স্মৃতিকথন
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ কেমন যেন ঈদ ঈদ মনে হচ্ছে। ছোটবেলায় ঈদের অনেক আগেই ঈদ ঈদ ভাবটা চলে আসতো। বড় আপুর কাছে অনেকগুলো ফ্যাশন ম্যাগাজিন ছিলো, আপুও তখন অনেক ছোট। কোথ্থেকে কুড়িয়ে পেয়েছিলো কে জানে ! আমি তখন একটা কি দুটা রোজা রাখতাম। কিন্তু সেহরির সময় ঠিকই উঠে আর সবার সাথে ভাত খেতে বসতাম। খাওয়া দাওয়া শেষ হলে শুরু হত আমার আর আপুর ম্যাগাজিন গবেষনা। ঈদ এর জন্য জামাকাপড় বাছাই করতাম ম্যাগাজিন দেখে দেখে। একটা জামা দেখিয়ে বলি "এইটা বেশি সুন্দর, ঈদ এ এবার এটা কিনব", আপু হয়ত অন্যটা দেখিয়ে বলবে" আরে না, এইটা দেখ, ঐটার চেয়ে এইটা বেশি সুন্দর" । সারাদিন ঈদের উত্তেজনা নিয়েই কাটত। এরপর সন্ধ্যার সময় বাকি সবার সাথে ইফতারি খাওয়া, রোজা রাখি কি না রাখি, ইফতারিতে সবার আগেভাগে বাটি নিয়ে বসে থাকতাম! কি মজার দিন ছিলো। সবচেয়ে মজা ছিলো বাসার সবাই মিলে ঈদের কেনাকাটা করা। এই বিশেষ দিনটার জন্য রোজার প্রথম দিন থেকেই অপেক্ষায় থাকতাম।
কাল বাসায় এসেছি, বাড়ির সবার সাথে সেহরি করলাম, হয়ত সবার সাথে আছি বলেই ঈদের অনুভূতি টা হচ্ছে, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। আশা করছি এবারের ঈদ সবার আনন্দে কাটবে প্রিয়জনদের সাথে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন