somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... রুশ অণুগল্প : বন্ধুতা দেখা হলো তোমার আমার; ভালোই হলো, কী বলো?

মাথা নেড়ে সায় দেয় ভালুকছানা।
চুপ থাকে সজারু।

ধরো, আমি নেই, সজারুটা বলে, তুমি একা বসে আছো। কেউ নেই কথা বলার।

: তুমি কই থাকবে তাহলে?
: কোথাও নেই। ধরো।
: না, তা হয় না।
: হুমম, আমিও তাই ভেবেছি। কিন্তু যদি আমি না থাকি, কী হবে তখন? কী করবে তুমি?
: উল্টে দিবো সব। অমনি তুমি বেরিয়ে আসবে।
: না। আমি তো নেই-ই। কোথাও নেই।
: তা’লে আমি মাঠের মাঝখানে চিৎকার করে ডাকবো তোমার নাম ধরে। আর তুমি তখন শুনতে পাবে আর.. আর... আর জবাব দিবে আমাকে, আমার নাম ধরে।
: ডাকবে কিভাবে? আমার ছিটেফোটাও নেই, বুঝতে পারছো তুমি?
: বিরক্ত করো না তো। তুমি নেই, তা’লে আমিও নেই। হলো?



খসড়া ২.০ / ২৬ ডিসেম্বর ২০১০
____________________________________________
মূল : Сергей Григорьевич Козлов (সের্গেই গ্রেগরিভিচ কাজলভ। রুশ লেখক। মারা যান ৭০ বছর বয়সে।)
অনুবাদ : ইশতিয়াক জিকো (এখনও মারা যাননি। হায়।)
কৃতজ্ঞতা : Лилия Галеева (লিলিয়া গালিয়েভা। রুশ বান্ধবী। জীবিত।)]]>
http://www.somewhereinblog.net/blog/iazicoblog/29296641 http://www.somewhereinblog.net/blog/iazicoblog/29296641 2010-12-26 21:16:21
ভোরলিপি: কেউ মারা গেছে
বারান্দায় গিয়ে শোনার চেষ্টা করলাম। অন্য বিল্ডিংয়ের জানালা-বারান্দা থেকে আরও কিছু ঘুমভাঙা মুখ। প্রথমে উৎসুক। তারপর অনুভূতিহীন।

টিভিপত্রিকাসিনেমায় রোজ এত মৃত্যু দেখে নিশ্চয়ই আমাদের চাহিদা বেড়ে গেছে। অনেক মৃত্যু না হলে খুব একটা চমকাই না। মনও ভরে না।

থেকে থেকে বিলাপ চলছে এখনও। জানি, থেমে যাবে।


_________________________
- ইশতিয়াক জিকো / ৩০ জুন ২০১০ / ঢাকা]]>
http://www.somewhereinblog.net/blog/iazicoblog/29188419 http://www.somewhereinblog.net/blog/iazicoblog/29188419 2010-06-30 07:08:52
দিবসলিপি: মাকে নিয়ে
আন্তর্জাতিক দিবস মানে উপহার কেনার আন্তর্জাতিক অজুহাত। কিছু না কিনলে মনে হয়, ভালোবাসার প্রকাশটা হলো না ঠিকঠাক। এ মনে হওয়াটাও সুকৌশলে নির্মিত। অজান্তে।

নির্মাণের বলি থেকে নিজেকে দূরে রাখাও দিনদিন কঠিন হচ্ছে।

________________________
- ইশতিয়াক জিকো / ৯ মে ২০১০ / ঢাকা ]]>
http://www.somewhereinblog.net/blog/iazicoblog/29152153 http://www.somewhereinblog.net/blog/iazicoblog/29152153 2010-05-10 00:26:34