আমার প্রিয় পোস্ট
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- গল্পঃ গ্রীষ্মের দিনলিপি - মোস্তাফিজ রিপন
- বাংলা ব্যাকরণ বিষয়ক খটকাসমূহ - রুখসানা তাজীন
- ইউটিউবে আপনারা কি মাস্টারপিস সিনেমাগুলো দেখেন? - ফাহমিদুল হক
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- কবিতা ।। বড়লোকদের সঙ্গে আমি মিশতে চাই (2002) - ব্রাত্য রাইসু
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- চীনা ও বাংলা ভাষার চলচ্চিত্র: একটি তুলনামূলক আলোচনা - ফাহমিদুল হক
- কর্নেলকে কেউ চিঠি লেখে না - ফারহান দাউদ
- সফটওয়্যার গিকস - বিডি আইডল
- 'মানুষই মানুষের গা ঘেঁসিয়া বসিয়া থাকে' - আহমাদ মোস্তফা কামাল
- সাহেবালির ঘোড়ারোগ - মানস চৌধুরী
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- পিএইচডির রাজনীতি: জ্ঞানের গোঁসাই অথবা অচেনা বামুনের পৈতে - ফাহমিদুল হক
- উৎসের দিকে যাত্রা : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সাক্ষাৎকার - মৃদুল মাহবুব
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- অর্থনীতির সহজ পাঠঃ বিষয়- বিদেশি বিনিয়োগ - দিনমজুর
- ব্রাণ্ড, ব্রাণ্ডেড শ্রম এবং সংস্কৃতি-১ - দিনমজুর
- সবার সেরা (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- থলথলে গ্রীবায় কবিতার ঝোল বেয়ে নামে - কৌশিক
- প্রথম আলো ব্লগ শুরু করলে কী কী ঘটতে পারে? - ব্রাত্য রাইসু
- মতাদর্শিক আধিপত্য এবং ইন্টেলেক্চুয়াল মকারি - সুমন চৌধুরী
- এই সময়ে চলচ্চিত্র-সংসদ আন্দোলন - ফাহমিদুল হক
- ঈশ্বরের সন্ধানে - উৎস
- মীম (meme) , ধর্ম এবং সংস্ক ৃতি - উৎস
ছক পূরণ : নিছক পা-সর্বস্ব স্বল্পদৈর্ঘ্য সিনেমা
২৭ শে মে, ২০০৮ বিকাল ৩:২৬
ইমরান চাকরি পায় না। চাকরিও তাকে পায় না। যেন প্যাকম্যান গেম।
অবশেষে ইমরান চাকরি পায়। চাকরিও তাকে পায়। কিন্তু ভুল সময়ে।
এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব নয়। পিপ পিপ পিপ পিইইইপ।
এই হলো ছক পূরণ।
একটি নিছক পা-সর্বস্ব স্বল্পদৈর্ঘ্য সিনেমা। নেই-বাজেটে উৎপাদিত। দৈর্ঘ্যে চার মিনিট। কালচে রঙিন। রূপান্তর যাচ্ছেতাই সিনেমা দল-এর একটি প্রয়াস। উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল ঢাকার জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে। গেল ২৩ এপ্রিলে।
কলাকুশলী তালিকা
অভিনয়
জেসমিন নাহার লাকি
এস এম ইমরান হোসেন
প্রযোজনা / পরিচালনা
খন্দকার মোঃ জাকির
চিত্রনাট্য / সম্পাদনা / অ্যানিমেশন
ইশতিয়াক জিকো
