somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ধর্মীয় রাজনীতি আর আমাদের ই.সি. আবারো তলীয়ে যাবে এই প্রসং
১০০টি ইসলামী দল রাজনীতি করবে
বাংলাকে আফগান বানাবে]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28839208 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28839208 2008-09-05 22:10:43
নিজামীর মুক্তি...
দেশ কোথায় যাচ্ছে?

না না, নিজামীর মুক্তি আর বাবরের সাথে ম.খ.আলমগীরের চেয়ে চেয়ে তা দেখা থেকে এই প্রশ্নের অবতারনা হয়নি, হয়েছে আইনের যথেচ্ছাচারের প্রসঙ্গে।

চোর আর বাটপারতো উনারা সকলেই... কিন্তু, কেন জামাত সুন্দর মত বাচতে পারে আর অন্যেরা পারে না?

কেন বিশ্ববিদ্যালয়ের ছেলেপুলেরা হট্টোগোল করলে মার খায় আর কেন জামাতী আর ধর্মীয় রাজনীতি করনেওয়ালারা পুলিশের কর্ডন নিয়ে মিছিল করে বা করতে পারে?

প্রশ্নগুলা বেশ সাদা মাটা। উত্তর গুলিও মনে হয় তা ই।

আমরা কি শুধু এই গোড়া এবং উগ্রপন্থিদেরকে বিভিন্ন কারনে ভয়ই পেয়ে যাব, নাকি এইটাও আসলে একটা ট্যাকটিক? মনে করে দেখেন ৭০ এর জন্মনিয়ন্ত্রন পলিসি এবং সেই সংক্রান্ত বিধিমালা। কোন সরাসরি আইন বা পলিসি করা হবে না এম.আর. করানোর জন্য - চেতানো যাবে না ঘুমন্ত রাক্ষসদের - এই যাতের কিছু কথা বলা হয়েছিল... মেনে নিয়েছিলেন প্রগতিবাদীরাও কারন - তারা মনে করেছিলেন না মামার চাইতে বোধহয় কানা মামাই ভাল। কিন্তু, এখনো কি তারা তা ই বলবেন? আগে যেটা পলিসিতে চলে যেতে পারতো, সেটা এখন একটা প্রান্তিক ইস্যু!

সেই প্রথম থেকে আমাদের নেতাবর্গরা ভেবে আসছেন যে ধর্ম নিয়ে নাড়াচাড়া করা যাবেনা। কেন? কারন তাহলে সেটার কন্ট্রোল আর হাতে থাকবে না - মোল্লারা কেড়ে নেবে! এই মনভাব কিছুদিন আগে মতি ভাইও দেখিয়েছেন আরিফের আকা কার্টুনকে কেন্দ্র করে। আসলেই কি সাধারন জনগন আদৌ চিন্তিত জামতের বা মৌলবাদীদের শক্তি নিয়ে? এটা কি কেউ কোনদিন যাচাই করেছেন? মনে হয় না... সবার শুধু ধারনা - ধর্ম নিয়ে কিছুই বলা যাবে না!

ফালতু!!!

আমার মনে হয় - এদের তোয়াক্কা না করাই শ্রেয়। ওদের কোন ভিত্তি নেই শক্তির। হাউমাউ দুইদিনেই শেষ হয়ে যাবে যদি আপর আন্দোলন চলতে থাকে। কিন্তু, কর্নধারেরাইতো জামাত-ঘেষা... সেখানেই সমস্যা। ছবিটা সেই সুত্রেই পেইস্ট করলাম। ]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28821328 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28821328 2008-07-17 16:17:14
ধর্মনিরপেক্ষতা, আহমদ শরীফ, ও ব্লগার ১। আহমদ শরীফ ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত সবকিছুর জাজক নন। তিনি যা বলবেন তা ই সবাইকে মানতে হবে, সেটা উনি নিজেই মনে করেন না - আর আমাদের তা মনে করার তো আরো কোন কারন নেই।
২। ধর্মনিরপেক্ষতা নিয়ে এই দুনিয়ায় অনেকেই অনেক কথা বলেছেন - সবই তো আর ঠিক না, এবং সব কথা সব যায়গায় প্রযোয্যও না। পরিপ্রেক্ষিত বুঝতে হবে এবং তারপরই যে কোন concept এর মুল্যায়ন করত হবে।

ধর্মকে নিয়ে এক এক জন এক এক রকমের চিন্তা করেন। কেউ কেউ হলেন professed atheists, আবার কেউ agnostics, কেউ আবার spiritual আর মনে করেন ধর্ম আসলে সীমাবদ্ধ করে দেয়, কেউ বা বিশ্বাস করেন আবার কেউ বা বলেন এটা ব্যক্তিগত ব্যপার। অনেকেই আবার বলেন এটা একটা social phenomenon। কেউ মনে করে শুধু মাত্র একটা ধর্মই শ্রেষ্ঠত্ব দাবী করতে পারে, আবার অনেকে মনে করেন সব ধর্মই আসলে একই কথা বলে। অন্য দিকে আরো কিছু মানুষ আছেন যারা মনে করেন সব ধর্মই বাজে।

