আমার প্রিয় পোস্ট

জীবন চলে ...তোমাকে নিয়ে..তোমাকে ছাড়া...তাই বাঁচ...প্রতিটি মূহু্র্তে...

কি লিখি......

১৭ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪৯

শেয়ার করুন:                   Facebook

পরীক্ষার খাঁড়া ঝুলছে মাথার ওপর.....Paper,Publication,Thesis...........শব্দগুলো কেবলই তাড়া করে ফিরছে প্রতিদিন,প্রতিমূহুর্তে......অধ্যাপকের কুন্চিত ভ্রূ,অস্থির চাহনি-------আতংকিত আমি,অস্থির আমি....কবে শেষ হবে এই ক্লান্তিকর যুদ্ধ??

কবে পৌঁছব অভীষ্ট লক্ষ্যে???? জয়-পরাজয়ের এই দোলাচলে চলছে বিরামহীন এক যাত্রা........

একটু আকাশের খোঁজে,এক ঝলক বাতাসের পরশ পেতে তাই ব্লগের পাতায় দুঃসাহসী আনাগোনা.......

সবার অপরিসীম উৎসাহে আর ভালবাসায় নানা আঁকিবুঁকি চলছে......

অনিশ্চিত,ভীত,হতাশ আমি......কাল রাতে কথা বললাম মায়ের সাথে......আমার মা........আমার সাহস....প্রেরণা....সম্পদ......
মা'র জন্য নতুন করে যুদ্ধ.........

পৃথিবীর শব্দভান্ডার বড্ড ছোট আমার কাছে.....আমার মায়ের কথা লেখার জন্য.......

এত সাহস কোথায় পাও আম্মু!!!!!!! চিরকাল কেবল যুদ্ধ....কক্ষনো দেখিনি তোমাকে পিছিয়ে যেতে.....কেন হতে পারি না তোমার মত আম্মু........

আমি আর ভাইয়া.....তোমার পৃথিবীটা আমাদের দু'জনকে ঘিরেই...বড় স্বার্থপর আমরা......তারপরও কত ব্যথায় ,আঘাতে,অন্যায় আবদারে জর্জরিত করি তোমাকে.....

প্রথম বারের মত তোমার কাছ থেকে দূরে এসে বুঝেছি ........."ঈশ্বর সবখানে থাকতে পারেন না বলে মাকে সৃষ্টি করেছেন"......

আর লিখব না এখন.........তোমার কথা .......কোথা থেকে শুরু করব আম্মু.......

ভাবছি.........কেন গুছিয়ে লিখতে পারি না........কেন প্রকাশের এই অক্ষমতা..........
আজ থাক্...অন্য কোনদিন...........


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মা.. ;

 

  • ১৮ টি মন্তব্য
  • ১৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:২০
comment by: মুহিব বলেছেন: গুছিয়ে লেখার জন্য ধন্যবাদ। ভাল লাগল
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।লেখা ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।

ভাল থাকুন।

২. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:২৯
comment by: রাশেদ বলেছেন: বাবারে! কিচুই বুঝি নাই। :)
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: ভাল থাকুন।

৩. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৩০
comment by: রন্টি চৌধুরী বলেছেন: রাশেদ মিয়া, ঘুমান না ক্যান? রাত তো ভোর হয়ে গেল প্রায়
৪. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৮
comment by: কন্ঠস্বর চট্টগ্রাম বলেছেন: 'পরীক্ষার খাঁড়া ঝুলছে মাথার ওপর.....Paper,Publication,Thesis...........শব্দগুলো কেবলই তাড়া করে ফিরছে প্রতিদিন,প্রতিমূহুর্তে......অধ্যাপকের কুন্চিত ভ্রূ,অস্থির চাহনি-------আতংকিত আমি,অস্থির আমি....কবে শেষ হবে এই ক্লান্তিকর যুদ্ধ?'

এইভাবে লিখতে পারলেতো তোমার Paper,Publication,Thesis সবই হবে। আর কয়দিন পর তোমাকেই দেখব Paper, Publication, Thesis -কে তাড়া করে ফিরছ।

'পৃথিবীর শব্দভান্ডার বড্ড ছোট আমার কাছে.....আমার মায়ের কথা লেখার জন্য.......' - খাঁটি কথা।



১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: খুব ভাল লাগল ভাইয়া।দোয়া করবেন।ভাল থাকবেন।

৫. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:০৩
comment by: উধাও ভাবুক বলেছেন: মা, ছোট্ট কিন্তু এমনই শক্তিশালী এক শব্দ যাকে ধারন করতে পারে এমন আর কোন শব্দ নেই কোন ভাষার অভিধানে। আপনি ভাগ্যবতী মাকে পাচ্ছেন। মাকে নিয়ে লেখা দেখেই ঢুঁ মারলাম। মাকে নিয়ে লিখে নস্টালজিক করে দিলেন। যাহোক ভালই লাগল, হাজারো কাজের চাপে মাকে মনে পরে গেল।
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: "মা, ছোট্ট কিন্তু এমনই শক্তিশালী এক শব্দ যাকে ধারন করতে পারে এমন আর কোন শব্দ নেই কোন ভাষার অভিধানে"

ধন্যবাদ আপনাকে।ভাল থাকুন।

৬. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:২৯
comment by: রেফাত বলেছেন: হাইসা লই। আমি কেমন জানি হয়ে গেছি রে। এত্ত ইমোশন এর ছড়াছরি দেখলে হাসি আটকাইতে পারি না। যাই হোক, লিখার প্রেমে পরে গেছি। "......." কমায় দে। অসাধারণ লিখা। এই ভাবে লিখতে থাকলে কয়দিন পরে চিনবি তো??
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: চেষ্টা করছি লিখার।দোয়া কর।কি যে বল! আমি শুধু চেষ্টা করছি।

খুব ভাল থাক।

৭. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৫
comment by: ঐক্যতান বলেছেন: :) ভাবের বন্যা... আমি ভেসে যাচ্ছি... ;)
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: ধুত্ ভাইয়া.......দোয়া করবেন।ভাল থাকবেন।

৮. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৬
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: চমৎকার লেখা। অল্প কথাই অনেক বলা, ভালো লাগলো।
শুভ কামনা রইল।
১৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।সুন্দর ঘিরে থাকুক আপনাকে।

ভাল থাকুন।

৯. ১৭ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটা। মা কে মনে করিয়ে দিলেন ++

ভাল থাকবেন।
১৮ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনিও ভাল থাকবেন।

১০. ১৮ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৩৩
comment by: শাওন বলেছেন: মা'কে শ্রদ্ধার সাথে সালাম ।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২০২১