মেঘেরা সব এসে মুখ থুবড়ে পড়ে ফুটপাথে...............
২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২
মেঘেরা সব এসে মুখ থুবড়ে পড়ে ফুটপাথে;
হাড় জিরজিরে পাট-কাঠি দেহ
ভাল জ্বালানি দেয়,
পিচ ঢালা পথ ধরে পাঁজরের হাড় গুনতে গুনতে চলে লাল পাজেরো।
বিজ্ঞাপনের আলোয় আলোকিত নগর,
মাত্র বিশ টাকায় সংসদ ভবনে
অন্ধকার কেনা যায়।
মেঘেরা নাকি আজকাল সব হাইরাইজ বিল্ডিয়ে থাকে,
তাই আকাশ এত ফাঁকা।
২৯/০১/০৩,
রাত-৩.৩০
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














