আমার প্রিয় পোস্ট

জীবন চলে ...তোমাকে নিয়ে..তোমাকে ছাড়া...তাই বাঁচ...প্রতিটি মূহু্র্তে...

জীবন...প্রতিনিয়ত!

২১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২১

শেয়ার করুন:                   Facebook

প্রতিটি দিনের নিজস্ব রূপ আছে,ছন্দ আছে।আবার তার বিপরীতে ছন্দপতনও দাঁড়িয়ে আছে ধ্বজা হাতে।আজকের দিনের শুরুটা আহামরি ভাল না হলেও অভিযোগের কিছু ছিল না।কিন্তু ঠিক আধঘন্টা আগে আজকের দিনটি সগৌরবে(?) " আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি " তালিকার প্রথম দিকে সহজেই স্থান করে নিতে পারে।

'RESEARCH WORK'-----re n' re search n' search......./:)

বাংলায় বললে----আমার ভাষ্যমতে[মানে আমার মত অতি হতাশ তথাকথিত Researcher(??!!),অধ্যাপক যার যন্ত্রনায় অস্থির(কারন আমি ফাঁকিবাজীতেই Degree পাব অতিসত্বর:-/)] যে search এর কোন অন্ত নেই......আমাকে ফেলে দিয়েছে চরম গ্যাঁড়াকলে।
অধ্যাপক ডেকে ধরিয়ে দিয়েছেন লম্বা calculation-এর ফিরিস্তি....একগাদা paper........গম্ভীর গলায় এবং ততোধিক serious চেহারায় জানিয়েছেন----"Finish it quickly,no time.....study hard n' work harder.....u should be very careul while doin' research......no mistake is allowed or expected."

একে তো Exam রূপী বিভীষিকা দাঁড়িয়ে আছে দোরগোঁড়ায়,আর এবার Research দাঁত কেলিয়ে হাসছে আমাকে বাগে পেয়ে।X((

কি যে করি??? ইসসস্!!!!!!!! যদি রূপকথার সেই জাদুর কাঠি কিংবা আলাদীনের আশ্চর্য প্রদীপ পাওয়া যেত!! তবে নিমেষে সাফল্যের ঝুড়ি নিয়ে হাজির হতাম মায়ের কাছে।

কবে যে ফিরব......আম্মুর আদর,ভাইয়ার সাথে ঝগড়া, বন্ধুদের আড্ডা......এত্ত বেশি miss করছি।

ক্ষমা চাইছি আবারও।এলোমেলো নানা কথায়,ভরি কেবল ব্লগের পাতা।

সবাই দোয়া করবেন আমার জন্য।সাফল্যের সোনার মুকুট যেন মাকে দেয়া শ্রেষ্ঠ উপহার হ্য় আমার জীবনে।আম্মু বলে,"ছেলে-মেয়েদের সুখী মুখ,মায়েদের ঈদ"......করুনাময় স্রষ্টার কাছে এই প্রার্থনা,মায়ের প্রতিটি দিন না পারি,অন্ততঃ একটি দিন যেন গর্বে-আনন্দে ভরিয়ে দিতে পারি।

সবার জন্য শুভ কামনা........খুব খুব ভাল থাকুন সবাই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যা ভাবছি ;

 

  • ১০ টি মন্তব্য
  • ১৪৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:২৮
comment by: বিবর্ণ বলেছেন:

মতলব কি?
২. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৩৫
comment by: আড্ডাবাজ আশিক বলেছেন: আসলেইতো মতলোব কি?
৩. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪৮
comment by: মোহাম্মদ বলেছেন: রিসার্চের ফলাফল জানাবেন।
ধন্যবাদ।
৪. ২১ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫৮
comment by: জেনারেল বলেছেন:

পোষ্টের ছবিটা কি আপনার রিসার্চের সাথে কোনভাবে সম্পুর্কযুক্ত?
৫. ২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:২৭
comment by: কালপুরুষ বলেছেন: দোয়া রইলো। সাফল্য আপনার ললাটে শোভা পাক।
৬. ২১ শে মার্চ, ২০০৮ দুপুর ২:১৬
comment by: ময়ুরবাহন বলেছেন: জটিল লাগল। দোল পুর্ণিমার শুভেচ্ছা রইল।
৭. ২২ শে মার্চ, ২০০৮ ভোর ৬:০৪
comment by: কন্ঠস্বর চট্টগ্রাম বলেছেন: তোমার মায়ের জীবনে ঈদ আসুক এই কামনায় করি।

'কিন্তু ঠিক আধঘন্টা আগে আজকের দিনটি সগৌরবে(?) " আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি " তালিকার প্রথম দিকে সহজেই স্থান করে নিতে পারে।'- হ্যাঁ, এই দিনটিই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো তোমার জীবনের শ্রেষ্ঠ দিন গুলোর একটি হতে পারে এটি- সে দোয়ায় করি।


৮. ০২ রা মে, ২০০৮ সকাল ৭:৩৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: হুমম বুঝলাম।
ভালো থাকুন।
৯. ১৭ ই জুন, ২০০৮ বিকাল ৩:২৫
comment by: বাবুয়া বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল লাগলো আপনার উপসথাপনা। আপনার জনয জন্য শুভ কামনা।
১০. ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
comment by: পারভেজ বলেছেন: রিসার্চ ভাল হয়েছিল নিশ্চই?!

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২০২২