এই positions গুলোর সবই religio-philosophical position। কিছু কিছু arguments এর যৌক্তিক ভিত্তি আছে, আবার অনেকের ভিত্তিটা হল বিশ্বাসে যা নাকি যুক্তি-তর্কের ধার ধারে না। এই যুক্তি-তর্কের পরিধি যেমন academic আবার তেমনি non-academic হতে পারে, কিন্তু সেটা political হবে কি না, সেখানে রাষ্ট্র নাক গলাবে কিনা, সেই সব ব্যপার address করার জন্যই আমরা "secularism" কথাটা নিয়ে আজ বসেছি... দেখি অপারেশন করে কি বের হয়।

এই যদি হয় মানুষজনের অবস্থা, তাহলে এই ক্ষেত্রে রাষ্ট্রের কি করা উচিত? এই রাষ্ট্রেই তো ঐ সব মানুষগুলো থাকে একসাথে। ঘটনাটা সম্পূর্নই অন্যরকম হল যদি এক এক টা রাষ্ট্র শুধু মাত্র একটা ধর্মের মানুষ নিয়েই গঠিত হত। তাছাড়া, মানুষের বিশ্বাসের ধরন-ধারন যে কত রকম হতে পারে তার তো কোন exhaustive লিস্ট আমি দেই নি! আমার কাছে মনে হয় - আমার উল্লেখ কথা পজিশন গুলার যে কোন একটা পজিশন যদি রাষ্ট্র নেয়, তাহলেই সে অন্য সব মানুষকে তার ছাতার তলে যায়গা দিতে পারবে না। অথচ, আমার চিন্তায়, রাষ্ট্রকে সকল ধর্মাবলম্বীদের accommodate করতে পারা উচিত তাদের ঐ differing points of views সহ।

কিন্তু কেমন করে?

Well. রাষ্ট্রিয় পর্যায়ে সেকুলারিজম চর্চা করে। রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষ হয়, তাহলে আমরা খুব সহজেই এই সব তর্ক বিতর্ক এড়িয়ে যেতে পারব। কে কোন ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী সেটা জানার বা সেই অনুযায়ি তার সাথে oppressive/repressive ব্যবহার করার প্রশ্নই উঠবে না। রাষ্ট্রের তো জানার দরকার নেই আমি সৃষ্ঠিকর্তার ব্যপারে কি মনে করি! অনেকেই মনে করতে পারেন "secularism" ব্যপারটা anti-religion. আমাদের কথায় অনেক সময় সেই রকম ভাব ভঙ্গি ফুটে উঠে - কেউ বলেন ইসলামই শ্রেষ্ঠ, আবার কেউ বলেন বিজ্ঞান ই মুক্তি... এই রকম অবস্থায় দেখা যায় যারা সেকুরালিজমের কথা বলেন তাদের কে ঐ বিজ্ঞান মনস্ক anti-religion গোত্রে ফেলে দেওয়া হয়। কিন্তু, অন্য ভাবে চিন্তা করলে (আমি যেমন টা করছি...) দেখা যাবে, এই concept টা আসলে যদি কিছুই হয়ে থাকে, তাহলে সেটা more pro-religion than anti- religion. কেমন করে? সেকুলারিজম মানুষকে তার নিজস্ব ধর্মীয় আচার-অনুচার practice করার সুযোগ করে দেয় এবং অন্য কোণ ধর্ম যদি অন্য ধর্মের প্রতি oppressive হয়ে পড়ে, তাহলে সেই oppressive ধর্মকে তা করা থেকে বিরত রাখারও ব্যবস্থা করে দিতে সাহায্য করে। কিভাবে এক ধরনের ধর্মীয় অনুশাসন অন্য ধর্মের প্রতি oppressive হয়ে যেতে পারে তার উদাহরন সারা পৃথিবীতে হাজারোটা আছে, আর আমাদের দেশের কথাতো বাদ ই দিলাম।

