somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ব্লগের পাতায় একগুচ্ছ ভাল পোস্ট প্রিয় চট্টগ্রাম গ্রুপে একগুচ্ছ ভালো লেখা এসেছে। গ্রুপ যদিও আঞ্চলিক, তবে আমরা সবদিকেই দৃষ্টি রাখতে চাই। মনোযোগ দিতে চাই সব বিষয়ে। মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী নানা বিতর্ক নিয়ে একগুচ্ছ তথ্যবহুল লেখা পড়তে পাবেন প্রিয় চট্টগ্রামে । পোস্টগুলো আগে লেখা হলেও মাঝখানে দীর্ঘসময় ড্রাফট হয়ে থেকেছিল। লেখক আবার তা তুলে এনেছেন ব্লগের পাতায়। পড়ার আমন্ত্রণ রইল।

কিছু লেখার শিরোনাম:

গেরিলা ম্যানুয়েল ৩
তুই রাজাকার....
যে ছবি নিয়ে এত বাতচিত!
এবং আরেকটি....
ছবি কথা বলে : উৎসর্গ আইপি হ্যাকার
বিজয়ের পর...
মন্তব্য করুন : তুই রাজাকার
বীরাঙ্গনা
দুই মতিউরের আখ্যান
জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন
যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে
রিফ্যুজি ক্যাম্পের শিশুরা : ১৯৭১
বুদ্ধিজীবি হত্যার বিচার কি অসম্ভব?
রাজাকার সচলায়তন : ২৩ মার্চ ১৯৭১ মুজিব কি করছিল?
২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট
মুক্তিযোদ্ধাদের শপথ
রাজাকার-বদরদের প্রতি মুক্তিযোদ্ধাদের লিফলেট : এসো মুক্তির ও ন্যায়ের সংগ্রামে...
সারেন্ডারের আগে ও পরে
'৭১ : দুই কণ্ঠ বীরের গল্প
বিদ্রোহী রণ ক্লান্ত...
'৭১ এর ঘাতক-দালাল : বাহিনী পরিচিতি ১- রাজাকার
পড়, পাঠ কর
মুক্তিযুদ্ধের কবিতা : মজলুম আদিব (শামসুর রাহমান)

গোলাম আযম : একজন খুনীর প্রতিকৃতি
গোলাম আযম : একজন খুনীর প্রতিকৃতি ২
গোলাম আযম : একজন খুনীর প্রতিকৃতি-৩
গোলাম আযম : একজন খুনীর প্রতিকৃতি ৪

যে আইনে ঘাতক-দালালদের এখনো বিচার সম্ভব : প্রথম অংশ
যে আইনে ঘাতক-দালাল রাজাকারদের বিচার এখনও সম্ভব (বাকি অংশ)

প্রিয় গান : রাজাকারের তালিকা চাই (নোভা)
কার্টুন রাজনীতির নেপথ্যে
প্রপোগান্ডা : রাজাকার সচলায়তনের মুখে পুর্বপুরুষদের বুলি
আসুন আমরা উনার মূল্যায়ন করি

পিয়ালের মিথ্যাচার-1
পিয়ালের মিথ্যাচার-2
পিয়ালের মিথ্যাচার-3
পিয়ালের মিথ্যাচার-4 ]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28808468 http://www.somewhereinblog.net/blog/htiblog/28808468 2008-06-11 13:28:47
প্রচন্ড গতিতে ঝড় হচ্ছে চট্টগ্রামে http://www.somewhereinblog.net/blog/htiblog/28794662 http://www.somewhereinblog.net/blog/htiblog/28794662 2008-05-06 02:03:17 পেনড্রাইভ খুলছে না http://www.somewhereinblog.net/blog/htiblog/28789848 http://www.somewhereinblog.net/blog/htiblog/28789848 2008-04-21 17:43:13 নীল জলরাশির রঙরূপ কনকর্ডের সন্দেহজনক আমন্ত্রণ উপেক্ষা করা কঠিন হয়ে পড়েছিল। তবে সবকিছু দেখে আমার মনে হয়েছে, প্রকৃতির দান আর অত্যাধুনিক প্রযুক্তির স্পর্শে ফয়’স লেক এখন সত্যিই বদলে গেছে। স্বচ্ছ নীল জলরাশির বুকে ইঞ্জিনের নৌকায় চড়ে সবুজ অরণ্যের শিহরণ জাগানো নীরবতা যেখানে হাতছানি দিয়ে ডাকে, সেই ফয়’স লেক এখন সত্যিই সুন্দর। রূপ হারাতে বসা ফয়’স লেক সেজেছে অপরূপা হয়ে।

