 20:53:17
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" /> আমার ছিঃটিছেল জুম কানেকশন এবং... " style="border:0;" />

যেমন ভাবা তেমন কাজ। এবারের বানিজ্য মেলা থেকে ৭০০টাকার ৫গিগা লিমিটের জুম কানেকশনটা কিনে আনলাম। সব মিলে প্রায় ৪০০০ টাকার কাছাকাছি পড়ল। আর ভাবছিলাম যে ৫০০০ টাকার লিমিট ৭০০টাকায়। জটিল তো। অনেকের কাছেই শুনলাম জুমের স্পিডও নাকি জোস। কিন্তু কিনে আনার পরই হইল বিপত্তি। প্রথম দিনই ফেসবুকের প্রথম পাতা ওপেন করতে সময় নিল ১৮ মিনিট। অলরেডি ১০০ মেগা গন। পুরা গন-গনা-গন-গন। আমি তো পুরা ভচকায়ে গেলাম। আরে ভাই এইটা কি :-*

কাস্টোমার কেয়ারে ফোন দিলাম। ঐ প্রান্ত থেকে এক মেয়ে কন্ঠ বলল
"স্যার বলুন আপনার জন্য কি করতে পারি স্যার!!" আমি বললাম আমার তো এই এই সমস্যা। "স্যার আপনি কোন চিন্তা করবেন না আমাদের ইন্জিনিয়ারা আপনার বাসায় গিয়ে ঠিক কনফিগার করে দিয়ে আসবে। স্যার!!" ( এত বার বার স্যার বলে যে নিজেরই লজ্জা লাগে <img src=" style="border:0;" /> )

পর দিন সকাল বেলা দুইজন আসলেন। অনেক কনফিগ টনফিগও করলেন। কি এক নাকি ডিভাইসের পাওয়ার বাড়াইতে হবে। তাহলে স্পিড বেশ ভালো হবে। আমি বল্লাম ঠিক আছে। এক দিন দুই দিন যায় ডিভাইসের পাওয়ার তো আর ঠিক করতে আসে না। আমি আবারও কাস্টোমার কেয়ারে ফোন দিলাম এবার অবশ্য ধরল একজন লোক। বলল "স্যার আপনার লোকেশন একটু দুরে হয়ে গেসে সো আমরা কালই লোক পঠাব স্যার"। ঠিক আছে <img src=" style="border:0;" />

পর দিন আবার দুইজন আসলেন বললেন যে হয়ে গেছে আমরা ডিভাইসের কাজ করে আসছি এখন আরো পাওয়ার দেয়া হয়েছে আপনি এখন ভাল স্পিড পাবেন। তো ঠিক আসে ওনাদের সমনেই ফেসবুক, ইয়াহু, হটমেইল খুললাম। হ্যা, আগের চেয়ে একটু বেটার মনে হল। ভাল লাগল। যাক সিটিসেল অনেক ভাল সার্ভিস দেয় (মনে মনে বললাম)। তো ওনারা বলল যে ব্যবহার করতে করতে নাকি আরো ভাল স্পিড পাওয়া যাবে। খুবই ভাল কথা <img src=(" style="border:0;" />

কয়েক দিন মোটামুটি ভালই ইউজ করলাম। ডাউনলোড মোটামুটি ৮~১২ KBPS পেতাম। কিন্তু দুই সপ্তাহেই আমার ২.৫ গিগা নেমে গেল। আমি বুজতেও পারলাম না যে কি এত ডাউনলোড করলাম। কিছু গান, কিছু এফএলভি ব্যাস এই সবই। আর যাই হোক মুভি তো আর ডাউনলোড করি নাই। তারপর আবার শুরু হল সেই আগের প্রবলেম। পেজই ব্রাউজ করতে পারছিনা। কাস্টোমার কেয়ারে ফোন দিলাম। তারা কি কি ঠিক ঠাক করবে বলে আস্বত্ব করল। কিন্ত লাইন আর ঠিক হল না। মাঝে মাঝে ৬~৮ KBPS পেতাম। দেখতে দেখতে ৩ গিগা নাই হয়ে গেল। উইনডোস অটো আপডেট থেকে শুরু করে এ্যান্টি ভাইরাস, কয়েকটা চ্যাট সার্ভিস..... সব ....সব বন্ধ আছে কিনা চেক করলাম। না ঠিকই আছে তো সমস্যাটা কি <img src=" style="border:0;" /><img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" />

