আমার প্রিয় পোস্ট

হরতাল নিয়ে সাজেদা ও সাহারার প্রলাপোক্তি

২৩ শে মে, ২০১০ রাত ১:২২

শেয়ারঃ
0 0 0

শেখ হাসিনা কর্তৃক ক্ষমতা দখলের সাড়ে ১৬ মাস পর বিএনপি সর্বপ্রথম একটি হরতাল ডেকেছে। আর সেই হরতালটি যেদিন পালিত হওয়ার কথা সেদিন হবে ১৭ মাস ২০ দিন পর। অর্থাৎ প্রায় ১৮ মাস বা দেড় বছর পর। ক্ষমতা দখলের দেড় বছর পর বিএনপি হরতাল ডেকেছে, আর তাতেই মাথা খারাপ হয়ে গেছে আওয়ামী লীগের। প্রলাপোক্তি করেছেন শেখ হাসিনার অবর্তমানে আওয়ামী লীগের অস্থায়ী সভানেত্রী এবং জাতীয় সংসদে সরকারী দলের ডেপুটি লিডার বেগম সাজেদা চৌধুরী।

হরতালকে কেন্দ্র করে তিনি যা বলেছেন সেটি শুনে এবং পত্রিকার পাতায় পড়ে একদিকে যেমন হতভম্ব হতে হয়, অন্যদিকে তেমনি আওয়ামী নেতৃত্বের প্রতি করুণা হয়। ইন্টেলেকচুয়ালি দলটি কি এতই দেউলিয়া হয়ে পড়েছে? তা না হলে বেগম সাজেদা চৌধুরী কিভাবে আবিষ্কার করলেন যে, পাকিস্তান থেকে নাকি বেগম জিয়ার কাছে টাকা এসেছে? পাকিস্তান থেকে বেগম খালেদা জিয়াকে নাকি এই মর্মে ধমক দেয়া হয়েছে যে, উনি যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিবাদ করছেন না কেন? পাকিস্তানের ধমক খেয়ে এবং টাকা খেয়েই নাকি খালেদা জিয়া এই হরতাল ডেকেছেন।
আওয়ামী লীগের কপাল ভালো যে, বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামী রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগের ভাষায় কথা বলে না। তাই তারা এখন পর্যন্ত এ প্রশ্ন করেনি যে, আমরা তো দেড় বছর পর হরতাল করছি। আমরা ক্ষমতা গ্রহণ করার পর আপনারা তো মাত্র ৫২ দিনের মাথায় হরতাল ডেকেছিলেন। তাহলে আপনারা তখন কার টাকা খেয়ে হরতাল ডেকেছিলেন? আপনারা তখন কার ধমক খেয়ে সেই হরতাল ডেকেছিলেন?

দুষ্ট লোকে বলে, সেদিন আপনাদেরকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র' টাকা দিয়েছিলো। সেই টাকা খেয়ে আপনারা হরতাল ডেকেছিলেন। আপনাদেরকে ধমক দিয়েছিলো ভারত সরকার। সেই ধমক খেয়ে আপনারা হরতাল করেছিলেন। বেগম জিয়া হরতাল ঘোষণার সময় এটাও ঘোষণা করেছেন যে, ‘এই হরতাল হচ্ছে সরকারের জন্য একটি সতর্ক সংকেত।' হরতালের কর্মসূচি ঘোষণা এবং হরতাল পালন অর্থাৎ মাঝখানে ৩৯ দিনের গ্যাপ রেখে সাবেক পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের ৬০ বছরে কেউ হরতাল ডাকেনি। এটি একটি বিরল ঘটনা এবং রাজপথ আন্দোলনে একটি আদর্শ নজীর।