পাহাড়ঘেরা সবুজ বনানী আর স্বছ লেক নিয়েই জন্ম হয়েছিল ফয়’স লেকের। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই স্তম্ভটি যে প্রকৃতিপ্রেমীদের কোনো সময় কাছে টানবে- একথা বুঝতে পেরেছিল খোদ ব্রিটিশরাই। পরিকল্পনা অনুযায়ী পূর্বাঞ্চলের পাহাড়তলীতে কর্মকর্তা-কর্মচারীদের আবাস, অফিস ভবন, সরকারি দপ্তরগুলোতে পানি সরবরাহের জন্য বাঁধ দিয়ে পাহাড়ের বাঁকে বাঁকে সৃষ্টি করা হয় এই হ্রদ। আশপাশের ছোট ছোট ছড়া আর বৃষ্টির পানিও সেখানে জমতো।

চিরপরিচিত ফয়’স লেক এখন কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড হিসেবে নাম কুড়োচ্ছে দেশে-বিদেশে। আনন্দ উপভোগের জন্য সংযোজন করা হয়েছে শতাধিক রাইড। পাহাড়ের খাঁজ বেয়ে লেকের পাড় ধরে অরণ্যে বেড়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতাটিও সঞ্চয় করা যাচ্ছে এখান থেকে। ব্যাটারিচালিত বোটে চড়ে লেকের স্বছ নীল জলে পথ পাড়ি দেয়ার ব্যবস্থাও রয়েছে। আছে পারিবারিক বিনোদনের সব আয়োজনই। শুনেছি, লেক এলাকার এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াতের জন্য সংযোজন করা হচ্ছে অত্যাধুনিক ক্যাবল কার। ইতিমধ্যে পর্যটকদের থাকার জন্য তৈরি করা হয়েছে বিলাসবহুল রিসোর্ট।
ওদিকে 'ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড’ ফয়’স লেকের মাঝে অন্য আরেক ভুবন। ফ্যামিলি পুল, ওয়াটার ফল, প্লে জোন, ওয়েভপুল, স্লাইড ওয়ার্ল্ড- সব রাইডের নামও মনে নেই এখন।

