আমার প্রিয় পোস্ট

কুফরী কালাম

১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:১৯

শেয়ার করুন:                   Facebook

ছোট কিছু গবেষনা করার জন্য কিছু তথ্য প্রয়োজন। জানি না কিছুই, তাই জানতে চাই। নিজের কোন বক্তব্য আছে আর সেটা লেখার জন্য বসেছি আজকে - ব্যপারটা তেমন না।

আসে পাশের মানুষের কাছে জিজ্ঞেস করে যা বুঝলাম তা হল - সাধারন ভাবে কুফরী কালাম ব্যপারটা ব্ল্যাক ম্যাজিকের ই অংশ। তবে, যে কেউ এই কাজ করতে পারে না - শিল্পে দিক্ষা নেওয়ার ব্যপার আছে। চিপাওয়া, এপ্যাচি, পুএব্লোদের মেসো-আমেরিকার শ্যামানিজম যেমন এই ম্যাজিকের আওতায় পড়ে, ঠিক তেমনই এর আওতায় পড়ে আমাদের "বান" মারা বা "তাবিজ" করা।

সব ধর্মেরই মুল-স্রোত এই "ব্ল্যাক" ম্যাজিককে তাদের "এন্টিথেটিকাল" বলেই মনে করে, তবে সেই স্রোতের একটু বাইরে থেকে ধর্মাবলম্বী আদলেই কিন্তু সকল ব্ল্যাক-ম্যাজিক সাধকেরা তাদের শিল্পের চর্চা করেন। তাদের অনেকের মতেই - ব্ল্যাক যেমন আছে, তেমনই আছে ওয়াইট - একদিকে কালো আর আরেক দিকে সাদা - একটা ভাল, আরেকটা খারাপ। মুল-স্রোতের মানুষজন তখন বলেন - সাদা হোক বা কালো, সবই আসলে কালো, সবই "কুফরী"।

বুঝতেই পারছেন - আমি মাত্র এই বিষয়টার পিঠ আঁচড়ানো শুরু করেছি, কিন্তু ইচ্ছে আছে, অনেকদূর যাওয়ার। কেউকি এই আলোচনায় অংশগ্রন করে, বিভিন্ন অথ্যের উৎস বাতলিয়ে, বা অন্য কোন ঊপায়ে আমাকে সাহায্য করতে পারেন?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুফরী কালাম ;

 

  • ২২ টি মন্তব্য
  • ২৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২০
comment by: মিসকল মফিজ বলেছেন: না
২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৯
comment by: নতুন বলেছেন: ছোট্ট একটা কথা...

এই সবই বোগাস... ১০০% ফুল মিথ্যা...


nothing is miracle in the wrold...

সব কিছুর পেছনে ব্যাখা আছে... আপনি শুধু মন্ত্র পড়ে কিছু করতে পারবেন না...

হয়তো আপনি আমার মতের ১০০০% বিরোধিতা করবেন...

তাই..আমাকে একটি মিরাকেল করে দেখান..আমি তাহলে বিস্বস করবো...
৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: উন্মনা রহমান বলেছেন:
ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরীতে এবিষয়ে অনেক বই দেখেছিলাম।
শয়তানের কাছে বশ্যতা স্বীকার করে, আত্মা বিক্রি করে দেয়, তখন কিছু অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়। এক পর্যায়ে ছোটখাট প্রাণী বা বিকৃত মানুষ তৈরী করতে পারে অর্থৎ গডের কিছু ক্ষমতা অর্জন করে। এরা পরকালে নরকে যাবে, সেটা স্বীকার করেই শয়তানের উপাসনা করে। সারা দুনিয়ায় প্রাচীন কাল থেকেই এসব হয়ে আসছে। এগুলো চর্চা করতে গিয়ে অনেক নিরীহ মানুষদের উপর অত্যাচার, কুমারী মেয়ে ও শিশুদের বলি দেয়া ইত্যাদি হয়েছে। এদের নানারকম গোপন কম্যুনিটি আছে এবং সেসব খুবই শক্তিশালী।

ধর্ম ও সামাজিক মূল্যবোধ বিরোধী কাজকর্ম করে এরা ব্ল্যাক পাওয়ার অর্জন করতে চায়। সম্পর্ক নির্বিশেষে যৌন অনাচার এদের কর্মকান্ডের অংশ।

এসব বিষয়ে প্রচুর বইপত্র ও চলচ্চিত্র পাওয়া যায়। অনেক্ গবেষণাও হয়েছে। তবে যারা ধর্ম বা অলৌকিকত্ব বিশ্বাস করে না, এসব তাদের কাছে হাস্যকর ও নিষ্ঠুর মূর্খতা মনে হবে।
৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৬
comment by: নতুন বলেছেন: ::শয়তানের কাছে বশ্যতা স্বীকার করে, আত্মা বিক্রি করে দেয়, তখন কিছু অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়। এক পর্যায়ে ছোটখাট প্রাণী বা বিকৃত মানুষ তৈরী করতে পারে অর্থৎ গডের কিছু ক্ষমতা অর্জন করে। এরা পরকালে নরকে যাবে, সেটা স্বীকার করেই শয়তানের উপাসনা করে। ::

এটা কৃস্টফার মা`লোর লেখা একটা বই... ডঃ ফসটাস...

Click This Link
৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০০
comment by: আইকোনাস ক্লাস্টাস বলেছেন:
@ মিসকল মফিজ - ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

@ নতুন - খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার নিজের বিশ্বাসের কথা লিখি নি। গবেষনার কথা লিখেছি। গবেষনার খাতিরেই চেষ্টা করছি নিরপেক্ষ্য থাকার। ব্ল্যাক ম্যাজিক বলে কিছু আছে কি না, ইসলামে এর ঐতিহাসিক যে ব্যবহারের কথা শুনা যায়, তার তাৎপর্য কি, - এই সব প্রশ্নের উপর কিছু জ্ঞানগর্ভ আলোচনা করবো - সেটাই আমার উদ্দেশ্য।

আপনাকে বলি - সবকিছুর পেছনে যে ব্যাখ্যা আছে - সেটা আপনার বিশ্বাসের কথা, কোন প্রমানিত সত্য না। আর, তাছাড়া, ব্যাখ্যা থাকা মানে তো এই না যে মন্ত্র পড়ে কিছু করা যাবে না। মন্ত্র পড়ে কিছু একটা করে ফেলাও তো এক ধরনের ব্যাখ্যা - যদিও সেটা একজনের মনঃপুত না ও হতে পারে।

আবারো বলি - আমি খোলা মনে আগানোর চেষ্টা করছি। ব্যাপারটাতে অনেকেই বিশ্বাস করেন - তাদের বিশ্বাসের সাথে পরিচিতি হওয়াটাই প্রথমে হোক - তা থেকে কি কি ধরনের কনক্লুসানে আসা যায় সেটা দেখা যাবে।
৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৫
comment by: নতুন বলেছেন: খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার নিজের বিশ্বাসের কথা লিখি নি। গবেষনার কথা লিখেছি। গবেষনার খাতিরেই চেষ্টা করছি নিরপেক্ষ্য থাকার। ব্ল্যাক ম্যাজিক বলে কিছু আছে কি না, ইসলামে এর ঐতিহাসিক যে ব্যবহারের কথা শুনা যায়, তার তাৎপর্য কি, - এই সব প্রশ্নের উপর কিছু জ্ঞানগর্ভ আলোচনা করবো - সেটাই আমার উদ্দেশ্য।""""

-- আপনি এতে বিশ্বাস করেন বলেই...এই সম্পকে জানতে চাইছেন.... :)

ঠিক আছে.. আপনি অবশ্যই গবেষনা করতে পারেন,...



"""সবকিছুর পেছনে যে ব্যাখ্যা আছে - সেটা আপনার বিশ্বাসের কথা, কোন প্রমানিত সত্য না। আর, তাছাড়া, ব্যাখ্যা থাকা মানে তো এই না যে মন্ত্র পড়ে কিছু করা যাবে না।''"

-- মন্ত্র পড়ে ..কিছু করা যায় না...



মন্ত্র পড়ে কিছু একটা করে ফেলাও তো এক ধরনের ব্যাখ্যা """

--- ব্যখা বলতে আমি কিভাবে কাজ টা হয়েছে..তাই বুঝিয়েছি... মন্ত্র পড়ে নয়...


