somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুক অনুবাদের কৃতিত্ব হাইজ্যাকে গ্রামীণ ফোনের চেষ্টা

০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ওয়েবে বাংলার যে রূপটা দেখা যায় সেটা মোটা দাগে বললে ওপেন সোর্সভিত্তিক। মোস্তফা জব্বারের প্রোপ্রাইটারি বিজয় সফটওয়্যার পাবলিকেশনের কাজের বাইরে আর কোন ব্যবহার হয়না বললেই চলে। কম্পিউটারে বাংলা প্রচলনের এই কর্মযজ্ঞের একটা অংশ হলো বিভিন্ন ওয়েবসাইট, সফটওয়্যারের বাংলা অনুবাদ। এই প্রচেষ্টার ফল হিসেবে আজকে আমরা সফটওয়্যার থেকে শুরু করে অপারেটিং সিস্টেম পর্যন্ত বাংলায় পাচ্ছি। এইসব অনুবাদ প্রচেষ্টার সিংহভাগ হয়েছে ক্রাউড সোর্সিঙের মাধ্যমে [১]। মানুষ স্বউদ্যোগে এই কাজগুলো করেছে এবং করছে। এখানে কোন কর্পোরেট সাপোর্ট বা অর্থউপার্জনের বিষয় নেই। এরকম একটা অনুবাদ প্রচেষ্টা চলছে ফেইসবুকে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এরকম স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অনুদিত হয়ে আসছে গত প্রায় আড়াই বছর ধরে। এই কাজটা করতে যেকোন ফেইসবুক ব্যবহারকারি যেকোন স্থান থেকে ফেইসুবুকের ট্রান্সলেট এ্যাপ্লিকেশনটা ব্যবহার করে অনুবাদে অবদান রাখতে পারেন। মোট ৫শত অনুবাদক একটু একটু করে ফেইসবুকের অর্ধেকের বেশী বঙ্গানুবাদ এর মধ্যেই শেষ করে ফেলেছেন।


ছবিঃ বাংলা ট্রান্সলেশন পেইজ

তো গতকাল ২৫শে ফেব্রুয়ারি, ২০১১ তারিখে গ্রামীণ ফোন প্রথম আলোয় ফেইসবুক অনুবাদ সংক্রান্ত একটি বিজ্ঞাপন দিয়েছে। কোন কারণে আমার চোখ এড়িয়ে গিয়েছিলো। বিনোদন খুঁজতে আজকে ২৬শে ফেব্রুয়ারি, ২০১১ [২] প্রথম আলোর আইটি পাতায় গিয়ে দেখি সেখানের এ সংক্রান্ত গ্রামীণের প্রেস রিলিজ নিয়ে তারা নিউজ করেছে। সেটার সূত্র ধরে একদিন আগের পত্রিকায় একটা বিজ্ঞাপণ পেলাম। সেখানে লেখা হয়েছে -

ছবিসূত্রঃ প্রথম আলো, ২৫শে ফ্রেব্রুয়ারি, ২০১১
"এবার অনলাইনে কাছে থাকার সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক হবে পরিপূর্ণ বাংলায়। সেই লক্ষ্যে গ্রামীণফোন ও ফেসবুক যৌথভাবে এমন একটি উদ্যোগ নিয়েছে, যাতে আপনি চাইলেই হতে পারেন এর সফল অনুবাদক। তাই আজই বসে যান অনুবাদে, আর বিশ্বকে জানিয়ে দিন বাংলা ভাষার অপার সৌন্দর্য।"

আমি অবাক হয়ে ভাবছি এরকম একটা ডাহা মিথ্যা কথা কীভাবে একটা জাতীয় দৈনিক কোন বিজ্ঞাপণে প্রকাশিত হতে পারে। ফেইসবুক ব্যবহারকারিরা চাইলেই অনুবাদ করতে পারেন এটা অন্তত আড়াই বছরের পুরনো কথা। এবং সেখানে গ্রামীণের কোন ভূমিকার কোন প্রশ্ন নেই। ফেইসবুকের অনুবাদের উদ্যোগে গ্রামীণ ফোনের অংশের সত্যতা ফার্মগেটে বিলি করা সর্বরোগহরক ঔষুধের লিফলেটের দাবিগুলোর মতোই অসত্য। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করা একশত অনুবাদকের কৃতিত্ব হাইজ্যাক করা ছাড়া অন্য উদ্দেশ্য ভেবে বের করা এখানে কষ্টকর।