চিত্রগ্রহণ / শব্দধারণ / ব্যবস্থাপনা
নাঈমুল ইসলাম অপু
শিল্প নির্দেশনা
হাসান আশিক রহমান
আবহ সঙ্গীত কৃতজ্ঞতা
বোস্টন পপ অর্কেস্ট্রা
সিনেমা প্যারাডিসো লাভ থিম
স্থিরচিত্র
তাজুল ইসলাম
পোশাক পরিকল্পনা
জেসমিন আক্তার নীরা
কৃতজ্ঞতা স্বীকার
রূপান্তর দলের সব সদস্য
সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ
পরিচালনা সহকারী
নাসিম সাহনিক
হাসান আশিক রহমান
ফুটনোট
সিনেমা-ভাষার প্রতি প্রথামুক্ত থেকে রূপান্তর যাচ্ছেতাই দল আরো সিনেমা বানাতে চায়। স্বল্প-বাজেটে। আপনার অব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, হিতকর উপদেশ কিংবা অপ্রয়োজনীয় আইডিয়া পাঠানোর ঠিকানা : rupantor.team at gmail.com
রূপান্তরের সিনেমা বানানোর রেসিপি : সিনেমা বানানোর আগে অবকাঠামোগত সীমাবদ্ধতার তালিকা তৈরি। তারপর গল্প তৈরি, চিত্রনাট্য লেখা।
দলের ব্লগ : rupantor.blogspot.com
প্রকাশ করা হয়েছে: সিনেমা বিভাগে ।
লেখক বলেছেন: আবহে অর্কেস্ট্রা চাইছিলাম। স্টকের ভারতীয় বা এশিয়ার এমপিথ্রি মালে মন সায় দিচ্ছিল না। আর আগের দুটো কাজেই ভারতের রাগসঙ্গীত ব্যবহার হয়েছে। এবার তাই পশ্চিমা।
হ্যাঁ, অ্যানিমেশন অবশ্যই দুর্বল। দলের সীমাবদ্ধতা।
এবং আরও কাজ আসবে।
রাজ্ বলেছেন:
ভাই ভিডিও কই ?
লেখক বলেছেন: সম্ভবত ফ্ল্যাশ প্লাগইন ইনস্টল করা নেই আপনার ইন্টারনেট ব্রাউজারে। ইউটিউবের কোনো ভিডিও দেখতে পারলে এটাও পারবেন।
লাল দরজা বলেছেন:
ব্লগ টা প্রিয়তে রাখলাম। আপনাদের আগামী কামকাজ আগ্রহ নিয়ে দেখব। ছবিটা আনন্দ দিসে, শুভেচ্ছা। লেখক বলেছেন: ধন্যবাদ।
দলের ব্লগে কিছু লেখা আছে, সেগুলোও পড়ার অনুরোধ রইলো। নয়তো যাচ্ছেতাই সিনেমার ধরন বোঝা মুশকিল।
ভেবেচিন্তেই নেমেছি।
ইরতেজা বলেছেন:
কাহিনী, ব্যাকগ্রাউন্ড সঙ্গিত, অ্যানিমেশন সব কিছুই খুব দুর্বল। কাচা হাতের কাজ। তবে লেগে থাকুন। আস্তে আস্তে উন্নতি করবে।
লেখক বলেছেন: ওকে বস! আপনি বলছেন যখন, উন্নতি করবেই।
মুহিব বলেছেন:
অভিনন্দন। আমাদের একটু চান্স .......................
লেখক বলেছেন: চান্স দেয়া হলো।
লুলুপাগলা বলেছেন:
অসম্ভব ভাল লেগেছে। কিছু সিমাবদ্ধতা থাতেই পারে, তারপরও এককথায় আমার মন্তব্য "সুপার"। আরো নতুন নতুন ফিল্ম আশা করছি। আপনাদের টিমের সবার জন্য শুভকামনা রইল।
লেখক বলেছেন: শুভকামনা গৃহীত হলো।
আচ্ছা, কাউকে ধন্যবাদ দেয়ার পর যদি 'ধন্যবাদ বুঝিয়া পাইলাম' রশিদ ধরিয়ে দেয় হাতে, কেমন হয়?
পৃথিবীর যাবতীয় ব্যক্তিগত সম্পর্কে যদি বাণিজ্যিক লেনদেন ঢুকে যায়, তা সহ্য করা যাবে তো?
