আমার প্রিয় পোস্ট

নিয়ম মেনে খাওয়া উচিত?

৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৩:৩৭

শেয়ারঃ
0 0

নিয়ম মেনে খাওয়া উচিত

ভাত হোক কিংবা পোলাও, চা হোক কিংবা কফি, যেকোনো কিছু আহারের সময়ই কিছু নিয়ম মেনে চলা উচিত। এই বিষয়ে কিছু টিপস দেয়া হলো-

০ বড় হা করে খাবেন না।
০ খাবার চিবানোর সময় মুখ বন্ধ রাখবেন।
০ আওয়াজ করে খাবেন না।
০ মুখে খাবার নিয়ে কথা বলবেন না।
০ চা পানের সময় শব্দ করে চুমুক দেবেন না।
০ পিরিচে ঢেলে চা খাবেন না।
০ চায়ে বিস্কুট ডুবিয়ে খাবেন না।
০ এঁটো খাবার টেবিলে ফেলবেন না। আলাদা প্লেটে ফেলুন।
০ টুথপিক ব্যবহারের সময় বাঁ হাত দিয়ে মুখ আড়াল করে নিন।
০ এক সাথে অনেক ভাত প্লেটে নেবেন না।
০ সারা হাত মেখে ভাত খাবেন না।
০ খেতে খেতে আঙ্গুল চাটবেন না।
০ খাওয়ার সময় ডান হাতে পানির গ্লাস ধরবেন না।
০ সবার সামনে ঢেঁকুর তুলবেন না।

অনেকের সাথে

০ খাবার দেয়া মাত্রই শুরু করবেন না। অন্যদের জন্য অপেক্ষা করুন।
০ কোনো খাবার নিতে দূরে হাত বাড়াবেন না।
০ দূরের খাবার প্রয়োজন পড়লে পাশের জনকে অনুরোধ করুন।
০ কোনো কারণে খাওয়ার মাঝে উঠতে হলে ‘এক্সকিউজ মি’ বলে উঠুন।

কাঁটা চামচের ব্যবহার

০ অনানুষ্ঠানিক জমায়েতে কাঁটা চামচ ব্যবহারে অসুবিধা হলে হাত দিয়েও খেতে পারেন। তবে আড়ম্বর অনুষ্ঠানে অবশ্যই কাঁটা চামচ ব্যবহার করবেন।
০ বাঁ হাতে কাঁটা চামচ ব্যবহার করবেন।
০ বাঁ হাতে কাঁটা এবং ডান হাতে ছুরি ধরবেন।
০ চামচ দিয়ে প্লেটে শব্দ করবেন না।
০ যে কোনো খাবার মুখে দেয়ার মতো ছোট টুকরায় কাটুন।
০ পুরো খাবার একবারে টুকরো করে ফেলবেন না।
০ স্টেক অথবা গ্রিলড আইটেম খাওয়ার সময় ছুরি এবং কাঁটা চামচ ব্যবহার করুন।
০ পরোটা অথবা নান হাত দিয়েই খান।
০ রেস্তোরাতে খাওয়ার সময় ন্যাপকিন থাকলে অবশ্যই তা ব্যবহার করুন।
০ স্যুপের সাথে চামচ না থাকলে প্লেটের পাশে থাকা গোলাকৃতি চামচ ব্যবহার করুন।
০ শব্দ করে স্যুপ খাবেন না।
০ ন্যুডলস খাওয়ার সময় কাঁটা চামচ ঘুরিয়ে ঘুরিয়ে ন্যুডলস জড়িয়ে নিন। সামনে ঝুঁকে মুখে দিন।
০ সালাদ সাধারণত কাঁটা চামচ দিয়ে খাওয়া উচিত।
০ স্যান্ডউইচের আকার বড় হলে প্রথমে সুবিধাজনক আকৃতিতে কেটে নিন। পরে চামচের সাহায্যে খান।
০ কাটার প্রয়োজন নেই এমন খাবারে ছুরি ব্যবহার করবেন না।
০ খাওয়া শেষে কাঁটা চামচ সোজাসুজি প্লেটের মাঝখানে রাখুন।

মনে রাখবেন
০ যিনি খাবার এগিয়ে দেবেন তাকে ধন্যবাদ জানাবেন।
০ রোল বা টোস্ট ছোট ছোট টুকরো করে মুখে দিন।
০ মাখন কিংবা জ্যাম অথবা জেলি সার্ভিং ডিশ থেকে সরাসরি নিজের প্লেটে নেবেন না। আগে সাইড প্লেটে রাখুন। এরপর বাটার দিয়ে রুটি মাখুন।
০ কী করবেন বুঝতে না পারলে অন্যরা কী করছে খেয়াল করুন।
সংগ্রহঃ বিডি

 

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০০৮ বিকাল ৩:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ৩০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৩১
(অ)গাণিতিক বলেছেন: হায় হায় !!
চা খাওয়ার সময় শব্দ না করলে তো স্বাদ পাইনা!! B:-)

 

মোট সময় লেগেছে ২.৭৬৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