-১. একটা পুকুরে ১০টা মাছ। একটা মরে গেল। কয়টা থাকলো?
০. একটা পুকুরে কিছু কচুরীপানা আছে। কচুরীপানাগুলার বৈশিষ্ট্য হল একদিনে প্রতিদিন দ্বিগুনহারে বাড়ে। ৩০ দিনের দিন পুকুরের অর্ধেক ভর্তি হয়ে গেলে পুরা পুকুর ভরতে কয় দিন লাগবে?
১. কোন জিনিস টানলে ছোট হয়?
২. তিন অক্ষরের নাম যার পানিতে বাস করে
মাঝের অক্ষর কেটে দিলে আকাশে উড়ে
৩. এক বুড়ির তিন মাথা
খায় শুধু লতাপাতা
৪. Jole চলে ছোয়না(touch) পানি
তার নাম হল টিপটিপানী
৫. দুই অক্ষরের নাম যার শুনে লাগে ভয়
প্রথম অক্ষরে আকার দিলে খাওয়ার জিনিস হয়
শেষ অক্ষরে আকার দিলে সর্বাংগ ঢাকে
তার সাথে 'ই' যোগ করলে লোকে আদর করে
৬. হাড়ের হড়মড়ি
মস্তকের খায় তরকারী
চামড়া বেচলে হয় কড়ি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