সাজেদা চৌধুরীর এই ধরণের বল্গাহীন মন্তব্য শুনে সাধারণ মানুষকে অনেক কথা বলতে শুনেছি। তারা বলছেন যে, বিএনপি দেড় বছরে একটি হরতাল ডেকেছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির প্রথম দেড় বছরে একটি নয় দু'টি নয়, একেবারে ১৬টি হরতাল ডেকেছিলো। প্রতিটি হরতাল ডাকার পেছনে ভারত সরকার এবং তাদের গোয়েন্দা সংস্থা র' থেকে কত টাকা এসেছিলো? প্রতিটি হরতাল ডাকার পেছনে ভারত সরকার তৎকালীন আওয়ামী নেতৃত্বকে যদি মাত্র একবার করেও ধমক দিয়ে থাকে, তাহলেও তো আওয়ামী লীগকে ১৬ বার ধমক দিয়েছিলো। আমরা বুঝতে পারিনা যে, কাঁচের ঘরে বাস করে আওয়ামী লীগ অন্যের ইটের দালানে ঢিল মারে কিভাবে? এখন বিরোধী দল যদি আওয়ামী লীগের এই কাঁচের ঘরে পাল্টা ঢিল ছোঁড়ে তাহলে অবস্থাটি কি দাঁড়াবে?


আওয়ামী লীগের পোষা বুদ্ধিজীবীরা বলছেন যে, এই সরকারের বয়স সবেমাত্র ১৬ মাস। মাত্র ১৬ মাসের মাথায় হরতালের মতো কঠোর কর্মসূচি দেয়া হলো কেন? অন্যেরা বলছেন যে, দেশে এমন কোন পরিস্থিতির উদ্ভব ঘটেনি, যার ফলে হরতাল দিতে হবে। যারা জেগে জেগে ঘুমায় তাদের ঘুম ভাঙানোর সাধ্য কার? জ্ঞানপাপীদেরকে জ্ঞান দেয়ার মতো মহাজ্ঞানী কেউ নেই। তা না হলে জোট সরকার যখন ক্ষমতায় ছিলো, তখন ১ মাস ২২ দিনের মাথায় হরতাল দেয়াকে ওরা জাস্টিফাই করেন কিভাবে? দেড় বছর বয়সী সরকারের বিরুদ্ধে হরতাল দিলে যদি মহাভারত অশুদ্ধ হয়ে যায় তাহলে দেড় মাস বয়সী সরকারের বিরুদ্ধে হরতাল দিলে, সেই একই মহাভারত শুদ্ধ হয় কিভাবে?

ড. তালুকদার মনিরুজ্জামান এবং ড. বদরুদ্দীন উমর ঠিকই বলেছেন যে, এই হরতাল দেয়া শুধুমাত্র যুক্তিযুক্তই নয়, বরং এই হরতালটি অনেক আগেই বিএনপি ও জামায়াতের ডাকা উচিৎ ছিলো। এক্ষেত্রে বিএনপি এবং জামায়াত বরং অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। কলমের এক খোঁচায় শেখ হাসিনা ভারতকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিলেন। কলমের আরেক খোঁচায় তিনি ভারতকে মংলা বন্দর দিয়ে দিলেন। কলমের আরেক খোঁচায় তিনি ভারতকে ট্রানজিটের মতো ভয়ংকর স্পর্শকাতর রাস্তাগুলোও ভারতকে ভাড়ায় দিয়ে দিলেন। যেসব চুক্তি হলো সেই চুক্তির বিস্তারিত বিবরণ সমগ্র জাতির সামনে তো দূরের কথা, তার আস্থাভাজন জাতীয় সংসদেও উপস্থাপন করা হয়নি। এর আগে তো বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে, দিল্লি সফরে যাওয়ার আগে ভারতের সাথে যেসব এজেন্ডা নিয়ে আলোচনা হবে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের সাথে আলোচনা করতে পারেন। কিন্তু শেখ হাসিনা সেই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রতিবাদ তো অনেক করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা কোন প্রতিবাদে কোন রকম কর্ণপাত করেননি। এখন বিরোধী দলসমূহের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় হরতাল না ডাকলে তো আর সরকারের কানে বাতাস যাচ্ছে না। তাই এই হরতাল শুধু প্রয়োজনই নয়, বরং বিলম্ব হলেও এই হরতাল ছিলো একটি অপরিহার্য বিষয়।

