হতাশ, shocked, stunned, কি বলব জানিনা। আজকে কিছুক্ষন আগে ব্লগার বন্ধু রাঙ্গা মীয়ার মেসেজ পেলাম একটা। s.in এ একজন ব্লগারের সাম্প্রতিক কিছু অত্যন্ত অশ্লীল, নোংড়া, অকথ্য সব কমেন্টের বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছিলেন তিনি। সেজন্য আজ তাকে ৩ দিনের জন্য ব্যান করা হয়েছে! এখন মনে হচ্ছে অশ্লীল কমেন্ট করা, অন্যকে যা তা ভাষায় গালিগালাজ করা এখানে ব্লগারদের মৌলিক অধিকার, আর যারা গালিগালাজের বিরুদ্ধে বলছে, তারা সেই মৌলিক অধিকার খর্ব করছে। তাই যদি হয়, s.in মানে যদি অন্যকে গালির বন্যায় ভাসিয়ে দেয়ার অধিকার হয়, তাহলে আমাকেও দয়া করে ব্যান করুন, আমিও রাঙ্গা মীয়ার কাতারে দাড়াই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা অপমানিত হয়, তাদের সাথে আমিও যুক্ত হতে পারলে ধন্য হব। খারাপ কথা বলা যেমন খারাপ, খারাপ কথা শোনাও খারাপ। খারাপ কথা লেখা যেমন খারাপ, সেটা পড়াও খারাপ। এজন্যই যেসকল ছেলেরা বাজে পরিবেশে বড় হয়, তারা খারাপ হয়ে যায়, বাজে পরিবেশের প্রভাবে। কাজেই ব্লগের পরিবেশ যদি খারাপ হয়, এখানে আসলেই যদি একরাশ গালি, আর অশ্লীল সব মন্তব্য চোখে পড়ে, আর তার বিরুদ্ধে কথা বলে নিজেকেই অপমানিত হতে হয়, তাহলে এই পরিবেশ আমার জন্য উপযুক্ত নয়। আমাকে যদি ব্যান করেন, তাহলে ৩ দিনের জন্য ব্যান না করে আজীবনের জন্য ব্যান করে দিয়েন। গর্বিত বোধ করব।
মত প্রকাশের স্বাধীনতা বলতে যদি অন্যকে যথেচ্ছা অপমান করার অধিকার বুঝে থাকেন, তাহলে তা সম্পূর্ণ ভুল। The Right to free speech doesn't mean that every free speech is right.
কোন ব্লগার ভাই বা বোনের যদি আমার এই কথাগুলো খারাপ লেগে থাকে, তাহলে আমি দুঃখিত। কিন্তু রাঙ্গা মীয়ার মেসেজটা পেয়ে আমার মনের যা অবস্থা হয়েছে, তা প্রকাশ না করে পারলাম না।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৮ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