যাই হোক যেটা বুজলাম যে ছিঃটিছেল জুম কানেকশন আমার চলবেনা। তাই বাধ্য হয়েই আবার সেই গলির দোকান থেকে ৮০০ টাকা মাসে ২৪ ঘন্টার ৬~৮ KBPS এর একটা ব্রডব্যান্ডের কানেকশন নিলাম। গত দুই মাসে প্রায় ৬ থেকে ৮ হাজার টাকা খরচ হয়ে গেল কিন্তু কাজে কাজ কিছুই হল না। <img src=(" style="border:0;" />


ইন্টারনেটের এই সমস্যার কি কোনই সমাধান নাই.....



]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28908555 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28908555 2009-02-09 01:00:09
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif" width="23" height="22" alt="B-)" style="border:0;" /> রাজা ও এক বিশাল হাতি মাপার গল্প
তো রাজার এক উজিরের বাবাও ছিলেন ৭০ বছরের বৃদ্ধ। তিনি আগেই জেনে যাওয়ায় সে তার বাবাকে লুকিয়ে রাখলেন।

সবাই ভাবতে বসে গেল কি করে এই অত্যাচারের হাত থেকে তারা রেহাই পাবে? কোন উপায় না পেয়ে তারা সৃষ্টিকর্তার কাছে রাজার বিরুদ্ধে প্রার্থনা করতে লাগল। সৃষ্টিকর্তার দয়া হল তিনি ঝড়ের দেবতাকে পাঠালেন। ঝড়ের দেবতা রাজার কাছে গিয়ে হাজির হলেন। বললেন, "সৃষ্টিকর্তা প্রচন্ড ক্ষুব্ধ!!! মানুষ মেরে খাদ্য বাচানোর এই অদ্ভুত উপায় আমার আগে জানা ছিল না। তুমি মহাপাপ করেছ। এই পাপ মোচনের জন্য আমার কাছে তোমার জন্য একটি প্রশ্ন আছে। এক দিনের মধ্যে আমার এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে! তা না হলে আমি তোমার সমস্ত রাজ্য হাওয়ায় ভাসিয়ে দিব! আর যদি পার তাহলে তোমার দেশ থেকে দুর্ভক্ষ দুর করার জন্য আমি নিজে সৃষ্টিকর্তারকে অনুরোধ করব!! প্রশ্নটি হল, মনে কর তোমার একটি বিশালাকার হাতি আছে। তুমি কিভাবে খুব সহজে ঐ হাতির ওজন বের করবা?!!"

রাজমশাই দারুন চিন্তায় পড়ে গেলেন। কিভাবে বের করবে সেই হাতির ওজন? রাজ্যের সব পন্ডিত-মহাপন্ডিতের খবর দেয়া হল। কিন্তু কেউই সঠিক কোন সমাধান বের করতে পারল না। কিন্তু ঐ যে এক উজির ছিল যে কিনা তার বাবাকে লুকিয়ে রেখেছিল সে তার বাবার কাছের গিয়ে বলল বাবা এই.. এই.. সমস্যা এর কি কোন সমাধান আছে? তো তার বাবা তখন তাকে বলল "শোন, তুমি রাজামশাইকে গিয়ে বলবা, হাতিটারে একটা বিশাল নৌকায় উঠাইতে। নৌকাটা যতটুকু পানিতে ডুবে যাবে সেইখানে দাগ দিয়ে রাখবা। তারপর হাতি নামায়ে ওজন-বাটখারা দিতে থাকবা যতক্ষন পর্যন্ত না ঐ দাগে গিয়ে পানি পৌছে। ব্যাস !! এরপর ঐ ওজন গুলা গুনে ফেল্লেই বের হয়া গেল হাতির ওজন।"

