১ লক্ষ ৭৫ হাজার মার্কিন সৈন্য পার্সিয়ান গালফ ওয়ার সিনড্রোম রোগে আক্রান্ত

১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

শেয়ার করুন:                   Facebook

যুক্তরাষ্ট্রের সাবেক সৈন্যদের একটি সংস্থা ছয় বছর ধরে জরীপ চালিয়ে পার্সিয়ান ওয়ার সিনড্রোম নামক রোগের যথার্থতা খুঁজে পেয়েছে। এই জরীপে বলা হয়েছে, রণাঙ্গণে ব্যবহৃত নানা ধরণের রাসায়নিক উপাদানের সংস্পর্শে আসার কারণে এই রোগের উৎপত্তি ঘটেছে। যুদ্ধ ক্ষেত্রে গোলাগুলির কারণে যে মনোবিকলনের সৃষ্টি হয় তার সাথে পার্সিয়ান ওয়ার গালফ সিনড্রোম নামে পরিচিত রোগটির স্পষ্ট পার্থক্য আছে এবং এই রোগের ফলে রোগীর দেহে তার প্রভাব পড়ে।
ছয় বছর ধরে জরীপের পর এভাইজরি কমিটি অন দি গালফ ওয়ার ভের্টারনস বলেছে, বৈজ্ঞানিক আলামতের ভিত্তিতে এ প্রশ্নের আর কোনো অবকাশ নেই যে, গালফ ওয়ার সিনেড্রোম নামে পরিচিত রোগটি একটি দৈহিক রোগ এবং যুদ্ধ প্রত্যাগত সৈন্যদের জন্য এই রোগ মারাত্মক পরিণাম ডেকে আনতে পারে। স্বতন্ত্র বিজ্ঞানী এবং যুদ্ধ ফেরৎ বিশেষজ্ঞদের নিয়ে গড়ে ওঠা এই কমিটি ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধ প্রত্যাগত সৈন্যদের রোগের ব্যাপারে গবেষণা চালানোর জন্য আরো অর্থ বরাদ্দ করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছে। এই যুদ্ধে প্রায় ৭ লক্ষ সৈন্য অংশ গ্রহণ করছিলো। প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে অন্তত ১লক্ষ ৭৫ হাজার সৈন্য গালফ ওয়ার সিনড্রোম নামের রোগে আক্রান্ত হয়েছে। কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, স্নায়ু গ্যাস প্রতিরোধক ওষুধ এবং কীটনাশক এই রোগ সৃষ্টির অন্যতম কারণ।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ৭৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
comment by: বাইত যামু বলেছেন: আয় হায় কয় কী? মইরা যাইব নাকি ভাই?
২. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
comment by: সুনাগরিক বলেছেন: এধরনের তথ্যের সূত্র উল্লেখ থাকেনা কেন? ইরানই বা কোথায় পেল এই খবর?
৩. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
comment by: বদরুল খান বলেছেন: নিপাত যাক
৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৫
comment by: মইন বলেছেন: সুনাগরিক বলেছেন: এধরনের তথ্যের সূত্র উল্লেখ থাকেনা কেন? ইরানই বা কোথায় পেল এই খবর?

এইটা দেখেন:
http://en.wikipedia.org/wiki/Gulf_War_syndrome

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৪৫৫৭