আমার দিনলিপি

 

ছন্দপতন

২৮ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৪

ইচ্ছে আমার ছন্দপাখি
ইচ্ছেমতন যখন তখন যেমন তেমন হিসেব আঁকি
মাঝেমাঝে হারিয়ে যেয়ে কোথায় যেন কষ্ট পেয়ে
খুব অদূরেই নিজের মাঝে নিজের মতন কাঁদতে থাকি।

ইচ্ছেপাখি এমন কেন?
দূর নিমিষে মায়ায় ঘেরা অন্যবেলায় অন্যকোথায় ডানা ওড়ায়
আমি তখন নিজের মাঝে কোথায় হারাই?...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

যা নেই/ আছে

১৮ ই মে, ২০১০ দুপুর ১২:০৭

জ্যোৎস্নায়, একফালি চাঁদ হাসে
সে হাসিকে ফাঁকি দিয়ে, অথবা সঙ্গে নিয়ে
শতদল মানুষের, কিছু বাকি লেনদেন, কিছু কষ্টের ভার
আশায় আশায় তারা শুধু বয়ে নিয়ে যায়...
এ হাসি ক্ষণিকের, এ হাসি আলোকের, এ হাসির প্রয়োজন
সহসা কি পাল্টায়?
জানে ওরা, বোঝে ওরা, শিখে চলে প্রতিদিন
তিমিরেরও হয় শেষ, ঘুচে জ্যোৎস্নার রেশ...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

নেহাত অপ্রাসঙ্গিক অ-কবিতা

২৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

কখনো ছাতার তলে হাতের মুঠোতে
আঁকড়ে ধরতে হয় ভেজা এক টাকার নোট
পায়ের স্যান্ডেল দুপাটিও
কখনো গভীর যত্নে হাতে তুলে নিতে হয়
কখনো দুঃখভারী কিছু
নেহাত অপ্রাসঙ্গিক
অনুধাবণ?
মনের পকেটেই জমা দিতে হয় নিঃসঙ্কোচে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

জলজ স্মৃতি

০৭ ই জুন, ২০০৯ রাত ১১:১৬

ছোট শহরে অবিশ্রান্ত বর্ষণ
গ্রাম ছেড়ে আসা কাদা, কাদাজলে
প্রলেপ জড়ানো স্নেহ
যার জন্য বেঁচে থাকা
নিস্পৃহ হয় না

তিন শব্দে
নিজেকে মানুষ জানি...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

মেঘাশ্রয়ী মেঘ ও ওপাশের ছায়া

২৯ শে মে, ২০০৯ রাত ১২:২১

আশার সূত্রপাত কি স্বপ্নে ?
মেঘাশ্রয়ী মেঘের মত
সহোদর বলে ভ্রম হয়
দাবার চালে হেরে যাওয়া তাই অর্থহীন ।

হিসেবের ভুল হিসেবের মধ্যে পড়ে গেছে
উদভ্রান্তের মত বেপরোয়া সৈনিক
হেঁটে যাচ্ছে ইতিহাসে, সে এক অবিশ্রান্ত পথ...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

অপ্রস্তুত

০১ লা মে, ২০০৯ ভোর ৪:৩৫

অপ্রস্তুত হয়ে
গিলে খাই আস্ত একটা সূর্য
অথচ
ফলাফল তার ভালো হয়নি কোনদিনও
তবুও
অশিক্ষিতের মতন
চারপেয়ে অভ্যাসটাকে এখনো আগলে আছি।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

হঠাৎ শূন্য হলে

২৩ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৮

হঠাৎ শূন্য হলে
জানাবে এক পায়ে
হেঁটে হেঁটে ক্রমশ থামার পথে
নিঃশ্বাস বলে আর কতদূর?

ঝরা পাতা
বহমান স্রোতে
নদী ভাসায় ঢেউ...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

বিস্ম্বতি

১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:০৩

শব্দগুলোকে আর ধরে রাখা যাচ্ছেনা
পালিয়ে গেছে, কিংবা ভাষান্তরে অর্থ হারিয়েছে
কুঁকড়ে থাকা কাগজের উপর সস্তার বলপয়েন্টে
কতকাল হাত পড়েনা
চিন্তার ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখা একটা কবিতা
সাত সাতটি শিউলির আগ্রাসনে কেমন জড়সড়
কতকাল এদের রাখা যায় বালুচরে ?
নিস্তেজ প্রায়, ওতে বিকেলের মৃদু আলো পড়ে...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ধূসর বিন্দু

১১ ই এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৬

বৃষ্টি, তার রং আছে কি?
মনের নানা রঙে হয়ত বৃষ্টিকে রাঙায়
শহর, শহুরে মানুষ, গ্রামাঞ্চলের সাদা বক
নির্বাক হাসিমাখা ছবির ফ্রেমে মনের ছাপ
চিঠির পাতায় অনেক ভীড়ে খুঁজে পাওয়া
একটা স্মৃতি, একটু কান্না
অজস্র এলোমেলো ভাবনায় জড়সড় অনুভূতি
খামের ছেঁড়া কোনে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

শেষ থেকে শুরু

২৬ শে মার্চ, ২০০৯ ভোর ৪:২২


পানির পুকুর
জলপদ্ম ছোঁয়ায় তাতে একটুকু রোদ
তিন চারটে ফড়িং
তড়িৎ যন্ত্র নয়তো ঐ পাখায়?
জলে ভাসে যেখানে যার যত গান।

২...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে



আগের পাতা     পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৪৯৬ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সাধারণ একজন মানুষ, অসাধারণের ভীড়ে মাঝে মধ্যেই দিগন্তের খোলা মাঠে উদভ্রান্তের মত ছোটাছুটি করি, কল্পনার গালিচা বিছিয়ে মাইল এর পর...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৩২টি
  • মন্তব্য করেছেন: ৩৭১টি
  • মন্তব্য পেয়েছেন: ১৭০টি
  • ব্লগ লিখেছেন:  ৪ বছর ৮ মাস
  • ব্লগটি মোট  ৫৫২২ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই