আমার প্রিয় পোস্ট
- আমাদের আইরিন খান ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল - ষড়যন্ত্রকারীদের জম
- জবাবঃ আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান-হাওয়া ইরফান (কাউন্সেলর) - মাহমুদ রহমান
- কুর'আন, নারী ও শস্যক্ষেত্র, ইসলাম বিদ্বেষ ও আমার বিশেষ জ্ঞানী হওয়া। - আবূসামীহা
- ব্যবসায়ী মন ব্যবসায়ী স্বপ্ন - ফারজানা মাহবুবা
- কানাডার আকসা পারভেজের মৃত্যুঃ একটি তুলনামূলক বিশ্লেষণ - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ড· কামালের রাজনীতি প্রসঙ্গ - আলমগীর আহসান
- টিএফআই সেলে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্যপুরাকীর্তি চুরি মামলায় ফেঁসে যেতে পারেন সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল চক্রবর্তী!!! - সরলরেখা
- টিনএজার হয়েই যেতি তবে!! - অজানা অচেনা
- আব্দুল গাফফার চৌধুরীর লেখা থেকে - বাতিঘর
- *_* প্রথম প্রহরে মদীনা মুনাওয়ারাহ্ - দৃষ্টির ছায়া
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমি কেন কবিতা পড়ি না - সন্ধ্যাবাতি
- চরম জেনেরেলাইজেশন হইছে মানি, কিন্তু আমি মুক্তিযুদ্ধকে অবমাননার চেষ্টাও করি নাই - ওয়ামি
- যাদের কারনে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি - বাঙাল যুবক
- যুদ্ধ অপরাধি ও প্রাসঙ্গকি কিছু কথা - নুমায়ের
- 'এশিয়া ২০২৫' এবং বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলি - ইছামতীর পাড়ে
- মুহিনের গান, যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রতারিত জনগন - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- যুদ্ধাপরাধ কি, কারা যুদ্ধাপরাধী? - আবূসামীহা
- @২৮ শে অক্টোবর ২০০৬-এর 'বাম-আওয়ামী বর্বরতা' সম্পর্কে জানুন - ফজলে এলাহি
- আজ সেই ভয়াল ২৮ অক্টোবর - মাহমুদ রহমান
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- বাংলাদেশবিরোধী নানামুখী অপপ্রচার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
সরকার কি প্রথম আলো-স্টার-চ্যানেল আইয়ের ঠিকাদার?
৩০ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:১৪
ঢাকায় এই প্রথম প্রবাসীদের নিয়ে একটি সম্মেলন হয়ে গেল মহা ধুমধামে। জিনিসটার দরকারও ছিল। ভালো কাজ কেউ করলেই হয়। উদ্যোগ নিয়েছিল প্রথম আলো-স্টার-চ্যানেল আইয়ের ব্যানারে সুশীল সমাজ। উল্লেখ্য ইনারা সুশীল না কুশীল তা নিয়ে বিস্তর মতভেদ। বড় বড় সব দলই এঁদের কর্মকান্ড সন্দেহের চোখে দেখে। এনজিও নির্ভর, পরজীবি, সাম্রাজ্যবাদীদের পদলেহনকারী ইত্যাদি সব উপাধি তাদের কপালে জুটেছে।
সরকারের উপর কেমন অশুভ ত্রি-অক্ষের ভূত চাপলে নিজেই এই ধরনের সু(?)শীল সমাজের কাজের দায়িত্ব নেয়? সরকারী প্যাড ব্যবহার করে স্কলার্স ফোরামের হয়ে এই ধরনের নিমন্ত্রণ পত্র দেওয়ার হেতু কি?
সম্প্রতি আরো জানা যাচ্ছে, জেলা শিক্ষা অফিসারদের দ্বারা স্কুল শিক্ষকদের বাধ্য করা হচ্ছে ব্র্যাকের ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে!
এসব কিসের আলামত??
উম্মু আবদুল্লাহ বলেছেন:
নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সরকারের এরকম কর্মকান্ডে।
দ্বীপবালক বলেছেন:
সরকারের এই আচরণের নিন্দা জানাই
পান্জেরী বলেছেন:
আ.আলাইকুম,এদের গোমর ফাঁস করার জন্য ধন্যবাদ।
মূলত এ সরকার ভারত-আমেরিকার চামচাদের নিয়ে গঠিত। প্রভুদের স্বার্থ রক্ষাই চামচাদের লক্ষ্য। এজন্য জ্বলানী সহ অন্য খাতের চুক্তিগুলো দেখুন। আর দেশে সমধর্মী চামচাদের স্বার্থে ক্ষমতাবান চামচারা ক্ষমতার অপব্যবহার করবেন এটা এদের জন্য স্বাভাবিক।
শুনলাম, ক্ষমতার এই অপব্যবহার ও শুধু একটি বিশেষ দলের লোকদের নিয়ে প্রথম প্রবাসী সম্মেলন করার জন্য নিউইয়র্কে অন্য বাংলাদেশীরা ক্ষোভ প্রকাশ করেছেন। দেখুন নয়াদিগন্ত ও আমাদেরসময় ২৭ অথবা ২৮ ডিসেম্বর ২০০৭।
সরলরেখা বলেছেন:
সৈয়দ ফাহিম মোনায়েম (প্রথম আলো গ্রুপের সদস্য )যদি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারী সরকার তো অবশ্যই প্রথম আলো-স্টার-চ্যানেল আইয়ের ঠিকাদার হবে।
এহহামিদা বলেছেন:
কে কার দালাল, এইটা বুঝার লাইগা আরো কিছু জানতে হইবে!!মইনের নেতৃত্বে ক্যু এর পরে জাগো বাংলাদেশের উদ্ভব হয় রাতারাতি!!