পোস্টটি একইসঙ্গে প্রিয় চট্টগ্রামেও প্রকাশ পেল।
মুক্ত লাইসেন্সের আওতায় ছবিগুলো (নির্লজ্জ আত্মপ্রচারের ছবিটি ছাড়া) যাবে উইকিপিডিয়ায়।]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28774098 http://www.somewhereinblog.net/blog/htiblog/28774098 2008-02-26 00:35:28
ছবি ও লেখায় যুদ্ধসমাধি
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্দো-বার্মা রণাঙ্গনে আজাদ হিন্দ ফৌজের আক্রমণে মিত্রবাহিনীর যেসব সৈন্য নিহত হন, তাদের বাংলাদেশে সমাহিত করা হয়। এসব সৈন্যের কবরস্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ওয়ার সিমেট্রি বা যুদ্ধসমাধি। ওয়ার সিমেট্রিগুলোর একটি রয়েছে চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগ বাদশা মিয়া সড়কে এবং অন্যটি কুমিল্লার ময়নামতিতে। চট্টগ্রামের মেহেদিবাগে পুরো সমাধি এলাকাই সবুজ বৃক্ষ আর পাতাবাহারের বেষ্টনীতে ঘেরা। কোলাহলমুক্ত এক সুন্দর পরিবেশের সঙ্গে রয়েছে প্রশান্ত ভাবগাম্ভীর্য।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের স্বাধীনতা আন্দোলন তীব্রতর হয়। আধুনিক যুদ্ধ সরঞ্জাম, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অর্থের অভাব থাকলেও সুভাষ বোসের অসাধারণ নেতৃত্বে প্রায় ৬০ হাজার সৈন্যের সুশৃঙ্খল এক দেশপ্রেমিক সৈন্যদল গড়ে ওঠে। আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা ১৯৪৫ সালের গোড়ার দিকে সর্বপ্রথম বার্মা (এখনকার মিয়ানমার) দিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো আত্রক্রমণ করে ভারতের ব্রিটিশ শাসকদের ব্যতিব্যস্ত করে তোলে। আজাদ হিন্দ ফৌজ ভারতের আরাকান, ইম্ফল, ময়রাং, বিষেণপুরসহ আরো নানা জায়গা দখল করে নেয়। ব্রিটেনের নেতৃত্বে মিত্রবাহিনী ওই জায়গাগুলো পুনরুদ্ধারের জন্য যুদ্ধবিমান ও কামান নিয়ে সর্বশক্তি নিয়োগ করে। কয়েকমাস স্থায়ী এ যুদ্ধে আজাদ হিন্দ ফৌজ পিছু হটে রেঙ্গুনে গিয়ে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে জাপান আত্মসমর্পণ করায় এবং নেতাজীর রহস্যজনক অন্তর্ধানে আজাদ হিন্দ ফৌজ হয়ে পড়ে দুর্বল। ইম্ফলের ওই যুদ্ধে আজাদ হিন্দ ফৌজের পক্ষে ২৭ হাজার সৈন্যের মৃত্যু হয়। মিত্রবাহিনীও কয়েক সহস্রাধিক সৈন্য হারায়। মিত্রবাহিনীর এসব সৈন্যকে চট্টগ্রাম ও কুমিল্লায় সমাহিত করা হয়। পরে কমনওয়েলথ গ্রেভস কমিশন এসব সৈন্যের সমাধিস্থলকে ঘিরে 'ওয়ার সিমেট্রি' গড়ে তোলে।

চট্টগ্রামের মেহেদিবাগে বাদশা মিয়া রোডের মাঝামাঝি ঢালুতে সাড়ে সাত একর জমিতে সমাধিক্ষেত্রটির অবস্থান। মূল সমাধি পড়েছে তিন একর। ফিনলে পাহাড় লাগোয়া প্রায় আট ফুট উঁচু ইস্পাতের রেলিংঘেরা মসৃণ-পরিচ্ছন্ন সড়ক দিয়ে এগোলেই সমাধি ফটক। সমাধি ফটকের পেছনে মূল বেষ্টনী পর্যন্ত অনেকখানি জায়গাজুড়ে রয়েছে সবুজের সমারোহ। উত্তর দিকটা একটু নিচু। সমাধি ফটকের দুপাশে লাল ইটের গাঁথুনি ও কাঠের ছাউনিযুক্ত ছোট্ট দুটি দোচালা কুঠির। দক্ষিণ দিকের কুটিরে পাথরের তৈরি সুদৃশ্য একটি বাক্সের স্বচ্ছ কাঁচের মধ্য দিয়ে দেখা যায় মেমোরিয়াল বুক। ওই বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাণিজ্যিক নৌবহরের যে ৬ হাজার ৫০০ নাবিক মৃত্যুবরণ করেন, তাদের নাম ও পদবি লেখা আছে। উত্তর পাশের কুটিরে রাখা সিমেট্রি রেজিস্টারে ৭৫৫ জন সৈনিকের নাম ও পদবিসহ সংক্ষিপ্ত পরিচিতি মুদ্রিত রয়েছে সুবিন্যস্তভাবে।

ওয়ার সিমেট্রিতে ৭৫৫ জন সৈনিক সমাহিত রয়েছেন। প্রত্যেক ধর্মাবলম্বী সৈনিককে নিজ নিজ ধর্মীয় মর্যাদায় সমাহিত করা হয় এবং ফলকে ধর্মীয় প্রতীক খোদাই করা আছে। মুসলমানদের জন্য কলেমাখচিত, খ্রিস্টানদের জন্য ক্রুশ।। আত্মাহুতি দেওয়া সৈনিকদের মধ্যে ১৪৯ জন মুসলিম, পাঁচজন হিন্দু, একজন ইহুদি, ১৯ জন বৌদ্ধ, ৫৭৭ জন খ্রিস্টান এবং চারজন অজ্ঞাত ধর্মাবলম্বী। নামের ইংরেজি আদ্যক্ষর দিয়ে কবরের সারি সাজানো। দেশভেদে ব্রিটেনের ৩৭৮ জন, কানাডার ২৫ জন, অস্ট্রেলিয়ার ৯ জন, নিউজিল্যান্ডের দুজন, অবিভক্ত ভারতের ২১৪ জন (বাংলাদেশ, ভারত ও পাকিস্তান মিলে), পশ্চিম আফ্রিকার ৯০ জন, পূর্ব আফ্রিকার ১১ জন, বার্মার দুজন, নেদারল্যান্ডের একজন, জাপানের ১৯ জন ও অন্যান্য চারজনসহ ৭৩৭ জন জানা আর বাকি ১৮ জন অজানা সৈনিক।

