
গ্রামীনফোন দেশের সবচেয়ে বড় মোবাইল কোম্পানী। কোম্পনীটি জন্মলগ্ন থেকেই তাদের বিভিন্ন(বড় কারন কলরেট) কারনে জনগনের মনের অন্তস্থলে স্থান করে নিয়েছে।
কয়েকবছর আগের কথা। আমার পরিচিত এক সিনিয়র গ্রামীনফোনে গিয়েছিলেন তাদের একটা প্রজেক্ট প্লান নিয়ে যেটা বাস্তবায়নের জন্য তাদের সহযোগীতার দরকার ছিল। সেটা আর কিছুই না। মোবাইল দিয়ে বিল পরিশোধ করা। কিন্তু গ্রামীন এটা সম্ভব না (না এই টাইপের কিছু একটা বলে) তাদের ফিরিয়ে দিয়েছিল। কিন্তু অবাক হলাম যখন গ্রামীন নিজেই এই সার্ভিস নিয়ে আসল।
এই চিন্তার পর থমকে গেলাম। ভাবলাম তাদের মত গ্রামীন যদি আমার আইডিয়াও মেরে দেয়?
এখন সবচেয়ে বেশি দামী জিনিস হল আইডিয়া। ডেভেলপমেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই কোন ব্যাপার না। এখন যেমন হাজারটা ফেসবুক বানালেও ফেসবুকের ইউজার কমবেনা যদি না কেউ এর চেয়ে ভালো কিছু বানাই।
এখন দেখার বিষয় আলো কার ঘরে আসে, ডেভেলপারদের নাকি খোদ গ্রামীনফোনের?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


