somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ঠিক জানা নেই... ভালবাসা !!!! এই চারটে অক্ষরের ভেতরে লুকিয়ে আছে অমিত সুখ,হঠাৎ দুঃখ ,কখনো প্রাপ্তি, পরক্ষনেই না পাওয়ার বেদনা...

রবীন্দ্রনাথের গানে গানে সেই একই প্রশ্ন-----
" সখী ভালবাসা কারে কয়
সে কি কেবলি যাতনাময়,
সে কি কেবলি চোখের জল
সে কি কেবলি দুখের শ্বাস?
লোকে তবে করে ,কি সুখেরই তরে
এমন দুখের আশ...."

আজ সারাটা দিন ঝুম বৃষ্টি---ইচ্ছে তো আর বাস্তবতা মানে না...

মন চাইছে অলস সময় -খিচুড়ী আর ডিম ভাজা---চুটিয়ে আড্ডা..রিকশায় চেপে ,শাড়ী-চুড়িতে বৃষ্টি বরণ...ভালবাসার সেই বিশেষ মানুষটিকে প্রতিটি মূহুর্তে পাশে পেতে...

কিন্তু বাস্তবতা বড় কঠিন------ lab,data,calculation,professor,course work....
আমাদের দুজনকেই আষ্টে-পৃষ্টে বেঁধে রেখেছে -----
পেতে হবে degree ...ফিরতে হবে দেশে...প্রিয়জনদের সাথে কাটাব শেষ্ঠ
সময়...জীবনের নতুন দ্বার হবে উন্মুক্ত...

কত স্বপ্ন---ছোট ছোট চাওয়া...

স্রষ্টার কাছে এই শুধু প্রার্থনা----মঙ্গল আলোকে উদ্ভাসিত হোক সবার জীবন।
কল্যাণ হোক সকলের।]]>
http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28837367 http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28837367 2008-09-01 12:27:45
ক্লান্ত চরণ ...
আশায় বাঁধব না বুক--শুনব না সেই রঙীন উচ্ছল জীবনতরঙ্গ....

জীবনবইয়ের দুরূহ পাঠ থেকে চাইছি মুক্তি।ক্লান্ত-পরিশ্রান্ত আমি।বিশ্রাম চাই।জানি, থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।জীবন মানেই অবিশ্রান্ত পথচলা।

অজানা-অসীম পরম করুনাময়ের কাছে চাই অনুপ্রেরণা।

অস্তিত্ব আর সম্পর্ক...নতুন সন্জীবনী ধারায় হয়ে উঠুক সিক্ত।

ফিরে আসুক স্বপ্নীল-বর্ণিল দিন।মঙ্গলআলোকে উদ্ভাসিত হোক সবার জীবন।

প্রিয় গানের সুর বেজে উঠুক,

"বহুদূর যেতে হবে-এখনও পথের অনেক রয়েছে বাকি...
তুমি ভয় পেও না; তুমি থেমে যেও না। "]]>
http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28810421 http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28810421 2008-06-17 08:52:56
অণুবাক্য.....
----এখানে-ওখানে,সেখানে ছুটে লাভ কি? শান্তি আর স্বস্তি তো তার কাছেই-যাকে ভালবাস।

---সত্য সুন্দর(গোপন কথা হলো-তা যদি তোমার মনের মত হ্য়)।

---আমি রাজনীতি বুঝি না,মাথাও ঘামাই না,সবাইকে নিয়ে ভাল থাকতে চাই-সাধারণ মানুষের এই চাওয়াই রাজনীতির বুলডোজারের নিচে ক্ষত-বিক্ষত।

----জীবন সহজ,কিন্তু আমরা তাকে জটিল করে তুলি।]]>
http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28797931 http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28797931 2008-05-14 14:52:22
জীবন...প্রতিনিয়ত!
'RESEARCH WORK'-----re n' re search n' search......./<img src=" style="border:0;" />

বাংলায় বললে----আমার ভাষ্যমতে[মানে আমার মত অতি হতাশ তথাকথিত Researcher(??!!),অধ্যাপক যার যন্ত্রনায় অস্থির(কারন আমি ফাঁকিবাজীতেই Degree পাব অতিসত্বর<img src=" style="border:0;" />)] যে search এর কোন অন্ত নেই......আমাকে ফেলে দিয়েছে চরম গ্যাঁড়াকলে।
অধ্যাপক ডেকে ধরিয়ে দিয়েছেন লম্বা calculation-এর ফিরিস্তি....একগাদা paper........গম্ভীর গলায় এবং ততোধিক serious চেহারায় জানিয়েছেন----"Finish it quickly,no time.....study hard n' work harder.....u should be very careul while doin' research......no mistake is allowed or expected."

একে তো Exam রূপী বিভীষিকা দাঁড়িয়ে আছে দোরগোঁড়ায়,আর এবার Research দাঁত কেলিয়ে হাসছে আমাকে বাগে পেয়ে।<img src=(" style="border:0;" />

কি যে করি??? ইসসস্!!!!!!!! যদি রূপকথার সেই জাদুর কাঠি কিংবা আলাদীনের আশ্চর্য প্রদীপ পাওয়া যেত!! তবে নিমেষে সাফল্যের ঝুড়ি নিয়ে হাজির হতাম মায়ের কাছে।

কবে যে ফিরব......আম্মুর আদর,ভাইয়ার সাথে ঝগড়া, বন্ধুদের আড্ডা......এত্ত বেশি miss করছি।

ক্ষমা চাইছি আবারও।এলোমেলো নানা কথায়,ভরি কেবল ব্লগের পাতা।

সবাই দোয়া করবেন আমার জন্য।সাফল্যের সোনার মুকুট যেন মাকে দেয়া শ্রেষ্ঠ উপহার হ্য় আমার জীবনে।আম্মু বলে,"ছেলে-মেয়েদের সুখী মুখ,মায়েদের ঈদ"......করুনাময় স্রষ্টার কাছে এই প্রার্থনা,মায়ের প্রতিটি দিন না পারি,অন্ততঃ একটি দিন যেন গর্বে-আনন্দে ভরিয়ে দিতে পারি।

সবার জন্য শুভ কামনা........খুব খুব ভাল থাকুন সবাই।
]]>
http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28781147 http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28781147 2008-03-21 11:21:38
লিখছি কিছু...ইচ্ছেমতন... (" style="border:0;" />

আচ্ছা!!!!!!! আমার মনে কেবল একটাই প্রশ্ন জাগে------কি দরকার বাপু পরীক্ষা নেয়ার?????/<img src=" style="border:0;" />

course work রূপী বুলডোজার এর তলায় প্রতিনিয়ত চাপা পড়ছি,experiments করছি.....research এর গ্যাঁড়াকলে পড়ে জীবন দিয়ে দিচ্ছি(যদিও কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না/<img src=" style="border:0;" />,ভাব ধরা আর কি!?)

অথচ,গোদের ওপর বিষফোঁড়ার মত আবির্ভাব এই
Graduation Exam নামধারী মূর্তিমান যন্ত্রনার!!!!!!!!!!!

Quantum Chemistry <img src=(" style="border:0;" />------দিনরাত্রি-অষ্টপ্রহর দুঃস্বপ্নের মত তাড়া করে বেড়াচ্ছে.....সত্যি......আবিষ্কারক ভদ্রলোককে(?)যদি পেতাম!!!!!!!<img src=" style="border:0;" />

যাক্! বহুক্ষন ব্লগের পাতায় কী-বোর্ডের pressin' আঁকিবুঁকি চলল।

বিশেষ অনুরোধ সবাইকে, আমার জন্য বেশি করে please দোয়া করবেন,যেন যুদ্ধগুলো সব জিতে যাই ইনশাল্লাহ্।নইলে ফিরব কিভাবে মায়ের কাছে???

আসলে জীবনের প্রতিটি দিনই নতুন পরীক্ষা....বেঁচে থাকাটাই যুদ্ধ।
Always Fight,never quit.

ক্ষমা করে দেবেন এই মেয়েটিকে,আবোল-তাবোল বকুনিতে পাতা ভরবার অপচেষ্টার জন্য।
সবার জন্য সমুদ্র শুভেচ্ছা।
]]>
http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28780510 http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28780510 2008-03-19 14:32:20
কি লিখি......
কবে পৌঁছব অভীষ্ট লক্ষ্যে???? জয়-পরাজয়ের এই দোলাচলে চলছে বিরামহীন এক যাত্রা........

একটু আকাশের খোঁজে,এক ঝলক বাতাসের পরশ পেতে তাই ব্লগের পাতায় দুঃসাহসী আনাগোনা.......