পরের কোনো স্বল্পদৈর্ঘ্য সিনেমায় আসছে এমন আইডিয়া।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সিনেমা নিয়েও মন্তব্য চাই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
শেষটা কেমন হতে পারতো?
ইশতিয়াক জিকো বলেছেন:
সিনেমা তৈরি কিংবা দেখার সময় আমাদের প্রত্যাশা নিয়ে কিছু কথা বলতে চাই।হলিউড-বলিউড ইত্যাদি ইন্ড্রাস্ট্রি মানের স্মুথ প্রোডাকশন দেখে দেখে আমরা মনে মনে "ভালো সিনেমা"র সংজ্ঞা ও মান দাঁড় করিয়েছি।
আর নিজেদের সীমাবদ্ধতাকে দুর্বলতা ভেবে হা-হুতাশ করেছি।
কারণ, আমাদের কাড়ি কাড়ি টাকা নেই, ৩৫ মিমি ক্যামেরা নেই, আলোর সরঞ্জাম নেই, ক্রেন নেই, ট্রলি নেই, জিব নেই, স্পেশাল ইফেক্ট দেয়ার যন্ত্র নেই, পুনা কিংবা বিলাতি সিনেমা-স্কুলের সনদপত্রও নেই। এই 'নেই'-এর হাহাকার চিরন্তন। এর শেষ নেই।
ফলে আমরা দলগতভাবে এইসব স্বপ্ন দেখা বন্ধ করেছি। সবলদের (যাদের বিত্ত আছে, সামর্থ আছে, প্রযুক্তি ও জ্ঞানে অবাধ অ্যাকসেস আছে) সিনেমা-ভাষাকে প্রথা মানলে আমরা প্রথামুক্ত থাকতে চাই। আমাদের যাবতীয় সীমাবদ্ধতাই নতুন এক সিনেমা ভাষা তৈরি করবে। এটা আমাদের সিনেমা।
এর ভালোত্ব সবলের সংজ্ঞায় সংজ্ঞায়িত নয়।
ধন্যবাদ।
জরিণা বলেছেন:
খুবই ভাল লাগলো। তবে পা না দেখিয়ে পুরো মুখ মন্ডল দেখালে আরও ভাল লাগতো। ধন্যবাদ আগামীর গুলো আরও সুন্দরহোক।
লেখক বলেছেন: শব্দ গ্রহণের পেশাদারী মানের বুম ছিল না আমাদের। ফলে সংলাপ নেয়া কঠিন হয়ে দাঁড়ায় । আর সংলাপ না থাকলে মুখ দেখানোর দরকার কী? ভাষা তো মুখেই আটকে না, হাত-পা দিয়েও যোগাযোগ হয়। তাই পা। সঙ্গে সাবটাইটেলে সংলাপ।
ধন্যবাদ।
ইশতিয়াক জিকো বলেছেন:
যাঁরা ইমেইল করছেন, তাঁদের ধন্যবাদ। ধীরে ধীরে উত্তর দেয়া হবে মেইলেই।
মৈথুনানন্দ বলেছেন:
-----শিশুতোষ য়্যানেমেশ্ন----------আবহ সঙ্গীত আয়সোলেটেড হয়ে গ্যাচে যেটা ঘটনাপ্রবাহের সঙ্গে মাকো মাকো হওয়া উচিত ছিল-----
লেখক বলেছেন: বাহ!
লেখক বলেছেন: কবীর সুমন সংক্রান্ত পোস্টে আপডেট দেখুন।



















আইডিয়া ভালো।
অ্যানিমেশন দুর্বল।
আবহসঙ্গীত পশ্চিমা কেন?
এরকম আরও কাজ চাই, নতুন সময়ের সিনেমা: লো (নো) বাজেট, হাই থট, অনলাইন ডিস্ট্রিবিউশন। এরপর হঠাৎ হাই বাজেট, হাই থট ... একদিন নিশ্চয় আসবে।
পোস্টও ভালো লেগেছে।