somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ধার যার কথা ছিল চোখে লেগে থাকার
আমি ধার দিয়েছি সময়, ব্যস্ত রাস্তাকে
আমি বেমালুম ভুলে গেছি, সময় ফিরে আসবেনা
আমার কাঁধে ঝোলানো ব্যাগে এখন শুধু সকালের রোদ
যার কথা ছিল চোখে লেগে থাকার
আমার শুষ্ক চোখে কেবল শুণ্যতা
শুণ্যতা কেন ধার দিতে পারিনা?

]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29478225 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29478225 2011-11-05 07:58:41
নীল ডায়রী http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29454480 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29454480 2011-09-24 23:45:07 আমার কিছু আসা যায়না হাত বাড়ানো গুণীজনের তৈলাক্ত হাত,
আগাছা উপরে ফেলা সমাজের বিশিষ্টজন,
সত্যবাদীর কঠোর সত্যবাণী-নির্মমতর আঘাত,
সবজান্তা মহাজ্ঞানীর চটুল তামাশা, তীর্যক তিরষ্কার

এ যেন রূপকথা রাজ্য, মধুর এ জীবন, মধুরতম বিষাদ

ফাগুন ভালো থাকুক, বৈশাখ আগুন ছড়াক
বর্ষা ভিজিয়ে দিক, হেমন্ত ছুঁয়ে যাক
অস্ফুট স্বরে কেঁপে কেঁপে নীর্লিপ্ত কন্ঠ
প্রবোধ আওড়াতে থাকুক ব্যস্ত
"আমার কিছুই আসা যায়না"।]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29454011 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29454011 2011-09-24 04:33:03
অপ্রয়োজনীয় ঝরাতে দিন
শতকরা ৯০ ভাগ নিশ্চিত থাকুন
যা দেখছেন তার পুনরাবৃত্তি ঘটবে,
একদিন, দুইদিন, এভাবে প্রতিদিন
সুতরাং, মিষ্টিকথাসমূহ খালি প্যাকেটে ভরে
ফেলে দিন নিকটবর্তী ড্রেন বা খালে
মস্তিষ্ক অযথাই নানা চাপে অস্থির
আপনার মিষ্টতা তাই আপনার কাছেই রাখুন। ]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29432371 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29432371 2011-08-15 10:53:36
অনুকবিতা ২ নিস্তেজ, তবু অস্থির
মোর অস্থিতে আজও মিশে আছে সেই
জেদমাখা এক শিল্পীর রঙ
ঘন কুয়াশায় যাকে পাওয়া যায়
কি ভয়ানক সুস্থির!

]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29412054 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29412054 2011-07-13 08:36:35
রিপোস্ট: ঐ আঁধার মাঝে...... নীল আকাশ, ধূসর আকাশ, বিকেলের আলতো লালে রাঙা আকাশ
খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করে আমার ছোট্ট ডানায়। মা বলত- বিকেল হলে ঝাঁক বেঁধে যেও। কখন বিকেল হবে? পাড়ার পাখিরা উড়ে উড়ে আমগাছটায় এসে বসবে। ওদের সাথে আমি ডানা ঝাপটে খানিক উড়ব।
কিন্তু আমার যে সকাল দুপুর সবটা ক্ষণ খেলতে ভালো লাগে পাজি মেঘগুলোর সাথে। মা হেসে বলত- বোকা মেয়ে ! আর করুন চোখে চেয়ে থাকত আকাশ আধাঁর করা শকুনের দিকে। অবুঝ কন্ঠে তখন গালমন্দ করতাম শকুনটাকে। এখন তো আমি বড় হয়েছি মা। আকাশ ছোঁব বলে বিকেল গুনতে আর রাজি নই। এখন ইচ্ছে হলেই আমি আকাশে উড়ে যাই। জানো, শকুনটা এখনো আছে। আমাকে উড়তে দেখে হিংস্র চোখে তাকায়। তুমি আবার ভয়ে বিকেলের আকাশের লোভ দেখিয়ে ঘরের শিকল তুলে দিওনা মা ! এই বিশাল আকাশে আমার ভাগটুকু আমি কিছুতেই ছাড়বোনা। সে শকুন হোক আর যাই হোক, আকাশটা কারো একার না।

