আমার প্রিয় পোস্ট
- দর্শনের গোল - মেহবুব রেহমান খান
- রিকশা: সংক্ষিপ্ত ইতিহাস - ইমন জুবায়ের
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- গল্পঃ মুখোমুখি, বেড়ালের পাশে বসে - মোস্তাফিজ রিপন
- আঁস্তাকুড়ে মরে পড়ে থাকা বেড়াল - শব্দ স্বনন
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ (অখণ্ড) - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- বাংলা ব্যাকরণ বিষয়ক খটকাসমূহ - রুখসানা তাজীন
- নতুন ঈশ্বর আবশ্যক - দীক্ষক দ্রাবিড়
- 'মানুষই মানুষের গা ঘেঁসিয়া বসিয়া থাকে' - আহমাদ মোস্তফা কামাল
- জীবন ও রাজনৈতিক বাস্তবতার কুড়ি বছর - মাহবুব মোর্শেদ
- পিএইচডির রাজনীতি: জ্ঞানের গোঁসাই অথবা অচেনা বামুনের পৈতে - ফাহমিদুল হক
- ব্রাণ্ড, ব্রাণ্ডেড শ্রম এবং সংস্কৃতি-১ - দিনমজুর
- সবার সেরা (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- থলথলে গ্রীবায় কবিতার ঝোল বেয়ে নামে - কৌশিক
- এই সময়ে চলচ্চিত্র-সংসদ আন্দোলন - ফাহমিদুল হক
- ঈশ্বরের সন্ধানে - উৎস
- মীম (meme) , ধর্ম এবং সংস্ক ৃতি - উৎস
ভোরলিপি: কেউ মারা গেছে
৩০ শে জুন, ২০১০ সকাল ৭:০৮
কেউ একজন মারা গেছে পাশের বিল্ডিংয়ে। কারও প্রিয়জন। মিনিট দশেক আগে। বিলাপ শুনতে পাচ্ছি। মন খারাপ করানো।
বারান্দায় গিয়ে শোনার চেষ্টা করলাম। অন্য বিল্ডিংয়ের জানালা-বারান্দা থেকে আরও কিছু ঘুমভাঙা মুখ। প্রথমে উৎসুক। তারপর অনুভূতিহীন।
টিভিপত্রিকাসিনেমায় রোজ এত মৃত্যু দেখে নিশ্চয়ই আমাদের চাহিদা বেড়ে গেছে। অনেক মৃত্যু না হলে খুব একটা চমকাই না। মনও ভরে না।
থেকে থেকে বিলাপ চলছে এখনও। জানি, থেমে যাবে।
_________________________
- ইশতিয়াক জিকো / ৩০ জুন ২০১০ / ঢাকা
প্রকাশ করা হয়েছে: দিনলিপি বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ সকাল ৭:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক মৃত্যু না হলে খুব একটা চমকাই না। মনও ভরে না।
থেকে থেকে বিলাপ চলছে এখনও। জানি, থেমে যাবে।
.....................
আমরা কি মানুষ আছি?
মন ছুঁয়ে গেলো ভোর লিপি।
শুভকামনা।
দারাশিকো বলেছেন:
ইশতিয়াক জিকো!!আপনাকে অনলাইনে দেখেই লিখতে মন চাইল।
কেমন আছেন? অনেকদিন পোস্ট দিচ্ছেন না... আপনার ৭২০ ডিগ্রি নিয়ে কিছু একটা পাবো বলে আশা করেছিলাম। কিন্তু একদম চুপ মেরে আছেন দেখছি ...
আপনার ৭২০ ডিগ্রি নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, আমার মতো অনেকেই কিন্তু অপেক্ষায় আছে... কিছু বলবেন না তাদের জন্য??
কনগ্রাচুলেশনস পোস্ট: ইশতিয়াক জিকো এবং তার ৭২০ ডিগ্রি
লেখক বলেছেন: @ দারাশিকো, লিংকের লেখাটা পড়লাম। অসংখ্য ধন্যবাদ এত উদ্যোগের জন্য। (দুটো নোট: ঢাবির ছাত্র নেই আর। আর রূপান্তর ছিল কর্মশালাভিত্তিক দল; নিজেদের সিনে-ভাবনাটা কী করে যাচ্ছেতাই বাজেটের ভেতর চলচ্চিত্রে রূপান্তর করা যায়, তার বঙ্গদেশীয় প্রকল্প নিয়েছিলাম আমরা।)
অনেকদিন পর আসা ব্লগে। অক্ষর-অর্থে। পোস্ট দিতে অনিচ্ছা অনীহা কাজের ব্যস্ততা ইত্যাদি অকেজো অজুহাতই দিতে হচ্ছে আবারও।
ইউরোপের কয়েকটা শহর ঘুরে ঢাকা ফিরেছি দিন দশেক আগে।
ভেনিস, নিউইউর্ক, বার্লিনসহ আরো কিছু জায়গায় প্রদর্শনীর সুযোগ হয়েছে/এসেছে/পেয়েছে '৭২০ ডিগ্রি' সিনেমা। টাকার অভাবে (ও নিজের ভাবদোষে) সবখানে তাকে নিয়ে যেতে পারছি না আপাতত।
সেন্সরবোর্ডের ছাড়পত্র নেই। ফলে বাংলাদেশে পাবলিক প্রদর্শনীর ব্যবস্থা করা যাচ্ছে না। সেই সাথে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর শর্ত: আগেভাগে অনলাইনে আপলোড/দেখানো যাবে না। ফলে আরো কিছুদিন অপেক্ষা।
নতুন একটা কাজে হাত (মাথাও) দিচ্ছি। এবারে ভিডিওতে প্রযোজনা। পরিচালকও নতুন। আমরা সবাই মিলে নিরীক্ষার চেষ্টা করবো। দুর্ঘটনায় নতুন কোনো চলচ্চিত্রিক মূহুর্তের জন্ম হতেও পারে।
নিয়মিত আপডেট না হলেও ৭২০ ডিগ্রির একটা পাতা কিন্তু পড়ে আছে ফেসবুকে: Click This Link
আহাদিল বলেছেন:
ভয়ংকরভাবে সত্যি।
দারাশিকো বলেছেন:
খুব ভালো লাগলো ভাইজান,খুব ভালো লাগে যখন আমাদের মতোই কাউকে দেখি খুব প্যাশোনেট হয়ে সিনেমার জন্য কাজ করে যাচ্ছে। নানা কারনে এই ফিল্ডে এখনো প্রবেশ করতে পারি নাই, তাই বলে ইচ্ছার কমতি নাই। ভেবেছিলাম বিবিএ শেষ করেই ঢুকে যাবো, এখন দেখছি এমবিএ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তারপরে কি হবে সেটা ভাবতেও ভয় লাগছে... হতাশা বাড়ছে এ কারণেই।
আপনার, আপনাদের জন্য শুভকামনা। অনেক ভালো সিনেমাগুলো আপনারাই বানাবেন এই আশা রাখি সবসময়।
ধন্যবাদ
প্রিয়অপ্রিয় বলেছেন:
আমরা মৃতের জন্য বিলাপ করি কিন্তু যে বেঁচে আছে কিংবা বাঁচতে চায় তাকে বাঁচতে দিতে চাই না!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















অচেনা মানুষের মৃত্যুতে !