আমার প্রিয় পোস্ট
- বাংলার বিভিন্ন অঞ্চলের ৩৪ বিখ্যাত খাবার - আমজাদ সুজন
- কলসেন্টার বিষয়ে কয়েকটি পোষ্ট। - বিডিট্রন
- প্রয়োজনীয় টুকিটাকি টিপস্.....! - মানবী
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- মডারেশন ১০১ (অথবা উইকিপিডিয়াতে মডারেশনের প্রথম পাঠ) - রাগিব
- মুজিব নাকি ৩ লাখ না বলে আবেগে ৩০লাখ শহীদের কথা তখন মিডিয়ায় বলেছিল। আসল তথ্য জানতে হলে - - এ এক অন্য আই
- আপলোড করেছি নতুন একটি বাংলা কুরআন - ফ্রি ডাউনলোড করুন - মোজাম্মেল হোসেন (ত্বোহা)
- অতীব গুরুত্বপূর্ণ- ফলের ঔষধি গুণ - আশফাকুর রহমান
- "ইয়াবা" আবিষ্কারের উদ্দেশ্য ছিল ভিন্ন ! - ভাস্কর চৌধুরী
- বন্ধু এসো মন ভাসাবো...... - সাতিয়া মুনতাহা নিশা
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্লোগান - অমি রহমান পিয়াল
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- বিবিসিতে বাংলাদেশের ইন্টারনেট মনিটর করার খবরের সত্যতা মিলেছে - রেজওয়ান
- ২৬ মার্চ, ১৯৭১ মুজিবের স্বাধীনতা ঘোষনার একটি প্রমাণ : টেলেক্স প্রিন্ট আউট - অমিত
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
ছিনতাই - ব্রাক ব্যাংকের তাজমহল রোডের বুথের সামনে - - হায়রে সিকিউরিটি গাড'!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:০২
গতকাল ভোর ৫।৩০ মিনিটে আমি অফিসের ট্যুর শেষে রংপুর হতে ঢাকায় ফিরি। বাস থেকে নামলাম কলেজ গেটে। আমার বাসা সলিমুল্লাহ রোডে। কলেজ গেটের পত্রিকা ষ্টল হতে সেদিনের প্রথম আলো কিনে একটা রিক্সায় রওনা হলাম। সতক'ই ছিলাম। মোবাইল টা জ্যাকেটের গোপন পকেটে রেখেছিলাম। যাইহোক ভালই ভালই ক্যাম্পের বাজার পার হয়ে বামে মোর নিল রিক্সা। 'ওয়ান লাইন' (মহাখালি যাওয়ার বাস) এর কাউন্টার পার হলাম। এমন সময় একটি দামি কার (নং - ১১-৩৫৫৪, এটুকু দেখেছি) আমার রিক্সা ওভারটেক করে দশ হাত মতন দুরে যেয়ে থামল আর পিছনের দুই দরজা আস্তে খুলছে। আমি সাথে সাথে রিক্সাওয়ালা চাচাকে বললাম রিক্সাটা ঘুরায় নেন। ওনি আমার কথামত সাথে সাথে রিক্সা ঘুরায় নিল। দেখলাম কারটার দরজা লাগিয়ে তারা সোজা গিয়ে ডানে (তাজমহল রোডে) গেল। আমি রিক্সাওয়ালা চাচাকে বললাম এবার রিক্সা ঘুরান, মনে হয় তারা চলে গেছে। ভাবছিলাম তাজমহল রোডে ব্রাক ব্যাংকের যে বুথটা আছে সেখানে সিকিউরিটি আছে, তার সাহায্য নিতে পারব যদি তারা আবার আসে। আর আমি এ ব্যাংকের একজন ক্লাইন্টও।
ঠিক বুথের সামনে যখন আমার রিক্সা এল, দেখলাম প্রাইমারি স্কুলের গলিটা হতে সেই কারটা বের হয়ে আমার রিক্সার পাশে এসে থামল আর তিনজন নেমে এল। একজনের হাতে ছিল একটি চাকু আর তার পিছনের একজনের হাতে ছিল এক/দুই ফুটমতন একটি লাঠি। তারা আমায় ধমক দিয়ে নামতে বলল। আমিও উলটা তাদের ধমক দিয়ে বললাম এ্যাই তোরা সর। তারা আমার সাথে ধস্তাধস্তি করতে লাগল। আমি রিক্সায় দাড়িয়ে - এ্যা-ই, - এ্যা-ই - - বলে ধমক দিয়ে চিল্লাইতে লাগলাম। চাকুধারি একটা চোট দিল আমি হাত দিয়ে সেটা ঠেকালাম।