পাদটীকা: আকাশের পাখিরা চুপচাপ গাছে বসে মানুষের তামাশা দেখুক।]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29404781 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29404781 2011-06-30 07:37:05
কিছু পরিচিত সুর তার কষ্ট বাজে নিদারুণ ছাপোষা নাগরিক বেশভুষায়,
ভেতরে ভিত গড়া অগভীর চাটুকারের বিদ্রুপে
কোন বিষাদের গানের মত
তার কষ্ট পড়ে থাকে অন্তরায়।
শাদা আর অথৈ
কষ্টের কি রং পরিমাপ হয়?
নইলে বেচে দেওয়া যেত সের দরে,
নইলে কালো রাস্তায় শাদার শুভ্রতা যেত রাখা
তার কষ্ট তাই যত্নে থেকেও মরচে ধরা বাদ্যযন্ত্র
খুব দামী আর খুব অপ্রিয়।
তার কর্কশ, বিষণ্নতার আরো এক কলস সুর
ধাওয়া করে নিয়ে যেতে হয় নদীর প্রান্তে
যে নদীর প্রান্তে তার বাসা,
যে নদীর পানি তার মনের কান্নাজল,
তাতে সুরগুলো ভেসে যায় ধীরে ধীরে
তার কষ্ট তাকে এনে দেয় একটি স্মিত হাসি
তার সুউচ্চ শহরে
সে হেসে ওঠে, ভালো থাকায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29323606 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29323606 2011-02-10 06:15:39
সময় জানি সময় ফিরে আসে না
জানি ক্ষুধা গ্রাস করে, আর ক্লান্তিও ঝড়ে পড়েনা নিমিষে
তবুও একাগ্র সময়
ঘুমের দেশে চিনে নিও একাগ্র ভুল।]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29273046 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29273046 2010-11-16 08:36:12
ছোটগল্প: ঐকিক নিয়ম http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29259213 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29259213 2010-10-22 07:25:23 তোমার নাম কি, বলো? খুব হতাশায়, বিষণ্নতায়
তোমার নাম যে সত্য শোনায়
আমার কি দোষ?
যদি তোমায় দেখতে লাগে কালো?

তবু আটপৌরে জীবনখানা
চলতে হবে, চলার মতন চলতে হবে
পায়ের নিচে শক্ত মাটি থাকতে হবে
ক্ষতিপূরণ গুনতে হবে
শূন্য খাতা রঙিন রঙে রাঙতে হবে

-কান্না তোমার নাম কি, বলো?
পালিয়ে যাওয়ার অন্য কোন উপায় জানো?
বিষণ্নতায় বেঁচে থাকার অর্থ জানো?
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29247396 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29247396 2010-09-30 03:57:03
ছন্দপতন ইচ্ছেমতন যখন তখন যেমন তেমন হিসেব আঁকি
মাঝেমাঝে হারিয়ে যেয়ে কোথায় যেন কষ্ট পেয়ে
খুব অদূরেই নিজের মাঝে নিজের মতন কাঁদতে থাকি।

ইচ্ছেপাখি এমন কেন?
দূর নিমিষে মায়ায় ঘেরা অন্যবেলায় অন্যকোথায় ডানা ওড়ায়
আমি তখন নিজের মাঝে কোথায় হারাই?
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29209871 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29209871 2010-07-28 23:44:56
যা নেই/ আছে সে হাসিকে ফাঁকি দিয়ে, অথবা সঙ্গে নিয়ে
শতদল মানুষের, কিছু বাকি লেনদেন, কিছু কষ্টের ভার
আশায় আশায় তারা শুধু বয়ে নিয়ে যায়...
এ হাসি ক্ষণিকের, এ হাসি আলোকের, এ হাসির প্রয়োজন
সহসা কি পাল্টায়?
জানে ওরা, বোঝে ওরা, শিখে চলে প্রতিদিন
তিমিরেরও হয় শেষ, ঘুচে জ্যোৎস্নার রেশ
লাগাম মুখে তবু বিশ্বাসী কর্মে, বিশ্বাস
কাঠের বাকল ও এক জোড়া বাহুতে
বলি তাকে সংগ্রাম, ওরা বলে আছি বেশ
শক্ত দৃঢ় সে যে জ্যোৎস্নার পরিধেয়
বস্তুত ধৈর্য্যের সমাবেশ।]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29157397 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29157397 2010-05-18 12:07:46
নেহাত অপ্রাসঙ্গিক অ-কবিতা আঁকড়ে ধরতে হয় ভেজা এক টাকার নোট
পায়ের স্যান্ডেল দুপাটিও
কখনো গভীর যত্নে হাতে তুলে নিতে হয়
কখনো দুঃখভারী কিছু
নেহাত অপ্রাসঙ্গিক
অনুধাবণ?
মনের পকেটেই জমা দিতে হয় নিঃসঙ্কোচে
সেই পকেটে ও ফুটো বিদ্যমান
কার কি এসে যায়!
পথের সঙ্গী জোড়াতালি।
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29001538 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/29001538 2009-08-29 18:55:12
জলজ স্মৃতি গ্রাম ছেড়ে আসা কাদা, কাদাজলে
প্রলেপ জড়ানো স্নেহ
যার জন্য বেঁচে থাকা
নিস্পৃহ হয় না