এই জাগো বাংলাদেশের প্রধান উদ্যোগতা ছিল প্রথম আলোর কর্মচারী যুক্তরাজ্য প্রতিনিধি সৈয়দ বেলাল আহমেদ!!!
এই সরকারেরই কিছু উপদেস্টা বিদেশে গিয়ে জাগো বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করে ফিল্ড তৈরী করে মইনের জন্য!!
এবং মইন ইংল্যান্ড ও আমেরিকা গিয়ে জাগো বাংলাদেশের অনুষ্ঠানে অংশগ্রহন করে!! তখনই জাগো বাংলাদেশের কনফারেন্সের ঘোষনা আসে যা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসেই!!
এই প্রেক্ষিতেই মইনের এক ভাই বাংলাদেশ থে ব্রিটেনে যায় জনসংযোগের জন্য!! মইনের আরেক আমেরিকা প্রবাসী ভাই আমেরিকাতে জনসংযোগ করে!! কিন্তু, ব্যাপারটা ফাস হয়ে যাওয়ার পরে, তাদের পরিকল্পনার পরিবর্তন হয়!!
যেই জাগো বাংলাদেশ বন্যার সময়ে ত্রান কাজে অংশগ্রহন করেছিল বাংলাদেশে!! সেই জাগো বাংলাদেশ সিডরের সময়ে কোন ত্রান কার্যেই অংশগ্রহন করে নি আরো মারাত্নক সিডরের সময়ে পরিকল্পনা সাময়িক পরিবর্তনের কারনে!!
জাগো বাংলাদেশ সম্মেলন রুপান্তরিত হয় প্রবাসী সম্মেলনে!! এই প্রবাসী সম্মেলনের উদ্দোক্তা হয় প্রথম আলোরই আরেক কর্মচারী ম।ই। চৌধুরী শামীম!!!
এই হইল আপাত ঘটনা!! মইনই হইল সব কিছুর পিছনে এবং প্রথম আলো, ডেইলী স্টার আর চ্যানেল আই হইল সম্পুরক শক্তি!!
আরো মজার ব্যাপার হইল, এই তিন মিডিয়ার পৃষ্ঠপোষকতায় গত মার্চে একটা ম্যারাথন হইছিল কক্সবাজারে!!
এই হইল জাগো বাংলাদেশ সম্মেলনের প্রবাসী সম্মেলন হওয়ার কাহিনী!!
এই প্রবাসী সম্মেলনে অংশগ্রহন কারীরা সরকারেরই কাছের লোকজনের বন্ধুবান্ধব ও আত্মিয় স্বজনেরা!!
শান্ত বলেছেন:
চারিদিকে উর্দি সমর্থকদের জয় জয়কার। কিছু পত্রিকা, টিভি চ্যানেল, কুশীল যারা কখনও ভোটে নির্বাচিত হতে পারবেনা, এরা সকলে বাংলাদেশে পাকিস্তান স্টাইলের উর্দি প্রভাবিত সরকার প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে, যা দেশের গনতন্ত্রকামী মানুষদের জন্য অশনি সংকেত। এই স্বার্থান্বেষী মহল কি একবারও ভাবছেনা ভবিষ্যত পরিনতির কথা! কোন সামরিক সরকার অথবা সামরিক সমর্থিত সরকার কোন দেশকে উন্নতি ও দুর্নীতি মুক্ত করেছে, এমন নজির বিশ্বের কোথাও নেই। কারণ, তারা বুদ্ধির চেয়ে অস্র দিয়ে সকল সমস্যার সমাধান করতে চায়। এক্ষেত্রে দূর্নীতি সাময়িক কমছে বলে মনে হলেও, দীর্ঘমেয়াদী দুর্বাত্তায়ন আরো বেশি হয়। কারণ, বন্দুকের নল যেখানেই সকল ক্ষমতার উৎস, সেখানে ক্ষমতাসীনরা যা খুশী করবেন, সকলেই তা ইচ্ছায় বা অনিচ্ছায় সমর্থন দিয়ে যায়। বর্তমান সরকার যে ভাবে চলছে, তাতে তারা দেশকে কোথায় নিয়ে যায়, তা বলা যাচ্ছেনা। যত তাড়াতাড়ি গনতন্ত্র ফিরে আসে, ততই মংগল।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
"যত তাড়াতাড়ি গনতন্ত্র ফিরে আসে, ততই মংগল।"আল্লাহই জানেন গনতন্ত্রের ভবিষ্যৎ কি।
লেখক বলেছেন: জ্বী, তাই যেন হয় উম্মু আব্দুল্লাহ।
ফজলে এলাহি বলেছেন:
এসবে আমরা প্রবাসীরা শংকিত এবং স্বদেশ নিয়ে ভীষণ চিন্তিত। আশা করবো সরকার এমন কোন পদক্ষেপ নেবেন না, যা দেশ ও দেশের জনগণের চিন্তা-চেতনা, আদর্শ-নৈতিকতার পরিপন্থী। কেননা, পৃথিবীর ইতিহাসে এরূপ করে কেউই নিস্তার পায়নি। মানুষকে বাহ্যিকভাবে দমিয়ে রাখা যায়, কিন্তু তার অন্তরের উপর কোন প্রকার জোর খাটে না; এটা বুঝা উচিত।উদাহরণ তো খুব বেশী দিনের নয়, সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে তৎকালীন সেদেশের নাগরিকদের ঐতিহ্যগত চিন্তা-চেতনার পূনঃজগরণ বিরাট দায়ী।
লেখক বলেছেন: আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
আশা করবো সরকার এমন কোন পদক্ষেপ নেবেন না, যা দেশ ও দেশের জনগণের চিন্তা-চেতনা, আদর্শ-নৈতিকতার পরিপন্থীএকমত

