উজির রাজাকে গিয়ে বলল সেই অমুল্য সমাধান। রাজা নিজের সব ভুল বুঝতে পারল। সে সবার কাছে ক্ষমা চাইল। ঝড় দেবতাও সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তার কে অনুরোধ করল। দেশের দুর্ভিক্ষ দূর হয়ে গেল।

[মর্মার্থ:]
সব বুড়াই বুড়া না <img src=" style="border:0;" />
তবে আপনারও কিন্তু লিখতে পারেন যার যার দৃষ্টি কৌনিক অবস্থানে থেকে <img src=" style="border:0;" />


উৎস: সংগ্রহ ]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28904017 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28904017 2009-01-29 17:40:31
দ্যা বিগেস্ট রবারি অন আর্থ
-- "The green in these maps indicates land owned & controlled by
Palestinians, while the white areas indicate land owned & controlled by Jews, and eventually owned &/or controlled by Israel."

"PALESTINIAN LOSS OF LAND 1946 TO 2005" কে ধরা হয়ে থাকে দ্যা বিগেস্ট রোবারি অন আর্থ। ১৯৪৬ সাল পর্যন্ত প্যালেসটাইনীরা যে মাতৃভুমিকে আগলে ধরে রেখেছিল তা হাত ছাড়া হতে থাকে ১৯৪৭ সাল থেকেই। ছবিতে স্পষ্টই বুঝা যাচ্ছে যে গত কয়েক ডিকেড ধরে কিভাবে ইহুদীরা প্যালেসটাইনকে ঘ্রাস করছে। একটু খেয়াল করলে দেখা যাবে যে ইহুদীদের মুল পরিকল্পনাই ছিল প্যালেসটাইন রাষ্ট্রের সাগর বিধৌত এলাকা গুলো। এবং সর্বশেষ গাজা এখন তাদের মুল লক্ষ্য।

ধারনা করা হয় ১৯২৫ সালে সেইভ দ্যা যিউস কমিউনিটি একটি গোপন পরিকল্পনা হাতে নেয়। তারা আগামী ৭৫ বছরের মধ্যে ইহুদীদের জন্য একটি স্হায়ী বাসস্হানের জন্য বিশাল বাজেটের ( প্রায় ৬ হাজার বিলিয়ন মার্কীন ডলার, যদিও সংখ্যাটা নিয়ে কিছু বিতর্ক আছে ) মহাপরিকল্পনা হাতে নেয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরই পৃথীবির বিভিন্ন দেশ থেকে বিতাড়িত ইহুদীদের আশ্রয় দাতা দেশ হয় প্যালেসটাইন। ১৯৪৬ সালে সেদেশের সরকার জাতিসংঘের একটি বিষেশ প্রক্রিয়ার আওতায় বিতাড়িত এই ইহুদীদের আশ্রয় দিতে সম্মত হয়।

ইহুদী মেয়েদের রুপ লাবন্য নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই বল্লেই চলে। এক কথায় জন্মগত ভাবে গড়ে প্রায় সব ইহুদী মেয়েরাই খুবই সুন্দরী এবং আকর্ষনীয় দৈহিক অবয়বের অধীকারি। ইতিহাস পর্যালচনায় দেখা যায় যে ১৯৪৬ সালের শেষের দিকে ইহুদী মেয়েদের ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন এবং মুসলমান ছেলেদের বিয়ে করার হিরিক পরে যায়। সেসময় তারা তাদের স্বামীদের কাছ থেকে স্ত্রীর প্রাপ্য হিসেবে কাবিননামায় কিছু জমি এবং অনতত একটি করে হলেও স্হায়ী বসবাসের জন্য বাড়ি লিখিয়ে নেয়। আর মধ্যপ্রাচ্যে তখন ধন্যঢ মুসলমান ছেলেদের মধ্য বহু বিবাহ ব্যাধির মতই বাড়তে থাকে। একটি বিয়ে করা মুসলমান ছেলেরা মিসকিন হিসেবে সমাজে পরিগনিত হত।

