আমার প্রিয় পোস্ট

শূন্যতা

১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৭

শেয়ার করুন:                   Facebook

শূন্যতা নিয়ে কিছু লিখব ভাবছি... কিন্তু, কি? কিছু লিখতে গেলেই যদি শূন্য আর শূন্য না থাকে?

ব্যপারটা বেশ প্যাঁচালো। একে ভাবা যায় না, কারন ভাবতে গেলেই তো কিছু একটা নিয়েই ভাবতে হয় - তাই না? আবার, একে অন্য কোন রকমে conceptualize ও করা যায় না, কারন কিছু যৌক্তিক সমস্যার মধ্যে পড়তে হয় তখন। ধরুন - astrophysicists রা বলেন, মহাজগত (universe) দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে। এই প্রসঙ্গে মহাজগত বলতে কি বুঝায় সেটা একটু পরিস্কার হয়ে নেওয়া প্রয়োজন। খুব কথায় সারতে চাইলে বলা দরকার - মহাজগত হল “সব” কিছু। একদম সবকিছু। এখন, এটাই যদি হয় মহাজগতের সংগা, এবং astrophysicists দের ঐ কথা যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠে - সম্প্রসারিত হয়ে যাচ্ছে কোথায়? বা, অন্যভাবে - মহাজগতের সিমান্তের বাইরে কি? কিছু কি আছে?

কিছুই নেই বা শূন্যতা আছে বয়ান দেওয়াটা দেখা যাচ্ছে অত সোজা না। হাজার বছর ধরে দার্শনিকরা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আসছেন, এবং বেশির ভাগ ই মনে হয় বলছেন - নাহ, শূন্যতার কোন অস্তিত্ব নেই (এর মানে বুঝাই কিন্তু বড় একটা ব্যপার...)।

...

শূন্যতা বলতে কি কোন কিছুর না থাকাটাই বুঝায়, নাকি বুঝায় এমন একটা ব্যপার বা জিনিষ যা নাকি কোন কিছুই না? একটা না বোধক আরেকটা হ্যা বোধক, কিন্তু পার্থক্য বিশাল।

(চলবে)

 

 

  • ১২ টি মন্তব্য
  • ১৫৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০
comment by: ললিতা বলেছেন: শুন্যতার ব্যাপারটা মানুষের দৃষ্টি সাপেক্ষে নয় কি?
মনে হয়, শুন্যতা আর অস্তিত্ব একই মুদ্রার এপিট ওপিট। রূপান্তরের পালা চলতে থাকে।

২. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১
comment by: দ্বিধা বলেছেন: হুম
৩. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৩
comment by: সিহাব চৌধুরী বলেছেন: আগে ৫ দিয়ে নিলাম । মন্তব্য করতে হলে একটু ভাবতে হবে । ভেবে কিছু পাই কি না দেখি ।
৪. ১৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৯
comment by: শীখা বলেছেন: kool!!
৫. ২১ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪১
comment by: আইকোনাস ক্লাস্টাস বলেছেন: যারা মন্তব্য করেছেন তাদের সকলকেই সাধুবাদ।

@ ললিতা, মানুষের দৃষ্টি সাপেক্ষ - মানে, আপেক্ষিক। হুম। হতে পারে, কিন্তু কেমন করে সেটা আপেক্ষিক সেটা বললে আরো ভাল হত। মুদ্রার এপিঠ ওপিঠ - এটাও যে বুঝতে পেরেছি তা না। আপনি কি বলতে চাচ্ছেন যে অস্তিত্ব is followed by অস্তিত্বহীনতা and so it goes on and on. তাই? কিন্তু কি জানি - আমার তো মনে হয়, একটা কিছুর অস্তিত্ব খুব বেশী রকম ভাবে ক্ষনস্থায়ী, এবং it is followed NOT by non-existence but existence of something else, and that too for less than a moment!

@ দ্বিধা - হুম...

@ সিহাব চৌঃ, চিন্তা করে কি কিছু পেলেন?

@ শীখা, ভাল লাগল আপনার kool লেগেছে বলে... আর কিছু?
৬. ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
কসমোলজিক্যাল শুন্যতার সাথে বাংলার ভাব জগতের 'অধরা'র সম্পর্ক আছে বলে মনে হয়
৭. ২২ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৮
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: হুইচ ইজ বিয়ন্ড হিউম্যান পারসেপশন
৮. ২৫ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬
comment by: আইকোনাস ক্লাস্টাস বলেছেন: "অধরা" is beyond human perception by definition. কিন্তু, cosmological শূন্যতা তো perceived, hence within our perception. তো সেই ক্ষেত্রে মিলটা কোথায়?
৯. ২৫ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৫
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: কসমলিজক্যাল শুন্যতা পারসিভড পুরোপুরি কেমনে হইল? একটু বুঝাইয়া কন।
যেমন ধরুন, আউটার স্পেস, যা দৃশ্যত শুন্য কিন্তু শুন্য না। দেয়ার ইজ সামথিং উইদিন ইট।
১০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৯
comment by: আইকোনাস ক্লাস্টাস বলেছেন: @ সারওয়ারচৌধুরী,
আমরা এখন জানি এবং মানি যে আমাদের Milky way ছাড়াও অজস্র galaxy আছে, কিন্তু সেটা আমরা দেখতে পারি না খালি চোখে - এমন কি দূরবীন দিয়েও না। দরকার radio telescope এর। Traditional definition এ এটা ঠিক perception না, কিন্তু এর অস্তিত্ব অস্বিকার করার না। ঠিক তেমন ই, মহাশূন্য empty না, যদিও তা দৃশ্যত তা ই। কিন্তু আমরা এর মধ্যকার গ্যাসিওelements এর কথা তো জানি। তাই না। আমি কি ঠিক বুঝলাম বা বুঝাতে পারলাম?
১১. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৪:১৭
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: কিন্তু এনটায়ার কসমোলজিক্যাল ট্রুথ মনে হয় অধরা থেকে যাবে মানবজাতির কাছে। ডার্কমেটার বিয়ন্ড পারসেপশন। তার উপর ক্রমাগত সম্প্রসারণশীল। মিলিয়নস অব আননৌন আমাদের দিকে ধেয়ে আসছে। আর মানুষের প্রজ্ঞা প্রশ্নবিদ্ধ হচ্ছে। কি বলেন?
১২. ১০ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৪৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: পড়াশুনা করা দরকার মনে হচ্ছে...'শূণ্যতা' চলুক...

 



 


তেমন কিছুই বলার নেই নিজের সম্পর্কে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬০৯২