পোস্টটি একইসঙ্গে প্রিয় চট্টগ্রামেও প্রকাশ পেল]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28772133 http://www.somewhereinblog.net/blog/htiblog/28772133 2008-02-19 23:41:24
এফএম রেডিও বিষয়ে সহযোগিতা-পরামর্শ চাই আমার এক আত্মীয় সেই জোয়ার গা ভাসাতে চান, মানে তিনিও একটা রেডিও সেটআপ করতে চাচ্ছেন। সিরিয়াসলিই চাচ্ছেন তিনি। খোঁজখবর করতে বলেছেন আমাকে। তিনি ভিন্ন ক্ষেত্রের সফল ব্যবসায়ী।
তিনি চাচ্ছেন, রেডিওটির কাভারেজ শুধু একটি শহরের (যেমন সিলেট বা খুলনা) মধ্যে সীমাবদ্ধ থাকবে। কমিউনিটি রেডিও কি এ ধরনেরই?
যা হোক প্রজেক্ট প্রোফাইল, প্রযুক্তি, ব্যয় এসব বিষয় সম্পর্কে সামহোয়্যারইন ব্লগের সকল সদস্যের কাছে একটু সহযোগিতা-পরামর্শ আশা করব।]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28766605 http://www.somewhereinblog.net/blog/htiblog/28766605 2008-02-03 14:08:22
যেসব পোস্ট প্রথম পাতায় আসছে না গ্রুপব্লগেই লিখছেন। এরকম পোস্ট আসলে আমরা চেষ্টা করবো অন্য ব্লগারদের জানাতে।
নতুন পোস্ট
বাবার খোঁজে
লিখেছেন : অমি রহমান পিয়াল
০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৩৩]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28765987 http://www.somewhereinblog.net/blog/htiblog/28765987 2008-02-01 04:27:58
জানেন কেউ? http://www.somewhereinblog.net/blog/htiblog/28764022 http://www.somewhereinblog.net/blog/htiblog/28764022 2008-01-25 02:10:37 গান নিয়ে সামহোয়্যারইনের পরিবেশ কেমন যেন গুমোট হয়ে গেছে হঠাৎ করে। দেব দেব করেও কয়েকটি পোস্ট আর দেয়া হয়নি। দেব কিনা তাও জানি না। এক ধরনের অনিচ্ছা বাসা বেঁধেছে মনোগহীনে।
গান নিয়ে এমনিতে খুব একটা খোঁজখবর নেয়া হয় না। মাঝেমাঝে দ্বিধায় পড়ে যাই, কী গান শুনবো, কোন্ ধরনের গান শুনবো এইসব নিয়ে। একজন ব্লগার রেডিও ফুর্তির জরিপে সেরা ১০০ বাংলা গানের একটা তালিকা দিয়েছেন। ভাবছি, সেখান থেকে বেছে বেছে গান ডাউনলোড করব। এখনই যে গানটি শুনছি, তা বালাম নামের একজনের গাওয়া। মনে হচ্ছে, বাংলার সঙ্গীতাকাশে নতুন এক তারকাকে আমরা পাচ্ছি। লিরিক চটুল মনে হতে পারে অনেকের কাছে। শুনতে তারপরও ভালই লাগছে...
এভাবে আর ডেকো না বাঁকা চোখে চেয়ো না। হরণ হয়ে যাবো আমায় খুঁজে পাবে না লুকোচুরি খেলো না...]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28763676 http://www.somewhereinblog.net/blog/htiblog/28763676 2008-01-24 02:19:54
চার নম্বরে প্রিয় চট্টগ্রাম গ্রুপ ব্যাপারটি সবারই যে ভালো লাগবে- এমন নয়। এ কারণে এই পোস্ট দেখে অনেকেই বিরক্ত বোধ করতে পারেন। তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।