প্রায় ৩০ বছর পর আশির দশকের গোড়ার দিকে দেখা যায় ঐ ইহুদী মেয়েরাই বা তাদের বংশধররাই প্যালেসটাইন রাষ্ট্রের প্রায় ৫৮% জমির মালিক হয়ে গেছে। এবং তখন থেকেই শুরু হয় মুসলমানদের উপর ইহুদীদের নিষ্ঠুরতার কাহীনি। মৃতুপথ যাত্রীদের পানি না খাইয়ে মারা যাবার সে ইতিহাস আর এখন অশহায় নিরস্র প্যালেসটানীদের করুন আর্তনাদ। ধিক্ মানবতা, ধিক্ ইসলামের লেবাস পরে যারা মুসলমানদের সাথে মুনাফিকি করছে।

তথ্য সুত্র:
Anna Baltzer

Quote to remember: Palestinian loss of land 1946 - 2005

soc.culture.jewish



]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28895762 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28895762 2009-01-11 01:42:12
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_23.gif" width="23" height="22" alt="X((" style="border:0;" /> তীব্র নিন্দা জানাই মসজিদের জুতা ছুড়াছুড়ি ঘটনা!!

Click here

ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহাম্মাদ নুরুদ্দীন নাকি জামাত অনুসারী!!!!!
কথাটা আসলেই কতটুকু সত্য???

তবে আমরা যারা খুব সাধারন মুসলমান তারা আল্লাহর ঘর মসজিদে এই সব অপ্রত্যাশীত ঘটনার তীব্র নিন্দা জানাই।
]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28895404 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28895404 2009-01-10 10:35:08
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_25.gif" width="23" height="22" alt=":P" style="border:0;" /> সবাইকে Happy Election Day
ব্যালট পেপারটা হাতে নিয়ে "X" মার্কায় যেই সিলটা মারব ঠিক তখনি কি জানি হয়ে গেল :-* { ভাবলাম ভোটটা নষ্ট করব!!! <img src=(" style="border:0;" /> }

<img src=" style="border:0;" /> এমনিতে তো বাসায় গত চার পাঁচ দিন খুব ভাব নিছিলাম যে আমি এবার না ভোটা দিব। সব চোর বাটপার কাউরে ভোট দিমুনা। কিন্তু কামতো আরেকখান কৈরা আসছি। তাই কাউরে এখনও বলি নাই...যদি ভাব নষ্ট হয়া যায়.. হিঃ হিঃ হিঃ <img src=" style="border:0;" />

সবাইকে Happy Election Day <img src=" style="border:0;" />




]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28889711 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28889711 2008-12-29 13:15:06
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> ন্যাশনাল আইডি কার্ডের চিট-শিট Koushik <img src=" style="border:0;" />

আপনরা হয়ত ন্যাশনাল আইডি কার্ড সম্পর্কে আগেই বেশ গ্যানাহত হয়ে আছেন <img src=" style="border:0;" /> তার পরও আমি আরেকটু আহত করবার চেষ্টা করছি

ধরা যাক,
ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি হচ্ছেঃ
২৬৯৯০৪০১৫০৬০০

