ইসলাম ধর্ম গ্রহণ করলেন মাইকেল জ্যাকসন

২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮

শেয়ার করুন:                   Facebook

ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হলেন পপ তারকা মাইকেল জ্যাকসন। ব্রিটেনের একটি ট্যাবলয়েটের খবর, তার নাম হয়েছে মিকাইল বা আল্লাহর দূত। লস এঞ্জেলেসে এক বন্ধুর বাড়ীতে স্থানীয় এক মসজিদের ইমামের উপস্থিতিতে ধর্মান্তরিত হন মাইকেল। ব্রিটিশ পত্রিকাটি জানিয়েছে, ৫০ বছরের তারকা ' জ্যাকো' ফেজ টুপি পড়ে ইমামে সামনে কোরআন ছুয়ে ইসলামে দীক্ষিত হন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন জ্যাকসনের গানের অ্যালবামের প্রযোজক ফিলিপ বুবাল এবং কানাডীয় গীতিকার ডেভিড হোয়ার্নসবি । তারাই জ্যাকসনকে ইসলাম সম্পর্কে বিশদ জানান এবং ধর্মান্তরণে উদ্বুদ্ধ করেন। ফিলিপ ও ডেভিড আগেই ইসলাম ধর্ম গ্রহণ করে ইদ্রিস ফিলিপ ও দাউদ হোয়ার্নসবি হয়েছেন। জ্যাকসনের আরেক বন্ধু ইউসুফ ইসলাম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুসলিম হওয়ার আগে ইউসুফের নাম ছিল ক্যাট স্টিভেন্স ।

সুত্র- http://www.anandabazar.com/22bdesh2.htm

 

 

  • ১৩ টি মন্তব্য
  • ২২০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৮ জনের ভাল লাগেনি
১. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫২
comment by: কাক ভুষুন্ডি বলেছেন:
কর্তায় কইসে চুিরভাই, আনন্দের আর সীমা নাইX((X((X((X((
২. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫২
comment by: আকাশ সুনীল বলেছেন: এই বিষয়ে অলরেডি কয়েকটি পোস্ট দেয়া হয়েছে। এখনি কিছু ব্লগারের গা জলা শুরু হয়ে যাবে। কেউ ইসলাম ধর্ম গ্রহন করলে তাদের পিত্তি জলে। অন্য ধর্ম গ্রহন করলে তারা কিছু মনে করে না।
৩. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০০
comment by: উন্মোচক বলেছেন: মাইনাস যারা দেন, তারা আসলে কী বলতে চান?

জ্যাকসনের ইসলাম গ্রহণে তাদের খারাপ লাগছে কেন?

স্পষ্ট করা উচিত। এভাবে গোপনে মাইনাস দেয়া তো কাপুরুষতা। আপনাদের প্রকৃত অবস্থান তুলে ধরুন।
৪. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০২
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এতে মুসলিমদের কি বিরাট অর্জন হইলো বইলা আপনের মনে হয় ?

সমকামী নয় বরং শিশুকামী হিসেবে পরিচিত মাইকেলের ইসলাম ধর্ম গ্রহণ নিয়া এতো আনন্দের কি আছে ?
৫. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: সত্যান্বেষী বলেছেন:
@ আকাশ সুনীল

জ্যাকসনের ইসলাম গ্রহণে আমি কারো পিত্তি জ্বলার কিছু দেখি না। আমি দুই এক জন মুসলমানকে দেখেছি খৃষ্টান হয়ে যেতে। তখনো কিন্তু আমার পিত্তি জ্বলেনি।

আরেকটি কথা, আমেরিকায় যে উদার পরিবেশের কারণে কেউ ধর্মান্তরিত হলে তাকে সামাজিকভাবে বয়কট এবং কোন কোন ক্ষেত্রে জীবন নিয়ে টানাটানির মতো ঘটনার মোকাবেলা করতে হয় না এমন পরিবেশ বাংলাদেশে থাকলে বাংলাদেশের বেশীরভাগ মুসলমানের খৃষ্টান হয়ে যাওয়াটা বিচিত্র কিছু ছিল না।

আরো একটি বিষয়, আপনি জ্যাকসনের ধর্মান্তরের বিষয়টি যেভাবে নিয়েছেন আপনার বাবা খৃষ্টান হলে কি ঠিক সেভাবেই নিতেন। নাকি বটি নিয়ে কোপাতে যেতেন? অন্যের পিত্তি বিষয়ে বক্তব্য দেয়ার আগে একবার নিজের পিত্তির দিকে তাকান।
৬. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
comment by: দুঃখবিলাস বলেছেন: মিয়া, পচাইয়া ফেলছেন।
একজন বেকুব ধর্মান্তরিত হয়েছেন, এটা এমন কি আহা মরি ব্যাপার হয়, বুঝি না।

৭. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৬
comment by: উন্মোচক বলেছেন: জ্যাকসনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো কি প্রমাণিত হয়েছে?
৮. ২২ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৬
comment by: রাজনীতিক বলেছেন: মুসলমান নামধারীদের উদ্ভট মন্তব্য দেখে দুঃখ হচ্ছে।
৯. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: চাণক্য বলেছেন: এই বিশ্বে প্রতিদিন শত শত অমুসলিম ধর্মান্তরিত হইয়া ইসলাম গ্রহণ করিতেছে। কিন্তু তোমরা এই একটি ব্যক্তিকে নিয়া কেন মাতিতেছ?
১০. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
comment by: সত্যান্বেষী বলেছেন:
@ চাণক্য:

আপনিও দেখি কম মাতিলেন না। হা হা হা।
১১. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: নোমান মীর বলেছেন: মাইকেল জ্যাকসনের ইসলাম গ্রহনকে সুস্বাগত জানাচ্ছি।
১২. ২২ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
comment by: মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: বস এইটা অনেক পুরানা সংবাদ।
১৩. ২২ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৩
comment by: আদনান ফায়সাল বলেছেন: ধন্যবাদ।

এই খবরটা ইহুদী ও খ্রীষ্টান নিয়ন্ত্রিত বিশ্ব মিডিয়া প্রকাশ করছে না ঠিক মত, আপনার মাধ্যমে অনেকেই ব্যাপারটা জানতে পারল।


 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৪৫৪৬