আমার প্রিয় পোস্ট
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ (অখণ্ড) - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- উত্তরাধুনিকতার ব্যাবচ্ছেদ - শিল্পের মুক্তি অথবা শিল্প অবলুপ্তি?? - অপ বাক
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- বাংলা ব্যাকরণ বিষয়ক খটকাসমূহ - রুখসানা তাজীন
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- কবিতা ।। বড়লোকদের সঙ্গে আমি মিশতে চাই (2002) - ব্রাত্য রাইসু
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- কর্নেলকে কেউ চিঠি লেখে না - ফারহান দাউদ
- 'মানুষই মানুষের গা ঘেঁসিয়া বসিয়া থাকে' - আহমাদ মোস্তফা কামাল
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- পিএইচডির রাজনীতি: জ্ঞানের গোঁসাই অথবা অচেনা বামুনের পৈতে - ফাহমিদুল হক
- উৎসের দিকে যাত্রা : গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের সাক্ষাৎকার - মৃদুল মাহবুব
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- অর্থনীতির সহজ পাঠঃ বিষয়- বিদেশি বিনিয়োগ - দিনমজুর
- ব্রাণ্ড, ব্রাণ্ডেড শ্রম এবং সংস্কৃতি-১ - দিনমজুর
- সবার সেরা (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- থলথলে গ্রীবায় কবিতার ঝোল বেয়ে নামে - কৌশিক
- প্রথম আলো ব্লগ শুরু করলে কী কী ঘটতে পারে? - ব্রাত্য রাইসু
- মতাদর্শিক আধিপত্য এবং ইন্টেলেক্চুয়াল মকারি - সুমন চৌধুরী
- এই সময়ে চলচ্চিত্র-সংসদ আন্দোলন - ফাহমিদুল হক
- ঈশ্বরের সন্ধানে - উৎস
- মীম (meme) , ধর্ম এবং সংস্ক ৃতি - উৎস
সমকালীন গিমিগল্প : প ০০১
১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
১.
আমরা কি বন্ধু হতে পারি?
ঢুকতে পারি তোমার বন্ধু তালিকায়?
এই যে দেখো,
বসে আছি,
হাত বাড়ালাম,
সম্মতির অপেক্ষায়!
সাথে মেসেজ : বন্ধু মনে করলে ক বোতাম চাপো, নয়তো খ।
বন্ধুত্ব না বাংলালিংকগ্রামীণফোনওয়ারিদসিটিসেলএকটেলটেলিটক কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে চাকরির দরখাস্ত?
আবাল কোথাকার।
এমন বন্ধুত্বের খে তা পু রি।
আরে কী বলবি, সোজাসাপ্টা বল না!
প্রথমে দিবি এক টুকরো চিরকুট।
তোর তো ইচ্ছা রোমান্টিক পুতুপুতু।
সুযোগ পেলে টাংকিবাজি।
প্রেমের প্রস্তাব দিবি ইনিয়েবিনিয়ে।
সাড়া না পেলে তাতে, বলবি প্লেটনিক সম্পর্ক।
শুধু মন চাই? এসব বালের কথা শোনা গিয়ে অন্য কোথাও।
সবশেষে সেই সেক্স, শরীর, দেহ।
আবালে ভরে গেছে নেটফেট যত্তসব।
এইসব ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট বাতিল করে দিলো প।
গল্পের শুরুতেই প-এর মেজাজ খারাপ করে দেয়ার ইচ্ছে ছিল না। আসলে একটা ছুতো দরকার ছিল গল্পে ঢোকার। আর বলে নিই, আপনাদের আশীর্বাদে প এখন এই গল্পের প্রধান চরিত্র।
চরিত্র! বললেই হলো? গল্পউপন্যাসের জুতসই চরিত্র বানাতে গেলে আজকাল স্ক্রিপ্টরাইটিং বা ক্রিয়েটিভ রাইটিং কোর্স থাকা চাই! সেসবের কোনোটাই নেই আমার।
আর এও বলে রাখি, এই গল্পটা আমি এর আগে কয়েকবার লেখার ট্রাই করেছি। বিশ্বাস না হয় তো, গুগলে সার্চ দিন না।
তবু ঠিক করেছি, গল্পটা লিখবো। ধারাবাহিক। নিয়মিত যে লিখবো না, সে নিশ্চয়তা দিতে পারি। আর লিখতে না পারলেও না-লেখার ছুতো বানাতে পারবো, এ আত্নবিশ্বাস আছে। তাতে গল্পের ক্ষতি হবে হয়তো। হলে হবে, তখন প্রচার করবো 'ট্রাজেডি' বলে। সে ভেতরকার বিপণন কৌশল, এখন ওসব বলে আপনাদের মেজাজ খারাপ করার ইচ্ছা নেই।
প রিকোয়েস্ট বাতিল করে দুম করে কম্পিউটার বন্ধ করে দিল। এমনটাই চাইছিলাম। প একটু জিরিয়ে নিক। এ গল্পে তার অনেক পথ পাড়ি দিতে হবে।
এই যে ধরে ফেলেছেন ঠিক জায়গায়, কখন থেকে প প করছি, ঘটনা কী, পুরো নাম কী চরিত্রের? পুষ্পিতা না পরাগ? চশমা পড়ে না পড়ে না? ডেইলি স্টার না প্রথম আলো? আজিমপুর না ধানমণ্ডি? লোডশেডিংয়ের সময় কী করে এই প? মোবাইল ফোনে বিপরীত লিঙ্গের কয়টা নম্বর সেভ করা? গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড আছে কিনা, থাকলে কয়টা, এরকম আরও অনেক হিসেব কষা বাকি।
না, একবারে সব বলে দিয়ে গল্পটাকে সিভি বানাবো না। এ পর্বে শুধু আশ্বাস দিচ্ছি,দেয়ার জন্য দেয়া যদিও, আইডেনটিটি ক্রাইসিসে ভুগবে না প। পরিচয় একটা তার আছে, অন্তত পাঠকদের মুখের দিকে তাকিয়ে একটা হয়ে যাবে।
তবে কয়েক পর্ব পরে, আমাদের মানে আপনাদের প যা করতে যাচ্ছে, তা শুনে ভিড়মি খাবেন। যদিও ঠিক করিনি ভিড়মি খাওয়ার প্লটটা।
যাই হোক, প্রথম পর্ব আপাতত শেষ। দ্বিতীয় পর্ব পড়বার আশঙ্কায় থাকুন।
-- ইশতিয়াক জিকো / ১ জুলাই ২০০৭ - ৮ আগস্ট ২০০৮
প্রকাশ করা হয়েছে: ভাবনা, ভাষা বিভাগে ।


