লেখক -আসিফ আরসালান

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ২৩ শে মে, ২০১০ রাত ১:৩৫
সাজিদ বলেছেন: আমার দেশের কার্টুনটি শেয়ার করলাম।

৬. ২৩ শে মে, ২০১০ রাত ১:৪০
হরিসূধন বলেছেন:
সাজিদ@ ভাই কার্টুন কিন্তু সে রকম হয়েছে.... ১৬ ডোজ;(
৭. ২৩ শে মে, ২০১০ রাত ১:৪০
সুধাসদন বলেছেন: দেড় বছর বয়সী সরকারের বিরুদ্ধে হরতাল দিলে যদি মহাভারত অশুদ্ধ হয়ে যায় তাহলে দেড় মাস বয়সী সরকারের বিরুদ্ধে হরতাল দিলে, সেই একই মহাভারত শুদ্ধ হয় কিভাবে?
৮. ২৩ শে মে, ২০১০ রাত ১:৪০
রাইয়া বলেছেন: থ্যাঙ্কু ফর ইউর েপাস্ট। বাট এটি সবাইর পড়া উচিত।
৯. ২৩ শে মে, ২০১০ রাত ১:৪১
ওবায়েদ বলেছেন: এই অবস্থায় হরতাল না ডাকলে তো আর সরকারের কানে বাতাস যাচ্ছে না। তাই এই হরতাল শুধু প্রয়োজনই নয়, বরং বিলম্ব হলেও এই হরতাল ছিলো একটি অপরিহার্য বিষয়।

সঠিক বলেছেন।
১০. ২৩ শে মে, ২০১০ রাত ১:৪৮
ব্লগ ধামাকা বলেছেন: আবাল মন্ত্রী এমপিদের কাছ থেকে এর চাইতে ভাল কিছু আশা করা যায়না।

এবং হরতালকে কোনভাবেই সমর্থন করা যায়না ।
১১. ২৩ শে মে, ২০১০ রাত ১:৫৭
আকাশদেখি বলেছেন: তবে হরতালটা কিন্তু আমাদের দেশের জন্য.......
১২. ২৩ শে মে, ২০১০ রাত ২:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন ধরনের হরতালই সমর্থন করা যায়না। সেটা হাসিনার হোক কিংবা খালেদার হোক।
১৩. ২৩ শে মে, ২০১০ রাত ২:৩৬
ঈদ এর চাঁদ বলেছেন: খ্রাপ না। কার্টুনডা জব্বর ঐছে।
১৪. ২৩ শে মে, ২০১০ রাত ২:৩৭
হরিসূধন বলেছেন:
আম্বালীগ যে পুরা বলদের পার্টিতে পরিনত হয়েছে তা সাজেদা আবার প্রমান করলো।


বিএনপি'র অনেক ভুল রাজনীতির শিকার হচ্ছে এই দেশের মানুষ!! প্রধান বিরুধীদল হিসেবে তাদের উচিত ছিলো আ.লীগের অনেক বিতর্কীত চুক্তির নমুনা জাতির সামনে প্রকাশ করে দেয়া। অথবা মিড়িয়ার হাতে তুলে দেয়া। হাসিনা সরকার কে বাধ্য করা উচিত ছিলো চুক্তির বিষয় বস্তু জাতির কাছে প্রকাশের জন্য। খালেদা কি করেছে?