জনপ্রিয় গ্রুপের তালিকায় প্রিয় চট্টগ্রামের অবস্থান এখন সেরা চারে। এটি এখন সামহোয়্যারইন ব্লগের চতুর্থ বৃহত্তম গ্রুপ এবং একমাত্র আঞ্চলিক গ্রুপ। সর্বমোট হিট ছাড়িয়ে গেছে তিন হাজারের ওপরে। আনন্দের বিষয় হল, গ্রুপের মডারেটর হিসেবে দায়িত্ব নিয়েছেন রাগিব এবং আবদুর রাজ্জাক শিপন। বলাবাহুল্য, এই গ্রুপে তথাকথিত অ্যাডমিনের কোন ভূমিকা নেই। মডারেটর দুজনই অ্যাডমিন।

এটা খুবই কৌতূহলোদ্দীপক যে, আমাদের একজন সদস্য চট্টগ্রামের অনলাইন ইউজারদের জন্য জাভা সমর্থিত একটি চ্যাট স্ক্রিপ্ট তৈরি করেছেন।

এই মুহূর্তে গ্রুপের সদস্যসংখ্যা ৫৭। বর্ণক্রম অনুসারে সদস্যরা হলেন-
অিনবান
অনির্বান
অমি রহমান পিয়াল
অলৌকিক হাসান

অাওরঙ্গজেব
আবদুর রাজ্জাক শিপন
আবু তাশফীন
আলী আরাফাত শান্ত
অ্যামাটার

ইকারুস
ইরতেজা

উদাসী স্বপ্ন

এ এম রােসল

কন্ঠস্বর চট্টগ্রাম

ঘাতক

চন্দন
চিটি

তাজুল ইসলাম মুন্না
তারার হাসি
তিনিই সত্য
তৌফিক

দুরন্ত পিথক
দুঃখবিলাস
দেবদারু
দ্বীপবালক

নরাধম
নয়ন
নাইম
নিঃসঙ্গ

ফজল
ফজলে এলাহী
ফটোগ্রাফ
ফুটািন

বকলম
বন্ধ্ু
বসন্তের কোকিল
বাবুই
বেনসন
েবহাগ
ব্লুজ

ভাইটামিন বদি
ভেড়া

মদনবাবু
মোঃ মনজুর আলম ভূইয়া

রঙধনু
রাগিব

লোকালটক

শফিউল আলম ইমন
শান্ত
শামীম রিয়াজ

সব্যসাচী
সমকালের গান
সমুদ্রের উত্তাল তরঙ্গ
সাইফুর
সুমন
েস।েহল

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই পাঁচ জেলা নিয়ে বৃহত্তর চট্টগ্রাম - আমাদের প্রিয় চট্টগ্রাম। দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে এই গ্রুপে স্বাগতম।
প্রিয় চট্টগ্রামে আপনাকে স্বাগতম।]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28762469 http://www.somewhereinblog.net/blog/htiblog/28762469 2008-01-19 22:39:00
ছবি ব্লগ : চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এই পোস্ট কিছুক্ষণ আগে একবার দিয়েছিলাম। কিন্তু ছবির লিংকিং-এ ভুল হয়ে গিয়েছিল। তাই আবার পোস্ট করলাম। তবে আগের পোস্টের বেশ কয়েকটি মন্তব্য মুছে গেছে। দুঃখিত।
প্রিয় চট্টগ্রামে আপনাকে স্বাগতম

মোট ছবি : ১২টি

পৌনে ২০০ বছর বয়সী এই স্কুলের ছাত্র ছিলেন উনিশ শতকের খ্যাতিমান কবি নবীনচন্দ্র সেন। পঞ্চাশের দশকে এই স্কুলের দাপুটে ছাত্র ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদ, আন্তর্জাতিক পরিমন্ডল থেকে খ্যাতি বয়ে আনা দুই বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম এবং মুহাম্মদ জাফর ইকবালের স্কুলও এটিই।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল সম্পর্কে -
বাংলাপিডিয়ায় পড়ুন বিস্তারিত। দেখুন বাংলা উইকিপিডিয়াও
সামহোয়্যারইনেও স্মৃতিচারণমূলক কয়েকটি লেখা আছে-
আমাদের কলেজিয়েট (চট্টগ্রাম)স্কুল
আমাদের সমবায় সমিতি
স্কুলে স্যারদের নিকনেম এবং কৈশোরের দুষ্টুমী