বুঝবার সুবিধার্থে ভেঙ্গে যদি দেখিঃ
২৬-৯-৯০-৪০-১৫০৬০০

যার প্রথম দুই ডিজিট - ২৬ হচ্ছে জেলা কোড। যেমনঃ ঢাকা জেলা।

পরবর্তী ডিজিট- ৯ হচ্ছে আর.এম.ও (রিজিওন)
এখানে ৯ মানে সিটি কর্পোরেশন।

১ = পল্লী
২ = পৌরসভা / অন্য এলাকা
৩ = শহর
৫ = ক্যান্টঃ বোর্ড
৯ = সিটি কর্পোরেশন

পরবর্তী দুই ডিজিট- ৯০ হচ্ছে উপজেলা/থানা কোড।

পরবর্তী দুই ডিজিট- ৪০ হচ্ছে পৌর/ওয়ার্ড/ইউনিয়ন কোড।

পরবর্তী ৬ ডিজিট হচ্ছে ব্যক্তিগত নম্বর

আশা করছি বিষয়ডা এক্কেরে সার্ফ এক্সেল দিয়া ধুইয়া গেছে.. <img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28889289 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28889289 2008-12-28 18:45:51
"খোদা তোমার কাছে লাক্ষ কোটি শুকরিয়াহ্ যে পাকিস্তানী বানায়ে দুনিয়াতে পাঠাও নাই" ১.
জুন,২০০৩। নেট চ্যাটের মাধ্যমে পাকিস্তানের একজনের সাথে পরিচয়। আমি জানতাম না যে সে পাকিস্তানী। কিছু দিনের মধ্যেই আমাদের চমৎকার এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে উঠেছিল। কিন্তু যেদিন জানতে পারি সেদিন থেকেই আর তার সাথে আমি আমার স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যেতে পারছিলাম না। কেন জানি আমি খুবই অস্বস্তি বোধ করতাম। তাই এড়িয়ে এড়িয়ে চলছিলাম। ব্যাপারটি বুঝতে তার খুব একটা বেগ পেতে হলনা। আমাকে সরাসরিই জিগ্গেস করল

--"তোমার কি কোন সমস্যা ?
ইদানিং কেমন জানি অন্যরকম মনে হচ্ছে ?
তুমি কি আমাকে একটু খুলে বলবে কি হয়েছে তোমার?
আমাকে তুমি নির্দিধায় বলতে পার। আমি কিছুই মনে করব না। হয়ত আমি তোমাকে সাহায্যও করতে পারব। বলবে আমাকে কি হয়েছে?"

-- "না তেমন কিছুনা। এমনি। খুব ব্যস্ত থাকি তো! তাই তোমার এমন মনে হচ্ছে!"

-- "উ-হু..। কিছু একটা তো হয়েছেই!"

আমি যতই এড়িয়ে যাবার চেষ্টা করছিলাম সে ততই যোড়াযোড়ি করছিল। তাই বাধ্য হয়েই এক সময়ে তাকে বল্লাম

--"দেখ তুমি বিষয়টাকে অন্য ভাবে নিয়ও না। "পাকিস্তান" শব্দটা আমার জন্য খুবই স্পর্শ কাতর। আমি খুবই অস্বস্তিবোধ করি। আমার মাথা গরম হয়ে যায়। কি বলতে কি বলব। শেষে তুমি দুঃখ পাবে। আর আমি চাই না আমার কোন কথা কারও মনে আঘাত লাগুক।"

--"ওহ! '৭১ এর যুদ্ধ। তোমরা এখনও বিষয়টাকে মেনে নিতে পারছনা... না? জান আমরা সাধারন পাকিস্তানিরা কিন্তু অনেক লজ্জিত ঐ ওয়ারের কারনে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না! বাবার কাছ থেকে শুনেছি ঐ সময়ে সাধারন পাকিস্তানি জনগন কিন্তু সেই জেনসাইটকে কেউ কোন ভাবেই সমর্থন করেনি। কিন্তু ঐ সময় পাকিস্তানে এমন এক সামরিক সরকার ছিল যাদের রুকবার মত কেউ ছিল না? এর জন্য এখনও অনেক বাংলাদেশিদেরকেই আমি দেখেছি আমাদের সাথে কথা বলে ঘৃনা নিয়ে। খুবই খারাপ লাগে। অপমান বোধ হয়!!"

--"পাকিস্তান সরকার কিন্তু এর জন্য আমাদের কাছে কখনও ক্ষমা চায়নি। এবং আমাদের দেশের যে সম্পদ লুটে নিয়ে গেছো তোমরা তার নায্য পাওনাও দেয়া হয়নি। আর সমস্যা শুধু যে এত টুকু তা তো না। এখনও অনেক পাকিনস্তানি আছে যারা আমাদের স্বাধীনতাকে সামান্য সম্মানটুকুও প্রদর্শন করে না। উপরন্তু উপহাস করে!!! আর ওটা ভারতের চাল বলে মনে করে"

--"তুমিতো দেখিছি রেগে যাচ্ছ?"

--"তোমাকে আগেই বলেছিলাম। এই বিষয়টা নিয়ে কথা না বলাই ভাল"

--"তুমি জান আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড একজন বাংলাদেশি? এবং সে ঢাকায় থাকে!!"