তিন শব্দে
নিজেকে মানুষ জানি
সন্ধ্যাকালের খুনী অন্ধকার
জানি আমার হাত রক্তাক্ত নয়
তবু আমি মানুষ হতে পারিনি

বৃষ্টি
ছোট শহর জুড়ে।
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28961519 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28961519 2009-06-07 23:16:08
মেঘাশ্রয়ী মেঘ ও ওপাশের ছায়া মেঘাশ্রয়ী মেঘের মত
সহোদর বলে ভ্রম হয়
দাবার চালে হেরে যাওয়া তাই অর্থহীন ।

হিসেবের ভুল হিসেবের মধ্যে পড়ে গেছে
উদভ্রান্তের মত বেপরোয়া সৈনিক
হেঁটে যাচ্ছে ইতিহাসে, সে এক অবিশ্রান্ত পথ
পায়ের ছাপ পড়তে থাকে কলমের কালিতে ।

যথেচ্ছ মোহ আর প্রতিযোগিতার
অপব্যবহারে মূল্য হারিয়েছে মেঘাশ্রয়ী মেঘ
মেঘ থেকে প্রতিনিয়ত হয় মেঘান্তর

তবু কিসের যেন চিন্হ রেখে যায়
হয়ত সে পরাজিত মেঘের মাঝে শুভ্র আকাশ
এক অরুণিত অরুণোদয় ।

মেঘাশ্রিত মেঘ,
কেন পরাজয়েই লুটে নাও আনন্দ ?

]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28957215 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28957215 2009-05-29 00:21:21
অপ্রস্তুত গিলে খাই আস্ত একটা সূর্য
অথচ
ফলাফল তার ভালো হয়নি কোনদিনও
তবুও
অশিক্ষিতের মতন
চারপেয়ে অভ্যাসটাকে এখনো আগলে আছি।
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28944900 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28944900 2009-05-01 04:35:05
হঠাৎ শূন্য হলে জানাবে এক পায়ে
হেঁটে হেঁটে ক্রমশ থামার পথে
নিঃশ্বাস বলে আর কতদূর?

ঝরা পাতা
বহমান স্রোতে
নদী ভাসায় ঢেউ
ঢেউ ভাসায় অনন্ত তবু সমাপ্তির
শেষ সুর

আছে কোথাও
কোন গাছের ফাঁকে
আশ্রয় মেলে ধরে পাখির বাসা
ক্ষুদ্র তবু প্রাপ্তির খোঁজ
নিঃশ্বাস বলে বড় বেশি দুর।]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28941544 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28941544 2009-04-23 07:58:00
বিস্ম্বতি পালিয়ে গেছে, কিংবা ভাষান্তরে অর্থ হারিয়েছে
কুঁকড়ে থাকা কাগজের উপর সস্তার বলপয়েন্টে
কতকাল হাত পড়েনা
চিন্তার ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখা একটা কবিতা
সাত সাতটি শিউলির আগ্রাসনে কেমন জড়সড়
কতকাল এদের রাখা যায় বালুচরে ?
নিস্তেজ প্রায়, ওতে বিকেলের মৃদু আলো পড়ে
আলোর বন্যায় ভাসে শিউলি
আর সূর্যাস্তের পর
ঘোরলাগা আচ্ছন্নতা পাড়ি জমায়
নিবিড় তমিস্রায়।
এখানেই ঘুম নির্ঘুমের দ্বন্দ্বের সূত্রপাত
এরই মাঝে হারিয়ে যায় কবিতাটি
বিস্মৃতির হাসিতে কেঁপে ওঠে চারপাশ
স্মৃতির বিভ্রমে অসহায়, ভীষণ অসহায় ।