প্রথম আলোয় প্রকাশিত নিউজে অবশ্য গ্রামীণ বেশ কিছু উত্সাহী ফেসবুক ব্যবহারকারীর অবদানের কথা কথা স্বীকার করা হয়েছে। তবে সেখানে বলা হয়েছে "আর এবার বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা ওয়েবসাইটটি বাংলা ভাষায় রূপান্তরের কাজে অংশ নিতে পারবেন।" এবার মানে কী? আগে বাংলাদেশের ব্যবহারকারিরা বাংলায় অনুবাদ করতে পারতো না? "গ্রামীণের উদ্যোগের" ফলেই এটা সম্ভব হলো?

ছবিসূত্র - প্রথম আলো ২৫শে ফেব্রুয়ারি, ২০১১ [৩]

গ্রামীণের এই পুরো ক্যাম্পেইনে অসত উদ্দেশ্যের পাশাপাশি হোমওয়ার্কের সুস্পষ্ট অভাব রয়েছে। ২৫শে ফ্রেব্রুয়ারি, ২০১১তে প্রথম আলোর রাজধানী পাতায় প্রকাশিত বিজ্ঞাপণে দেখা যায় সেখানে বলা হয়েছে "অনুবাদ করতে আপনার পিসিতে বাংলা ফন্ট থাকতে হবে"। একইরকম কথা পরদিন প্রথম আলোতেও পাই আমরা। বাংলা লিখতে যে ফন্টের অতিরিক্ত একটা কিবোর্ড লেআউটও থাকতে হয় এটা মনে হয় উনারা ঠাওর করতে পারেননি। ওয়েবে বাংলা বিষয়ে উনাদের জ্ঞানগম্যি প্রকাশ পায় এভাবে -

"ফেসবুকের মতো একটি বৃহত্ যোগাযোগ মাধ্যম বাংলা ভাষায় অনূদিত হলে তা অন্যান্য ওয়েবসাইটকেও বাংলায় রূপান্তরে উত্সাহিত করবে। এর ফলে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের অন্যতম প্রধান বাধা ভাষাগত সমস্যা অনেকাংশে দূর হবে। এ ছাড়া ইন্টারনেট ব্যবহার বাড়লে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ অনেকখানি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।"

প্রিয় গ্রামীণ ফোন, দেশে বহুদিন ধরে দেশে একটা কৌতুক চালু রয়েছে। কৌতুকটা গরু রচনা বিষয়ে। কৌতুকটা এরকম - ছাত্র মুখস্ত করে গিয়েছে নদী রচনা। কিন্তু পরীক্ষায় এসেছে গরু রচনা। চতুর ছাত্র গরুর চারপা, দুই শিং দিয়ে শুরু করে গরু নদীতে গোসল করে লেখার পর পুরো পাতা ভরে দিয়েছে নদীর বর্ণনা! আপনাদের ফেইসবুক অনুবাদের সাথে ডিজিটাল বাংলাদেশের কানেকশনটা এরকম একটা গরু রচনা হয়েছে। গেল বছর এই সময়ে দুনিয়া কাপিয়ে ঘৃণার পাত্র হয়েছিলেন। এবার হলেন কৌতুক, উপহাসের উৎস। ঘৃণা, পরিহাস, উপহাস সমস্ত নেতিবাচক দিকে আপনাদের নাম জুড়তে হবে এরকম দিব্যি কেউ দেয়নি। এবার থামুন দয়া করে। বাংলায় যারা স্বেচ্ছাশ্রমে অবদান রেখে চলেছেন তাদেরকে তাদের কাজ করতে দিন।

সূত্রঃ ফেইসবুক, সৈজন্যেঃ হাসিব, সচলায়তন।
নোটঃ লেখাটি সম্পুর্ন কপি পেস্ট করা হয়েছে, লেখকের মূল বক্তব্য ঠিক রাখার লক্ষ্যে, লেখকের নিকট অন্তরিক ভাবে কৃতজ্ঞ সম সাময়িক লেখাটির জন্য।

মূল পোস্টঃ ফেইসবুক অনুবাদের কৃতিত্ব হাইজ্যাকে গ্রামীণ ফোনের চেষ্টা
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৫১
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×