আমার প্রিয় পোস্ট

সুন্দর ও শান্তিময় পৃথিবী চাই

এই ভন্ডামীর শেষ কোথায়?

২০ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩৬

শেয়ারঃ
0 1 0

হিটলারের তথ্যমন্ত্রী গোয়েবলস্‌ বেঁচে থাকলেও আজ সারেন্ডার করত! কারন তার শুরু কাজে তার যোগ্য শিষ্যরা আজ নতুন মাত্রা যুক্ত করতে সক্ষম হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আড়াল করে ভন্ডদের মুক্তিযোদ্ধা সাজিয়ে হীন বানিজ্যে মেতে উঠেছে মতলববাজরা, পাকিস্তানের দোসর, টিক্কা খান, জেনারেল মোশাররফের দালাল নব্য রাজাকারেরা।

১৯৭১-র শহীদ গোলাম মোস্তফার ছোট ভাই পরিচয় দিয়ে জনৈক মোশাররফ হোসেনের সাক্ষাতকার সম্প্রচার করে ইটিভি ডিসেম্বরের ১০ তারিখে। এই ইটিভিই উক্ত মোশাররফ হোসেনকে ভিন্ন নামে হাসানুজ্জামান সাজিয়ে আরেকজন শহীদ মুক্তিযোদ্ধা বদীউজ্জামানের ভাই বানিয়ে সাক্ষাতকার সম্প্রচার করে একই মাসের ১৪ তারিখে।

পাপীর পাপ প্রকৃতির অমোঘ বিধানে ধরা পড়েই। পাপ করতে গেলে কিছু না কিছু চিহ্ন পাপীরা রেখে যায়, যা তখন বুঝতেও পারে না।
ছবিতে দেখুন, একই মানুষ, একই পোশাক, একই বাড়ীর আঙিনা...............


মানুষের নীচতা কোথায় নামলে এই কাজগুলো করা যায়?
আসুন এই অসভ্য, নোংরা, বাজে রাজনীতির নিন্দা জানাই। এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ ও জাতি বাঁচান।

 

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:৫৮
ত্রিভুজ বলেছেন: হুমমম.... রাজনীতি বলে কথা.....
২. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩১
পাশা বলেছেন: -----পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি----


৫ জনের কেন ভাল লাগেনি? জানতে পারলে ভাল হত।

ঈস, মানুষ এভাবে ধরা খায়।
৩. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৩৫
এস্কিমো বলেছেন: হ, শাওন খুবই কষ্টের কথা।
৪. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৪
অজানা অচেনা বলেছেন: সেদিন ইউনিতে বিজয় দিবসের আলোচনা হচ্ছিল। এক স্যার যিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন- দু:খের সাথেই বলছিলেন-"আমি সহ আরও অনেকে আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট সারেন্ডার করতে চেয়েছিলাম। যে হারে ভুয়াদেরকে দেখেছি এই সার্টিফিকেট নিয়ে ব্যবসা করতে। আমার মেঝচাচাকে হারিয়েছি মুক্তিযুদ্ধে- উনার পরিবারের দৈন্যদশা এখনও কাটেনি-ছোট ছোট ছেলেমেয়ে রেখে শহীদ হয়েছেন-অনেক তদ্বীরের পর মাত্র ৫ বছর কোনওরকম পেনশন পেয়েছেন।অথচ ভন্ডদের তখন রমরমা অবস্থা"