অতঃপর কখন যেন
ডান হাতটা অজান্তেই চলে যায়
সাত শিউলির ঠিকানা ভুলে
কাগুজে শহরে।]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28939876 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28939876 2009-04-19 02:03:52
ধূসর বিন্দু মনের নানা রঙে হয়ত বৃষ্টিকে রাঙায়
শহর, শহুরে মানুষ, গ্রামাঞ্চলের সাদা বক
নির্বাক হাসিমাখা ছবির ফ্রেমে মনের ছাপ
চিঠির পাতায় অনেক ভীড়ে খুঁজে পাওয়া
একটা স্মৃতি, একটু কান্না
অজস্র এলোমেলো ভাবনায় জড়সড় অনুভূতি
খামের ছেঁড়া কোনে
জমা হয় ধূসর বৃষ্টির ফোঁটা।
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28936475 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28936475 2009-04-11 05:26:11
শেষ থেকে শুরু পানির পুকুর
জলপদ্ম ছোঁয়ায় তাতে একটুকু রোদ
তিন চারটে ফড়িং
তড়িৎ যন্ত্র নয়তো ঐ পাখায়?
জলে ভাসে যেখানে যার যত গান।


শেখানো হোক আবারো
দশ থেকে শুরু করে
শূন্য গুনতে মধ্যান্হে
আঙ্গুল এসে ঠেকে
আবারো শুরু হোক।


ধূসর স্থান কাল
নিশ্চুপ জলসীমানায় শুনশান অবয়ব
পানিতে চেনা পদ্ম
ভেজা পাঁপড়িতে গলে পড়ে
অপরান্হের রোদ্দুর।]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28929532 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28929532 2009-03-26 04:22:48
তাহার কথা কইব বলে যখন দু একপা করে আগাচ্ছে শিশুটা
তখন তার আলতো পায়ের অবুঝ পদক্ষেপ
দিগন্ত ছোঁবার আগেই আবাসিক দেওয়াল কেড়ে নিল অনাবাসিক মনস্তত্ত
শিশুটি ঢাকা পড়ল ইমারতের সুরক্ষিত এক খাঁচায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28907710 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28907710 2009-02-06 23:55:39
চিঠি না ভুলিনি,তবে মাঝে মাঝে মনে হয় ঝড়োখাই বুঝি আমাকে আর মনে রাখতে চায়না। তবে যেখানেই থাকুক, ভালো থাকুক আমার অসাধারন মনের বন্ধুটি।]]> http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28901489 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28901489 2009-01-23 20:56:30 উড়ে যাবে ছেড়ে দিলেই উড়ে যাব
এমন ভাব নেইতো এখন

জলচৌকির উপর বসে গানের গলায়
সুরটা তুলেই পালিয়ে যাব
মাচায় বসে নিত্য সুখে খেয়ে যাব
শষ্য রাখা উঠোন জুড়ো খেলে যাব
নদীর পাড়ে ঝুলে থাকা বটের শাখায়
আসব যাব বসব আবার, চলে যাব
এমন ভাবটি নেইত এখন।

এখন শুধু জ্ঞান হারানো পাখির মতন
চুপটি করে পালক গুঁজে নীড়ের পাড়ে পড়ে থাকা
ছেড়ে দিলেই উড়ে যাব?
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28891864 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28891864 2009-01-01 23:34:09
অশ্রু চোখ থেকে গড়িয়ে পড়ছিলো একটু আগে
হয়ত তোর দরকার হয়না
তারপরও শিখে রাখ
স্বাদটা খুব বেশি লবনাক্ত
কখন যেন চোখগুলো ঝাপসা হয়ে যায়
তখনি বুঝে নিস
কান্না আসতে বেশি বাকি নেই
গলার কাছে কি যেন আটকে থাকে
জলটুকু বেঁধে রাখার হাস্যকর চেষ্টা
জেনে রাখিস
ওদের ঝরানোতেই শান্তি]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28879566 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28879566 2008-12-07 10:56:43
অকবিতা তাকে আর সদর দরজায় এনে লাভ কি
বরং
কাগজটা নিয়ে ঝটপট নৌকা বানিয়ে ফেল
বাস্তবিক না হোক,
কল্পনাতেই না হয় ছুঁয়ে দিও
শীতলক্ষার শীতল জল, আকাশ উজাড় করা
কোন এক জ্যোৎস্না রাতে
এতেও যদি বাঁধ সাধে
তবে জ্বালিয়ে দিও
ঘরের কোনায় এতদিনকার যত চিরকুট
ওগুলোর আর কি প্রয়োজন?
অসমাপ্ত কবিতা দেখে ছেঁড়া কাগজেরা ভীষন ক্লান্ত