ছবির লিংক
ছবি ১
ছবি ২
ছবি ৩
ছবি ৪
ছবি ৫
ছবি ৬
ছবি ৭
ছবি ৮
ছবি ৯
ছবি ১০
ছবি ১১
ছবি ১২]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28762248 http://www.somewhereinblog.net/blog/htiblog/28762248 2008-01-18 23:23:53
সামহোয়্যারইন কর্তৃপক্ষের প্রতি দ্বিতীয়বার আমাদের গ্রুপ প্রিয় চট্টগ্রামের আরো এক সদস্য নরাধমের ওপর আরোপিত অনাকাঙ্খিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানাচ্ছি সামহোয়্যারইন কর্তৃপক্ষের প্রতি। আমরা আশা করছি, কর্তৃপক্ষ প্রিয় চট্টগ্রামের এই সদস্যের ব্যাপারে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে।

আগের পোস্ট]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28760996 http://www.somewhereinblog.net/blog/htiblog/28760996 2008-01-15 02:48:51
সামহোয়্যারইন কর্তৃপক্ষের প্রতি আবার আমাদের গ্রুপ প্রিয় চট্টগ্রামের সদস্য আবদুর রাজ্জাক শিপনের ওপর আরোপিত অনাকাঙ্খিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানাচ্ছি সামহোয়্যারইন কর্তৃপক্ষের প্রতি। আগেও আমরা একবার এই দাবি জানিয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোন উত্তর পাইনি। এবার আমরা আশা করছি, কর্তৃপক্ষ দ্রুত এ ব্যাপারে উদ্যোগ নেবে।]]> http://www.somewhereinblog.net/blog/htiblog/28760984 http://www.somewhereinblog.net/blog/htiblog/28760984 2008-01-15 01:16:58 সামহোয়্যারইন কর্তৃপক্ষের প্রতি প্রিয় চট্টগ্রামের সদস্য আবদুর রাজ্জাক শিপনের ওপর আরোপিত অনাকাঙ্খিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানাচ্ছি সামহোয়্যারইন কর্তৃপক্ষের প্রতি।

]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28758972 http://www.somewhereinblog.net/blog/htiblog/28758972 2008-01-08 21:20:39
ছবি ব্লগ : চট্টগ্রামের ফটিকছড়ি উইকিপিডিয়া থেকে জানা যাচ্ছে, ১৯১৮ সালে চট্টগ্রামের ফটিকছড়ি থানার সৃষ্টি। ফটিক অর্থ স্বচ্ছ ও ছড়ি অর্থ ঝরণা। উপজেলার পশ্চিমাংশে একটি স্বচ্ছ ঝরণা এখনো দেখা যায়। এর সঙ্গে এই থানার নামকরণের সম্পর্ক থাকতে পারে। তবে ফটিকছড়ি সম্পর্কে বিস্তারিত পাওয়া যায় বাংলাপিডিয়ায়। এবারের ছবি ব্লগে রইলো ফটিকছড়ির বিখ্যাত মাইজভান্ডার, কাঞ্চননগর এলাকা, চা বাগান, নাজিরহাটের গণকবর ও ফতেপুরের একটি মাদ্রাসার কিছু ছবি।
ছবি ব্লগের আগামী পর্বে থাকবে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।