আ.লীগের কিছু কালপিট... ঠিকই হাসিনা কে রক্ষা করেছে জাতীর পিছে চুরি মেরে! তারা বিএনপি কে ব্যস্ত রেখেছে বিভিন্ন ইস্যুতে... আর মিড়িয়ার দুর্নীতিবাজ মালিকদের ধমক দেয়া হয়েছে টিভি বন্ধ করে দেয়া হবে... অথবা তোমাকে নলা নর্দমার জল খাওয়ানো হবে। আমাদের সঙ্গে থাকো নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাও.....

এই যে আইন প্রতিমন্ত্রী কামরুল জিয়া কে পাকিস্তানের চর বলেছে অথবা সাজেদা খালেদা কে পাকিস্তানের টাকা খাওয়ার কথা বলেছে.... এই গুলা শুধু কথার কথা না!!
সাজেদা ,কামরুল সহ আরো অনেকই জানে যে বাংলাদেশের মিড়িয়াই যারা কাজ করে তার ৯০% এই পাকিতাংক রুগী যারা আসলে ভারতীয় চর (যারা ৭১রে পাকিস্তানের অপরাধ দেখে কিন্তু ভারতের অপরাধ দেখে না!) যাদের কে অতি সহজে খালেদার পিছনে লেলিয়ে দেয়া.... অন্য বিষয় নিয়ে আলোচনা চল্লো... ফাঁকে সাজিদার পুলা বীরমুক্তিযুদ্ধার সার্টিফেকেট পাইলো জিল্লুর কাছ থেকে.... আর তারিক কোকো আদালত দ্বারাই চোর প্রমানিত না হইয়া ও চোর.... কিন্তু সাজিদার পোলা প্রমানিত হইয়া ও সৎ চেতনাজীবি! চোরের মা'র শুধু বড় গলা যাকে বলে আর কি...
১৮. ২৩ শে মে, ২০১০ ভোর ৪:২৮
তাজ উদ্দীন সুমন বলেছেন: পাকিস্তানের টাকা খেয়ে যদি হরতাল ডাকা হয়েছে এটা উনারা জানল কি করে। নাকি টাকা লেনদেন এর সময় উনারাত্ত সেখানে ছিলেন!!!!!!!!!!!!!!!!!!
১৯. ২৩ শে মে, ২০১০ সকাল ৭:৫১
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:

-----

নিশ্চয়ই সাজেদা ঐ টাকা থাইকা ১০% কমিশন রাখছে........
২০. ২৩ শে মে, ২০১০ সকাল ৯:৫৯
মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আপনি যুক্তির সাথে প্রমান করতে পেরেছেন বি এন পির হরতাল ডাকার যৌক্তিকতা। আপনার যুক্তি অকাট্য, পাশাপাশি আপনি আওয়ামীলীগ কেও কঠিন আঘাত করেছেন।

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে হরতাল সফল হোক। এই কামনায় পোস্টে প্লাস।
২১. ২৪ শে মে, ২০১০ রাত ৮:৫৩
শাহ জাহান মাহমুদ বলেছেন: হরতালকে কোনভাবেই সমর্থন করা যায়না । সেটা হাসিনার হোক কিংবা খালেদার হোক।
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে হরতাল না করে অন্য চিন্তা করুন, আমরা ও আপনাদের সাথে থাকব । দেশটাকে ভাল বাসেন ।
২২. ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯
দি ব্লগার৪৪ বলেছেন: @শাহজাহান মাহমুদ
আমনে ঠিক বইলছেন।
২৩. ৩১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:২৪
শয়ন কুমার বলেছেন: সাহারারে দেখলেই মোর খালি হাসি পায়। :) :) :)

 

মোট সময় লেগেছে ০.৯৫৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিত্য সজীব যৌবন যার, এসো এসো সেই নও-জোয়ান,
সর্ব্বক্লৈব্য করিয়াছে দূর তোমাদেরই চির আত্ম-দান!
ওরা কাদা ছুঁড়ে বাধা দেবে ভাবে-ওদের অস্ত্র নিন্দাবাদ
মোরা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই