গতকালের প্রথম আলোর "আইন আছে, প্রমান আছে, নেই উদ্যোগ" শিরোনামের খবরটি এদেশে ৭১এর যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ার কারনের যে তথ্য প্রকাশ করা হয়েছে তা এ জাতির জন্য লজ্জাকর বলেই আমি মনে করছি।
খবরে বলা হয় -
১৯৭৫ সালের পট বদলের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে এলেও ৭১এর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোন উচ্চবাচ্য করেনি, একই ভাবে বিএনপিও বিভিন্ন মেয়াদে সরকারে এলেও ৭১এর যুদ্ধাপরাধীদের বিচারের কোন উদ্যোগ নেয়নি।
সেক্টর কামন্ডার ডা: হাসানের মতে রাজনৈতিক সরকারগুলো যেমন দেশ পরিচালনায় ব্যথ'তার পরিচয় দিয়েছে তেমনি নিজেদের আমলে ৭১এর যুদ্ধাপরাধীদের বিচারের মত গুরুত্বপুণ' বিষয়টি এড়িয়ে গেছে বলেই আজ এই জনপ্রিয় সরকারের আমলে এই দাবি উঠেছে।
ড. শাহদিন মালিকের মতেও এ বিচার সরকারের করা সম্ভব। যথাযথ আইন থাকার পরও বিগত কোন সরকার তা করেন নাই। আমি জানিনা বিগত সরকাররা কেন ৭১এর শহীদদের এবং এদেশের স্বাধীনতাকে এভাবে অপমান করেছে। এর উত্তর খুজছি।
সরকার ৭১এর যুদ্ধাপরাধীদের বিচারে এত উদাসীন কেন। আর কেনই বা ৭১এর যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সা.হো.ব্লগে পোষ্টের পর পোষ্ট দেয়া হচ্ছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