প্রিয় চট্টগ্রামে আপনাকে স্বাগতম।]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28757714 http://www.somewhereinblog.net/blog/htiblog/28757714 2008-01-07 23:21:02
আপডেট : প্রিয় চট্টগ্রাম প্রিয় চট্টগ্রামের' নাম উঠেছে তিন ক্যাটাগরিতেই- জনপ্রিয় গ্রুপ, সবচেয়ে বড় গ্রুপ এবং নতুন গ্রুপের তালিকায়। তিন দিনে প্রিয় চট্টগ্রাম গ্রুপের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৩২। ইতিমধ্যে গ্রুপের একটি নতুন লোগোও দাঁড় করানো হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই পাঁচ জেলা নিয়ে বৃহত্তর চট্টগ্রাম - আমাদের প্রিয় চট্টগ্রাম। দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে এই গ্রুপে স্বাগতম।
প্রিয় চট্টগ্রামে আপনাকে স্বাগতম।]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28757700 http://www.somewhereinblog.net/blog/htiblog/28757700 2008-01-07 21:16:23
ছবি ব্লগ : চট্টগ্রামের বহদ্দারহাট http://www.somewhereinblog.net/blog/htiblog/28757634 http://www.somewhereinblog.net/blog/htiblog/28757634 2008-01-07 17:22:30 ‌'প্রিয় চট্টগ্রাম' সবচেয়ে বড় গ্রুপের তালিকায়
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই পাঁচ জেলা নিয়ে বৃহত্তর চট্টগ্রাম - আমাদের প্রিয় চট্টগ্রাম। দেশ-বিদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চট্টগ্রামবাসীকে এই গ্রুপে স্বাগতম।
প্রিয় চট্টগ্রামে আপনাকে স্বাগতম।]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28757254 http://www.somewhereinblog.net/blog/htiblog/28757254 2008-01-06 14:10:08
ছবি ব্লগ - চট্টগ্রামের আগ্রাবাদ

চট্টগ্রামের ব্যবসাপাড়া আগ্রাবাদ এলাকার কিছু ছবি।

প্রিয় চট্টগ্রামে গ্রুপে আপনাকে স্বাগতম।]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28756993 http://www.somewhereinblog.net/blog/htiblog/28756993 2008-01-05 18:17:54
চট্টগ্রামের আঞ্চলিক গান-১ : লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে যার গই কর্ণফুলী...
ক্যাসেট প্লেয়ারে বেজে চলেছে গানের পর গান। চঞ্চলা তরুণী শুনছে ‘ওরে সাম্পানওয়ালা/ তুই আমারে করলি দেওয়ানা...’ কিংবা আমুদে তরুণের মুখে অহর্নিশ ফিরছে সেই একই গানের লাইন- ‘হেডমাস্টরে তোঁয়ারে তোয়ার’। সবখানে একই চিত্র। দেশের পূর্বকোণে গান নিয়ে এ এক আলাদা সংস্কৃতি, আরিক অর্থেই। একান্তভাবে চট্টগ্রামের অধিবাসীদের জন্যই এসব গান রচিত এবং তাদেরই নিজস্ব সংস্কৃতির বহিঃপ্রকাশ ‘চট্টগ্রামের আঞ্চলিক গান’। তাতে যেমন আছে সুখ-দুঃখ, হাসি-কান্না, তেমনি তার সঙ্গে জড়িয়ে রয়েছে সমাজ-সংস্কৃতি-রাজনীতি- অল্পকথায় সমসাময়িক ইতিহাস।
]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28756836 http://www.somewhereinblog.net/blog/htiblog/28756836 2008-01-05 01:40:49
ভাইরাস বিষয়ে জরুরি সাহায্য দরকার http://www.somewhereinblog.net/blog/htiblog/28755748 http://www.somewhereinblog.net/blog/htiblog/28755748 2008-01-01 16:48:38 ডেস্কটপে ঘড়ির কাঁটাটি দেখলেই জানবেন... http://www.somewhereinblog.net/blog/htiblog/28755551 http://www.somewhereinblog.net/blog/htiblog/28755551 2008-01-01 00:19:51 চট্টগ্রাম - ১টা ২৯ মিনিট http://www.somewhereinblog.net/blog/htiblog/28745808 http://www.somewhereinblog.net/blog/htiblog/28745808 2007-11-16 01:26:17 তুমুল বাতাস বইছে চট্টগ্রামে
* ছবিটি গতকাল পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে তোলা।]]>
http://www.somewhereinblog.net/blog/htiblog/28745804 http://www.somewhereinblog.net/blog/htiblog/28745804 2007-11-16 00:56:30
ঈদের চাঁদ http://www.somewhereinblog.net/blog/htiblog/28737194 http://www.somewhereinblog.net/blog/htiblog/28737194 2007-10-12 19:06:06