--"খুবই ভাল কথা। কিন্তু সেটা আমার জন্য খুবই কষ্টকর"

--"আচ্ছা! তো তুমি আমার সাথে আর কথা বলতে চাচ্ছোনা! এই তো। বিষয়টা আমার জন্য খুবই ইনসাল্টিং!"

--"তার জন্য দুঃখত। কিন্তু আমি নিরুপায়। আমার পক্ষে সম্ভব না।"

--"ঠিক আছে। ভাল থেক। মেইল করতে পার যেকনো সময়। যখন ইচ্ছে। আমিও করব যদি তুমি কিছু মনে না কর।"

--"হ্যা! অবশ্যই। তুমিও ভাল থেক।"

২.
আমাদের দেশে এখনও অনেক মুরুব্বী আছেন যারা পাকিস্তান থেকে ভেঙ্গে নতুন রাষ্ট্রের জন্ম নেয়াকে ভাল চোখে দেখেন না। তারা আজও বিশ্বাস করেন যদি আমরা পাকিস্তান থাকতাম তাহলে কত শক্তিশালী দেশ হতাম। আসলেই কি তা হতোম ? নাকি একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে স্বিকৃতির ভাগিদারি হতাম। ইংল্যান্ডে আইন করা হয়েছে কেউ "পাকি" বলে কাউকে গালি দিলে তাকে জরিমানা অথবা গ্রেপ্তার করা হবে। হাস্যকর হলেও সত্য। সমস্যা কত গুরুতর হলে একটি দেশের সরকারকে এই ধরনের একটি আইন প্রণয়ন করতে হয়। মুম্বাই বোমা হামলা সহ, লাদেন বাহিনীকে সহায়তা করা, মুসলিম জঙ্গী বাহিনী লালন, অস্র চোরাকারবারি, রাজনৈতিক নেতাদের গুপ্ত হত্যা, ক্রিকেটে রেকর্ড সংখ্যক খেলোয়ারদের টেম্পারিং এর অভিযোগে অভিযুক্ত হওয়া... হেন অপরাধ নেই যার সাথে পাকিস্তান রাষ্ট্রের যোগসুত্র নেই। আজ যদি আমরাও পাকিস্তানী থাকতাম এই সব দায় ভার আমাদের উপরও এসে পড়ত! শুধুকি তাই! হয়ত মুম্বাই বোমা হামলা হবার পর পরই ভারত সবার আগে আমাদের দিকে তাক করে তার পাল্টা জবাব দিত।

ভাগ্য মাগো জন্মেছি এই দেশে।

অবাক হই! আমাদের দেশে অনেক উদার মনের মানুষ আছেন যাঁরা, "মুসলিম ব্রাদারহুডে" প্রচন্ড ভাবে বিশ্বাসী। তারা মনে প্রানে বিশ্বাস করেন "মুসলমান মুসলমান ভাই ভাই"। এবং সেটা হওয়াটাই মনে করি স্বাভাবিক। পাকিস্তান মুলসিম রাষ্ট্র বিধায় তারা তাদেরও সমর্থন করেন। হয়ত সেটা বাঁকা চোখে দেখবার কোন কারনও নেই। তাই ক্রিকেট খেলায় আজকাল আমাদের দেশে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক সংখ্যাও অনেক। মাঝে মাঝে বাড়ির ছাদে পাকিস্তানের পতাকাও চোখে পরে। খেলাধুলার সাথে রাজনিতীর কোন সমপর্ক নেই। সেটা খোলা মন মানসিকতারই প্রমান বহন করে। বাস্তবিক অর্থে সেটাই যুক্তিযুক্ত। তবে এটাও ঠিক যে ঐ পতাকার হাওয়া বয়ে নিয়ে বেড়াচ্ছে এদেশের লক্ষ লক্ষ শহীদের রক্ত, বুকফাটা আর্তনাদ, অত্যাচারের চিৎকার, ব্যভিচারের হাহাকার, গলিত লাশের বিষাক্ত দীর্ঘশ্বাস আর অনেক অনেক কষ্টের নোনা জল। সেই দেশ কিভাবে শান্তি পাবে বলে আশা করে? অভিশপ্ত না হয়ে কোন উপায় আছে ?

