আমার প্রিয় পোস্ট

- এই শহরের বুকে ক্ষত জমে আছে -

সমকালীন গিমিগল্প : প ০০২

১০ ই আগস্ট, ২০০৮ রাত ১:৪১

শেয়ার করুন:                   Facebook

২.
প দৌড়াচ্ছে।

এতটুকু লিখেই আমার মন ভরে যায়। আবার খানিক বাদে বিষিয়ে ওঠে, যখন ভাবতে বাধ্য হই এ গল্পের পরিণতি, ইউ নো, আই মিন পোস্ট-প্রডাকশান পরিণতি।

রটআয়রন চেয়ারে বসে সমালোচনাজীবীদের গৎবাধা নিন্দা কল্পনা করি : এটা গিমিগল্প না ডিমের ঘোড়া? বর্ণনায় ডিটেইল কম, জাম্প কাট বেশি, এথনোগ্রাফির বালাই নেই; অথচ ঈশ্বর, বিশুদ্ধ সাহিত্যের বেলায়, বাস করেন ডিটেইলে, ব্লাহব্লাহব্লাহ এবং পরিশেষে ব্লাহ।

এসবে কান দেবেন না একদম, গুটুপুটু পাঠক আমার। কারণ ডিটেইল যোগ করলেও প-এর দৌড় থামবে না, দৌড়াতে থাকবে ফুটপাত ধরেই, যদিও কারণটা তার অজানা, মানে আমার ইচ্ছে হলো।

তবে আরও আরও ডিটেইলে গেলে দেখবেন, প হাঁটছে।

কেননা ডিটেইল, এক অর্থে, জুম-ইন করা। অথবা ক্যালকুলাস মেশালে বা ডিফারেনসিয়েশান ঢোকালে, ডিটেইল মানে অল্প সময়ে পরিবর্তনের হার।

সুতরাং দৌড়ের ডিটেইল হাঁটা। হাটুঁক, এই ফাঁকে দুটো কাজ করতে চাই।

প এর বাসায় ঢুকে আমরা কিছু জিনিস অদলবদল করবো। সেটা প ফিরে আসার আগেই; যদি ফিরে আসে।

হ্যাঁ, ক্যালকুলাসের কল্যাণে আপনারা জেনে গেছেন, প হাঁটছে। কিন্তু প জানে না, পথে অপেক্ষা করছে ফ।

ফ হলো নতুন মাল, এ গল্পে তাকে ইমপোর্ট করবো একটু পর। রেডি হয়ে বসে আছে মগজের ভেতরেই।

আচ্ছা, গল্পের এইখানটায় এসে আমি সরকারের ওপর কৃতজ্ঞতাবোধ করছি। গল্প-উপন্যাসে নতুন চরিত্র ইমপোর্ট করার বেলায় আমাকে শুল্ক দিতে হচ্ছে না সরকারকে।

এসএমএস এলো প এর মোবাইল ফোনে। কে পাঠালো আবার এই এসএমএস? আলোচ্য চরিত্র ফ? সে কি অ্যান্টাগনিস্ট কোনো? এত নাটকের কী দরকার? পরে দেখা যাবে নিতান্তই মোবাইল অপারেটরের গণমেসেজ।

না, কোনো ক্লিশে প্লট ডিভাইস দিয়ে আক্রান্ত হতে দেয়া যাবে না গিমিগল্পকে।

কথার ডায়রিয়া শুরু হয়েছে। থামছি এ পর্বে।

-- ইশতিয়াক জিকো / জুলাই ২৫ - ১০ আগস্ট ২০০৮

 

প্রকাশ করা হয়েছে: ভাবনাভাষা  বিভাগে ।

 

  • ১ টি মন্তব্য
  • ১৯৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২২ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৯
comment by: নুশেরা বলেছেন: একেবারেই অন্যরকম। দারুণ স্মার্ট।
এমন লেখা পড়লে নিজের সেকেলেপনার ডিগ্রি-এন্ড-অর্ডার সম্পর্কে খুব ভাল ধারণা মেলে।
(আপনার "চারদিক" কমেন্ট নিচ্ছেনা ।)

 



 


বর্তমান আসক্তি : শহর, সঙ্গীত, সিনেমা। বিড়াল, বই, বুদ্ধিমত্তা। ইন্টারনেট, ঈশ্বরহীনতা। উদ্ভট আইডিয়া, একাকীত্ব।

এ ব্লগের নির্বাচিত পোস্ট রাখা হবে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৯৫০০