ঝড় তোলে মাঝরাতের মেঘ
ঝড় তোলে নির্নিমেষে কোনো এক বইয়ের বিক্ষিপ্ত কোনো লাইন
হাওয়ায় উড়ে এসে পড়ে ঠিক কোন সন্ত্রস্ত পথিকের পথে
এতক্ষন উদ্যম হাওয়ায় যার হাত দুটো কাঁপছিলো
হয়ত আর কোন খানেই ঝ্ড় আসেনি
বসার ঘরের জানালা দিয়ে রাশি রাশি শুকনো পাতা উঁকি দেয়নি
হয়ত একফোঁটা বৃষ্টি ও ঝরেনি,
শুধু একটা বইয়ের পাতা রাস্তায় পড়ে ছিলো আনমনে
মেঘহীন কালচে নীল আকাশের নিচে
মাঝরাতে পথিকের পথে
তবু ঝড় এসেছিল।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