এই একটি বিষয়েই নিজেকে খুবই কট্টর বলে মনে হয়। যতই নিজেকে উদার করার চেষ্টা করিনা কেন পাকিস্তান প্রসঙ্গ এলেই, মনের সেই বাঁধ ভাঁঙ্গার আওয়াজ কেন জানি আর শুনতে পাই না।
]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28888397 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28888397 2008-12-26 21:38:59
<img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_25.gif" width="23" height="22" alt=":P" style="border:0;" /> সামুতে জুতা নিয়া মহাকাব্যের ঝড় (ফান পোষ্ট) " style="border:0;" /> মতি, মহামতিরা আজকা লামছে... এই ইশুডারে ছেবড়া না বানান পর্যন্ত চলব এই কির্তন। <img src=" style="border:0;" /> আর আমিও পড়বার লাগছি। কত্ত কি যে পড়লাম। জানলাম। শিকলাম। আবার আছে আলু থেইক্কা ফেরত আওয়া কিছু ছাগুর ছলা কলা। <img src=" style="border:0;" />

প্রতি ১০ মিনিটে জুতা নিয়া একটা পোষ্ট। এই জুতা কাহিনী পড়তে পড়তেই দিনডা আমার শেষ হয়া গেল। ভাবছিলাম বিজয়ের আনন্দ নিয়া কিছু লিকব। সেইডাও হইল না।

যাই হোক বিজয় দ্বিবসের আনন্দে বাকি দিন গুলান পার করতে পারলেই ভালা হয়।

সাবার জন্য বিজয় দ্বিবসের শুভেচ্ছা
<img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28883482 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28883482 2008-12-16 23:28:44
Kubuntu 8.10 এ ইন্টারনেট ব্যবহার করতে পারছিনা... <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" /><img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_16.gif" width="23" height="22" alt=":((" style="border:0;" /> (" style="border:0;" />
আমি smile এর ব্রডব্যান্ড কানেকশন নিয়েছি। তো ওদের লাইন ব্যবহার এর জন্য একটা ডায়ালার তৈরি করে দিয়েছে (WAN Miniport PPPOE) যেখানে আমাকে নেট ব্রাউজ করার পূর্বে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। XP তে কোন সমস্যা নাই। কিন্তু অনেক শখ করে Kubuntu 8.10 (KDE 4.1) ইন্সটল করে তো ধরা। Kubuntu তে সব সময় Network Manager ডিসএ্যাবল দেখাচ্ছে <img src=" style="border:0;" /><img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" /> DHCP থেকে অটো আই পি নিচ্ছেনা<img src=(" style="border:0;" />
কেউ কি একটু সাহায্য করবেন ? আমার কাছে Ubuntu pppoe ডায়ালার বানাবার ব্যাবস্থা আছে। কিন্তু Network Manager কেন সবসময় ডিসএ্যাবল দেখাচ্ছে এটা বুঝতে পারছিনা?

প্লিজ কেউ কি একটু সাহায্য করবেন ? আমি ভাইরাস দিয়ে আমার পিসির জান কোরবান করতে চাই না !!! <img src=(" style="border:0;" /><img src=(" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28882267 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28882267 2008-12-14 15:36:08
গানওয়ালা গরু " style="border:0;" /> ছোট্ট একটা গরু। বাছুর টাইপ। সারাক্ষন খালি হাম্বা হাম্বা করে <img src=" style="border:0;" /> সেই দুপরের পর থেকেই তার গান গাওয়া শুরু। এমনিতে শান্ত-শিষ্ট লেজ বিশেষ্ট। কিন্তু থেমে থেমে সে যে গান গাইছে তাতে মনে হচ্ছে ভাতের মাড়ে লবন এক দম ঠিক ঠাক মতই হয়েছে। সকাল বেলা যে অবস্থা দেখেছিলাম তাতে মনে হচ্ছিল আজ মনে হয় খালি হাতে ফিরে যেতে হবে। গরুর হাটে এত ভীড়। গরুর চেয়ে ক্রেতা বেশি। আর গরু কিনতে গিয়ে নিজেদেরই গরু হবার দশা হা: হা: হা: । কারন গরুর চেয়ে ছাগলের দাম বেশি। আমরা যে গরুটা কিনলাম তার দাম আর তিনটা ছাগলের দাম সমান <img src=" style="border:0;" /> এখন ভালয় ভালয় কোরবানী ঈদটা পার করতে পারলেই ভাল।