অথএব, আমি চাই "secularism", এই কারনে নয় যে আমি ধর্ম ব্যপারটাই ভাল মনে করি না বা আমাদের ক্ষেত্রে ইসলামকে খারাপ মনে করি। বরং এই জন্য যে, এটা ধর্মকে preserve করতে সাহায্য করে। শুধু ইসলাম না, বরং সকল ধর্মই এই সেকুলারিজম এর আওতায় এক ধরনের রাষ্ট্রীয় protection পায়। Pre-enlightenment Christian যুগে ইউরোপে মুক্তবুদ্ধির চর্চাকে persecute করা হত - গ্যালিলিও গ্যালিলি শুধু একটা উদাহরন। Taliban style সরকার কিভাবে oppressive হতে পারে অন্য ধর্মের মানুষদের কাছে বা অন্য মুসলিমদের কাছেও যারা নাকি তাদের আদর্শে বিশেয়াস করে না তা তো আর বলে দেওয়ার দরকার নেই। জামাতী নেতৃত্ব কিভাবে কিছু মানুষের সর্বনাশ করতে পারে সেটাও আমাদের সকলেরই জানা। কিন্তু এই সন আমরা খুব সহকেই এড়িয়ে যেতে পারি যদি সরকার বা রাষ্ট্র সেকুরালিজমের চর্চা করে এই ধর্মীয় ব্যপারে বা ধর্ম আর রাষ্ট্রের সম্পর্কের ব্যপারে।

অথএব, সারমর্ম হল, রাষ্ট্র ও ধর্ম থাকবে আলাদা। এতে করে রাষ্ট্র ও ধর্ম দুইএরই ভাল হবে। দুটোকে মিলিয়ে ফেল্লেই শুরু হবে দ্বন্দ্বের, ভুলবুঝাবুঝির, oppression এর, আধ্যাতিকতার গলাচাপা দেওয়া হবে, গলা চাপা দেওয়া হবে একই ভাবে মুক্তবুদ্ধি চর্চার। এর শেষ হবে রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার মধ্য দিয়েই। আমার মনে হয় - এখানেই মানবতাবাদ আর ধর্মীয় মতবাদ একই কথা বলে - তারা সকলেই চায় শান্তি।
]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28769601 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28769601 2008-02-12 14:22:00
Following up on comments...
1. Let's you comment on several posts made by others. Now, my question is, how do you follow-up on those comments. Let me be clearer: I can't possible remember all of the threads/discussions that I make comments on. But, still - I would like to follow-up on what others' responses are to what I have posted or commented on. Is there an easy way to do this?

2. Couldn't there be a list in the personal blogs where it will let me know which are the threads that I have commented on recently?

3. Personal pages only show the comments that I have not read in my own posted entries... not others' threads where I might have made equally important responses or comments.

Thanks

কেন ইংরেজিতে লিখলাম জানি না... মাফ করে দিয়েন।]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28769550 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28769550 2008-02-12 11:51:57
কুফরী কালাম
আসে পাশের মানুষের কাছে জিজ্ঞেস করে যা বুঝলাম তা হল - সাধারন ভাবে কুফরী কালাম ব্যপারটা ব্ল্যাক ম্যাজিকের ই অংশ। তবে, যে কেউ এই কাজ করতে পারে না - শিল্পে দিক্ষা নেওয়ার ব্যপার আছে। চিপাওয়া, এপ্যাচি, পুএব্লোদের মেসো-আমেরিকার শ্যামানিজম যেমন এই ম্যাজিকের আওতায় পড়ে, ঠিক তেমনই এর আওতায় পড়ে আমাদের "বান" মারা বা "তাবিজ" করা।

সব ধর্মেরই মুল-স্রোত এই "ব্ল্যাক" ম্যাজিককে তাদের "এন্টিথেটিকাল" বলেই মনে করে, তবে সেই স্রোতের একটু বাইরে থেকে ধর্মাবলম্বী আদলেই কিন্তু সকল ব্ল্যাক-ম্যাজিক সাধকেরা তাদের শিল্পের চর্চা করেন। তাদের অনেকের মতেই - ব্ল্যাক যেমন আছে, তেমনই আছে ওয়াইট - একদিকে কালো আর আরেক দিকে সাদা - একটা ভাল, আরেকটা খারাপ। মুল-স্রোতের মানুষজন তখন বলেন - সাদা হোক বা কালো, সবই আসলে কালো, সবই "কুফরী"।

বুঝতেই পারছেন - আমি মাত্র এই বিষয়টার পিঠ আঁচড়ানো শুরু করেছি, কিন্তু ইচ্ছে আছে, অনেকদূর যাওয়ার। কেউকি এই আলোচনায় অংশগ্রন করে, বিভিন্ন অথ্যের উৎস বাতলিয়ে, বা অন্য কোন ঊপায়ে আমাকে সাহায্য করতে পারেন?]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28769191 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28769191 2008-02-11 11:19:16
Setting priority
ব্যাস, আর যাবে কোথায়! মারধোর চল্লো উত্তম মধ্যম – ঘর থেকে বের করে করে মাইর দেওয়া হল। কে আন্দোলনে ছিল কি ছিল না সেই সব বাছবিচার না করেই বেদম মাইর চল্লো। এর মধ্যে চল্লো ভাংচুর রাস্তায় রাস্তায়... আর কি ই বা করবে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের দল আর কিছু না পেয়ে ভাংলো যা পেল সামনে তা ই। অবস্থা আসলেই মনে হয় এর চাইতেও অনেক বেশী desperate. কিন্তু তাতে কি? আর্মি, বি ডি আর, পুলিশ নামিয়ে সব শান্ত করে ফেলা হল কোন organized movement শুরু করার আগেই।

এরপর ধরা খেলেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক – ঢাকা আর রাজশাহী থেকে। ঢাকা উনারা এখনো বিচার ছাড়াই জেলে আছেন, আর রাজশাহীর উনাদের বিচারের রায় হল গতকাল... তাতে দুজন ছাড়া বাকি চার জনের হয়েছে দুই বছরের জেল... মেইন অন্যায়: জরুরী অবস্থা চলাকালে মৌন মিছিল!!! বেশ।

ঢাকার উনাদের সময়ও আসছে...

2. Incident 2: কোন এক আরিফুর রহমান একটা কার্টুন আকলো প্রথম আলোর আলপিনে (যা নাকি অনেক বছর আগে “বেগম” এবং ছাত্র-শিবিরের “কিশোর কন্ঠে” প্রকাশ হয়েছিল... so hardly original!) আর তাকে কেন্দ্র করে শুরু হয়ে গেল হিজবুত তাহরিরের মিটিং, মিছিল, কাগজ আর এফিজি পুড়ানো, আর violent শ্লোগান দেওয়া!

তখন সরকার কি করলো? আপনি যদি মনে করে থাকেন, মৌন মিছিলের জন্য যদি দুই বছরের জেল হয় (অবশ্যিই সেটা DGFI এর black hole পরিক্রমার পর ই, আগে না!), তাহলে নিশ্চই এই মিটিং মিছিলের কারনে ওদের রীতিমত পাছার চামড়া তুলে নেওয়া হয়েছিল, তাহলে আপনি খুব ই ভুল করবেন। কারন, এতে করে punishment তো দুরের কথা, বরং সেই পত্রিকার সম্পাদককে মুফতির কাছে নুয়ে গিয়ে মাফ চাইয়েছে এই সরকার!

আমাদের priority কোথায়??
]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28749513 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28749513 2007-12-05 10:48:40
মাদার টেরিসা ও সংশয় টাইমস মাগ্যাজিনে মাদার টেরিসার লেখা কিছু চিঠি নিয়ে যেই বই ছাপা হয়েছে, তার উপর একটা লেখা বেরিয়েছে। বইটাতে আমাদের সুপরিচিত কোলকাতায় নিল-সাদা শাড়ি পরা নোবেল বিজয়ীর অন্তরের সংশয় নিয়ে অনেক কথা আছে- উনার নিজের ই লেখা।

মাদার টেরিসা সম্পর্কে যে যাই ভাবুক, তিনি যে একজন devout Christian সেই ব্যপারে মনে হয় না কেউ ই সন্দেহ করবেন। যিশু খৃষ্ট তথা ভগবান এর উপর তার অবিচল আস্থা আর বিশ্বাসই, অনেকে বলবেন, তাকে কোলকাতার বস্তিতে নিয়ে এসেছিল। সেই মানুষ্টারটার ভেতরেই যখন এই সংশয় এর কথা শুনলাম, তখন মনে হল... মনে হল অনেকটা নিকোস কাজানজাকাস এর জিসাস অব ন্যাজারাত এর মত... a soul trapped in the fight between the profane and the holy – the spirit and the flesh… শ্রদ্ধা অনেকাংশে বেড়ে গেল, বলাই বাহুল্য।
]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28749322 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28749322 2007-12-04 14:12:40
সাইফ সামির
সাইফ সামির, এক দিন পেলাম "তুলনামুমক ভাবে পরমত সহনশীল" আর তার পরের দিনই আমাকে দিলেন আপনার ব্লগে ব্লক করে! বুঝতেই পারলাম না।

সহনশীলতা কি শুধুই অন্যদের একটা গুন হিসেবে থাকবে, নাকি সবার ই এই গুন না থাকলে আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে? আপনিই বলেন।

তবে, আপনি যদি মনে করেন আপনার ব্লগে শুধু আপনিই এবং আপনার মতাবলম্বি কিছু লোকেরাই আমন্ত্রিত, সেই ক্ষেত্রে ব্যপারটা আপনার উপর। তবে, যদি আমাকে বলেন, আমি বলবো - ভিন্ন মত আছে বলেই আমি এখানে লিখি বা আলোচনায় অংশ নেই। আমার মত চিন্তার মানুষ পেতে চাইলে আমি এখানে আর আসতাম না...]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28746767 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28746767 2007-11-21 15:38:37
শূন্যতা
ব্যপারটা বেশ প্যাঁচালো। একে ভাবা যায় না, কারন ভাবতে গেলেই তো কিছু একটা নিয়েই ভাবতে হয় - তাই না? আবার, একে অন্য কোন রকমে conceptualize ও করা যায় না, কারন কিছু যৌক্তিক সমস্যার মধ্যে পড়তে হয় তখন। ধরুন - astrophysicists রা বলেন, মহাজগত (universe) দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে। এই প্রসঙ্গে মহাজগত বলতে কি বুঝায় সেটা একটু পরিস্কার হয়ে নেওয়া প্রয়োজন। খুব কথায় সারতে চাইলে বলা দরকার - মহাজগত হল “সব” কিছু। একদম সবকিছু। এখন, এটাই যদি হয় মহাজগতের সংগা, এবং astrophysicists দের ঐ কথা যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠে - সম্প্রসারিত হয়ে যাচ্ছে কোথায়? বা, অন্যভাবে - মহাজগতের সিমান্তের বাইরে কি? কিছু কি আছে?

কিছুই নেই বা শূন্যতা আছে বয়ান দেওয়াটা দেখা যাচ্ছে অত সোজা না। হাজার বছর ধরে দার্শনিকরা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আসছেন, এবং বেশির ভাগ ই মনে হয় বলছেন - নাহ, শূন্যতার কোন অস্তিত্ব নেই (এর মানে বুঝাই কিন্তু বড় একটা ব্যপার...)।

...

শূন্যতা বলতে কি কোন কিছুর না থাকাটাই বুঝায়, নাকি বুঝায় এমন একটা ব্যপার বা জিনিষ যা নাকি কোন কিছুই না? একটা না বোধক আরেকটা হ্যা বোধক, কিন্তু পার্থক্য বিশাল।

(চলবে)
]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28746383 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28746383 2007-11-19 15:17:59
সাহিত্য ও নৈতিকতা
একজন সাহিত্যিককে কি নৈতিক ও হতে হবে (মানে, সবাইকে নৈতিক হবার মত না... সাহিত্যিক হবার কারনে নৈতিক হওয়ার মত আর কি)?

একটা বই এর লেখকের অনৈতিক কার্যকলাপ প্রকাশের পর তার সৃস্ট সাহিত্যের মান কি ক্ষুন্ন হয়?]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28746257 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28746257 2007-11-18 23:07:44
কাদের মোল্লা বল্লো... মুক্তিযুদ্ধ হয়েছে নারী প্রেম আর ভারত প্রেমের কারনে!!!
আমরা কি করবো? আওয়ামি লিগ বা অন্য কোন দল ই আমাদের কোন দিক নির্দেশনা দেই নি - দিবেও না। আমাদের কাজ আমাদের ই করতে হবে।

সবাই জড়ো হন - ধর্মধিত্তিক রাজনিতি বন্ধ করুন।

সবাই - আসুন মিলিত হই - শব্দ করি...]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28741478 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28741478 2007-10-31 10:44:16
জামাতের এদেশে রাজনিতি করার কোন অধিকার নেই!
তার মানে কি দাড়ালো তাহলে? আমার চিন্তায় এর মানে দাঁড়ায়, জামাত এবং অন্যান্য সব ধর্মীয় রাজনিতি করা দলগুলোর “ডিসকোওয়ালিফিকেশন” জারী করা এই ইলেকশন কমিশনের পক্ষে খুবই সম্ভব একটা ব্যপার। রাজনৈতিক সদিচ্ছা আছে কি না সেটা হয়তো এখান থেকেই বোঝা যাবে।

প্রসঙ্গতঃ উল্লেখ্য যে কমিশনার সামসুল হুদা আদর্শিক ভাবে এই মর্মে জাসদের সাথে একমত পোষন করেছেন। আপনারা কে কি ভাবছেন এই ব্যপারে - জানাবেন।
]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28741213 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28741213 2007-10-30 14:59:48
দর্শন সমাচার
১। আপনারা যারা দর্শন এ আগ্রহি, তারা কি তাদের খোঁজ দিবেন? যদি দেন তাহলে আমি সেই ব্লগগুলো এবং পোস্টগুলো পড়তে পারবো।

২। যদি কারো ইচ্ছে হয়, তবে তিনি আমাকে কিছু লিঙ্ক দিতে পারেন পোস্টের, যাতে আছে দার্শনিক বিষয়বস্তু বিয়ে কথাবার্তা এবং আলোচনা।

আমার নিজের আগ্রহ দর্শনের প্রায় সব শাখাতেই। comparative philosophy to philosophy of history to metaphysics to ontology to existentialism to empiricism to materialism to skepticism to mysticism to 'you name it!']]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28740926 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28740926 2007-10-29 13:33:40
ইংরেজি কবিতা - ২ Blood pours out like lava river directed toward the ocean.
My scattered mind looks for the ancient oasis full of books -
The authors - Prometheuses - swept away by the whirlwind of sand,
An empty bottle of vodka and a sketch of a bleeding heart denounces the presence of freedom.
Upon the departure of the whirlwind arrives a terrodoctile with least amount of shadow under its wings -
ready to eat my brains out.
The love of my life lies prostrate on top of that hill using her ears 'cause she is frying green tears -
While another one bites the dust!]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28740222 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28740222 2007-10-27 09:46:12
একটা ইংরেজি কবিতা...
at 18 of 4
Freud strikes the conservatives!
Iconus discovers himself -
He is melancholic phelgmatic!
Hippocrates seems hypocritical -
Statistics sounds too superficial!
Boredom initiates poetry -
He gets romantic in a way -
Starts "loving"his mom!
Gets frustrated -
Decides to give it up -
It is still 18 of 4!]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28740219 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28740219 2007-10-27 09:37:54
যুদ্ধাপোরাধের বিচার নয়, ধর্মীয় রাজনিতি বন্ধ করুন… বিচার তখন আপনে হবে
মুজিব সরকার থেকে শুরু করে শেষের বিএনপি সরকার পর্যন্ত প্রতিটি সরকারের আমলেই জামাত এক-দু কদম করে এগিয়ে আজকে তাদের এই অবস্থানে এসেছে। আইগত ভাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বের করারই কোন প্রয়োজন এখন আর হবে না, কারন রাজনৈতিক যুদ্ধে ওরা জিতেই গেছে বা যাচ্ছে। প্লিজ, মনে রাখবেন, এই কথা তারা নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনার সময়েই বলেছে, এবং সেই নির্বাচন কমিশনের আশির্বাদ পুষ্ট হয়েই তারা আগামি নির্বাচনে অংশ নেবে, মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনিতি করবে, এবং খুব সম্ভব বেশ কিছু আসনও লাভ করবে।

অন্যান্য রাজনৈতিক দলগুলা যতই যুদ্ধাপোরাধীদের বিচারের কথা বলুক না কেন আর ব্লগাররা যতই সেটা নিয়ে লিখুন না কেন, দিবালোকের মতই সত্য হল উপরের কথা গুলো। এর সাথে সাথে সত্য হল, যুদ্ধাপোরাধীদের বিচার তত্যাবধায়ক সরকারের এখতিয়ারে নেই – আগামিতে নির্বাচিত কোন একটা সরকারই শুধুমাত্র এক কাজ করলেও করতে পারে [যদিও আমার সন্দেহ হয় সেটা কেউ করবে, করার থাকলে তো তারা সেতা অনেক আগেই করত, তাই না?]

তবে, আমার চিন্তায়, নির্বাচন কমিশন নির্বাচনী নিয়মকানুনে যেহেতু পরিবর্তন আনছে, তারা অতি সহজেই এবং খুবই যৌক্তিক কারনেই ধর্মীয় রাজনিতির ইতি ঘটাতে পারে। গনতন্র যদি আমরা চাই, তাহলে আমরা ধর্ম নিয়ে রাজনিতি করতে পারবো না – গনতন্র হল মানুষের তন্র আর ধর্মীয় শাশন ব্যবস্থা হল সৃষ্টিকর্তা প্রদত্ত তন্র। এই তেল জলের মিশ্রন সম্ভব না, হওয়া উচিৎও না। আমরা যদি মনে করি এই নির্বাচন কমিশনের কাজ হল অনেক ধরনের সংস্কার এনে দেশে গনতন্র আসার পথ সুগম করে দেওয়া, তাহলে অবশ্যি তাদের ধর্মীয় রাজনিতির উপর নিশেধাজ্ঞা জারী করতে হবে, তানাহলে গনতন্র এনে এক সময়ে ইসলামী শাশন্তন্রও আনতে হবে – অন্য কথায়, খাল কেটে কুমির আনা আর কি।

হতাশ হবার প্রশ্নটা আসে এখানেই – নির্বাচন কমিশন তাদের এখতিয়ারে যা আছে সেটাও করবে না আভ্যন্তরীন লবীর কারনেই। তাদের অনেকেরই পরিস্কার কথা – “জামাত বা অ-জামাত মূল ব্যপার না কোন ক্রমেই। দূর্নীতিমুক্ত কিনা সেটাই একমাত্র দেখার বিষয় এখানে।” আমি যদি মনে করি এদেশে আল্লাহর নিয়মকানুন জারী হয়া উচিৎ - সেই ক্ষেত্রে, আমি যদি দেখি, আল্লাহর নিয়মকানুন জারী করার বিরুদ্ধে কিছু মানুষ (তা সে যতই বড় হোক না কেন সেই সংখ্যা) সেকুলারিজম এর কথা বলছে, তাহলে তো তাদের কতল করাই যায়... এটা একটা আদর্শিক পজিশন, কোণ দূর্নীতি নেই এখানে!!!

হা হা হা পায় যে হাসি... আগের অনেক সরকারের মত এক সরকার ও মনে করে, ইসলামী শক্তিকে সাথে রেখেই কাজে আগাতে হবে, যদিও আজকাল কে যে কাকে “সাথে” রাখছে আর আসলে কে সে “চালাচ্ছে” সেটাই বুঝা ভার হয়েছে।
]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28740201 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28740201 2007-10-27 08:30:59
নাস্তিক আস্তিক সমাচার
আমি এখানে শুধু একটা যৌক্তিক দিক তুলে ধরতে চাই - আপনার মতামত জানালে খুশি হব।

আমার চিন্তায়, নাস্তিক এবং আস্তিক এর মধ্যে "যৌক্তিক" কোন পার্থক্যই নেই। দুজনেই বিশ্বাস করেন। পার্থক্য আছে তাদের বিশ্বাসের বিষয়বস্তুতে। একজন বলছেন "উনি" আছেন, আর অন্যজন বলছেন "উনি" নেই।

আপনাদের কি মত?]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28739443 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28739443 2007-10-24 14:40:14
মঈন ইউ সমাচার

1. উনি বললেন, Corruption is the biggest impediment on the road to development. এই কথাই এই সরকার বলে আসছে সেই প্রথম থেকেই। আমাদের দেশের মানুষগুলোকি অন্য গ্রহ থেকে এসেছে যে তারা পৃথিবীর তাবত মানুষদের চাইতে অন্যরকম? আমরা সুযোগ পেয়েছি বলেই তো corrupt, নাকি অন্য কিছু? আমাদের জাতীয় character টাই কি কলুসিত?

আমি নিজে মনে করি না আমরা অন্যদের চাইতে খুব একটা অন্যকোন কিছু। System, system is where the problem lies – everyone knows that. কিন্তু, সেটার চাইতে ধরপাকড়ই হয়ে উঠেছে সরকারের মূল লক্ষ্য বস্তু – আর system – সেটা যে কি রকমের কি হল সেটাতো বুঝতেই পারছি না – শুধুই এক তরফা শুনছি আর শুনছি, আলোচনার তো কোন অবকাশ নেই, সমালোচনা তো দূরের কথা!


2. The national heroes – বংগবন্ধু আর শহীদ জিয়া... they are already in the process of being textbookified… if you know what I mean…

আপনারা কি কেউ কিছু জানেন এই ব্যপারে? মানে, board এর কারিকুলামে কি ধরনের পরিবর্তন আনা হচ্ছে সেই সম্পর্কে কি জনগনকে জানানো উচিত না? কি জানি, হয়তো তারা জানিয়েছেন, আমি-ই শুধু জানি না। সেই ক্ষেত্রে, কেউ জেনে থাকলে আমাকে kindly জানিয়েন – উপকৃত হব।


3. Banning political activities abroad! যেকোন মূল্যেই হোক, পূরোন ধারার রাজনিতিতে আর ফেরত যাওয়া যাবে না। (মাইনাস AL এবং BNP)

এর মানে কি? পূরোন ধারার রাজনিতি বলতে কি বুঝায়? কাদা ছুড়াছুড়ি, আদর্শবিবর্জিত রাজনিতি, corruption, এই সবই তো – তাই না? জেনারেল সাহেব বলছেন, এখন আর এসব কিছু নেই। তবে আমাদের প্রশ্ন থেকেই যায় – আড়াই লাখ মানুষ জেলে, বিচার ছাড়াই। সংবাদ মাধ্যম গুলোর কোন স্বাধিনতা নেই। মানুষের রাজনিতি করার অধিকার নেই। এখন বলা হচ্ছে, বিদেশের মাটিতেও রাজনিতি করা যাবে না (জানিনা কোন অধিকার বলে এরকম একটা অধ্যাদেশ জারী করা সম্ভব)। বেশতো – ধারা তো অবশ্যই বদলিয়ে যাচ্ছে বা গেছে, কিন্তু তার মানেই কি সেটা আগের চাইতে ভাল? “যেকোন মূল্যেই হোক” কথাটা আমার চিন্তায় a little too much to swallow – আর যখন কথাটা অনির্বাচিত সরকারের তখন সন্দেহ করার কারনটাও অনেক বেশী।


4. National Security Council (only if required…). আমি খুব-ই sorry আমার অজ্ঞতার জন্য। এর মানেটাও আমি বুঝি না। এই council কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না? কে বা কারা এটি চালাবে? স্বাধিন দেশে এর প্রয়োজনীয়তাটা কি? আমি এরকম আরো অনেক সমস্যার/প্রশ্নের ই উত্তর জানিনা। কেউ জানালে বেশ হয় – তার জন্য আগাম থাঙ্কস।

তবে, উনি, মানে জেনারেল সাহেব আগেই বলেছেন, “if a NSC was there in the pre-1/11 days, we wouldn’t have faced what we did in those days.” গনতন্রে জনগনের চাইতে বড় কোন শক্তি থাকবে, সেটা বলবেন গনতন্রের প্রবক্তা জেনারেল সাহেবরা, আর আমরা বসে বসে তা দেখব – বাহ, বেশ। আগেই বলেছি, I do not know. Please someone make me understand what is going on here!


5. এখন আর কোন political killing হয় না, যেখানে আগে প্রতি মাসেই গড়ে ৩৪টা করে হত!

কেউ কেন এর প্রতিবাদ করবে? তাসনীম খলিল, যাকে অনেক “শুশীল” মানুষরা একটা stuntবাজ ছাড়া আর কিছু ভাবতে নারাজ, RAB কে নিয়ে লিখে অনেক বিপদেই পড়েছিল... কিন্তু তার দেওয়া হিসাব অনুযায়ি, নম্বরগুলো কম alarming না কিন্তু। “সন্ত্রাস দমন না রাষ্ট্রীয় সন্ত্রাস” নামে একটা বই আছে বাজারে... could prove to be an eye-opener for many.


6. According to the illustrated one, there were three options open to us (open to who? This is an interesting question…, but for the sake of brevity, let’s just say “us” and let the readers conclude what this “us” implies), 1) Go for Jan 22 elections, 2) declare martial law, or 3) forming an acceptable caretaker government through the promulgation of state of emergency.

তৃতীয়, মানে শেষ option টাই নিলেন আমাদের জেনারেলরা... তাতে অপশন ২ ও নেওয়া হল আর মানুষজন ও মনে করল যেন আসলে সেই অপশনটা নেওয়া হয়নি... so as to show they are not like their predecessors! বেশ একটা pro-democratic আদলে আধুনিক সামরিক তন্ত্রের সুচনা হল এই দেশে। কে বল্লো আমাদের দারা কিছু হবে না?!


7. Garments শিল্প ধ্বংসের মুখ থেকে বের করে নিয়ে এসেছে এই সরকার (পাট-শিল্প কি দোষ করেছিল)

শিল্পকে শিল্পির হাত থেকে নিয়ে নেওয়াই ধনতন্রের মূল কাজ। Alienation. Garments শিল্প বলেন আর পাট-শিল্প বলেন – মুনাফাই মুল, যেই মানুষ সেই production এর সাথেই যুক্ত, তারা কেউ না। মুনাফার প্রশ্নে, এধরনের labor unionism ধনতন্রে দেশদ্রোহিতার সামিল... মইনুল হোসেনের “ষড়যন্ত্র” theory এইসব ই কি indicate করে না?


8. এই সরকারের অর্জন:
a. কার্জকরী election commission
b. স্বাধীন anti-corruption commission
c. Public service commission

যেই পরিবর্তন চেখে দেখা যাবে না, যাকে প্রশ্ন করা যাবে না, তার ব্যপারে কি ই বা বলতে পারি আমরা সন্দেহ করা ছাড়া? অথচ, প্রশ্ন করলেই, “ঐ ব্যাটা আওয়ামী/বিএনপি!” জাতীয় গালিগালাজ খেতে হয়। কিসের “কার্যকরি” আর কিসের “স্বাধিন”... জলপাই তো সমস্থ institution এই ছড়িয়ে পড়লো... বেশ কার্যকর আর স্বাধিন ভাবেই... 


9. কেউ ভোটার ID card নিয়ে কোন প্রশ্ন তুলতে পারবে না (wonder why?)

প্রশ্ন তুল্লেই, ঘ্যাচাং! 


10. Several hundred millions of dollars are being brought back… কি, আমরা নিশ্চই মনোযোগ দিয়ে দেখব এই সব বড় অংকের টাকা দিয়ে কি কি করা হয়, তাই না?


11. With Bush administration holding “Military rule is not the problem; the problem is extremism” type position about Pakistan clearly tells the army here that they should do all that they can to not let any opportunities for any religious extremism to raise its head.


ঢাকা বিস্ববিদ্যালয় আর হিজবুত তাহরীর এর পর পর ঘটে যাওয়া ঘটনা দুটো আর সরকারের সেটা জুঝে নেওয়ার প্রক্রিয়া দেখে কি এটাই মনে হয় না যে তারা বেশ ভালই সব কিছু বুঝে সুঝেই আগাচ্ছে? কয়েকজন জামাতিকে corruption suspect এর list এ রাখলেই সব ফকফকা, নাকি?
]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28738423 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28738423 2007-10-19 13:52:10
জাফর ইকবাল এর লেখা - ২৮ সেপ্টেম্বর ২০০৭
লিঙ্কটা হলঃ
[wjsK=http://www.prothom-alo.com/mcat.news.details.php?nid=NjE2MTM=&mid=Mw==]

কিন্তু প্রশ্ন জাগল অন্য যায়গায় - এত সব লেখা যাবে অথচ ধর্ম-ভিত্তিক রাজনিতির কোন সমালোচনা করা যাবে না?]]>
http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28734298 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28734298 2007-09-29 02:35:25
হিযবুত তাহরির এর কিছু ছবি... http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28733697 http://www.somewhereinblog.net/blog/iconusclustusblog/28733697 2007-09-26 13:16:00