somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আট প্রদেশের রূপরেখায় বাংলাদেশ!

১৩ ই মার্চ, ২০১০ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রস্তাব অনুযায়ী, আটটি প্রদেশে প্রাদেশিক সরকার থাকবে, প্রাদেশিক পরিষদ হবে ৬০০ সদস্যের। কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার।

প্রত্যেকটি প্রদেশে থাকবে হাইকোর্ট; যা কেন্দ্রীয় সরকারের রাজধানী ঢাকায় অবস্থিত সুপ্রিম কোর্টের অধীন হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রীয় সরকার একজন গভর্নরের মাধ্যমে প্রাদেশিক সরকারের কার্যক্রম তদারকি করবে।

শনিবার সকালে সোনারগাঁও হোটেলে 'বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতির পরিকল্পনা' শীর্ষক এক সেমিনারে নিজের প্রস্তাব তুলে ধরেন এরশাদ।

প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, এটা হলে গোটা দেশে উন্নয়নের ভারসাম্য নিশ্চিত হবে। বেকার সমস্যা হ্রাস পাবে এবং দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। ঢাকায় জনসংখ্যার চাপ কমবে।

প্রস্তাবিত প্রদেশগুলোর নামও ঠিক করেছেন তিনি। এগুলো হলো- উত্তরবঙ্গ, বরেন্দ্র, জাহাঙ্গীরনগর, জালালাবাদ, চট্টলা, ময়নামতি, জাহানাবাদ ও চন্দ্রদ্বীপ।

বর্তমান জেলাভিত্তিক বিন্যাসে লালমনিরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় নিয়ে উত্তরবঙ্গ প্রদেশের প্রস্তাব করেছেন এরশাদ; যার রাজধানী হবে রংপুর।

রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ নিয়ে হবে বরেন্দ্র প্রদেশ; যার রাজধানী রাজশাহী।

জাহাঙ্গীরনগর প্রদেশে এরশাদ রেখেছেন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরকে। যার রাজধানী ঠিক করেছেন ময়মনসিংহ।

সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ নিয়ে প্রস্তাবিত জালালাবাদ প্রদেশের রাজধানী হবে সিলেট।

চট্টগ্রামকে রাজধানী করে চট্টলা প্রদেশ গঠিত হবে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা নিয়ে।

ময়নামতি প্রদেশে থাকবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলা; যার রাজধানী হবে কুমিল্লা।

খুলনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও বাগেরহাট নিয়ে প্রস্তাবিত জাহানাবাদ প্রদেশের রাজধানী হবে খুলনা।

চন্দ্রদ্বীপ প্রদেশ হবে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ভোলা ও বরগুনা জেলা নিয়ে, এর রাজধানী হবে বরিশাল।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রূপকার সিরাজুল আলম খান দেশে প্রথম প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর মাধ্যমে প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন। তার অনুসারী আসম আব্দুর রবও একই কথা বলে আসছেন। রব এক সময় সামরিক শাসক এরশাদের ঘনিষ্ঠ ছিলেন।

এরশাদ বলেন, "একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে এ প্রস্তাবটি উপস্থাপন করলেও এখানে আমার দলীয় দৃষ্টিকোণ নেই। দেশের জনমত এ প্রস্তাবের পক্ষে আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের আর কোনো বিকল্প নেই।"

এরশাদের প্রস্তাবে প্রাদেশিক সরকারের আলাদা মন্ত্রিসভা হবে, যার প্রধান হবেন একজন মুখ্যমন্ত্রী।

ফেডারেল সরকারের প্রধান হবেন রাষ্ট্রপতি। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হবেন সরকার প্রধান। প্রদেশে গভর্নর নিয়োগ দেবে ফেডারেল সরকার।

নতুন পদ্ধতি প্রবর্তনে সংবিধান সংশোধন করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

তিনি দাবি করেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন হলে কোনোভাবেই আঞ্চলিকতা সৃষ্টি হওয়া ও বিভক্ত হয়ে যাওয়ার কোনো ধরনের আশঙ্কা থাকবে না। বরং এতে সারাদেশে সুষম ও ভারসাম্যপূণ উন্নয়ন নিশ্চিত হবে।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার শাসনামলে থানাকে উপজেলা, মহকুমাকে জেলায় উন্নীত করার বিষয়টি তুলে ধরে বলেন, তার সুফলও জনগণ পাচ্ছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় জেলা গর্ভনর নিয়োগের বিষয়টিও তুলে ধরেন তিনি।

প্রাদেশিক সরকারের এ রূপরেখা তুলে ধরার ওই সেমিনারে ছিলেন আসম রব, কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, বিকল্প ধারা'র মহাসচিব আবদুল মান্নান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, মাহবুবুল আলম, সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী ও দিদার বখত, সাবেক পুলিশ মহাপরিদর্শক আশরাফুল হুদা।
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×