সাবাইকে ঈদের শুভাচ্ছা... <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28880183 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28880183 2008-12-08 19:39:15
খুব জানতে ইচ্ছা হয়.. 'বাংলাদেশ জিন্দাবাদ' , 'পাকিস্তান জিন্দাবাদ' এর অনুকরন। অনুসরন বা অনুকরন যাই বলি না কেন। ' জয় বাংলা ' শব্দ দুটি মাঝে মাঝে আমার চিৎকার করে বলতে ইচ্ছা হয়। কিন্ত পারি না। কারন লজ্জা লাগে। পাছে আমাকে আ'লীগের বেতন ভুক না বলে। 'বাংলাদেশ জিন্দাবাদ' বলতেও বিব্রত লাগে, ভাবি আবার জাতীয়তাবাদি বলে লকে গাল মন্দ করে। আমরা যারা স্বাধীন দেশে জন্ম কেন যানি বার বার ইতিহাসের বই পালটে এক এক আমলে এক এক রকম ইতিহাস নতুক করে পড়ি। আর অবাক হই ' জয় বাংলা ' শব্দ দুটি কেন আ'লীগের আর 'বাংলাদেশ জিন্দাবাদ' কেনই বা জাতীয়তাবাদীদের। আসলেই কি ' জয় বাংলা ' আ'লীগের একার? আমাদের কিছুনা ? ]]> http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28879445 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28879445 2008-12-07 01:45:36 চারদল ১৭ মহাজোট ২ দৈনিক প্রথম আলো ২০০৮/১২/০৬ । বিএনপিকে এই দিক দিয়ে আমার বেশি ভাল লাগে কারন ওরা আ'লীগের মত ভন্ডামী করে না। যা করার সরাসরি করে। দুর্নিতি চাদাবাজি যাই করুক কোন রকম রাক ঢাক এর বালাই নাই। আ'লীগের হিপোক্রেসি যত দিন যাবে আমার মনে হয় আরো প্রকাশ পাবে। তাই 'না' ভোট ছাড়া এখন আর কিছু ভাবতে পারছিনা। ]]> http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28879050 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28879050 2008-12-06 10:35:19 বাংলা লিখতে পাইরা খুব মজা লাগতাছে.. <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_05.gif" width="23" height="22" alt=":D" style="border:0;" /> <img src="http://cdn.somewhereinblog.net/smileys/emot-slices_07.gif" width="23" height="22" alt="B-)" style="border:0;" /> " style="border:0;" />। বাসায় আয়া আর দেরি করি নাই মজিলাতে ডাবল ক্লিক আর মুখস্ত করা নাম (somewhereblog.com)। দিলাম এন্টার.....। হায়.<img src=(" style="border:0;" /> একি আয়া পরল। আরে এইটা না তো। আবার ট্রাই করলাম। আবার.। আবার.। <img src=(" style="border:0;" />
পরে google.com গিয়া মারলাম search । আর যায় কৈ। পায়া গেলাম আমার সাধের
(somewhereinbolg.com) . <img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />

মাজা লাগতাছে... তবে বাংলা আর ইংলিশ এর লাইগা keyboard Shortcut নাই কেন<img src=(" style="border:0;" /> বার বার মাউস মারতে মজা লাগেনা। এর কি কোন উপায় কার জানা আছে? প্লিজ আমারে কেউ এক জন বৈলেন। <img src=" style="border:0;" />

আজ এই পর্যন্ত। সবাই ভাল থাইকেন।


]]>
http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28877931 http://www.somewhereinblog.net/blog/hotsummerstory/28877931 2008-12-03 23:54:39