সবার অপরিসীম উৎসাহে আর ভালবাসায় নানা আঁকিবুঁকি চলছে......

অনিশ্চিত,ভীত,হতাশ আমি......কাল রাতে কথা বললাম মায়ের সাথে......আমার মা........আমার সাহস....প্রেরণা....সম্পদ......
মা'র জন্য নতুন করে যুদ্ধ.........

পৃথিবীর শব্দভান্ডার বড্ড ছোট আমার কাছে.....আমার মায়ের কথা লেখার জন্য.......

এত সাহস কোথায় পাও আম্মু!!!!!!! চিরকাল কেবল যুদ্ধ....কক্ষনো দেখিনি তোমাকে পিছিয়ে যেতে.....কেন হতে পারি না তোমার মত আম্মু........

আমি আর ভাইয়া.....তোমার পৃথিবীটা আমাদের দু'জনকে ঘিরেই...বড় স্বার্থপর আমরা......তারপরও কত ব্যথায় ,আঘাতে,অন্যায় আবদারে জর্জরিত করি তোমাকে.....

প্রথম বারের মত তোমার কাছ থেকে দূরে এসে বুঝেছি ........."ঈশ্বর সবখানে থাকতে পারেন না বলে মাকে সৃষ্টি করেছেন"......

আর লিখব না এখন.........তোমার কথা .......কোথা থেকে শুরু করব আম্মু.......

ভাবছি.........কেন গুছিয়ে লিখতে পারি না........কেন প্রকাশের এই অক্ষমতা..........
আজ থাক্...অন্য কোনদিন...........


]]>
http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28779820 http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28779820 2008-03-17 09:49:27
টুকরো ভাবনা....
কি যে লিখে যাচ্ছি.....আবোল-তাবোল....তাই হয়তো শিরোনাম দিয়ে বসেছি 'টুকরো ভাবনা'.....

খেয়ালী লেখায় ভরছি ব্লগের পাতা.......বিনম্র ক্ষমায় পড়বেন সবাই....

কি লিখব ভাবতে ভাবতেই মনে দ্বিধার দোলাচল.....কারন...হয়তোবা নিজের নানা কথাতেই চলবে লেখার এক অসম্ভব প্রচেষ্টা।

সামান্য এক মেয়ের সাদামাটা কাহিনী....ছোট্ট আমার বেড়ে ওঠা,আব্বু-আম্মু,ভাইয়া কে নিয়ে গড়ে ওঠা আমার পৃথিবী-------স্কুল-কলেজ,university -----নানা গন্ডিতে বয়ে চলা .....বন্ধু......জীবনের নানা বাঁকে,নানা রঙে যারা আছে মিশে.......

টুকরো মূহু্র্ত....একটু হাসি....হঠাৎ কান্না....এইতো জীবন....

আচ্ছা.....হঠাৎ যদি আলাদীনের আশ্চর্য প্রদীপ পেয়ে যাই !!!!!.....

তিনটে ইচ্ছে পূরণ করে দিতে বলতাম.....

স্বার্থপরের মত প্রথমেই ফিরে পেতে চাইতাম আব্বুকে...আমাকে ভালবাসায় ভরিয়ে রাখা সবাইকে.....

তারপর একটু উদারতায় চাইতাম সব্বাই যেন সুখী হয়.....

আর .........এরপর একটা ছেলেমানুষী ইচ্ছেপূরণের প্রার্থনা করতাম.....যেন আমাদের দেশ এত্ত উন্নত হয়ে যায় যে কাউকে যেন দেশে সবাইকে ফেলে হাজার মাইল দূরে পড়তে যেতে না হয়.....

অনেক আবোল-তাবোল কথা লিখলাম.....

সবার জন্য অজস্র শুভকামনা..........।]]>
http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28778604 http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28778604 2008-03-12 19:02:51
খুব ভয়ে ভয়ে লেখা...
জানি না..........আজ কেন জানি বড্ড বাবার কাছে যেতে ইচ্ছে করছে ....

আববু .....তুমি কেমন আছ? তোমার Little Princess কে ছাড়া?

আর লিখতে ভাল লাগছে না............]]>
http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28778011 http://www.somewhereinblog.net/blog/icchheghuriblog/28778011 2008-03-10 15:37:12