]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28865870 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28865870 2008-11-07 10:13:08
এলোমেলো http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28859701 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28859701 2008-10-25 22:44:52 ঝড় ঝড় তোলে নির্নিমেষে কোনো এক বইয়ের বিক্ষিপ্ত কোনো লাইন
হাওয়ায় উড়ে এসে পড়ে ঠিক কোন সন্ত্রস্ত পথিকের পথে
এতক্ষন উদ্যম হাওয়ায় যার হাত দুটো কাঁপছিলো
হয়ত আর কোন খানেই ঝ্ড় আসেনি
বসার ঘরের জানালা দিয়ে রাশি রাশি শুকনো পাতা উঁকি দেয়নি
হয়ত একফোঁটা বৃষ্টি ও ঝরেনি,
শুধু একটা বইয়ের পাতা রাস্তায় পড়ে ছিলো আনমনে
মেঘহীন কালচে নীল আকাশের নিচে
মাঝরাতে পথিকের পথে
তবু ঝড় এসেছিল। ]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28852830 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28852830 2008-10-09 23:13:21
স্মৃতিকথন কাল বাসায় এসেছি, বাড়ির সবার সাথে সেহরি করলাম, হয়ত সবার সাথে আছি বলেই ঈদের অনুভূতি টা হচ্ছে, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। আশা করছি এবারের ঈদ সবার আনন্দে কাটবে প্রিয়জনদের সাথে।
]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28845731 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28845731 2008-09-20 17:29:51
অনু-অনুকবিতা যৌক্তিক অভিমানে
ধীর লয়ের কাটা তালের বেসুরো ঝংকার
মস্তিষ্কের প্রতি কোষে চালায় বেদম প্রহার !

এরপর আর কিছু মাথায় আসছে না। অনুকোবতের আপাতত এখানেই ইতি।]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28802425 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28802425 2008-05-25 06:06:01
ঐ আঁধার মাঝে...... নীল আকাশ, ধূসর আকাশ, বিকেলের আলতো লালে রাঙা আকাশ
খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করে আমার ছোট্ট ডানায়। মা বলত- বিকেল হলে ঝাঁক বেঁধে যেও। কখন বিকেল হবে? পাড়ার পাখিরা উড়ে উড়ে আমগাছটায় এসে বসবে। ওদের সাথে আমি ডানা ঝাপটে খানিক উড়ব।
কিন্তু আমার যে সকাল দুপুর সবটা ক্ষণ খেলতে ভালো লাগে পাজি মেঘগুলোর সাথে। মা হেসে বলত- বোকা মেয়ে ! আর করুন চোখে চেয়ে থাকত আকাশ আধাঁর করা শকুনের দিকে। অবুঝ কন্ঠে তখন গালমন্দ করতাম শকুনটাকে। এখন তো আমি বড় হয়েছি মা। আকাশ ছোঁব বলে বিকেল গুনতে আর রাজি নই। এখন ইচ্ছে হলেই আমি আকাশে উড়ে যাই। জানো, শকুনটা এখনো আছে। আমাকে উড়তে দেখে হিংস্র চোখে তাকায়। তুমি আবার ভয়ে বিকেলের আকাশের লোভ দেখিয়ে ঘরের শিকল তুলে দিওনা মা ! এই বিশাল আকাশে আমার ভাগটুকু আমি কিছুতেই ছাড়বোনা। সে শকুন হোক আর যাই হোক, আকাশটা কারো একার না।]]>
http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28779752 http://www.somewhereinblog.net/blog/hridchayablog/28779752 2008-03-17 00:38:08