আমরা কি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়েও ভন্ডামী করব?
৫. ২০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪১
আশরাফ রহমান বলেছেন: ভন্ডামীই যাদের আদর্শ তাদের কাছে এ আর নতুন কি?
৬. ২০ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০১
বাঙাল যুবক বলেছেন: নিশ্চয়ই এ প্রচেষ্টা খারাপ। ইটিভির উচিত সত্য ভাষণ দেয়া।
৭. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৫
নুমায়ের বলেছেন: ইটিভির চরিত্রই এটি। দুই নম্বারি করে যে ইটিভির জন্ম হয়েছিল সেই দুই নাম্বারির মাধ্যমেই তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে ব্যাবাসা করছে। এটা দিবালকের মতো পরিস্কার যে তারা স্বাধিনতা ও যুদ্ধ অপরাধি বিষয়গুলো নিয়ে দেশের এই জটিল পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। আসলে দেশ বিভাজন তৈরির ভিনদেশি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নই যে তাদের মুল উদ্দেশ্য এই সরল সত্যটা বুঝতে কারো কষ্ট হচ্ছে না।
৮. ২১ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৩৫
আওরঙ্গজেব বলেছেন: সালাম,
কই ওরা কোথায়? আজকে ওদের কমেন্ট দেখা যায় না কেন?
৯. ২১ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫১
অনামিকা বলেছেন: যারা মিডিয়াতে কাজ করেন, তারা জানেন কেপসান ভুল খুব সহজেই হতে পারে। শেষ কথা হলো - যাই হোক, এতে রাজাকার রাজাকারই থাকবে। মুক্তিযোদ্বা মুক্তিযোদ্বাই।
১০. ২১ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৯
নরাধম বলেছেন: ইটিভির কাছে অভিযোগ জানিয়েছেন? তাদের এ ব্যাপারে কি বক্তব্য না জানালে তো এটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভুল বুঝা যাবেনা। ইচ্ছাকৃত হলে তীব্র নিন্দা জানায়। তবে অনিচ্ছাকৃত হওয়ার সম্ভাবনাই বেশী।
১১. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৪৩
আবূসামীহা বলেছেন: ভণ্ডরা ভণ্ডামি করতে গিয়ে হঠাৎ ধরা খেয়ে যায় আর কি!
১৩. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৫৮
আওরঙ্গজেব বলেছেন: সালাম,
এস্কিমোর মেকি কষ্টের (!) নমুনা দেখেন। এখানে ইটিভির মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসায় কষ্টের ভাণ ধরলেও (উপরের কমেন্ট দেখুন), ইছামতীর পাড়ে কে রাজাকারের পুত্র বলে পাল্টা পোস্ট দিয়ে হাঁক দিচ্ছে, "ইটিভি ইতিহাসের এজেন্সি নেয়নি! আরে এই ইটিভির জন্যইতো উনারা জান কোরবাণ করে দিয়েছেন একসময়। যার জন্মই ভুল ও পাপে ভরা, তার থেকে নোংরা আর বিকৃত ইতিহাসই শুধু জানা যাবে।

তারপরও ইটিভি ভুল করেছে, এটি এস্কিমো সরাসরি স্বীকার করেননি বা ইটিভির মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসার নিন্দা জানাননি। কারণ, উনি নিজেই একজন ...
১৪. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০০
আওরঙ্গজেব বলেছেন: এস্কিমোর ব্লগে আমি ব্লকড। তাঁর প্রতি আহ্বান, নিজেদের আস্ফালনকে সঠিক প্রমাণ করার জন্য ইটিভির অপকর্মের নিন্দা জানান। নাহলে, আপনি ও আপনারা একই দলের প্রমাণিত হবে।
১৫. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৮
ডোরাকাটা বলেছেন: সালাম আওরংগজেব সালাম..., সালাম ভাই সালাম। কি কামটাই না করল ইটিভি। এই আজ তোরা কোথায় কে আছিস, রাজাকারের ভয়ে কোথায় গিয়ে লুকিয়েছিস। সালাম ভাই সালাম। কমরেড, লালা সেলাম।
১৬. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৪
`হাসান বলেছেন:

একটা সামান্য কারিগরি ভুল ( টেলপে একজনের নামের যাইগাই অন্যজনের নাম দেখানো) যে রকম ভুল টিভি মিডিয়ায় হরহামেশাই হয়, তা নিয়া নিও রাজকার গুলার লম্ভঝম্ভ দেইকা ছাগলেও হাসবে।
১৭. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
আওরঙ্গজেব বলেছেন: কত স হ জ! একজন বলেন ভুল ভিডিও চালানো হয়েছে, একজন বলেন টেলেটেপ ভুল! আসলে কোনটি ঘটেছে?

ইটিভির পক্ষে মিথ্যা সাফাই না গেয়ে এর মিথ্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলুন। কারণ, যার জন্মই ভুল ও পাপে ভরা, তার থেকে নোংরা আর বিকৃত ইতিহাসই শুধু জানা যাবে।
১৮. ২১ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২৩
ডোরাকাটা বলেছেন: পারলে মামলা করেন, এই খানে প্যান প্যানাইয়া লাভ নাই। এক উপদেস্টা তো আপ্নেগো শিবিরের ছাতা মাথায় দিয়া বইয়া আছে গদিতে। এই খানে না প্যানপ্যানাইয়া মামলা করেন গিয়া।
১৯. ২১ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৭
বাঙাল যুবক বলেছেন: আমরা কি শুধু ভুল করা আর ক্ষমা চাইতেই থাকব? আমরা কি কোন কাজ ভেবে চিন্তে করব না? জাতি হিসেবে এসব ঘটনা আমাদেরকে শুধুই অন্যের কাছে ছোট করবে।
২০. ২২ শে ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:০২
ইছামতীর পাড়ে বলেছেন: সবাইকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।
২১. ২৩ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:২৯
সোনার বাংলা বলেছেন: জোয়ারের সাথে গা ভাসাইয়া ইতি টিভি ও কিছু
পাইতে চায়..... !টার মইধ্যে বা হাত দেন কেন?