all the best to your journey to necromance

u should read "Dr.Faustus By Christepher Marlawe"

i do follow Dr.Faustus's one dialogue--- Chi sera sera.. :)
৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:২২
comment by: মাহমুদউল্লাহ বলেছেন: বিষয়টা আমার কাছেও ইন্টারেস্টিং মনে হয়, যদিও তেমন কোন পড়াশোনা নেই এব্যাপারে। মালয়েশিয়ার মালয় মুসলমানদের মধ্যে দেখেছি এই ব্যাপারটা বিশ্বাস করে। এইটা আমার কয়েকজন উচ্চশিক্ষিত মালয় বন্ধুদের মধ্যেই দেখেছি, কাজেই সমাজের কুসংস্কারাচ্ছন্নদের চিন্তাভাবনা বলে উড়িয়ে দিতে পারিনাই। আপনি যেহেতু গবেষনা করবেন, এদের ব্যাপারটাও স্টাডি করতে পারেন হয়তো।
৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৩৫
comment by: আইকোনাস ক্লাস্টাস বলেছেন:
@ নতুন - ঠিক বলেছেন - উন্মনা রহমানের কথাটা ডিরেক্টলি ঐ ফস্টাস লেজেন্ডকেই refer করে। তবে, লেগেন্ডটা মারলোর নয় - তারো আগের কথা সেটা - সম্ভবত জার্মান লোকসাহিত্যের অংশ এই লেজেন্ড। মারলো, দান্তে, এরা অনেকেই এই লেজেন্ড দ্বারা প্রভাবিত আর অনুপ্রানিত।

Getting back to the point - এই লেজেন্ডটার সাথে ব্ল্যাক-ম্যাজিকের কোন সম্পর্ক নেই। সেই ক্ষেত্রে - চলেন আমরা সবাই আবার "কুফরী কালামে" ফেরন যাই। বের করার চেষ্টা করি ইসলামে এর কি রকম প্রভাব আছে, এর চর্চা কেমন হয়েছে ইসলামের ইতিহসে, ইত্যাদি, ইত্যাদি।
৯. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫৩
comment by: আইকোনাস ক্লাস্টাস বলেছেন:
@ ধন্যবাদ মাহমুদউল্লাহ আপনার suggestion এর জন্য।

@ নতুন - আপনি আমার সাথে পরিচিত নন বলেই বলেছেন - আমি বিস্বাস করি বলেই এটা জানতে চাইছি... আপনি ঠিক না। আপনার এই assumption টাও ঠিক না - জানতে চাওয়ার পেছনে বিস্বাস ই সদি মুল হয়, সেই ক্ষেত্রে জানতে চাওয়াটাই বৃথা আমার মনে হয়।

জ্ঞান আহরনের মুল মন্ত্র হল - আমার মতে - নিজের কাছে নিজে স্বিকার করতে পারা যে আমি সব কিছু জানি না। এই বিশ্ব-ব্রম্যান্ডে অনেক কিছুই আছে, যা আমি যানি না। মন্ত্র পড়ে কাজ হয় কি না হয় বা কেমন করে হয় আমি তা জানি না, তবে কোন এক দিন হয়ত জানতে পারব বা কোন এক দিন হয়তো বুঝতে পারব যে আসলেই কোন কাজ হয় না মন্ত্রে, বা সেই রকম কিছু। কিন্তু তার আগে তো আমি সেটা claim করতে পারি না। May be you know all that there is to know, but I certainly do not.

Just to let you know - just as there is the school of faithful people who believe in things without any semblance of proofs, similarly there is the school of unfaithful unbelievers who choose to disbilief and stand against the claim of anything related to faith - without much proofs of their claims. Pretty similar. I posted a few days ago regarding the similarity between the believers and non-believers and the fact that they are both in fact believers (one beileves in the existence and the other believes in the non-existence). Though the positions diametrical opposites of each other, they are logically the same.

আগেই লিখেছি - Dr. Fautus is an allegorical rendition of a theme on morality, that has NOTHING to do with actual Black Majic and the worship of the great Satan and all. So yes - Marlowe's Faustus is great, but irrelevant in this regard.

আবারো বলছি... পারলে কেউ আমাকে "কুফরী কালাম" সম্পর্কিত কিছু তথ্য দিন।
১০. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৪
comment by: মদনবাবু বলেছেন:
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কুফরী কালাম

একপেশে লাগলো । বরং সাদামাটা ব্ল্যাক ম্যাজিক হলে মানাতো ।টাইটেলটাতেও একই বক্তব্য ।

প্রসংগান্তরে বলছি আমার ব্যক্তিগত জীবনেই বেশ কয়েকবার অতিপ্রাকৃত কিছু ব্যপারের চর্চা হতে দেখেছি । কেঁচো খুড়তে নানা টাইপের ওঝার দর্শন সেই তখনই দেখেছি । বিশ্বাস করতে এখনো কষ্ট হয় তারপরেও যা দেখেছি তা যুক্তিহীন নিজের চোখের সামনের বাস্তব ঘটনা ।

১১. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৮
comment by: মদনবাবু বলেছেন: ওহ্‌ !!! পোস্টএ +

