কোথায় কবে জ্ঞান হারানো পাখির মত
ছেড়ে দিলেই উড়ে যাব
এমন ভাব নেইতো এখন
জলচৌকির উপর বসে গানের গলায়
সুরটা তুলেই পালিয়ে যাব
মাচায় বসে নিত্য সুখে খেয়ে যাব
শষ্য রাখা উঠোন জুড়ো খেলে যাব
নদীর পাড়ে ঝুলে থাকা বটের শাখায়
আসব যাব বসব আবার, চলে যাব
এমন ভাবটি নেইত এখন।
এখন শুধু জ্ঞান হারানো পাখির মতন
চুপটি করে পালক গুঁজে নীড়ের পাড়ে পড়ে থাকা
ছেড়ে দিলেই উড়ে যাব?
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