(মোটা জ্যাকেট গায়ে ছিল বলে রক্ষা) আর আমার বা-পা টা দিয়ে একজনের (যার হাতে লাঠি ছিল) মুখে একটা লাথি দেয়ার চেষ্টা করলাম। সে তখন তার হাতের লাঠি দিয়ে দুইটা মাইর দিল আমার বা পায়ের হাটু বরাবর। আমার ব্যাগ টানা - টানি চলল কিছুক্ষন(৩০/৪০ সেকে)। আমি তখনও - এ্যা-ই, - এ্যা-ই - - বলে ধমক দিয়ে চিল্লাচ্ছিলাম। এমন সময় ৩য়জন বলল চল চলে যাই। এই বলে আমাকে ছেড়ে দিয়ে হঠাৎ তারা তিনজনে তাদের গাড়িতে উঠে পড়ল। আমি তারাতারি রিক্সা থেকে নেমে তাদের গাড়ির নাম্বার দেখলাম। তারা ডানে মোর নিয়ে (রেসিডেন্সিয়াল কলেজের পিছন গেট যে দিকে) চলে গেল। ঠিক তখনই টের পেলাম আমার বা-পায়ের দশা করুন। পা সোজা করতে ভীষন কষ্ট হচ্ছে। তারপর দেখলাম ব্রাংক ব্যংকের সিকিউরিটি গাড' বুথের ভিতর হতে মাত্র বের হল। তাকে দেখে মাজাজ ঠিক রাখতে পারলাম না। তাকে বললাম - "ব্যাটা তুমি ঘুমাও?? ২৪ ঘন্টা তোমরা সাভি'স দেও? আজই তোমার চাকরি নট্ করার ব্যবস্হা করছি। বুথের সামনে কোন ক্লাইন্টের ছিনতাই হলে তার জবাব তোমাকে দিতে হবে।"
ব্যাংকের সিকিউরিটি গাড'কে ধমকাচ্ছিলাম আর চাচা মিয়া আমাকে বলল র্যাবের গাড়ি আইতাছে। ছিনতাইকারি চলে যাওয়ার ১ মিনিট পরের কাহিনি এটা। দেখি র্যাবের গাড়িটা সোজা গিয়ে ডানে মোর নিল। একটু খুশিই হলাম। কিন্তু পায়ের ব্যাথাটায় ভীষন খারাপ লাগছিল। চাচা মিয়াকে বললাম তারাতারি চালাতে। ৪/৫ শত গজ দুরেই আমার বাসা। শেষ পয'ন্ত বাসায় এলাম। এসেই শুয়ে থাকলাম ৩০ মিনিট।
(আমি এত সাহস পেয়েছিলাম - কারন পুবে' একবার ঠিক এভাবেই আমার ছিনতাই হয়েছিল, তাই কাল প্রথমবারই গাড়িটা থামার সময় বুঝতে পেরেছিলাম। )
আমি ছিনতাইয়ের এ ঘটনাটা আপনাদের বলছি কারন আপনারা কেউ রাতে বা ভোর রাতে বাইরে থাকলে যেন একটু সাবধান ধাকেন।
আর কোন ব্যাংকের ২৪ ঘন্টার বুথের সামনে কোন ছিনতাইয়ের ঘটনা ঘটলে বুথের সিকিউরিটি গাড'দের কোন দায়িত্ব কি থাকা উচিত নয়? এ ব্যাপারে আপনাদের মতামত চাইছি! ব্যাংকার ব্লগারগন দয়া করে ব্যাপারটা একটু ভাববেন কি?
এ,এ,অ,আই
- ১৫ ফেব্রু. ০৮
মজনু পাটোয়ারী বলেছেন:
ভরসা করতে গেলেন ক্যনরে ভাই? গার্ডরাই অনেক সময় এগুলা ফিক্স করে।
লেখক বলেছেন: ভরসাই তো সাহস জোগায়। যাই হোক বুথের গাড'দেরকে এব্যাপারে কঠিন নিদে'শ মানা উচিত। আমি ব্যাংকে লিখিত অনুরোধ করব ভাবছি।
সাইফুর বলেছেন:
এত সাহস দেখানো ভাল হয় নাই
লেখক বলেছেন: আরে মগের মুল্লুক নাকি! যা চাইবে দিয়ে দিব?
আর আমি যখন বুঝলাম তারা কোন বাধা আশা করে নাই, তখনই আমিও চেষ্টা করলাম তাদের বাধা দিতে। আর সাহস পেয়েছিলাম ওটা তাজমহল রোড বলেই, রাস্তায় পযা'প্ত আলোও ছিল। আমি আশা করেছিলাম কেউ এসে পড়বে।
লেখক বলেছেন: ধন্যবাদ। দোয়া কইরেন।
অজানা একজন বলেছেন:
আরে কি আর কমু । এই মোহাম্মদপুর অনেক খারাপ হয়া গেছে ,তাজমহল রোডে সেইদিন দিনেদুপুরে ছিনতাই হইছে। আমরা বইয়া আছিলাম , এক পোলা কানতে কানতে আইয়া কয় , ভাই আমার মুবাইল , হেরপর কইল বিস্তারিত , আমগোর বসার জায়গার সামনের রোডথিকা হের সেট লইয়া গাছ্যে , নোকিয়া মিউজিক ফোন । আবার রিং রোডে পোলাপাইন স্পোটস বাইক নিয়া মোবাইল টানে । আরো কত কি ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
ও আল্লাহ! আমিওতো মোহম্মদপুরে থাকি।এবং ঐ রাস্তা দিয়াই একঘন্টা আগে বাসায় ফিরলাম।এই অবস্থা!
কালপুরুষ বলেছেন:
মীরপুর, পল্লবী এবং মোহাম্মদপুর এখন টপ লিস্টেড ক্রাইম জোন।
লেখক বলেছেন: নম্বরটি র্যাবকে দিয়েছি। কিন্তু এসব নম্বর সাধারনত ভূয়া হয় বলেই জানি।
অরুনাভ বলেছেন:
ভাগ্য ভালো ছিল আপনার........আরও বড় ক্ষতি হতে পারতো.......
লেখক বলেছেন: বড় ক্ষতি হবার আগেই হয়ত সবকিছু দিয়ে দিতাম তাদের।

