এবং পর্যবেক্ষনে রাখলাম । ধন্যবাদ ।
১২. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:২১
comment by: আইকোনাস ক্লাস্টাস বলেছেন:
মদনবাবু - ধন্যবাদ। প্রসঙ্গক্রমে বলছি, আমি ব্ল্যাক ম্যাজিক বিইয়ে যত না জানতে চাইছি, তার চাইতে বেশী জানতে চাই "কুফরী কালাম" সম্পর্কে। আরো specifically বললে বলবো, ইসলামে "কুফরী কালাম" এর ব্যবহার আর তার বিভিন্ন দিক। সেই দৃষ্টিতে ট্যাগ আর টাইটেল ঠিকই আছে - কি বলেন?
১৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩৬
comment by: মদনবাবু বলেছেন: ঠিকাছে ।

আমি হয়তবা মন্তব্যগুলি দেখে বিভ্রান্ত হয়েছিলাম ।
প্রসংগান্তরে এবার স্পষ্টই বলি মনে হয় না তেমন কেউ ইসলাম ধর্মের এই ডার্ক সাইডটি নিয়ে আলোচনায় প্রবৃত্ত হতে চাইবে । অথচ যতদুর জানি রাসুল নিজেই এর শিকার হয়েছিলেন ।

দেখা যাক । পর্যবেক্ষনে তো আছিই ।
১৪. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৫
comment by: আইকোনাস ক্লাস্টাস বলেছেন: বেশ অবাক ই হচ্ছি কেউ কোন কথা বলছে না দেখে - ব্লগে তো ইসলাম বুঝেন এমন অনেকেই আছেন। রাজাকার, ইসলামী রাজনীতি, ইত্যাদি নিয়ে কথা বলার সময় তো আলোচকের কোন কমতি থাকে না।
১৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৪৮
comment by: নতুন বলেছেন: ""আপনার এই assumption টাও ঠিক না - জানতে চাওয়ার পেছনে বিস্বাস ই সদি মুল হয়, সেই ক্ষেত্রে জানতে চাওয়াটাই বৃথা আমার মনে হয়।
""
i m sorry if i hart u..sorry for my assumption also..

i'll follow up your post.. :) shair your findings with us.


i dont think members of our blog knows lots abt this topic and also ""this matter is very secret"" ....so if they knows also... they'll not shair from that point of view..

১২ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমারো আপনার মতই ধারনা হচ্ছে - এখানে আর কেউ তেমন কোন কথা বলবেন বলে মনে হয় না। আর হ্যা - কিছু একটা দাড় করে ফেললে পরে অবশ্যই শেয়ার করব। আবারো ধন্যবাদ।

১৬. ৩০ শে জুন, ২০০৮ সকাল ৯:২৭
comment by: কানা বাবা বলেছেন:
পিট আচরানি শ্যাষ হৈচে?
অ্যালা লোতুন পুস্টো দ্যান...
১৭. ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৫২
comment by: আইকোনাস ক্লাস্টাস বলেছেন:
কানাবাবা, আপনি তো মনে হচ্ছে আমাকে ফলো করে বেড়াচ্ছেন! হুম...
১৮. ২১ শে জুলাই, ২০০৮ রাত ৮:৪২
comment by: কানা বাবা বলেছেন:
মুনে হওয়া-হওয়ির কিচু নাই; কতা অতীব সৈত্য কৈচেন...
আপ্নেগোর মতুন হাতে গোনা কয়েকজনের ল্যাকা পড়তে পাইলে ভাল্লাগে, তাই ফলো করি আর্কি...
তয় অয়েট কোর্তেও আপিত্ত নাই; দিয়েন ল্যাকা আপ্নের সুবিদামতোন...
১৯. ২১ শে জুলাই, ২০০৮ রাত ৯:০১
comment by: আরিফুর রহমান বলেছেন: আমি যতদুর জানি সুরা ফালাক উল্টা কৈরা পড়লেই ঐটা নাকি কুফ্রী কালাম হয়া যায়! ;)
২০. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১:১৮
comment by: শরীফ ফয়সাল বলেছেন:
২১. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২৫
comment by: এমিল বলেছেন: আমি যদ্দুর জানি তাতে কোরাণের যেকোনো আয়াত উল্টা করে পড়লেই কুফরী কালাম হয়া যায়। তয় জিনিসটা লয়া নাকি চর্চা করতে হয়। নইলে কামে আহে না ;)

 



 


তেমন কিছুই বলার নেই নিজের সম্পর্কে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৬০৯৭