ভুতের মুখ (চোরের মুখ) দিয়া মুক্তিযুদ্ধের কতা
শুনতে হইবো! অমাদের কাকু হেরশাদ ও আজকাল
মুক্তিযুদ্ধের কতা কয়! কিছু মনে করি নাই!
কারন দেশে যুদ্ধাপরাধী স্বাধীনতার পরে ছিলো না!
কিছু দিন আগে জন্মাইছে..........!
জিল্লা সাবদের আমলে বিচারে সমস্যা আছিলো
এখন কোন সমস্যা নাই! কেন?
কারন কি?মনে হয় পকিস্তানে তখন মাল দিছিলো
ভুট করবার লাইগা সলোমান রহমানের হাত দিয়া।
মাগীদের মুখের কতা আর সকাল বেলার কুত্তার
হিসু আর ঘেউ ঘেউর সমান............ আর হেদের
ছাগল পাগলদের কতায় কর্ন না দিলে সময়ের মুল্য
নামের রচনা পড়তে হইবো না!

২২. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:০৪
ইছামতীর পাড়ে বলেছেন: যাদের স্টকে গালি ছাড়া কথা বেরুয় না, আমার ব্লগে তাদের মুখ বন্ধ করে দেয়া ছাড়া আমি কোন উপায় পাই না। আর তাদের প্রতি পরামর্শ হল, স্কুল পরিবর্তন করুন অথবা বাবামা'র কাছে জিজ্ঞেস করুন কিভাবে কথা বলতে হয়। তারপর আওয়াজ দিন আনব্লক করে দিব।

আর কিছু বোদ্ধার (ছাগল বলতে চাই না) উদ্দেশ্যে কথা হলো, তারা আমাকে শাওন নামে চালাতে চাচ্ছে। এর আগেও আমি এক কমেন্টে উত্তর দিয়েছি। আমি কেন আমাদের গোটা পরিবারে একজনেরো শাওন নাম নাই। যারা আমাকে চেনেন তারা তা জানেন।

শাওনকে যেভাবে চিনি আপনাদেরকেও সেভাবেই চিনি। কম্পিউটারের পোকারা বের করতে পারবেন শাওন আর আমার অবস্থান কত হাজার মাইলের ব্যবধান! অবশ্য আমার বিভিন্ন স্থানে কমেন্টগুলো খেয়াল করলেও পেতে পারেন। এভাবে আন্দাজে উলটাপালটা কথা বলে লাভ কি? আর মানুষজনের এত পিছনেই বা লাগেন কেন?
২৩. ০১ লা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভন্ডামির কোন শেষ নেই।
২৪. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৮
উম্মু আবদুল্লাহ বলেছেন: "আসুন এই অসভ্য, নোংরা, বাজে রাজনীতির নিন্দা জানাই। এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ ও জাতি বাঁচান।"
একমত
০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০০

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৫. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০২
এস্কিমো বলেছেন: উন্মু আপার কি এইটা প্রিয় পোস্ট। দুই দিন পর পর একটু খোজা দেন :)

শাওন - টপ রেটিং এর কোন সুযোগ থাকলে এইটা টপেই থাকতো।
২৬. ০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: ব্লগার আমার শ্রদ্ধাভাজন। তাই আসি। উনি আমাকে ব্লক করেন নি। আর দুর্ব্যবহারও করেন নি।

২৭. ১০ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৩৬
জামালiiuc বলেছেন: ভাই উপযুক্ত জবাবই দিলেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না।
২৮. ১০ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫৯
কঁাকন বলেছেন: ভন্ডামি ছারলে আমি বাঙালি মানুষে বুজফব কামনে?
কি যে কন
এই ভন্ডামীর শেষ কোথায়?
কেবল তো শুরু

 

মোট সময় লেগেছে ১.১২১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আসুন সবাই সংযত হয়ে কথা বলি, সুন্দর ও সহনশীল পরিবেশ তৈরি করি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই