অবাঞ্ছিতদের হাতে মোবাইল নম্বর ছড়িয়ে পড়া
০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকাল প্রায় সব মেয়েরাই মোবাইল ব্যবহার করছে। কিশোরী থেকে যুবতী, যুবতী থেকে মধ্য বয়স্কা ও বৃদ্ধা সবার নিত্যপ্রয়োজনীয় বস্তু এই মুঠোফোন। অথচ কোনো মেয়ে যখন তার মুঠোফোনে টাকা লোড করতে যায়, তখনই তার নম্বরটি ছড়িয়ে পড়ে নোংরা মানুষদের হাতে, কিংবা মেয়েদের সরলতার সুযোগ নিয়ে নরপশুরা তাদের নম্বরের অপব্যবহার করছে। এতে করে অবাঞ্ছিত লোকদের হাতে মোবাইল নম্বর ছড়িয়ে পড়ছে। তাতে করে সন্তানের প্রতি পিতা-মাতা আশা হারিয়ে ফেলছে, কখনো বা অপরিচিত লোকদের খপ্পরে পড়ে বিনষ্ট হয়ে যায় হাজার হাজার প্রতিভা, কখনো বা মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে, আবার কখনো সংসার ভেঙে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হচ্ছে। অতএব, সরকারের প্রতি বিনীত আবেদন, সরকার যাতে এ ব্যাপারে ইভ টিজিংয়ের ন্যায় কঠোর পদক্ষেপ গ্রহণ করে, মোবাইল কোম্পানি সহযোগিতা করে, লোডের দোকানগুলো সতর্কতা অবলম্বন করে এবং গণমাধ্যম দ্বারা যাতে মানুষকে সতর্কতা দানে যথাযথ আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়। ইভ টিজিং, ইন্টারনেট সমস্যার মতোই এ সমস্যাও বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে প্রতিনিয়ত। ভবিষ্যতে এর প্রতিরোধ গড়ে না তুললে তা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
রুবানা আলম
শিক্ষার্থী
ভিকারুননিসা নূন কলেজ।
[লেখাটি ০৯-০৪-২০১১বাংলাদেশ প্রতিদিন চিঠিপত্র বিভাগের জন্য লিখিত]
লেখক আবার আমার আত্নার আত্নীয়


Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন